Category: খেলাধুলা

  • সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের পরাজয়

    সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের পরাজয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ জুন, ২০২৪: বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শক্তিমত্তার পরিচয় দিয়েছিলো।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ জয় পায় যুক্তরাষ্ট্র। এই সিরিজ শেষে ক্রিকেটে নবীন এই দলটির কাছে বাংলাদেশের পরাজয়ের পর সমালোচনার পড়তে হয় দলের খেলোয়াড়দের। এমন কি কোচ, নির্বাচক ও কর্মকর্তারাদেরও বিদ্রুপের সামনে পড়তে হয়। বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলতে ভুলে গেছে। কিন্তু দল হিসেবে যুক্তরাষ্ট্র যে অনেক শক্তিশালী তা পাকিস্তানকে হারানোর পর সবাই বিশ্বস কতে শুরু করেছে। প্রতিটি বিভাগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের থেকে ভালো খেলে জয় পেয়েছে।সম্ভবত বিশ্বকাপে সবচেয়ে বড় চমক এটাই।

    চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রাতে প্রথম অঘটনটা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। স্বাগতিকদের কাছে হার পাকিস্তানের জন্য অপ্রত্যাশিতই। কারণ শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে বাবর আজমের দল।

    রুদ্ধশ্বাস এক লড়াই গড়ালো সুপার ওভারে। তাতে পাকিস্তানকে হারিয়েই দিলো যুক্তরাষ্ট্র। টানা চমক জাগানো পারফরম্যান্সের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলো যৌথ আয়োজকরা।

    সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হয়ে বল করেন মোহাম্মদ আমির। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন বাঁহাতি এই পেসার। ওই ওভারে তিনটি ওয়াইড দেন আমির, ওই তিন ডেলিভারিতে আবার বাড়তি ৪ রান নেয় যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ওভারে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তোলে ১৮ রান।

    পাকিস্তানের হয়ে ১৯ তাড়া করতে নামেন ইফতিখার আহমেদ এবং ফখর জামান। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে নেন সৌরভ নেত্রাভাকার। প্রথম বলেই তিনি দেন ডট। পরের বলে বাউন্ডরি হাঁকান ইফতিখার। তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যাটিংয়ে আসেন শাদাব খান।

    চতুর্থ বলে হয় ওয়াইড। পরের বলে লেগ বাই থেকে চার। পঞ্চম বলে শাদাব নেন ২ রান। শেষ বলে ছক্কা হলে ম্যাচ আবার টাই হয়ে যেতো। কিন্তু শাদাব নিতে পারেন মাত্র এক রান। ১ উইকেটে ১৩ রানেই থামে পাকিস্তান।

    এর আগে নির্ধারিত ২০ ওভারের লড়াইয়েও ছিল টানটান উত্তেজনা। পাকিস্তান প্রথমে ব্যাট করে বাবর আজমের ৪৩ বলে ৪৪ আর শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে তুলেছিল ১৫৯ রান।

    যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ১৬০ রানের। শেষ বল পর্যন্ত তারা জিইয়ে রাখে লড়াই। শেষ বলে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫ রান। হারিস রউফের বলে নিতিশ কুমার হাঁকালেন বাউন্ডারি। ম্যাচ হয়ে গেলো টাই।

    হারিস রউফের শেষ ওভারে ১৫ লাগতো যুক্তরাষ্ট্রের। ডানহাতি এই পেসার একটি চার একটি ছক্কাসহ ওভারে দেন ১৪। তাতেই টাই করে ফেলে যুক্তরাষ্ট্র।

    ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই ম্যাচে জয় বলতে গেলে নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্রের। ৪২ বলে তাদের যখন দরকার ৫৬ রান, হাতে তখনও ৯ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে দলকে লড়াইয়ে ফেরান পাকিস্তানি বোলাররা।

    যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৫০, আন্দ্রিয়াস গুস ২৬ বলে ৩৫ আর অ্যারন জোন্স খেলেন ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস।

    স্কটল্যান্ড হারিয়েছে নামিবিয়াকে

    এদিকে বৃহস্পতিবার দিবগত মধ্যরাতের নামিবিয়াকে ৫ উইকেটে (৯ বল রেখে) হারিয়েছে স্কটল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নামিবায়া ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হারেয় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড।

    আজকের খেলা:

    আজ রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

  • বিশ্বকাপের চমক সৃষ্টি করে জয় পেয়েছে উগান্ডা

    বিশ্বকাপের চমক সৃষ্টি করে জয় পেয়েছে উগান্ডা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ জুন, ২০২৪: বিশ্বকাপে চকম সৃষ্টি করে পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। চমক এই অর্থে যে উগান্ডার ক্রিকেট খেলা সাম্প্রতিক সময় শুরু হয়েছে। দেশটিতে পাওয়া যায়না ক্রিকেট সরঞ্জাম এমন কি খেলার জন্য নেই তেমন প্রশস্ত মাঠ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে লজ্জাজনক হারের রেকর্ডও গড়েছে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই বিশ্বমঞ্চে চকম দেখিয়েছে। প্রতিপক্ষ পাপুয়া নিউগিনিও শক্ত কেউ না। তবে বিশ্বকাপের অভিজ্ঞতায় উগান্ডার চেয়ে ঢের এগিয়ে। আসাদ ভালার দল এর আগে ওয়েস্ট ইন্ডিজকেও চ্যালেঞ্জ করেছিল। যে কারণে উগান্ডার বিপক্ষে তারাই ছিল ফেবারিট। কিন্তু ৭৭ রানে পাপুয়া নিউগিনিকে অলআউট করে নিজেদের জয়ের কাজটা সহজ করে রেখেছিল আফ্রিকান দেশটি। এরপর রানতাড়ায় বেশ চাপের মুখে থাকলেও শেষপর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় উগান্ডা।

    ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারালেও উগান্ডা ধরে রেখেছিল স্নায়ুচাপ। সময় নিয়েছে। ধীরগতিতে খেলেছে। তবে জয়ের লক্ষ্যে তারা ছিল অবিচল। আগের ম্যাচেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ধীরগতির ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন উগান্ডার রিয়াজাত আলী শাহ। আজ খেললেন তেমন আরেক ইনিংস। তবে আজকের ম্যাচটা উগান্ডাকে এনে দিয়েছে তাদের বিশ্বকাপে প্রথম জয়!

    প্রথম ৬ রানের মাথায় তিন উইকেটের পতন। রজার মুসাকা, সিমন সেসাজাই এবং রবিনসন ওবুইয়া, তিনজনেই করেছেন হতাশ। রিয়াজাতকে সঙ্গ দিতে পারেননি আলপেশ রামজানি এবং দীনেশ নাকরানি। ৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। এরপর জুমা মিয়াজিকে নিয়ে রিয়াজাতের ৩৫ রানের জুটি উগান্ডার স্কোর টেনে নেয় ৬১ পর্যন্ত।

    বাকি কাজটায় রিয়াজাতের সঙ্গী কিনিথ ওয়াইসইয়া। অবশ্য ৭৫ রানের সময় রিয়াজাত আউট হলে আবার শঙ্কায় পড়ে যায় উগান্ডার জয়ের স্বপ্ন। ৭৫ রানে ৭ম উইকেটের পতন। কিন্তু ওয়াইসয়া বিপদ বাড়তে দেননি। ১৯তম ওভারে দলের জয় নিশ্চিত করেন। ডাগআউট আর গ্যালারিতে জমা হওয়া গুটিকয়েক উগান্ডান সমর্থকদের উল্লাসের মাত্রাই বুঝিয়ে দিয়েছিল, এমন জয় উগান্ডার ক্রিকেটের জন্য কতটা গুরুত্বের ছিল।

    এর আগে ৪৩ বছর বয়েসী ফ্র্যাংক এনসুবুগার বোলিং তোপে পড়েছিল পাপুয়া নিউগিনি। ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন আল্পেশ রামজানি, জুমা মিয়াজি আর কসমস কুয়েটা। তাদের সম্মিলিত বোলিং আক্রমণের মুখে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনি। কেবল তিন ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের রানের ঘরে। অবশ্য তাদের ওই ৭৭ রানই উগান্ডার জন্য একটা সময় ছিল পর্বতের মতো কঠিন।

    দুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৭৭ রানে শ্রীলঙ্কাকে অলআউট করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের পর প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া মন্তব্য করেছিলেন, বিনোদনদায়ক টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২০টা ছক্কার প্রয়োজন হয় না। সেই কথারই যেন যথার্থ মূল্যায়ন করল উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। বিশ্বকাপে দেখা গেল আরও একটা লো-স্কোরিং ম্যাচ। যেখানে ক্রিকেটের উত্তেজনা ঠিকই টের পেয়েছেন দর্শকরা। আর তাতে শেষ হাসি হাসল নাবগত উগান্ডা।

    দ্বিতীয় খেলায় জিতেছে অস্ট্রেলিয়া

    আজকের দ্বিতীয় খেলায় ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানকে ৩৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে অজিরা। ওই রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি ওমান।

    গাতকাল রাতের খেলায় জিতেছে ভারত  

    ভারত গতকালের রাতের খেলায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে আইরিশরা। যেটি বিশ্বকাপের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন। আগেরটিতে ২০১০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রানে অলআউট হয় তারা। জয়ের জন্য ৯৭ রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে জয় পায় ভারত।

     পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের খেলা রাতে

    আজ বৃহস্পতিবার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে পাকিস্তান। প্রতিপক্ষ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। ম্যাচটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে।

  • নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস

    নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস

    www.HelloBangla.News – খেলাধুলা – ৫ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে নেদারল্যান্ডস।গতকাল রাতের খেলায় ম্যাক্স ও’দাউদের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে জয় পেয়েছে ডাচরা।

    ও’দাউদ ৪৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ আর সাইজেন এঙ্গেলব্রেখট ১৬ বলে করেন ১৪ রান।

    এর আগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টিম প্রিঙ্গলে-লগান ফন বিকদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয় দলটি।

    ৬ ওভারের পাওয়ার প্লেতে নেপাল ২ উইকেটে তুলতে পেরেছিল মাত্র ২৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর লড়াকু স্কোর গড়তে পারেনি।

    মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পাডিক্কেল যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৭ বলে তার ৩৫ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

    শেষদিকে গুলশান ঝা আর করন কেসির ব্যাটে একশ পেরোয় নেপাল। ঝা ১৫ বলে ১৪ আর করনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান।

    ডাচ পেসার লগান ফন বিক ১৮ রানে ৩টি আর বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে ২০ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার পল ফন ম্যাকেরেন আর বেস ডি লেডের।

    অপর খেলায় ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়েছে। এ ম্যাচে শুরুতে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯০ রান করে স্কটিশরা। ডার্ক ওয়াথ লুইস পদ্ধতিতে ১০৯ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের, কিন্তু ব্যাটিংয়েই নামতে পারেনি তারা।

    আজ বিশ্বকাপের একমাত্র একমাত্র ম্যাচে অংশ নিবে ভারত ও আয়ারল্যান্ড। রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

  • আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরেছে উগান্ডা

    আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরেছে উগান্ডা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৪ জুন, ২০২৪: এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে উগান্ডা। সেই বিচারে অনেক অভিজ্ঞ দল আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ১২৫ রানে হেরেছে নবাগত উগান্ডা।তবে উগান্ডার বিশ্বকাপে খেলতে আসার ইতিহাস অনেক সংগ্রাম ও সাধানার। কেননা এই দেশটিতে নেই ক্রিকেট মাঠ এমন কি সরঞ্জাম।পাশের দেশ কেনিয়া থেকে তারা ক্রিকেট সরঞ্জাম কেনে। উগান্ডার ক্রিকেটের ইতিহাস কিন্তু একেবারে সাম্প্রতিক নয়, ১৯৭৫ সালে পূর্ব আফ্রিকা নামে ক্রিকেট খেলেছে উগান্ডা, কেনিয়া, তানজানিয়া ও জাম্বিয়া। এরপরে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি খেলেছে পূর্ব ও মধ্য আফ্রিকা নামে।

    আজকের খেলায় গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছিলো আফগানিস্তান। জবাব দিতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে উগান্ডা।

    শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছে আফ্রিকান দেশটি। ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। পেসার ফজলহক ফারুকি ৪ ওভারে ৯ রান দিয়ে একাই নিলেন ৫ উইকেট।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোরে ৪র্থ স্থানে রয়েছে উগান্ডা। বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন ৩৯ রনের রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের। ২০১৪ সালে শ্রীলঙ্কার কাছে এত কম রানে অলআউট হয়েছিলো তারা। ৪৪ রানেও একবার অলআউট হয়েছিলো ডাচরা। ৫৫ রানে অলআউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।

    অন্যদিকে আফগানিস্তানের ১২৫ রানের এই জয় রান বিচারে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ১৭২ রানে জিতেছিলো শ্রীলঙ্কা, কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে। ১৩০ রানের দুটি জয় আছে, একটি দক্ষিণ আফ্রিকার স্কটল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে, অন্যটি আফগানিস্তানের স্কটল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।

    দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের ১৫৪ রানের উদ্বোধনী জুটি রান বিচারে চতুর্থ সর্বোচ্চ।

    আফগানদের করা ১৮৩ রান পাড়ি দিতে গিয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। দু’জন মাত্র ব্যাটার রিয়াজাত আলি শাহ এবং রবিনসন ওবুইয়া দুই অংকের ঘর স্পর্শ করেন। সর্বোচ্চ ১৪ রান করেন রবিনসন ওবুইয়া। ১১ রান করেন রিয়াজাত আলি। শুন্য রানে আউট হলেন চারজন।

    ফজলহক ফারুকি ছাড়া ২টি করে উইকেট নেন নাভিন উল হক এবং রশিদ খান। ১টি উইকেট নেন মুজিব-উর রহমান।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৩ রান সংগ্রহ করে আফগানরা। দুই ওপেনার ১৫৪ রানের জুটি গড়ে তুলেছিলেন।

    তবে দুই ওপেনার যেভাবে ব্যাট করেছেন এবং রান তুলেছেন, আফগানিস্তান ইনিংসের শেষটা সেভাবে হলো না। উদ্বোধনী জুটি ভাঙার পর শেষ ৬টি ওভারে কোনো রানই উঠলো না। বরং, ৫টি উইকেট হারিয়েছে রশিদ খানের দল।

    ১৫৪ রানের জুটি গড়ার পর ১৪.৩ ওভারে বিচ্ছিন্ন হন গুরবাজ এবং ইবরাহিম জাদরান। ৪৬ বল খেলে ৭০ রান করে আউট হন ইবরাহিম জাদরান। ৯টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। ২ রান বিরতি দিয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজও। ৪৫ বলে তিনি খেলেন ৭৬ রনের ইনিংস। ৪টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।

    এরপর নজিবুল্লাহ জাদরান ২ রানে, গুলবাদিন নাইব ৪ রানে, আজমত উল্লাহ ওমরজাই ৫ রানে আউট হন। মোহাম্মদ নবি ১৪ রানে এবং রশিদ খান ২ রানে অপরাজিত থাকেন।

    উগান্ডার বোলারদের মধ্যে কসমাস কিউয়াতা এবং ব্রায়ান মাসাবা নেন ২টি করে উইকেট। ১ উইকেট নেন আলফেস রমজানি।

    শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে দিক্ষিণ আফ্রিকা

    গতকাল রাতের খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। আগ্রাসী ব্যাটিং লাইনআপ নিয়েও মাত্র ৭৮ রানের লক্ষ্য পাড়ি দিতে ১৬.২ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় দক্ষিণ আফ্রিকাকে। ২২ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

    পেসার আনরিখ নরকিয়ার ৪ ওভারে কেবল ৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে হন ম্যাচসেরা। বিশ্বকাপ ইতিহাসে ৪ ওভারের স্পেলে এর চেয়ে কম রান খরচ করেননি কোনো বোলার।

    আজকের খেলা:

    আজ রাতে অনু্ষ্ঠিত হবে আরও দুটি খেলা। বর্বাডাজে রাত ৮-৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খেলা। রাত ৯-৩০ মিনিটে ডালাসে অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডস ও নেপালের খেলা।

  • সুপার ওভারে নামিবিয়া হারিয়েছে ওমানকে

    সুপার ওভারে নামিবিয়া হারিয়েছে ওমানকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩ জুন, ২০২৪: টি-টোয়িন্টি বিশ্বকাপের আজকের প্রথম খেলায় সুপার ওভারে নামিবিয়া হরিয়েছে ওমানকে। ট্রাম্পেলম্যান-ভিসের দারুণ বোলিংয়ে ওমান ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারেনি। যদিও মিডল অর্ডার নৈপুণ্যে শতরান পার করে তারা। তবে অল্প রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় নামিবিয়াকে। শেষ ওভারের থ্রিলারে ম্যাচ ড্র হওয়ার পর সুপার ওভারে তাণ্ডব চালায় তারা। ২১ রানের জবাবে ওমান অবশ্য ১০ রানের বেশি নিতে পারেনি।

    শেষ পর্যন্ত উত্তাপ ছড়ানো এই ম্যাচের ভাগ্যটাও নির্ধারণ হলো এখানেই। অধিনায়ক গেরহার্ড এরাসমাস শেষ দুই বল সুযোগ পেয়ে তুললেন আরও ৮ রান। সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ ২১ রান।

    বোলিংয়ে আজ নামিবিয়ার হয়ে দুর্দান্ত ছিলেন ট্রাম্পেলম্যান। তবে অধিনায়ক ভরসা রাখলেন উইসার অভিজ্ঞতার ওপর। তিনিও নিরাশ করেননি। ২২ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওমানকে আটকে রাখলেন ৬ রানেই। প্রথম বলে দুই। আর পরের বলে ডট। সেখানেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় নামিবিয়ার জন্য। তৃতীয় বলে নাসিম খুশিকে আউট করে জয় নিশ্চিত করে ফেলেন উইসা।

    শেষ তিন বলে ওমানের সংগ্রহ ৮ রান। ওমান সুপার ওভারে থামে ১০ রানে। নামিবিয়ার জয় ১১ রানের ব্যবধানে। নির্ধারিত ২০ ওভারে ওমানের হাতের মুঠোয় থাকা ম্যাচটায় জয়ের হাসি হেসেছে নামিবিয়া। ডেভিড উইসার অভিজ্ঞতাই শেষ পর্যন্ত নির্ধারণ করল লো-স্কোরিং ম্যাচের ভাগ্য।

    বার্বাডোজে অনুষ্ঠিত এই ম্যাচে বোলারদের দাপট থাকবে সেটা বোঝা গিয়েছিল ওমান ইনিংসের শুরুতেই। ট্রাম্পেলম্যান প্রথম দুই বলেই পেলেন দুই উইকেট। শুরুর সেই ধাক্কাটা এশিয়ান দেশটি আর সামলে নিতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। জিসান মাকসুদ এবং খলিল খানের দুই ইনিংস ওমানকে খানিক ভরসা দিয়েছে। পুরো দলে দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিতে পেরেছেন কেবল ৪ জন।

    ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট হারানো ওমানকে এরপর ভরসা দেখিয়েছেন জিশান মাকসুদ এবং খালিদ খান। জিশান ইনিংস মেরামত করেছিলেন। সঙ্গী হিসেবে ছিলেন খালিদ। যদিও ব্যক্তিগত ২২ রান ফিরে যান জিশান। এরপর খালিদ সঙ্গী হিসেবে পান আয়ান খানকে। সেই জুটিও বড় হয়নি। দলীয় ৬৮ রানে ফেরেন আয়ান। দলের ৫ম উইকেটের পতন।

    এরপরেই আরেকদফা ধস নামে তাদের ইনিংসে। ৬৮ থেকে ৯৯ রানে যেতেই ওমান হারায় ৫ উইকেট। একপর্যায়ে ওমানের সংগ্রহ ১০০ পার হওয়া নিয়েই ছিল শঙ্কা। কিন্তু শেষ দিকে শাকিল আহমেদের দুই চার তাদের দলীয় সংগ্রহ টেনে নেয় ১০৯ রান পর্যন্ত। ক্ষুদ্র এই রানটাই অবশ্য একসময় মনে হচ্ছিল যথেষ্ট।

    সেটার জন্য অবশ্য কৃতিত্ব পাবে ওমানের বোলাররা। বিলাল খান প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। নিকোলাস ডাভিন আর ইয়ান ফ্রাইলিংক অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন একপেশে ম্যাচের। ধীরগতির ব্যাটিং করলেও রানরেট রেখেছিলেন নাগালের মাঝে। ৪২ রানের জুটি গড়ে ফেরেন ডাভিন। এরপর অধিনায়ক ইরাসমাসকে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন ফ্রাইলিঙ্ক।

    বিপর্যয়ের শুরু এরাসমাসের উইকেট দিয়ে। পুরো ম্যাচে ৩ ক্যাচ ছেড়ে ওমান যখন হতাশ, তখনই উইকেটের দেখা পান আয়ান খান। জিশান মাকসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নামিবিয়া অধিনায়ক। এরাসামাস-ফ্রাইলিং জুটি ছিল ধীরগতির। সেটা পরে আরও ধীর হয়ে আসে। একের পর এক ডটবল চাপ বাড়াতে থাকে নামিবিয়া ইনিংসে।

    শেষ ওভারের আগের ওভারে বিলাল খানের বলে ছয়টা আরও হতাশ করেছিল ওমানকে। মেহরান খান তবু শেষ ওভারে শুরুটা করেছিলেন দারুণ। প্রথম তিন বলের মাঝেই তুলে নিয়েছেন দুই উইকেট। শেষ বলে দরকার ছিল ২ রান। ব্যাটার ডেভিড উইসা নামিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞও তিনি। শেষ বলে ব্যাটে বলে করা হয়নি। ১ রান নিয়েই থামলেন। ম্যাচ যায় সুপার ওভারে।

    আর সেখানেই নিজের অভিজ্ঞতার চমক দেখান উইসা। ব্যাট হাতে ১৩ রান। আর বল হাতে ১ উইকেটের বিনিময়ে ১০ রান দিয়ে নামিবিয়াকে এনে দিলেন মনে রাখার মতো এক জয়।

    ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে

    টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রবিবার রাতের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে পিএনজি। ওই রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৩৬ রান তাড়া করতে গিয়ে ১৯ ওভার জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।হারিয়েছে ৫ উইকেট।

    আজকের রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

  • কানাডাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    কানাডাকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা। ওই রান তাড়া করতে নেমে ১৪ বল আগে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

    আজ শনিবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে ডালাসে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ।তবে দল হিসেবে ক্রিকেটে নবাগত যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচেই তাদের যোগ্যতার প্রমান করেছে। যে কোন দলকে হারাতে পারে তারা। বিশ্ব কাপ শুরুর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশের সঙ্গে। সেখানে ২-১ এ সিরজ জিতে নেয় যুক্তরাষ্ট্র।তখন মনে করা হয়ছিলো বাংলাদেশ ভালো খেলতে পারেনি। কিন্তু আজকের কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের খেলা দেখে মনে হয়ছে দলটি যে কোন দলকে হারাতে সক্ষম।

    বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই জয়ের মুখ দেখলো তারা। দল জেতানোর পথে ঝড় তুলেছেন দলটির মিডল অর্ডার ব্যাটার অ্যারন জোনস। হাঁকিয়েছেন ১০টি ছক্কা।

    ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ ৭ উইকেটে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৫ রানের লক্ষ্য দেয় কানাডা। জবাবে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন দলটির ব্যাটার অ্যারন জোনস । তবে জয়ের আনন্দ সঙ্গী হয়েছে তার। জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও।

    টি-টোয়েন্টিতে এত রান তাড়ায় এর আগে জয়ের মুখ দেখেনি যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় তারা। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে বিদায় নেন ওপেনার স্টিভেন টেইলর। এরপর অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও অ্যান্ড্রিস গাউস মিলে ৪২ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। ১৬ বলে ১৬ রান করে মোনাঙ্ক ফিরলেও বিপদ হয়নি যুক্তরাষ্ট্রের। কারণ বাকি পথটা সহজ করে দেন জোনস।

    গাউস বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন। তার জোটসঙ্গী জোনসও পেয়ে যান প্রথম ফিফটির দেখা। ১৬তম ওভারে গাউস যখন ব্যক্তিগত ৬৫ রানে ফেরেন, ততক্ষণে জয়ের বন্দর দেখতে শুরু করেছে বিশ্বকাপের সহ-আয়োজকরা। নিখিল দত্তের বলে আউট হওয়ার আগে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান গাউস।

    এরপর বাকি কাজ সারেন জোনস। ঝড়ের গতিতে রান তুলতে শুরু করেন তিনি। মাত্র ২২ বলে তুলে নেন যুক্তরাষ্ট্রের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি। এমনকি ছুটছিলেন সেঞ্চুরির পথেও। হাঁকিয়েছেন ১০টি বিশাল ছক্কা। তবে শেষ পর্যন্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করা হয়নি তার। তার আগেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জোনস।

     

    এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় কানাডা। দলটির দুই ওপেনার মিলেই তুলে ফেলেন ৪৩ রান। এর মধ্যে অ্যারন জনসন ১৬ বলে ২৩ রান করেন। তবে আসরের ও বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন নভনীত ঢালিওয়াল। ৪৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেছেন তিনি।

    দুর্দান্ত খেলতে থাকা নভনীতকে বিদায় করেন কোরি অ্যান্ডারসন। আজকের ম্যাচে খেলতে নেমে দুই দলের হয়ে বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লিখিয়েছেন সাবেক কিউই অলরাউন্ডার। নতুন দলের হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই উইকেটের দেখা পেলেন তিনি।

    তবে যুক্তরাষ্ট্রের স্বস্তি কেড়ে নেন নিকোলাস কিরটন ও শ্রেয়াস মোভভা। ৩১ বলে ৫১ রান করেন কিরটন,যা আসরের দ্বিতীয় ফিফটি। এরপর ১৬ বলে ৩২ রান নিয়ে অপরাজিত থাকেন মোভভা।

    আজ রাত ৮টা ৩০ মিনিটে গায়ানায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচে। এতে অংশ নিবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।

  • সৌদি প্রো লিগের ফাইনালে হেরেছে রোনালদোর দল আল নাসর

    সৌদি প্রো লিগের ফাইনালে হেরেছে রোনালদোর দল আল নাসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ জুন, ২০২৪: সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন আল নাসরের হয়ে। ইতোমধ্যে দেড় মৌসুম কাটিয়ে ফেলেছেন তিনি। এই সময়ের মধ্যে দারুণ কিছু অর্জনও নিজের করে নিতে পেরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সে সবই ছিল ব্যক্তিগত অর্জন। দলকে গেল দেড় বছরে কিছুই দিতে পারেননি পর্তুগালের এই তারকা ফুটবলার।

    সৌদি কিং’স কাপের ফাইনালে হারটা মেনে নিতে পারছিলেন এই পর্তুগিজ তারকা। টাইব্রেকারে হেরে যাওয়ার পর এভাবেই রোনালদোর কান্নায় সিক্ত হয় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আঙিনা।

    সৌদি প্রো লিগের পর এবার কিংস কাপের শিরোপাও ঘরে তুললো আল হিলাল। গতকাল শুক্রবার ফাইনালে আল নাস্‌রকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। টাইব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই। তবে আল নাস্‌রের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।

    আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরোয়ার্ড। ৮৮তম মিনিটই আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাস্‌র। এরপর অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

    গতকাল আল হিলালের শিরোপা উদযাপনে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে এই ব্রাজিলিয়ান। এর আগে লিগ শিরোপা উদযাপনেও নেইমারকে দেখা গিয়েছিল।

  • উগান্ডায় ক্রিকেট অনুশীলনের সরঞ্জাম নেই অথচ তারা খেলবে বিশ্বকাপে

    উগান্ডায় ক্রিকেট অনুশীলনের সরঞ্জাম নেই অথচ তারা খেলবে বিশ্বকাপে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ মে, ২০২৪: উগান্ডা এমন একটি দেশ যাদের ক্রিকেট অনুশীলনের জন্য নেট নেই, যেখানে পাওয়া যায়ন ক্রিকেট সরঞ্চাম। তারা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে।বিষয়টি ভাবতেই অবাক লাগে। তাছাড়া উগান্ডার কাম্পালায় যে অনুশীলনের জায়গা সেখানে একজন ফাস্ট বোলারের দৌড়ানোর মতো জায়গা নেই।

    স্থলবেষ্টিত দেশটি ‘আফ্রিকার মুক্তা’ হিসেবে পরিচিত, কফি চাষের জন্য বিশ্বব্যাপী পরিচিত উর্বর এই ভূমি থেকে উঠে এসেছেন কজন ক্রিকেটার যারা এবারে বিশ্বকাপও খেলবে।বছর খানেক আগেও যা ছিল কল্পনার বাইরে।

    ১৯৯৭ সালে আইসিসি ট্রফি খেলেছে পূর্ব ও মধ্য আফ্রিকা নামে। এবারে আর মহাদেশীয় অঞ্চল না একেবারে দেশের নাম দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট খেলবে উগান্ডা। এই বিশ্বকাপটা উগান্ডার ক্রিকেটারদের জন্য ‘স্বপ্নের মতো’, পৃথিবীর অনেক দেশের মতো উগান্ডাতে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেটাররা কিছুটা নজরে আসতে চান কারণ ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে হলে তাদের পৃষ্ঠপোষক প্রয়োজন একই সাথে প্রয়োজন সরকারের সমর্থন। সেটা হয়তো এখন থেকে পাওয়া শুরু করবেন বলে আশা করছেন উগান্ডার পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক ব্রায়ান মাসাবা। তিনি বলেন, “আমাদের যে সুযোগ সুবিধা দেয়া হয় দেশে সেটাকে খুব ভালো বলা যাবে না, তাই আমার মতে উগান্ডার বিশ্বকাপ খেলাটা একরকম অলৌকিক বটে। এটা একতা স্বপ্নের মতো ব্যাপার”।

    বিশ্বকাপে উগান্ডার গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাপুয়া নিউ গিনি। এই ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নামাটাকে নিজেদের ক্রিকেট ইতিহাসের বড় ব্যাপার মনে করেন মাসাবা।

    উগান্ডার ক্রিকেটীয় উত্থান:

    ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশ হিসেবে ক্রিকেটের পরিসরে ঢোকে উগান্ডা, কিন্তু আদতে উগান্ডার ক্রিকেট গুছিয়ে ওঠে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে। এই সময়ে কোচ লরেন্স মাহাটলেইন, টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে উগান্ডা ক্রিকেট দলের সাথে কাজ করেন।

    দলটির অধিনায়ক মাসাবা বলেন, “কোচের কাজ ছিল সুনির্দিষ্ট। তিনি এই টি২০ বিশ্বকাপে খেলানোর একটা কার্যকর পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন এবং সফল হয়েছেন”।

    প্রথমত ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করা হয় যাতে উগান্ডার ক্রিকেটাররা একটা পেশাদার মঞ্চ পান, এরপর দলটিকে প্রচুর ম্যাচ খেলানোর সুযোগ দেয়া হয়। ২০২১ সালের পর থেকে উগান্ডা পুরুষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে, এটা প্রমাণ করে কতোটা সংকল্পবদ্ধ ছিল দলটির পরিকল্পনা।

    এই সময়ের মাঝে উগান্ডা বেশিরভাগ ম্যাচ খেলেছে রুয়ান্ডা ও তানজানিয়ার বিপক্ষে, গত ২ বছরে ৫৯ ম্যাচে মাত্র ৮টিতে হেরেছে দলটি। এতে করে দলটি খুব শক্তিমত্তা অর্জন না করলেও টি–টোয়েন্টি ক্রিকেটে কীভাবে ম্যাচ বের করতে হয় সেই ধারণাটুকু হয়েছে। শেষ পর্যন্ত সাবেক টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে উগান্ডা।

    উগান্ডার ক্রিকেট ইতিহাসে কখনো কোনও জার্সিতে স্পন্সর ছিল না, এবার দলটি জার্সি স্পন্সর পেয়েছে, এটাই প্রমাণ করে দলটির জন্য এই অর্জন কতোটা গুরুত্বপূর্ণ। মাসাবা বলেছেন, “এই ইতিহাসের অংশ হবো, এটা কখনো ভাবনাতে আসেনি।”

    “এটা একটা লম্বা যাত্রা, আমার অভিষেক হয়েছিল ২০১১ সালে, তাই আমি জানি এই জায়গায় আসতে আমাদের কতোটা কষ্ট করতে হয়েছে।”

    উগান্ডার প্রথম লক্ষ্য মাঠে নেমে একটা প্রভাব ফেলার চেষ্টা করা, অধিনায়ক মাসাবা বলেছেন, “আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের সংস্কৃতি তুলে ধরা, ক্রিকেটের আন্তর্জাতিক দর্শকরা যাতে দেখে উগান্ডা নামের একটা দেশ ক্রিকেট খেলছে।”

    উগান্ডা ক্রিকেট দলের ডাকনাম ‘দ্য ক্রেইন্স’:

    ক্রিকেট ক্রেইন নামের পেছনে আছে একটি পাখি, ক্রেস্টেড ক্রেইন, এটি উগান্ডার জাতীয় পাখি। অধিনায়ক ব্রায়ান মাসাবা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুষ্ঠান স্টাম্পডে বলেন, “উগান্ডার জাতীয় পাখি ক্রেস্টেড ক্রেইনের নাম ধরেই আমাদের ক্রেইন বলে ডাকা হয়।”

    সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ফ্রাঙ্ক নাসবুগা:

    অফস্পিনার ফ্রাঙ্ক নাসবুগা ১৬ বছর বয়স থেকে উগান্ডার জাতীয় দলে খেলছেন। প্রায় তিন দশক পরে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে। পাঁচ বছর আগে উগান্ডা বিশ্ব ক্রিকেট লিগের চতুর্থ ধাপে অবনমিত হয়েছিল তখনও দেশটির ক্রিকেটাররা ভাবতে পারেননি কখনো তাদের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে।

    নাসবুগা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের জন্য এটা ছিল চমকের মতো। জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে খেলবো আমরা, ছেলেরা খুবই উচ্ছ্বসিত এবং এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছে। আমি তো ২৭ বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলাম”।

    অগাস্টেই এই ক্রিকেটারের বয়স হবে ৪৪ বছর। তিনি এরপর কোচিং করানোর আশাবাদ ব্যক্ত করেছেন এছাড়াও উগান্ডার ক্রিকেট নিয়ে কাজ করবেন তিনি, “আমাদের ক্রিকেটকে গ্রামে নিয়ে যেতে হবে, নানা জায়গা থেকে ক্রিকেটার তুলে আনতে হবে। আমাদের আপাত কিছুটা পেশাদারিত্ব আসছে, যেটা ভালো।”

    ফ্রাংকের ব্যাপারে অধিনায়ক মাসাবা প্রশংসায় পঞ্চমুখ, “কী বলবো তার ব্যাপারে, তিনি একেবারে শুরু থেকে আছেন, আমি ছোট ছিলাম যখন ফ্রাঙ্কের খেলা দেখেছি। তিনি উগান্ডার ক্রিকেটের সাথে সবসময় আছেন। আমরা যতদূর এসেছি এর পেছনে ফ্রাঙ্কের অবদান আছে।”

    ফ্রাঙ্ক নাসবুগা বিশ্বকাপের পরে আর খেলবেন না বলে জানিয়েছেন।

    উগান্ডা ক্রিকেটের এই পর্যন্ত আসার পেছনে অবদান আছে এক অস্ট্রেলিয়ান ক্রিকেট ক্লাবেরও, কাম্পালার ক্রিকেট পাড়ায় গেলে প্রায়ই চোখে পড়ে অস্ট্রেলিয়ার পুরনো সবুজ হেলমেট বা নিউ সাউথ ওয়েলসের জার্সি। ২০০৪ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যুবদলের দেখাশোনা করছিলেন ব্রায়ান ফ্রিম্যান, তখন তার নজরে আসে উগান্ডার ক্রিকেট দলের খেলোয়াড়রা, যাদের কাছে ক্রিকেট সামগ্রী ছিলনা বললেই চলে, মাঠেই তারা সতীর্থদের সাথে সামগ্রী শেয়ার করে ক্রিকেট খেলতেন। ব্রায়ান ফ্রিম্যান ২০০৫ সাল থেকেই নানা ধরনের ক্রিকেট সরঞ্জাম উগান্ডায় পাঠানোর ব্যবস্থা করেন।

    ফ্রিম্যান দ্য গার্ডিয়ানকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার, এখানে আমরা অবদান রাখতে পেরে খুশি, আমরা তাদের থেকে অনেক ধন্যবাদ পেয়েছি, আমরা অভিনন্দন জানিয়েছি। তবে মনে রাখবেন, এই অর্জনটা একান্ত তাদের”।

    সূত্র: বিবিসি বাংলা

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের থিম সং প্রকাশ করেছে ‘রবি’

    টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের থিম সং প্রকাশ করেছে ‘রবি’

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ মে, ২০২৪: আর মাত্র দুই দিন পরেই শরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই উপলক্ষে ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ এই শিরোনামে থিম সং প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’। বিশ্বকাপের উন্মাদনা ভ্ক্তদের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলায় ক্রিকেটারদের উদ্দীপ্ত করতেই দারুণ এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ‘রবি’। সেই ভিডিওতেই গাওয়া হয়েছে থিম সংটি। আগামী ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে ১ জুন ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

    বিসিবির পেজে ট্যাগ করা সেই পোস্টে রবি লিখেছে, ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ গানের সাথে এবার গর্জন তুলবে সারা বাংলাদেশ! বাংলার টাইগাররা মাঠ কাঁপাবে, পিচ দাপাবে, বিজয় নিশান উড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, আর বিশ্ব দেখবে টাইগারদের দাপট। কোটি কোটি ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা ও শুভকামনা।

    এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

  • প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডস জিতেছে, হেরেছে নামিবিয়া ও শ্রীলঙ্কা

    প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডস জিতেছে, হেরেছে নামিবিয়া ও শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ মে, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আর মাত্র তিন দিন পর। এর আগে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছে। গতকালের এক ম্যাচে অস্ট্রেলিয়া সহজেই হারায় নামিবিয়াকে আর শক্তিশালী শ্র্রীলঙ্কা হেরে যায় নেদারল্যান্ডের কাছে।

    ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে বুধবার শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করে নামিবিয়া। ৫০ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। উইকেটকিপার-ব্যাটার জেন গ্রিনের ৩০ বলে ৩৮ রানের কল্যাণে কোনোমতে ১২০ ছুঁইছুঁই সংগ্রহ পায় নামিবিয়া।

    বল হাতে অজি পেসার জশ হ্যাজলউড ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নেন। ২৫ রানে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দলে থাকলেও বল করেননি।

    জবাবে ৭ উইকেট ও ৬০ বল হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। ২১ বলে ৬টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৪ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অজি ওপেনার ওয়ার্নার।

    আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

    শ্রীলঙ্কা হেরেছে:

    অপর প্রস্তুতি ম্যাচে কাল ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়ে চমকে দিয়েছে নেডারল্যান্ডস। আগে ব্যাটিং করে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ডাচরা। জবাবে ১৮.৫ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

    বিশ্বকাপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা দুই দলই পড়েছে ‘ডি’ গ্রুপে। একই গ্রুপে আছে বাংলাদেশও। লঙ্কানদের হারিয়ে বাংলাদেশকে একটি বার্তাই দিয়ে রাখলো ডাচরা। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের পাশপাশি এখন নেদারল্যান্ডসকে নিয়েও ভাবতে হবে টাইগারদের। বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, ৮ জুন। ডালাসের ওই ম্যাচের পর ১৩ জুন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা।

    এমনিতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হারের পর চাপে আছে বাংলাদেশ। এরপর আবার টেক্সাসের ডালাসে একই প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শান্তবাহিনীর। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল হয়েছে। তবে বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে তারা খেলবে ভারতের বিপক্ষে।