সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের পরাজয়

Pakistan loss to USA - Sports - 7 June 2024
Pakistan loss to USA - Sports - 7 June 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৭ জুন, ২০২৪: বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শক্তিমত্তার পরিচয় দিয়েছিলো।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ জয় পায় যুক্তরাষ্ট্র। এই সিরিজ শেষে ক্রিকেটে নবীন এই দলটির কাছে বাংলাদেশের পরাজয়ের পর সমালোচনার পড়তে হয় দলের খেলোয়াড়দের। এমন কি কোচ, নির্বাচক ও কর্মকর্তারাদেরও বিদ্রুপের সামনে পড়তে হয়। বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলতে ভুলে গেছে। কিন্তু দল হিসেবে যুক্তরাষ্ট্র যে অনেক শক্তিশালী তা পাকিস্তানকে হারানোর পর সবাই বিশ্বস কতে শুরু করেছে। প্রতিটি বিভাগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের থেকে ভালো খেলে জয় পেয়েছে।সম্ভবত বিশ্বকাপে সবচেয়ে বড় চমক এটাই।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রাতে প্রথম অঘটনটা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। স্বাগতিকদের কাছে হার পাকিস্তানের জন্য অপ্রত্যাশিতই। কারণ শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে বাবর আজমের দল।

রুদ্ধশ্বাস এক লড়াই গড়ালো সুপার ওভারে। তাতে পাকিস্তানকে হারিয়েই দিলো যুক্তরাষ্ট্র। টানা চমক জাগানো পারফরম্যান্সের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলো যৌথ আয়োজকরা।

সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হয়ে বল করেন মোহাম্মদ আমির। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন বাঁহাতি এই পেসার। ওই ওভারে তিনটি ওয়াইড দেন আমির, ওই তিন ডেলিভারিতে আবার বাড়তি ৪ রান নেয় যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ওভারে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তোলে ১৮ রান।

পাকিস্তানের হয়ে ১৯ তাড়া করতে নামেন ইফতিখার আহমেদ এবং ফখর জামান। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে নেন সৌরভ নেত্রাভাকার। প্রথম বলেই তিনি দেন ডট। পরের বলে বাউন্ডরি হাঁকান ইফতিখার। তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যাটিংয়ে আসেন শাদাব খান।

চতুর্থ বলে হয় ওয়াইড। পরের বলে লেগ বাই থেকে চার। পঞ্চম বলে শাদাব নেন ২ রান। শেষ বলে ছক্কা হলে ম্যাচ আবার টাই হয়ে যেতো। কিন্তু শাদাব নিতে পারেন মাত্র এক রান। ১ উইকেটে ১৩ রানেই থামে পাকিস্তান।

এর আগে নির্ধারিত ২০ ওভারের লড়াইয়েও ছিল টানটান উত্তেজনা। পাকিস্তান প্রথমে ব্যাট করে বাবর আজমের ৪৩ বলে ৪৪ আর শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে তুলেছিল ১৫৯ রান।

যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ১৬০ রানের। শেষ বল পর্যন্ত তারা জিইয়ে রাখে লড়াই। শেষ বলে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫ রান। হারিস রউফের বলে নিতিশ কুমার হাঁকালেন বাউন্ডারি। ম্যাচ হয়ে গেলো টাই।

হারিস রউফের শেষ ওভারে ১৫ লাগতো যুক্তরাষ্ট্রের। ডানহাতি এই পেসার একটি চার একটি ছক্কাসহ ওভারে দেন ১৪। তাতেই টাই করে ফেলে যুক্তরাষ্ট্র।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই ম্যাচে জয় বলতে গেলে নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্রের। ৪২ বলে তাদের যখন দরকার ৫৬ রান, হাতে তখনও ৯ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে দলকে লড়াইয়ে ফেরান পাকিস্তানি বোলাররা।

যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৫০, আন্দ্রিয়াস গুস ২৬ বলে ৩৫ আর অ্যারন জোন্স খেলেন ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস।

স্কটল্যান্ড হারিয়েছে নামিবিয়াকে

এদিকে বৃহস্পতিবার দিবগত মধ্যরাতের নামিবিয়াকে ৫ উইকেটে (৯ বল রেখে) হারিয়েছে স্কটল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নামিবায়া ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হারেয় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড।

আজকের খেলা:

আজ রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

পূর্ববর্তী রান্না: সরিষার তেলের বিরিয়ানি
পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান