Category: খেলাধুলা

  • বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে আইসিসি টিভি অ্যাপে

    বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে আইসিসি টিভি অ্যাপে

    আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টায় শুরু হবে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। খেলাটি হবে চেমসফোর্ডের এসেক্স মাঠে। আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখন পর্যন্ত বাংলাদেশি দর্শকদের জন্য কোনও সুখবর নেই। কারণ দেশের কোনও টিভি চ্যানেলে সিরিজটি দেখানোর ঘোষণা আসেনি। তবে আশার খবর হলো, আইসিসি টিভি অ্যাপে দেখানো হবে এই তিন ম্যাচ। বিনামূল্যে নিবন্ধন করে বাংলাদেশের মানুষ তামিমদের খেলা উপভোগ করতে পারেন।

    সাধারণত দেশের বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টস জাতীয় দলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করে। কিন্তু এবার তারা সম্প্রচার স্বত্ত্ব নেয়নি। অফিসিয়াল ব্রডকাস্টারদের কাছ থেকে সম্প্রচার স্বত্ত্ব কিনতে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে তারা, এমনটা জানা গেছে।

    সম্প্রতি ক্রিকেট আয়ারল্যান্ড এই সিরিজের আনুষ্ঠানিক ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করে। তিন ম্যাচ দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। ভারতের ভক্তরা ফ্যানকোড অ্যাপে খেলা দেখতে পারবেন, আর উত্তর আমেরিকার দর্শকরা উইলো টিভিতে।

    মঙ্গলবার হচ্ছে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে শেষ দুটি ওয়ানডে হবে ১২ মে ও ১৪ মে।

  • রাজা তৃতীয় চার্লস কোন ফুটবল ক্লাবের সমর্থক?

    রাজা তৃতীয় চার্লস কোন ফুটবল ক্লাবের সমর্থক?

    রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ইংল্যান্ডের রাজ পরিবারের দ্বায়িত্ব ওঠে রাজা তৃতীয় চার্লসের কাঁধে। খেলাধুলার সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সম্পর্ক বেশ পুরোনো। রাজপরিবারের দায়িত্বপ্রাপ্ত প্রায় সবাই খেলাধুলার ভক্ত। রাজা তৃতীয় চার্লসও ব্যতিক্রম নন, তিনিও ফুটবলের পাড় ভক্ত।

    ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রাচীন এক ক্লাবের প্রতি কট্টর সমর্থন রয়েছে রাজার। শনিবার ধর্মীয় ও ব্রিটিশ রাজপরিবারের নিয়মতান্ত্রিকতা মেনে রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস।

    ইংলিশ ক্লাব বার্নলির একনিষ্ঠ সমর্থক তিনি। চলতি মৌসুমে দলটি ইপিএলে খেলতেই পারেনি। তবে বার্নলিকে নিয়ে রাজার খুব খুশিই হওয়ার কথা। কেননা আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে ক্লাবটি। দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে এবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।

    একবার এক অনুষ্ঠানে বার্নলির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন রাজা তৃতীয় চার্লস। তিনি তখন বলেছিলেন, ‘কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আমি একটি ব্রিটিশ ফুটবল ক্লাবকে সমর্থন করি কিনা এবং আমি বলেছিলাম, হ্যা, বার্নলি।’

    উপস্থিত সবাই অবাক হয়ে ফের জিজ্ঞাসা করলেন, বার্নলি? উত্তরে রাজা বলেন, হ্যা, কারণ বার্নলি কিছু খুব চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে গেছে।’

  • বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে না

    বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ দেখা যাবে না

    আগামী ৯ মে থেকে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ বাংলাদেশের টিভি চ্যানেলে দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের সমর্থকদের খেলা দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। সেখানে নেই বাংলাদেশের কোনও টিভি চ্যানেলের নাম! লেখা- দ্রুত নিশ্চিত করা হবে। আপাতত বাংলাদেশের মানুষ টিভিতে এই সিরিজ দেখতে পাচ্ছেন না।

    বাংলাদেশে খেলা দেখা না গেলেও ভারতের দর্শকরা বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দেখতে পারবেন। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন ভারতের দর্শকরা। আয়ারল্যান্ডের সমর্থকরা প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে খেলা দেখার সুযোগ পাবেন। অন্যদিকে নর্থ আমেরিকার দর্শকরা উইলো টিভিতে সাকিব-তামিমদের ম্যাচ উপভোগ করতে পারবেন।

    বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশে কোন চ্যানেলে খেলা দেখাবে। তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, জানতে পারবো।’

  • বাবরের বিশ্বরেকর্ড

    বাবরের বিশ্বরেকর্ড

    ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
    আজ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন বাবর।

    এতদিন এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০১৫ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১০১তম ইনিংসে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করেছিলেন আমলা।

    আট বছর পর আমলাকে সরিয়ে বিশ্বরেকর্ডের মালিক হলেন বাবর।

    নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামার আগে বাবরের পরিসংখ্যান ছিলো ৯৮ ম্যাচের ৯৬ ইনিংসে ৪৯৮১ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রয়োজন ছিলো বাবরের।
    টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন বাবর।

  • মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রোনালদো

    মেসি-এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রোনালদো

    ফুটবল বিশ্বের দুই এলিয়েন-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা পৃথিবীর ফুটবলপ্রেমীদের। ফুটবলের রেকর্ড কিংবা মাইলফলকে হরহামেশাই একে অপরকে ছাড়িয়ে যান তারা। আরও একবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে টেক্কা দিলেন তিনি। ফলে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী অ্যাথলেট এখন পর্তুগিজ এই সুপারস্টার।

    ইউরোপের শীর্ষ ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও আয়ে ভাঁটা পড়েনি ক্রিস্টিয়ানো রোনালদোর। এখনও বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলেট এই পর্তুগিজ উইঙ্গার।

    যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বস ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। যেখানে মাঠ থেকে আয় আর স্পন্সর, প্রচারণা ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে গত ১২ মাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেলের তালিকায় মেসি কিংবা এমবাপ্পেকে পিছনে ফেলেছেন রোনালদো।

    গেল বছরের শেষ দিকে ইউরোপের পাট চুকিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসেরে সৌদি আরবে পাড়ি জমান রোনালদো। দেশটির ঐতিহ্যবাহী ক্লাবটিতে নাম লেখানোর পর সিআর সেভেন আয় করেছেন ১৩ কোটি ৬০ লাখ ডলার। যা তাকে খেলোয়াড়দের মধ্যে শীর্ষ ধনী বানিয়েছে।

    ফোর্বস মাঠের আয়ের মধ্যে প্রাইজমানি, বেতন ও বোনাসকে হিসাবে যুক্ত করেছে। মাঠের বাইরের আয়ের মধ্যে স্পন্সর চুক্তি, নিবন্ধনভুক্ত আয়, হাজিরা ফির পাশাপাশি খেলোয়াড়টি কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকলে সেই ব্যবসা থেকে যে পরিমাণ টাকা ফেরত পেয়েছেন, সেসবও হিসাব করেছে ম্যাগাজিনটি।

    সম্প্রতি প্রকাশিত ফোর্বসের এক প্রতিবেদন বলছে, সৌদির ক্লাবটি থেকে রোনালদোর বার্ষিক বেতন আনুমানিক ৭ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া মাঠের খেলায় তার আয় ৪ কোটি ৬০ লাখ আর আনুষঙ্গিক থেকে আয় আরও ৯ কোটি ডলার। আর মাঠ থেকে মেসির আয় ৬ কোটি ৫০ লাখ ডলার এবং মাঠের বাইরে আয় করেছেন আরও ৬ কোটি ৫০ লাখ ডলার।

    এছাড়া তৃতীয় স্থানে থাকা এমবাপে মাঠ থেকে আয় করেছেন ১০ কোটি ডলার। আর মাঠের বাইরে থেকে তার আয় ২ কোটি ডলার। সব মিলিয়ে ১২ কোটি ডলার আয় করে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেটদের তালিকায় তিনে ফরাসি এই সেনসেশন।

    সেরা তিন পজিশন ফুটবলের দখলে থাকলেও চারে জায়গা করে নিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। মোট ১১ কোটি ৯৫ লাখ ডলার আয় করে ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেটের তালিকায় চতুর্থ তিনি।

    অন্যদিকে, মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ ১১ কোটি ডলার আয় করে পাঁচে আছেন। শীর্ষ দশে পরের দুই স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুই গলফার ডাস্টিন জনসন এবং ফিল মিকেলসন।

    অষ্টম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের আরেক বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন ক্যারি। অবসরে চলে যাওয়ার পরও নবম স্থানে রয়েছেন টেনিসের সুইস কিংবদন্তি রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট তালিকার দশম স্থানে আছেন।

     

  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচটাও

    বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচটাও

    শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে বল গড়ালেও ফল পায়নি বাংলাদেশ। বৃষ্টির কারণে ভেসে গিয়েছিলো সেই ম্যাচ। স্বাগতিক শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হওয়ার কথা ছিল নিগার সুলতানাদের। কলম্বোর পাকিয়াসোথি সারাভানামুতু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ফলে প্রথম ওয়ানডের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেতেও কোনো ফলাফল আসেনি। এখন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তৃতীয় ও শেষ ম্যাচেই সিরিজের ভাগ্য নির্ধারিত হবে। এবার কোনো বল না হয়েই বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় নারী ওয়ানডে ম্যাচটিও পরিত্যক্ত হলো বৃষ্টিতে।

    প্রথম ওয়ানডেতে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভার শেষে ৬ উইকেটে ১৫২ রান তোলার পরই নামে বৃষ্টি। পরে আর সেই ম্যাচ শুরু করা যায়নি। সোমবার রাত থেকেই শুরু হয়েছিল এ বৃষ্টি। যা চলছিল মঙ্গলবার সকাল নাগাদ। মাঠের চার পাশেই থৈ থৈ করছিল পানি, ক্রিকেটাররা হোটেল থেকেই আসতে পারেননি মাঠে। একসময় বৃষ্টি না থামায় এবং মাঠ খেলার উপযোগী তৈরি না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেকে পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি।

    এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়েছিল। কলম্বোর একই স্টেডিয়ামে সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা ৩৬ দশমিক ৪ ওভার ব্যাট করতে পেরেছিল। এই ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা।

    এরপর শুরু হয় বৃষ্টি বাঁধা। পরবর্তীতে সেই বাঁধা কাটিয়ে আর খেলা মাঠে গড়ায়নি। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সেই ম্যাচে বল হাতে বাংলাদেশের পক্ষে বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার ছিলেন উজ্জ্বল। কেননা এই স্পিনার ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

    প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। ওয়ানডে সিরিজ শেষে পর শ্রীলঙ্কার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা।

  • তামিম-সাকিবদের সঙ্গে আর কাজ করবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স

    তামিম-সাকিবদের সঙ্গে আর কাজ করবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স

    বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। যদিও থাকছেন বিসিবির অধীনেই।

    সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচে জেমি সিডন্স। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন, সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে আর কাজ করবেন না। তবে সাবেক এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন

    ১১ বছর পর গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেমি সিডন্স। কিন্তু দ্বিতীয় মেয়াদের দায়িত্বও বেশি দিন পালন করতে পারলেন না। গত কয়েক সিরিজ ধরেই ব্যাটিং কোচ হিসেবে তার ভূমিকা খুব একটা ছিল না। অবশেষে সিডন্স নিজেই জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না তিনি। তবে বাংলাদেশের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছেদ হচ্ছে না। আপাতত তরুণ ব্যাটারদের গড়ে তোলা নিয়ে কাজ করবেন।

    নিজের ফেসবুকে সিডন্স লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন আর আমি জাতীয় দলের সঙ্গে কাজ করবো না। কারণ, আমার মনে হয় বিসিবিকে সেরাটা দিতে পারবো পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করে, যেন জাতীয় দলের পাশাপাশি থাকা ক্রিকেটারদের দেখভাল ভালোভাবে করা এবং দেশের জন্য পরবর্তী সুযোগটা কাজে লাগানোর জন্য তাদের প্রতিটা দিন উন্নতি করতে ভূমিকা রাখা যায়। তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করাতে আমি ভালোবাসি এবং বিসিবিও এটা চায়, সেজন্যই এটা সম্ভব করতে পেরেছি।’

    অস্ট্রেলিয়ান এই কোচ আরও বলেছেন, ‘জাতীয় দলে কাজ করলে খ্যাতি বেশি এবং সেটি আমিও পছন্দ করি। কিন্তু স্কিল গড়ে তোলা, উন্নতি এবং অনুশীলন হয় নেটে এবং মিরপুরের নেটে প্রচণ্ড গরমে ঘাম ঝরিয়ে। ‘এ’ দল ও টাইগার্সের হয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।’

    ২০২১ সালের ডিসেম্বরে সিডন্সকে নিয়োগ দেওয়া হয়েছিল বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে। নতুন ভূমিকাতে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসেন তিনি। অ্যাশওয়েল প্রিন্স চলে যাওয়ায় কোচ হিসেবেই কাজ করছিলেন। এরপর গত বছরের আগস্টে বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা দেন সিডন্স জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। সেই কথা অনুযায়ীই সব হচ্ছিল। মাঝে মধ্যে জাতীয় দলের ব্যাটারদের নিয়েও কাজ করছিলেন। তবে এবার স্পষ্ট করে সিডন্স জানিয়ে দিয়েছেন আর নয় জাতীয় দল।

    ২০০৭ সালের অক্টোবরে প্রথম দফায় সিডন্স বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগ করেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর। তার অধীনে চার বছরে বড় দলের বিপক্ষে দেশে-বিদেশে বেশ কিছু ওয়ানডে সিরিজ জেতা ছাড়াও ব্যাটিং বিভাগে তামিম-সাকিবরা যথেষ্ট উন্নতি করেছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রায় এক বছর দায়িত্ব পালন করে এখন তিনি এইচপি, বাংলা টাইগার্স এবং ‘এ’ দলের সঙ্গে কাজ করবেন।

  • পর্তুগিজ অভিধানে ‘পেলে’ এখন বিশেষণ হিসেবে যুক্ত

    পর্তুগিজ অভিধানে ‘পেলে’ এখন বিশেষণ হিসেবে যুক্ত

    ‘পেলে’ শব্দটি সবাই চেনেন নাম হিসেবে।  বিশ্বসেরা ফুটবলার তিনি। এ নামটি ধারণ করে এক ব্রাজিলিয়ান নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন যে ‘পেলে’ এখন বিশেষণও। আর সেটা আভিধানিকভাবেই।

    তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার হওয়ায় তার ক্যারিয়ারে জুটেছে অনেক তকমাও। বলা হচ্ছে প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলের কথা। সেই ফুটবলারের নামটিই এখন পর্তুগিজ এক অভিধানে ব্যবহার হচ্ছে বিশেষণ হিসেবে। এখন থেকে কারও গুণ বোঝাতে ‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’-এর সমার্থক হিসেবে ব্যবহৃত হবে পেলের নাম। যেমন- বাস্কেটবলসেরা বোঝাতে বলা হবে তিনি বাস্কেটবলের পেলে।

    অসাধারণ এই উদ্যোগটি গ্রহণ করেছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় পর্তুগিজ অভিধান মিশেলিস ডিকশনারি। তাদের অনলাইন সংস্করণে ‘পেলে’ নামটি বিশেষণ হিসেবে যুক্ত হয়েছে।

    ব্রাজিল কিংবদন্তি কোলন ক্যানসারের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন গত ডিসেম্বরে। নিজের অনন্য কীর্তিতে অমর হয়ে আছেন। তারপরও পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এক ক্যাম্পেইনের আয়োজন করে পেলে ফাউন্ডেশন। সেই ক্যাম্পেইনে ১ লাখ ২৫ হাজার স্বাক্ষর জোগাড়ের পরই পেলের নামটি অভিধানে যুক্ত করা হয়েছে।

    আনুষ্ঠানিকভাবে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মিশেলিস ডিকশনারির প্রকাশকগণ। তারা জানিয়েছেন, অনলাইন সংস্করণে দ্রুতই নামটি বিশেষণ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর প্রিন্ট কপিতে যুক্ত হবে পরবর্তী সংস্করণে।

  • তাইজুল-নাসুমকে নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত

    তাইজুল-নাসুমকে নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত

    আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প আজ শেষ হয়েছে। তাইজুল ইসলাম আর নাসুম আহমেদ, জাতীয় দলে দুজনেরই ভূমিকা প্রায় একই। দুই বাঁহাতি অফস্পিনারই নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের জন্য। আবার ব্যাট হাতেও দুজনের মধ্যে যে খুব একটা পার্থক্য আছে এমনটা নয়।

    অনুশীলন শেষে নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। এই সময় নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের নিয়েও কথা বলতে দেখা যায় তাকে।

    সর্বশেষ ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তাইজুল ইসলাম। তাইজুল সুযোগ পাওয়ায় স্বাভবিকভাবে ছিটকে যেতে হয়েছে নাসুমকে। সিরিজে মোটামুটি পারফর্ম করলেও কোনো কারণ ছাড়াই পরের সিরিজে বাদ দেয়া হয় তাইজুলকে। আয়ারল্যান্ড সিরিজে দলে ডাক পান নাসুম।

    আয়ারল্যান্ড সিরিজে বেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছেন নাসুম। তবুও হুট করেই আবার অ্যাওয়ে সিরিজের দল থেকে বাদ দেয়া হয় তাকে। ঘোষিত টাইগার স্কোয়াডে আবারও ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুলকে।

    তাইজুল-নাসুমের ব্যাপারে বারবারই ঘটছে একই ঘটনা। তবে বিশ্বকাপের আগে মোটামুটি পাকাপোক্ত দল তো লাগবেই। সেই দলটাকে আবার প্রস্তুতও করতে হবে। তাহলে দুজন অভিজ্ঞ খেলোয়াড়কে বারবার কেন পাল্টাপাল্টি করে দেখা হচ্ছে এমন প্রশ্ন আসে কোচ হাথুরুসিংহের সামনে। হাথুরুসিংহের স্পষ্ট জবাব, পরীক্ষা চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত।

    বাংলাদেশের ওয়ানডে দলে সাকিব আল হাসানের পর বাঁহাতি স্পিনার কে নিয়মিত খেলবেন তা নিয়ে সঠিক উত্তর কেউই দিতে পারবেন না। তার কারণ হলো তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ দুইজনই সমান তালে পারফর্ম করে যাচ্ছেন। এক সিরিজ একজন খেলছেন তো পরের সিরিজে আরেকজন।

    শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে গণমাধ্যমের সামনে আসেন বাংলাদেশের কোচ। এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে দেন তাদের ব্যাখ্যা, ‘আমরা আলোচনা করেছি, আমি স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। বিশ্বকাপের আগে অবধি এমন চলতেই থাকবে।’

    পারফর্ম করেও একজন খেলোয়াড়ের এমন আসা-যাওয়ার মধ্যে থাকা পারফরম্যান্সে কোন প্রভাব ফেলবে না বলে মত চন্ডিকার, ‘করবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব ফেলবে না। যদি ফেলে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফর্ম্যান্সেও ইফেক্ট করবে। ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।’

  • ৪-০ গোলের জয় পেল বসুন্ধরা কিংস

    ৪-০ গোলের জয় পেল বসুন্ধরা কিংস

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে একেবারে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পথে রহমতগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

    শুক্রবার (২৮ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিংসের হয়ে জোড়া গোল করেছেন মিগেল ফিগেইরা। একটি করে গোল করেছেন রবসন রবিনিয়ো ও আসরর গফুরভ।

    ম্যাচে প্রথমার্ধে বসুন্ধরা ৩-০ গোলে এগিয়ে ছিল। এই ম্যাচে হেরে যাওয়ায় রহমতগঞ্জের প্রিমিয়ার লিগ থেকে অবনমনের সম্ভাবনা আরো বেড়ে গেল। বসুন্ধরা ১৩ ম্যাচে ১২ জয় এবং এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে, রহমতগঞ্জ ১৩ ম্যাচে ৭ পরাজয়, ২ জয় এবং ৪ জয়ে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। ঢঅকা আবাহনী ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

    এবারের লিগে দুর্দান্ত ফর্মে আছে অস্কার ব্রুজনের দল বসুন্ধরা। শুক্রবার ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বসুন্ধরা। মাত্র ৭ মিনিটের সময় রবসন আজেভেদোর গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটের মাথায় অসরোর গাফুরোভ দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিগুয়েল ফিগুয়েরা দলের তৃতীয় গোলটি করেন।

    বিরতিরর পর ম্যাচের শেষ মিনিটে বসুন্ধরার ফিগুয়েরা নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করলে রহমতগঞ্জের সব আশা শেষ হয়ে যায়।

    এদিকে, দিনের অপর এক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে দেয়। আর শেখ জামাল ২-১ গোলে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে। মুক্তিযোদ্ধার পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন এমানুয়েল উজোচুকঊ রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগে। আর শেখ জামালের পক্ষে সুলেইমান সিল্লাহ ও ভালিজোনভ এবং পুলিশের পক্ষে মোহাম্মাদ শেখ বাবলু গোল করেন।