আমেরিকায় দেখা হয়ে গেল দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের

দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের - খেলাধুলা - ২৫ আগস্ট ২০২৩
দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের - খেলাধুলা - ২৫ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ আগস্ট, ২০২৩ : বিশ্বের দুই তারকা খেলোয়াড় এখন আমেরিকায় অবস্থান করছেন। তাই তাদের মধ্যে দেখা হওয়াটা স্বাভাবিক। বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি তারকা লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের দেখা হওয়াটা অসাধারণ একটি ঘটনা।
ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন মেসি। আর সম্প্রতি সিনসিনাতির ওপেনের শিরোপা জিতেছেন জকোভিচ। সেখানেই দেখা হয়ে গেল মেসি ও জকোভিচের।
মেসি ও জকোভিচের সাথে আড্ডায় মেতেছিলেন ইন্টার মিয়ামির মালিক জর্জ ম্যাসও। দু’জনকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন মাস।
সেই ছবির ক্যাপশনে মাস লিখেছেন, ‘হোয়াট এ নাইট।’
দুই ক্রীড়া অঙ্গনের দুই তারকার মিলনের বিষয়টিকে আমেরিকার মানুষ স্বাগত জানিয়েছেন।
সূত্র : বাসস

পূর্ববর্তী ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
পরবর্তী প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন