www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের ফাইনালে আজ টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। যদিও এর আগে শ্রীলঙ্কা ছয়বার ও ভারত সাতবার এশিয়া কাপ জিতেছে।যদিও শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে। কিন্তু যেহেতু দেশের মাটিতে খেলা তাই শ্রীলঙ্কার সম্ভবনা উইড়য়ে দেওয়া যায় না। কে জিতবে এশিয়া কাপ এই পরিক্ষায় দুই দল এখন নেমেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ।
শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে দুই দল। ইনজুরির কারণে মাহিশ থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত হারিয়েছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তাই অনুমিতভাবেই পরিবর্তন এসেছে একাদশে। লঙ্কান একাদশে থিকশানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামের পর ভারতের একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। অক্ষরের পরিবর্তে খেলবেন ওয়াশিংটন সুন্দর।
এনিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। আগের সাতবারের দেখায় তিনবার শ্রীলঙ্কা ও চারবার শিরোপা নিয়েছে ভারত।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়ালালাগে, সাদিরা সামারাবিক্রমা, প্রমোদ মাদুশান, দুশান হেমন্ত, ধনঞ্জয়া ডি সিলভা।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর।










