Category: লিড নিউজ

  • জনগণের সম্পৃক্ততা না থাকলে গণঅভ্যুত্থান হতে পারে না: সেতুমন্ত্রী

    জনগণের সম্পৃক্ততা না থাকলে গণঅভ্যুত্থান হতে পারে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৫ জুন, ২০২৪: জনগণের সম্পৃক্ততা না থাকলে গণঅভ্যুত্থান হতে পারে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান বা নির্বাচন করতে হবে। আমাদের দেশের সরকার পরিবর্তনের মাধ্যমটা নির্বাচন। জনগণের ভোটে সরকার পরিবর্তিত হয়। ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচন হয়ে গেছে। এখন প্রসঙ্গ হলো গণঅভ্যুত্থান। তারা তো বলে কয়েকদিনের মধ্যেই সরকারের পতন ঘটবে। এটা হাস্যকর। তাদের নেতা-কর্মীরা তো এখন আন্দোলন করছেন না। তাদের পার্টির নেতাকর্মীদের আন্দোলনের মানসিকতা নেই। জনগণ যে আন্দোলনের সম্পৃক্ত থাকবে না, সেটা কোনদিন গণঅভ্যুত্থান হতে পারে না।”

    আজ শনিবার (১৫ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “এদেশের ৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছে, এরপর কোনো গণঅভ্যুত্থান হয়নি। ’৯০ এর আন্দোলনকে আমি গণআন্দোলন বলব, এরশাদ সরকারকে যে আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়।”

    মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

    এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা আক্রান্ত হলে ছেড়ে দেবো না। তবে আমরা আক্রমণ করব না, কিন্তু আমাদের প্রস্তুতি আছে।”

    রোহিঙ্গাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, “রোহিঙ্গা পুনর্বাসনে এদেশ প্রশংসিত হলেও বিশ্ব সংকটের কারণে রোহিঙ্গাদের বিষয়টি এ দেশের জন্য বাড়তি চাপ। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বাত্মক চেষ্টা করছে সরকার।”

    পশুবাহী গাড়ি ও সড়কের পাশে পশুর হাটের কারণে সড়কে কিছুটা চাপ ও যানজট আছে তবে ভোগান্তিবিহীন ঈদ যাত্রায় মাঠে আছে সরকার।

    বৈশ্বিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে দেশে সংকট আছে তবুও অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।

    এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

  • ইউরো কাপের প্রথম ম্যাচে জার্মানি ৫-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে

    ইউরো কাপের প্রথম ম্যাচে জার্মানি ৫-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ জুন, ২০২৪: সাম্প্রতিক সময়টা জার্মানির জন্য খুব একটা ভালো যাচ্ছিলনা। গত কয়েক বিশ্বকাপে তো গ্রুপপর্বই পার হতে পারেনি তারা। এবারেও ইউরোতে তারা কাই হার্ভাটজকেই রেখেছে মূল স্ট্রাইকারের ভূমিকায়, যিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার।এতেই সফল হয়েছে জার্মান দল।ইউরো কাপের প্রথম ম্যাচে গোল উৎসব করেছে স্বাগতিক জার্মানি। শুক্রবার রাতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তারা স্কটল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। ফ্লোরিন উইটজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফোক্রুগ ও এমরি ক্যান জার্মানির হয়ে গোল করেন।

    স্কটল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ নিয়ে কম আতঙ্কিত ছিল না জার্মানরা। অতীত ইতিহাস এ ম্যাচের আগে জার্মানদের আতঙ্কিত করে তুলেছিল। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের স্মৃতি এখনো উজ্জ্বল জার্মানদের। এ তিন আসরে নিজেদের প্রথম ম্যাচে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল। তিন আসরের উদ্বোধনী ম্যাচে হেরেছিল তারা। ফলে এ ম্যাচ নিয়ে উদ্বেগের শেষ ছিল না। কিন্তু মাত্র ২০ মিনিটের মধ্যে আতঙ্কের পরিবর্তে জার্মান শিবিরে আনন্দ স্থান করে নেয়। ২০ মিনিটের মধ্যে তারা দুই গোলে এগিয়ে যায়। ফ্লোরিন উইটজ দশ মিনিটের সময় এবং জামাল মুসিয়ালা ১৯ মিনিটে গোল করেন।

    এদিকে প্রথমার্ধের শেষভাগে জার্মানদের স্বস্তি আরো বাড়িয়ে দেয় একটা লাল কার্ড। ৪৪ মিনিটে স্কটিশ খেলোয়াড় রায়ান পোর্টেয়স লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জার্মানদের জন্য গোল করা আরো সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল পায় তারা। ৫-১ গোলে জয়ের ফলে ইউরোর ইতিহাসে জার্মানি তাদের সবচেয়ে বড় জয়টি পায়।

    ম্যাচের শেষ সময়ে স্কটল্যান্ড একটা গোল পায়। যদিও সেটা ছিলো আত্মঘাতি গোল।

    জার্মানি পরবর্তী ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে। এ ম্যাচটি বুধবার মাঠে গড়াবে। গ্রুপ ‘এ’তে থাকা স্বাগতিক জার্মানি গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

  • গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

    গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ জুন, ২০২৪: ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেড়েছে। তবে এই্ ঈদে যাত্রীর পাশাপাশি পশুবাহী ও মৌসুমী ফল যেমন লিচু, আম ও কাঁঠাল বহন করা হচ্ছে যানবাহনে। আর প্রতিটি যানবাহনের জন্য দিতে হয় টোল। স্বাভাবিক কারণে এবার বঙ্গবন্ধু সেতু দিয়ে এই ঈদে টোল আদায়ের পরিমান বেড়ে গেছে। আজ টোল আদায়ে সৃষ্টি হয়েছে রেকর্ড।

    গত ২৪ ঘণ্টায় প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৭০৮টি। এর বিপরীতে সেতুর টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এটি সেতুতে টোল আদা‌য়ের সর্বোচ্চ হার ব‌লে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

    এর আগে ২০২৩ সা‌লে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপ‌রীতে সেতুতে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

    সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টার পর থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ৩৩ হাজার ২৫‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৬ লাখ ৪০ হাজার টাকা এবং পশ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে ঢাকায় গি‌য়ে‌ছে ২০ হাজার ৬৮৩‌টি পরিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

    সেতু‌তে ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হ‌য়ে‌ছে ১২ হাজার ৮৭১টি, ট্রাক ১০ হাজার ৭৬০‌টি, ছোট-বড় প‌রিবহন ১৯ হাজার ৮৭২‌টি এবং মোটরসাইকেল পার হ‌য়ে‌ছে ১০ হাজার ১০৫‌টি।

  • নেপালকে ১ রানে হারিয়ে ডি গ্রুপে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

    নেপালকে ১ রানে হারিয়ে ডি গ্রুপে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ জুন, ২০২৪: টি টোযেন্টি বিশ্বকাপের শুরু থেকেই দক্ষিণ আাফ্রিকা খুব একটা ভালো খেলতে পারেনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপাল সবার কাছেই অল্পের জন্য হারতে হারতে জিতেছে দেশটি। অথচ সম্ভাব্য চ্যাস্পিয়নের তালিকায় তিনিটি দেশের মধ্যে সব সময় থাকে দক্ষিণ আফ্রিকার নাম। আজকের খেলায় ক্রিকেট শক্তির দিক থেকে অনেক পিছিয়ে নেপালকে হারিয়েছে মাত্রা ১ রানে।চার খেলার চারিটিতে জিতে ডি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

    টি-টোয়েন্টিতে এর আগে কখনোই সাক্ষাৎ হয়নি দক্ষিণ আফ্রিকা ও নেপালের ।সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে প্রথম সাক্ষাতে নেপালকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে প্রোটিয়াদের মাত্র ১১৫ রানে আটকে দেয় নেপাল। তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিংয়ে পাওয়ার প্লে পার করে তারা। কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে যোগ করে ৩২ রান।

    অষ্টম ওভারে জোড়া আঘাত হেনে দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে তাবরাইজ শামসি। কেশভ মহারাজের জায়গায় আজ একাদশে সুযোগ পান বাঁহাতি এই লেগ স্পিনার। সেই সুযোগ লুফে নিলেন দু হাতে।

    শামসির আঘাতের ধাক্কা কাটিয়ে তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন আসিফ শেখ ও অনিল শাহ। তাতে জেতার আত্মবিশ্বাস খুঁজে পায় নেপাল। একটা পর্যায়ে রানরেট ছিল হাতের নাগালে। ২৪ বলে ২৭ রান করা অনিলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। ১৮তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন শামসি। দীপেন্দ্র সিং ঐরীকে কট বিহাইন্ডের পর আসিফকে বোল্ড করেন ওভারের শেষ বলে। ৪৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন আসিফ।

    ১৯তম ওভারের প্রথম চার বলে কোনো রানই দেননি নরকিয়া। একইসঙ্গে শিকার করেন একটি উইকেটও। কিন্তু পঞ্চম বলে ১০৫ মিটার বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সোমপাল কামি। পরের বলে দুই রান নিলে শেষ ওভারে জয়ের জন্য আট রান লাগে নেপালের।

    ওটনিল বার্টম্যানের প্রথম দুই বল থেকে অবশ্য কোনো রান আসেনি। তবে তৃতীয় বলে হালকা শাফল করে কাভার দিয়ে চার হাঁকান গুলশান ঝা। পরের বলে একইভাবে ব্যাট চালালেও দুই রানের বেশি নিতে পারেননি। পঞ্চম বলে তাকে শর্ট বলে সমস্যায় ফেলেন বার্টম্যান। কাট করতে গিয়েও ব্যাটে লাগাতে পারেননি গুলশান। শেষ বলটিও একইভাবে করেন বার্টম্যান। এবারও ব্যাটে লাগাতে পারেননি গুলশান। কিন্তু দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু অপর প্রান্তে পৌঁছানোর আগেই দারুণ এক থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন হাইনরিখ ক্লাসেন। নেপালকেও ৭ উইকেটে ১১৪ রান নিয়ে।

    এর আগে ব্যাট করতে নেমে সমান উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। নেপালের স্পিনারদের সামনে তাদের কোনো ব্যাটারই খোলস ছেড়ে বের হতে পারেননি। ৪৯ বল খেলে সর্বোচ্চ ৪৩ রান করেন রিজা হেনড্রিকস। নেপালের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন কুশল ভুর্তেল। এছাড়া বাকি তিন উইকেট নেন দীপেন্দ্র। সেই স্পিনের ভরসায় থেকেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শামসি।

    চার ম্যাচের চারটিতেই জিতে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল প্রোটিয়ারা। তবে আজকের হারে বিদায় ঘণ্টা বেজেছে নেপালের। তাই ডি গ্রুপ থেকে সুপার এইটের লড়াইয়ে রয়েছে কেবল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশের জন্য সমীকরণটা অবশ্য সহজই বলা যায়। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।গ্রুপের শেষ ম্যাচে ১৭ জুন নেপালকে হারালেই সুপার এইটে উঠবে তারা। অন্যদিকে ২ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডসকে সুপার এইটে যেতে হলে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি চেয়ে থাকতে হবে বাংলাদেশের বড় হারের দিকে।

    আজকে অপর খেলায় জিতেছে নিউজিল্যান্ড

    বিশ্বকাপ থেকে দুদলেরই বিদায় নিশ্চিত হয়েছে আগে। তবে নিউজিল্যান্ডের ছিটকে পড়াটা ছিল বিস্ময়ের। আফগানিস্তানের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে তারা। তবে ব্যর্থতা ভুলে অবশেষে জয়ের দেখা পেয়েছে কেইন উইলিয়ামসনের। নবাগত উগান্ডাকে আজ ৯ উইকেটের বড় ব্যবধানে গুঁড়িয়ে দেয় তারা।

    টিম সাউদি-ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ পেসারদের সামনে উগান্ডার ব্যাটাররা যে খুব বেশিক্ষণ টিকতে পারবেন না, তা আগে থেকেই অনুমিত ছিল। হলোও তা-ই। ১৮ ওভার ৪ বল খেলে মাত্র ৪০ রানেই গুটিয়ে যায় উগান্ডা। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। যৌথভাবে এই রেকর্ডের মালিকানা অবশ্য উগান্ডার দখলেই। এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল ৩৯ রানে।

    পাকিস্তানের বিদায়

    গতাকাল রাতে বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয় যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড খেলা। ফলে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে।ফলে এ গ্রুপ থেকে সুপার এইটে খেলবে ভারত ও যুক্তরাষ্ট্র। 

    আজকের খেলা

    ভারত ও কানাডা খেলবে ফ্লোরিডায়, খেলো শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। দিনের অপর খেলায় নামিবিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অ্যান্টিগায় রাত ১১ টায় খেলা শুরু হবে রাত ১টায়।

  • রান্না: মটর পোলাও

    রান্না: মটর পোলাও

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৫ জুন, ২০২৪: পোলাও আমাদের একটি প্রিয় খাবার। তবে রন্ধন শিল্পীরা পোলাও তৈরি ক্ষেতে নিয়ে এসেছে ভিন্নতা। আজ দেওয়া হলো ভিন্ন ধরণের মটর পোলাওর রেসিপি। আপনি ইচ্ছা করলে এবার ঈদে ঘরে বসেই তৈরি করতে পারেন এই খাবার।

    উপকরণ:

    বাসমতি চাল-৫০০ গ্রাম, পেঁয়াজ-১০০ গ্রাম, আদা বাটা-১/২ চা চামচ, রসুন বাটা-১/২ চা চামচ, মটর শুটি-১০০ গ্রাম( খোসা ছাড়ানো), সয়াবিন তেল-৫০ গ্রাম, কাজু বাদাম-৫/৬ টা, কিসমিস-৮/১০, ঘি-১ চা চামচ, কাঁচা মরিচ-৭/৮ টা, গরম মসলা ও তেজপাতা পরিমান মতো।

    প্রস্তুত প্রণালী :

    প্রথমে বাসমতি চাল পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপরে কাজুবাদাম ও কিসমিস ঘি দিয়ে ভেজে আলাদা করে রাখতে হবে।

    এবার কড়াই তে তেল গরম করে গরম মসলা ও তেজপাতা ফোরণ দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামী করে ভেজে নিতে হবে। এরপরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে।

    আলাদা পাত্রে করে ফুটিয়ে রাখা জলে চাল ছেড়ে দিতে হবে, এরপরে পেঁয়াজ ও ভাজা মসলা দিয়ে দিতে হবে। এরপরে ধুয়ে রাখা মটরশুঁটি গুলো ও দিয়ে দিতে হবে। এরপরে পোলাও হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা কাজুবাদাম ও কিসমিস দিতে হবে। এবার কাঁচা ও ঘি দিয়ে ঢাকনা দিতে হবে।এবার গরম গরম পরিবেশন করুন মটর পোলাও

    রেসিপি দিয়েছেন-মিষ্টি সাহা

  • ১২ জন কালোবাজারি ৫০০ টিকিট কেটে রেখেছিল: র‌্যাব

    ১২ জন কালোবাজারি ৫০০ টিকিট কেটে রেখেছিল: র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুন, ২০২৪: ১২ জন কালোবাজারি ৫০০ টিকিট কেটে রেখেছিল, বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি বলেন “অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩ এমন দুটি চক্রের ১২ জনকে আটক করেছে। এরমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের বেসরকারি ট্রেনের বিক্রয় প্রতিনিধিও রয়েছেন। এসব কালোবাজারিরা আগামী ১০ দিনের প্রায় ৫০০ টিকিট কেটে রেখেছেন। ”

    আজ শুক্রবার (১৪ জুন) রাজধানীর কমলাপুর রেলওয়ের স্টেশনের প্লাটফর্মে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

    মো. ফিরোজ কবীর বলেন, “ঈদের সময় কালোবাজারি করতে অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর ব্যবহার করে টিকিট কেটেছিল একটি চক্র। এরপর সেই টিকিট সাধারণ যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে তারা “

    তিনি বলেন, “আমরা গত রাতে অভিযান শুরু করি। এটি চলমান অভিযান ছিল। এটা দুই থেকে তিন ধাপে পরিচালনা করা হয়। ঢাকার কমলাপুর ও আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।  গতকাল রাতে তারা অভিযান পরিচালনা করেন। ঢাকা থেকে ১০ জনকে আটক করেন। আর দুইজনকে ঠাকুরগাঁও থেকে আটক করা হয়েছে।”

    ফিরোজ কবীর বলেন, “এখানে দুই ধরনের চক্র রয়েছে। এক ধরনের চক্র অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে তা ভুয়া জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর দিয়ে কেটে রাখতো। পরে ফেসবুক পেইজে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিক্রি করে। সফটকপি পাঠিয়ে দিয়ে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে টাকা বুঝে নেয়।”

    তিনি বলেন, “এমন চক্রের দুজনকে মৌচাক মোড়ের আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করি। এদের একজনের নাম মানিক ও আরেকজনের নাম বকুল। এদের সঙ্গে কথা বলে জানতে পারি মানিক মূলত সোহেল নামে একজন ও ঠাকুরগাঁওয়ে অবস্থানকারী আবু, রায়হান ও আনিস নামে আরও একজনের সঙ্গে কালোবাজারি ব্যবসায় আসে। তাদের থেকে আগামী ১০ দিনের টিকিট পাওয়া যায়। এগুলোর হার্ডকপি ও সফট কপি রয়েছে। এরমধ্যে দিনাজপুরের একতা এক্সপ্রেসের টিকিটের দাম তিন হাজার টাকা করে বিক্রি করছে।”

    ফিরোজ কবীর বলেন, “মানিক ও বকুলের মাধ্যমে আনিস ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। রায়হান একটি কম্পিউটারের দোকানে কাজ করে। সেখানে ভুয়া সিম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেকগুলো টিকিট কেটে নেন। এদের বড় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে চাহিদা ও অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। ”

    তিনি বলেন, “রায়হান ও আনিস টিকিট পাঠাতেন সোহেল ও মানিকের কাছে৷ আর মানিক ও বকুল ফেসবুক পেইজে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন।”

    এই সিও জানান, “কমলাপুর রেলওয়ে স্টেশনে বেসরকারি ট্রেনের বুকিং সহকারী করেন আরিফুল ইসলাম। তিনিও একটি চক্র চালান। বেসরকারি ট্রেনের বুকিং সহকারী হলেও তার থেকে সরকারি ট্রেনের টিকিট পাওয়া গেছে। তিনি অনেকদিন ধরেই এগুলো করে আসছিলেন।”

  • সাকিব দলের বোঝা থেকে  হয়ে গেলেন নায়ক

    সাকিব দলের বোঝা থেকে হয়ে গেলেন নায়ক

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ জুন, ২০২৪: সাকিবের জীবনে হয়তো এমন খারাপ সময় খুব কম এসেছে। যখন দেশের ক্রিকেট ভক্তরা এবং আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন ক্রিকেটার সাকিবের বর্তমান পারফরমেন্স  দেখে তিরস্কার করেছে। সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগের দুদিন আগে করা একটি মন্তব্যও সামনে চলে আসে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের হারের পর এক আলোচনায় তিনি সাকিবের উদ্দেশ্যে বলেন, “আপনি (সাকিব) এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর। কিছু তো লজ্জা থাকা উচিৎ। বলা উচিৎ, আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভাল হচ্ছে না। দলের জন্য আমি কিছু করতেই পারছি না। তাহলে আমি খেলে কী করব?’

    সরাসরি এই ধরণের শেবাগের কথায় কিছুটা হলেও আঘাত পেয়েছিলেন সাকিব। কেননা ধারাবাহিক ভাবে এত খরাপ খেলতে কখনও দেখা যায়নি। দেখা গেছে নিজের দক্ষতায় ফিরেছন তিনি। এবারও হয়েছে তাই। তিনি ফিরেছেন। দারুণ ভাবে।

    বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল জয় দিয়ে। এরপর যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়, তবে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ম্যাচটি ছিলো গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে। হারিয়েছে নেদারল্যান্ডকে। দারুণ এই জয়ের নায়ক সাকিব আল হাসান। চাপের মুখে ব্যাট হাতে লড়েছেন তিনি। হাকিয়েছেন ফিফটিও। এই ইনিংসে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ডও।

    সেন্ট ভিসেন্টের আর্নস ভালে গ্রাউন্ডে গতকাল টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও তানজিদ হাসান তামিমের বিদায়ে বিপাকে পড়ে তারা। সেই চাপ সামলে লড়তে থাকেন সাকিব। ফিফটি ছাড়ানো ইনিংস খেলে দলকে এনে দেন ১৫৯ রানের সংগ্রহ। এই রান তাড়ায় নেমে ১৩৪ রানেই থেমে যায় ডাচরা। ২৫ রানের জয়ে সুপার এইটে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলে টাইগাররা।

    এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। অষ্টাদশ ওভারের দ্বিতীয় বলে ফন মিকারেনের ডেলিভারি ডিপ মিডউইকেটে শট নিয়ে ৩৮ বলে পূর্ণ করে নেন ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি ১৩তম।

    এই ফিফটিতে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ড। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাকালেন তিনি। আর বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন তিনি। ফিফটি হাকিয়েও লড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। ৪৬ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

    অবশ্য এই ইনিংস খেলার আগে একটি দুঃসংবাদ পান সাকিব। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিনি পিছিয়েছেন পাঁচ ধাপ। অবস্থান করছেন পাঁচে। তবে গতকাল তার পারফরম্যান্স জানান দেয়, আগের অবস্থানে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    সাকিব আল হাসান আরও একবার বাংলাদেশের হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি গ্রহণ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে বাংলাদেশের জয় পাওয়া শেষ ১২ ম্যাচে ৮টিতে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।

    এটাও এক অনন্য পাওয়া। যা শুধু সাবিকের পক্ষে সম্ভব। তিনি কয়েক ম্যাচের পরে দেখা যাবে র‌্যাংকিংয়ের সাবর উপরে উঠে এসছে।

  • এবার আমরা সতর্ক হয়েছি তাই ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

    এবার আমরা সতর্ক হয়েছি তাই ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুন, ২০২৪: এবার আমরা সতর্ক হয়েছি তাই ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “গত কয়েকটি বছর ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রা কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সতর্ক হয়েছি। এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে। তবে রাস্তার জন্য যানজট হয়নি। কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যততত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না।”

    আজ শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন। গতবারও বৃষ্টি ছিল। গতকালও হঠাৎ বৃষ্টি হয়েছে। যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি ৩২ মিনিট নামতে পারে নাই।”

    তিনি আরও বলেন, “আজকে আমাদের দেশে বাজেট সেশন চলছে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও বাজেট আছে। এই বছর ৬৪ দেশে নির্বাচন হওয়ার কথা। আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও নির্বাচন শেষ হয়েছে। বাজেট বাস্তবতা ভারসাম্যমূলক বাজেট।”

    এসময় আও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না: র‍্যাব

    কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না: র‍্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুন, ২০২৪: কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না, বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেন, “মৌসুমী চামড়া ব্যবসায়ীদের আমরা সতর্ক করতে চাই। পশুর চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাশত করা হবে না। চামড়ার ব্যবসা নিয়ে যেন কোনো এলাকার মধ্যে গোলমালের সৃষ্টি না হয়। সে ব্যাপারে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলবে।”

    আজ শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট নিয়ে পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

    কমান্ডার আরাফাত ইসলাম বলেন, “আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক হাটে উপস্থিত আছেন। কোনো অসুস্থ বা রোগাক্রান্ত কিংবা মোটা-তাজাকরণের ওষুধ প্রয়োগ করা কোনো পশু যেন বিক্রি করতে না পারে কেউ। এ ধরণের কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাটে কোরবানির পশু কিনতে আসা ক্রেতাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।”

    তিনি বলেন, “র‍্যাব ব্যাটেলিয়নে কন্ট্রোল রুম প্যাট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া কোনো ক্রেতা-বিক্রেতা কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়লে আমাদের কন্ট্রোল রুমে অথবা র‍্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সব ধরনের সহায়তা করবো।”

    র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “রাজধানীর প্রতিটা মহল্লা ও রাস্তাঘাটে আমাদের টহল টিম এবং স্ট্রাইকিং টিম আছে। কোরবানির পশু নিয়ে অথবা পশু কিনতে হাটে যাওয়ার সময় রাস্তায় যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। সে ব্যাপারেও আমরা সতর্ক আছি। তবে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় সবার সহযোগিতা প্রয়োজন।”

    র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার এ পরিচালক বলেন, “নিয়ম অনুযায়ী গরুর হাট ইজারা দেওয়া হয়েছে। রাস্তার ওপরে বা হাটের সীমানার বাইরে গরু নিয়ে বসেছে কি না, এ বিষয়ে আমি ইজারাদারদের সঙ্গে কথা বলব। যাতে ব্যাপারীরা কোনো অসুবিধায় না পড়েন।”

    অনেক হাট আবাসিক এলাকার মধ্যে হয়, এ বিষয় জানতে চাইলে কমান্ডার আরাফাত বলেন, “এ বিষয়ে আমি সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করবো। আমি জনপ্রতিনিধিদের আহ্বান করবো, তাদের দায়িত্ব পালন করবেন এবং এই বিষয়টি যেন দেখেন।”

    এক হাটের গরু অন্য হাটে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তথ্য দিয়ে সহায়তা করেন ও কোনো অভিযোগ থাকলে আমাদের জানান। কেউ যদি এ রকম কার্যক্রম করে থাকে, যা আইনবিরোধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সতর্ক করা হয়েছে, কেউ এক হাটের গরু অন্য হাটে নিতে পারবে না। এ ব্যাপারে গরু বিক্রেতারা অভিযোগ জানালে আমরা অবশ্যই যথাযথ পদক্ষেপ নেব।”

  • সাকিবের রানে ফেরার দিনে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ

    সাকিবের রানে ফেরার দিনে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ জুন, ২০২৪: বিশ্বসেরা সাকিব আল হাসানের রানে ফেরার দিনে বাংলাদেশ জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার সমীকণে টিকে থাকতে হলে জয় ছাড়া কোন বিকল্প ছিলোনা শান্ত বাহিনীর হাতে। সেটাই করে দেখালেন সাকিবের রানে ফেরার দিনে টাইগাররা

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজিও গড়ে বাংলাদেশ। তবে ডাচদের ব্যাটিংয়ের একটা পর্যায়ে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ । ১৫তম ওভারেলেগস্পিনার রিশাদ হোসেন দুই উইকেট শিকার করে ম্যাচের চেহারা বদলে দিলেন তিনি। অবশেষে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথ উজ্জ্বল করলো বাংলাদেশ।

    শুরুতে নেদারল্যান্ডস শিবিরে আঘাত করেছিলেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মাইকেল লিভিটের উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। দেখেশুনে খেলে এগোতে থাকা এই ডাচ ব্যাটারকে ১৮ রানের (১৬ বলে) মাথায় তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান তিনি।

    পরের ওভারে বোলিংয়ে এসেই ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারকে ফলোথ্রু করে সাজঘরের পথে হাঁটেন আরেক ওপেনার ম্যাক্স ও’ডাইউ (১৬ বলে ১২)। দলীয় ৩২ রানের মাথায় ২ উইকেট হারায় নেদারল্যান্ডস।

    ১৪ ওভারের খেলা শেষে নেদারল্যান্ডসের বোর্ডে ১০৪ রান। চতুর্থ উইকেটে ৪২ রানের ঝোড়ো জুটি। এই জুটির কারণে দারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশকে। অবশেষে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন রিশাদ। ১৫তম ওভারে দুটি উইকেট তুলে নিলেন তিনি। চতুর্থ বলে ৩১ বলে ৪২ রানের জুটি ভাঙেন। ২২ বলে ৩২ রান করা সাইব্রান্ড এনগেলব্রখটকে তানজিম সাকিবের ক্যাচ বানান তিনি। রিশাদের ওভারের শেষ বল খেলতে গিয়ে স্টাম্পড আউট হন ডি লিডে।

    মোস্তাফিজের করা ১৭তম ওভারে ১ রান দিয়ে ১ উইকেট শিকারও বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্কট এডওয়ার্ডসকে (২৩ বলে ২৫) জাকির আলির ক্যাচ বানান তিনি।

    ব্যাক-টু-ব্যাক বোলিংয়ে এসেই আবারও রিশাদের উইকেট শিকার। লোগান ফন বিক (৩ বলে ২) রিশাদের হাতেই ক্যাচ হন। সর্বশেষ টিম প্রিংলেকে ফেরান তাসকিন। এতে ২০ ওভারে ডাচরা তুলতে পারে ৮ উইকেটে ১৩৪ রান।

    এর আগে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাট করে নেমে সাকিব আল হাসানের ৬৪ ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করে বাংলাদেশ। যদিও শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। ৩ বলে ১ করে সাজঘরে ফিরেছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

    এরপর আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন। সুইপ খেলে স্কয়ার লেগে এনগেলব্রেখটে দুর্দান্ত ক্যাচ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২ বলে তিনি করেন ১ রান।

    তৃতীয় উইকেটে সাকিবকে নিয়ে ৩২ বলে ৪৮ রানের দারুণ একটি জুটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তানজিদ ২৬ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলে জুটি ভাঙে। পল ফন ম্যাকেরেনের বলে ডি লিডের হাতে ক্যাচ হন তিনি।

    এদিন ভালো করতে পারেননি তাওহিদ হৃদয়। তার ব্যাটে যেন বলই আসতেছিল না। ১৫ বল খেললেও রান করতে পেরেছেন মাত্র ৯। শেষ পর্যন্ত টিম প্রিংলের বলে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার।

    মাহমুদউল্লাহ বেশ ভালোভাবেই পিচে সেট হয়েছিলেন। কয়েকটি দারুণ শটও খেলেছিলেন। তবে ম্যাচটি শেষ করে আাসতে পারেননি। ২ বাউন্ডারি আর ২ ছক্কায় ২১ বলে ২৫ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ফন ম্যাকেরেনের দ্বিতীয় শিকার হন তিনি, ক্যাচ হন এনগেলব্রেখটের হাতে।

    দুর্দান্ত ব্যাট করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন সাকিব। ৪৬ বলে ৬৪ রানের চোখ জুড়ানো ইনিংস খেলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ২ বছর পর সাকিবের ব্যাট থেকে আসে অর্ধশত রানের ইনিংস। কোনো ছক্কা হাকানো ছাড়াই ৯ বাউন্ডারিতে এই রান করেন সাকিব। তার সঙ্গে ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের আলি।

    নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আরিয়া দত্ত ও পল ফন ম্যাকেরেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিশাদ। ২ উইকেট নেন তাসকিন। ম্যাচসেরা হন সাকিব আল হাসান।

    ওমানকে হারিয়ে সুপার এইটে খেলার সংশয় কাটিয়ে উঠেছে ইংল্যান্ড

    সে কারণে রানরেটও দুর্বল হয়ে পড়ে, তাই সুপার এইটে তাদের খেলা নিয়ে ছিল সংশয়। ওমানকে উড়িয়ে দিয়ে সেই সংশয় অনেকটাই দূর করে ফেলল জস বাটলারের দল।

    ওমানকে হারানোর আগে ইংল্যান্ডের রানরেট ছিল -১.৮০০, ওমানকে হারানোর পর তা বেড়ে দাঁড়িয়েছে +৩.০৮১ এ। শুধু তা-ই নয়, বিশ্বকাপ ইতিহাসে তাড়া করতে নেমে সবচেয়ে কম বল খেলে জয়ের রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। ওমানের দেওয়া ৪৮ রানের লক্ষ্য পেরোতে কেবল ১৯ বল খরচ করে তারা। ৮ উইকেটের জয় নিশ্চিত করার পর হাতে বাকি ছিল আরও ১০১ বল।

    পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার এইটে আফগানিস্তান

    টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম তিন প্রতিপক্ষের দলীয় রান তিন অংকে যেতে দেয়নি। এতেই বোঝা যায়, এবার কতটা বিধ্বংসী বোলিং করছেন আফগান বোলাররা।

    তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা।এর মধ্যে আজ পাপুয়া নিউগিনিকে উড়িয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই আইসিসির কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব পাড়ি দিল আফগানরা।

    অন্যদিকে আফগানিস্তানের জয়ে কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কিউইরা।

    আজ রাতে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ফ্লোরিডায় রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে খেলাটি।