Category: লিড নিউজ

  • দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

    আজ রবিবার (১৬ জুন) দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

    ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, “আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।”

    তিনি আরও বলেন, “ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।”

    সবার মঙ্গল কামনা করে শেখ হাসিনা বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।”

    ঈদ মোবারক।

  • আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

    আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, “শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি র‍্যাবের পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।”

    আজ রবিবার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ডিএমপি কমিশনার বলেন, “সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।”

    ঈদগাহ ময়দানের নিরাপত্তার জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পার্কিং ও ডাইভারশন থাকবে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা মনিটরিংসহ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনে বলেন, “সারা শহরে প্রায় ২৫ লাখ পশু কোরবানি হবে। পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা রাখা হয়েছে নগরবাসীকে সেই নিয়ম-কানুন মেনে চলার বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্জ্য অপসারণে সিটি করপোরেশনকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।”

    ডিএমপি কমিশনার বলেন, “চামড়া ব্যবস্থাপনার জন্য এবার সরকারের পক্ষ থেকে বিশেষভাবে পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে সেখানে কাজ করবে। কোনোভাবে যাতে চামড়া পাচার হতে না পারে, দালাল-ফড়িয়া চক্র যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব থানা কেন্দ্রিক সেই ব্যবস্থাপনা থাকবে। যে কেউ এ ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা তাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।”

    তিনি বলেন, “যারা ঈদের জামাতে নামাজ পড়তে আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কোনো ধরনের দাহ্য বস্তু, বিস্ফোরক জাতীয় বস্তু ও ধারালো কিছু নিয়ে আসবেন না।”

    ডিএমপি কমিশনার বলেন, “ফাঁকা ঢাকায় বাইক রাইডিংয়ের নামে কেউ যেন এ মরণ খেলায় মেতে না উঠেন। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, যাতে কেউ রেসিং করতে না পারে।”

    এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “বাংলাদেশের চামড়া প্রসেসিং এলাকা ঢাকা জেলার সাভারে। ঢাকা কেন্দ্রিক যে চামড়া সেগুলো কালই সেখানে যাবে। আর ঢাকার বাইরেরগুলো সাতদিনের মধ্যে সেখানে আসবে। এ কাজ যাতে সুন্দরভাবে সম্পাদন করা হয় সেজন্য ডিএমপি সহায়তা করবে।”

    চাঁদাবাজি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “আমরা ইতোমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, অনেককেই গ্রেপ্তার করেছি। পরে এ ধরনের কাজ যারা করবেন, তারা সতর্ক হবেন এবং ভবিষ্যতে এসব থেকে তারা নিবৃত থাকবেন।”

    অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা সব সময় সর্বাত্মক ও সর্বোচ্চ ব্যবস্থাটাই নিয়ে থাকি। এবারও সেটি করা হয়েছে।”

    তিনি বলেন, “জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই, তারপরও আমরা সবকিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়ে থাকি।”

  • হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

    হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ জুন, ২০২৪: হামাসে সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের সদস্যরা গতকাল দক্ষিণ গাজার রাফাহ’র তাল আস-সুলতান জেলায় একটি সফল হামলা চালায়। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি হল তাদের অন্যতম সফল আক্রমণ। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, তাল আস-সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের সাঁজোয়াযানে অতর্কিতে ট্যাংক বিধ্বংসি গোলার আঘাত হানে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর পরপরই সেখানে ওৎ পেতে থাকা তাদের আরেকটি দল ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। আল জাজিরার এত প্রদিকেনে এ তথ্য উঠে এসেছে।

    এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী । দক্ষিণ গাজায় অভিযান চালানোর সময় তারা নিহত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেনা নিহত হওয়ার পর রাফাহতে বেসামরিক ফিলিস্তিনিদের বাসভবনে ও তাঁবুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ ফিলিস্তিনি হত্যা করেছে।

    গত ২৭ অক্টোবর স্থল অভিযান শুরুর পর গাজায় এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েল সরকারি সূত্রে স্বীকার করা হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। তবে ইসরায়েলি সেনা হতাহতের প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি। ইসরায়েল তাদের সেনা নিহতে প্রকৃত সংখ্যা গোপন করছে। গাজায় স্থল অভিযান শুরু করার পর গত জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ২১ সেনা হারিয়েছিল ইসরায়েল। এরপর শনিবার একদিনে আট সেনা নিহত হওয়াটা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা।

    গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলা ও গণহত্যায় অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক মানুষ।এই হামলার পর গাজায় বহু স্থাপনা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি গাজায় দেখা দিয়ে ওষুধ ও খাদ্য সংকট।

    বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব খুব একটা আমলে নিচ্ছে না ইসরায়েল। বিষয়টি বিশ্ব শান্তির জন্য হুমকি।

  • অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে

    অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘বি’ গ্রুপের সমীকরণ ঠিক এভাবেই দাঁড়িয়ে গিয়েছিল যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকতো। ফলে ইংল্যান্ডকে এই গ্রুপ থেকে বিদায় নিতে হতো। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড করে ১৮০ রান। এক বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের সমান পয়েন্ট হলেও ভালো রানরেটের কারণে বি গ্রুপে অস্ট্রেরিয়ার সঙ্গে সুপার এইটে খেলবে ইংলিশরা।

    বাংলাদেশ সময় রবিবার (১৬ জুন) সকালে গ্রস আইলেটে শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৮০ রান করেছিল। স্কটল্যান্ডের বড় সংগ্রহে বড় অবদান রেখেছেন ব্রান্ডন ম্যাকমুলেন। ৬০ রান করেন তিনি। তার সঙ্গে অধিনায়ক রিচি বেরিংটন ও ওপেনার জর্জ মুনসেও দারুণ ব্যাটিং করেছেন। বেরিংটন ৩১ বলে ৪২ রান করেছেন। অন্যদিকে মুনসে ২৩ বলে করেন ৩৫ রান। অস্ট্রেলিয়ার সফল বোলার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ ওভারে ৪৪ রানে দুই উইকেট নেন তিনি।

    জবাবে ইনিংসের শুরুতে নাজুক অবস্থায় পড়েছিল অস্ট্রেলিয়া। ৬০ রান করতে ৩ উইকেট হারিয়েছিল তারা। এ অবস্থায় বিধ্বংসী ব্যাটি করেন মার্কাস স্টয়নিস। একের পর এক বলকে সীমানা ছাড়া করে মাত্র ২৯ বলে ৫৯ রান করেন। ৯টি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।

    অস্ট্রেলিয়ার এ জয়ে অবদান কম নয় ওপেনার ট্রাভিস হেডের। ৪৯ বলে ৬৮ রান করেছেন তিনি। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। স্টয়নিসের সঙ্গে চতুর্থ উইকেটে ৮০ রানের জুটি গড়েন তিনি। ৭.২ ওভারে এই রান করেন তারা। তাদের বিদায়ের পর বাকি কাজটুকু সারেন টিম ডেভিড। ১৪ বলে ২৪ রান করেন তিনি।

    এ জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে শতভাগ জয় নিয়ে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড উভয়ের পয়েন্ট ৫। তবে রানরেটে সুবিধাজনক অবস্থায় থেকে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে ইংল্যান্ড।

    মধ্য রাতের খেলায় জিতেছে ইংল্যান্ড

    শনিবার দিবাগত মধ্যরাতে নর্থ সাউন্ডে বৃষ্টি আইনে নামিবিয়াকে ৪১ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ১০ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করে ইংল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৮৪ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।

    আজকের খেলা

    আজ ফ্লোরিডায় রাত ৮টা ৩০মিনিটে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই দুই দল ইতিমধ্যে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে খেলার যোগ্যাতা হারিয়েছে। এই গ্রুপ থেকে সুপার এইটে খেলবে ভারত ও যুক্তরাষ্ট্র।

  • ঈদের দিন শুধুমাত্র একটি ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে

    ঈদের দিন শুধুমাত্র একটি ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: আগামীকাল পবিত্র ঈদুল আজহা। দিনটিতে সব ধরনের অফিস আদালত বন্ধ থাকবে। অনেক কিছু বন্ধ থাকার মতো প্রতিবছরের মতো এবারও ঈদের দিন চলবে না কোনো আন্তঃনগর ট্রেন। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে চট্টগ্রাম মেইল ট্রেন।সারা বাংলাদেশে শুধুমাত্র এই একটি ট্রেন চলাচল করবে।

    আজ রবিবার (১৬ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিজ কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ঢাকা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

    মাসুদ সারওয়ার বলেন, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন আমাদের কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। শুধু ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চট্টগ্রাম মেইল চলাচল করবে। ওইদিন আর কোনো ট্রেন চলাচল করবে না। আবার ঈদের পরদিন থেকে কিছু কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১৯ জুন থেকে সবগুলো আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল করবে।

  • পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র‍্যাব নজরদারি রাখছে: র‌্যাব ডিজি

    পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র‍্যাব নজরদারি রাখছে: র‌্যাব ডিজি

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র‍্যাব নজরদারি রাখছে, বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। তিনি বলেন, “প্রতিটা বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। টিকিট কালোবাজারির সঙ্গে সংঘবদ্ধ ১০ জনের একটি দলকে র‍্যাব গ্রেপ্তার করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুবাহী গাড়ি ঢাকায় আসছে। এসব গাড়ি যাতে কোথাও বাধাগ্রস্ত না হয় আমরা নজর রাখছি।”

    আজ রবিবার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন র‍্যাব ডিজি।

    মো. হারুন অর রশিদ বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে পশুর হাট জমে উঠেছে। হাটকেন্দ্রীক মলম পার্টি, অজ্ঞানপার্টি প্রতিরোধে র‍্যাব সার্বক্ষণিক নজরদারি রেখেছে। হাটগুলোতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে, জাল টাকা শনাক্তের জন্য ডিভাইস রয়েছে।”

    তিনি বলেন, “ঈদের দিনে ঢাকায় জাতীয় ঈদগাহে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, শোলাকিয়া, রংপুর, দিনাজপুরে বড় জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ নজরদারি জোরদার করা হয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে কন্ট্রোলরুম স্থাপন করে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয়, সেজন্য ব্যবস্থা নিয়েছি।”

    তিনি আরও বলেন, “ঈদ ঘিরে আমরা যথেষ্ট সতর্ক রয়েছি, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা-নাশকতার তথ্য নেই। তবে কোনো আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আমরা সতর্ক রয়েছি। র‍্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ দুটি হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা-হামলা প্রতিরোধ করতে র‍্যাব প্রস্তুত রয়েছে। সাইবার ওয়ার্ল্ডে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে, যেকোনো গুজব প্রতিরোধ করতে প্রস্তুতি রয়েছে।”

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো ধরনের হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরেও যদি এমন কিছু হয়ও আমরা প্রস্তুত আছি। যেকোনো ঘটনা প্রতিহত করতে র‍্যাবের প্রস্তুতি রয়েছে। র‍্যাব বর্তমানে ত্রিমাত্রিক এলিট ফোর্সে পরিণত হয়েছে। জলে-স্থলে-আকাশে আমাদের সক্ষমতা রয়েছে। নিশ্চয়তা দিচ্ছি শোলাকিয়ায় হামলার মতো এ ধরনের ঘটনা ঘটবে না।”

  • চামড়া কেনাবেচায় কেউ সিন্ডিকেট তৈরি করতে পারবে না: ডিএমপি কমিশনার

    চামড়া কেনাবেচায় কেউ সিন্ডিকেট তৈরি করতে পারবে না: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুন, ২০২৪: চামড়া কেনাবেচায় কেউ সিন্ডিকেট তৈরি করতে পারবে না, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, “চামড়া কেনাবেচায় যাতে কেউ সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারি রয়েছে। কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়ে চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ শনিবার (১৫ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, কাঁচা চামড়াবহনকারী যানবাহনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান।”

    ডিএমপি কমিশনার বলেন, “ঈদের দিন যাত্রাবাড়ী, হাজারীবাগ, নিউমার্কেট, গাবতলী ও অন্যান্য এলাকার ব্রিজের ওপর বা রাস্তার ওপর চামড়া বিক্রি করতে দেওয়া হবে না। লবণের মূল্য যেন বৃদ্ধি না পায় এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।”

    সমন্বয় সভা শেষে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, “পরিবার-প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর ঢাকা থেকে প্রায় এক কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। সেই সময়ে বাসাবাড়ি, রাস্তাঘাট, অফিস-আদালত ফাঁকা থাকে। প্রতি বছরই পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ঢাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়।”

    তিনি বলেন, “এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে প্রত্যেকটি বাসাবাড়িতে এক বা দুজন প্রহরী থাকেন, তারাও আমাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।”

    কোরবানির চামড়া পাচার বন্ধে নেওয়া ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “কাঁচা চামড়া পাচার রোধে ঢাকা থেকে বহির্গমন পথগুলোতে চেকপোস্ট ও পুলিশের টহল বসানো হবে। শুধু গাবতলী হয়ে চামড়ার গাড়িগুলো হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে।”

    এছাড়াও সব জেলার চামড়া যাতে সীমানা দিয়ে বাইরে যেতে না পারে সে ব্যাপারেও পুলিশ প্রধানের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবেন।

    ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধি, চামড়া ব্যবসায়ীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে এগিয়ে যাচ্ছি: পলক

    বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে এগিয়ে যাচ্ছি: পলক

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুন, ২০২৪: বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে এগিয়ে যাচ্ছি, বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি।”

    প্রতিমন্ত্রী আজ শনিবার (১৫ জুন) চলনবিলের সাতপুকুরিয়ায় পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে বিএডিসি’র ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগানোর কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে।বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষিযন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন-নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। চলনবিল পরিণত হয়েছে শস্য ভান্ডারে।”

    প্রতিমন্ত্রী বলেন, “জননেত্রী শেখ হাসিনা কৃষিসহ দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষকে সুশাসন উপহার দিয়েছেন। শতভাগ বিদ্যুৎ আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সুবিধা গ্রহণ করে গ্রামীণ জনপদ এখন অর্থনৈতিকভাবে অনেক সুসংহত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারনে জীবনযাত্রার মান এখন সহজ ও সুন্দর। এখন আর চলনবিল অনগ্রসর জনপদ নয়, বিদ্যুৎহীন আর নিরাপত্তাহীনতায় মানুষকে আর অসহায় জীবন যাপন করতে হয় না। দেশের উন্নয়নের সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।”

    বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান।

    এরআগে প্রতিমন্ত্রী সাতপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ‘মুজিব কিল্লা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী ৪০ লাখ টাকা ব্যয়ে পুনঃনির্মিত ডাহিয়া বাজার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।

    প্রতিমন্ত্রী দিনব্যাপী কর্মসূচিতে সকালে সিংড়াতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

  • আজ আরাফাতের ময়দানে পবিত্র হজ

    আজ আরাফাতের ময়দানে পবিত্র হজ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ জুন, ২০২৪: আজ পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান। এই ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।

    আজ শনিবার, (১৫ জুন) আরাফাতের ময়দান মুখরিত হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে।

    শুক্রবার (১৪ জুন) মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তাঁরা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। আজ ফজরের নামাজ আদায় করেই তাঁরা যাবেন আরাফাতের ময়দানে।

    লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক। ’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।

    পবিত্র হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। হজ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা’।

    হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর ওপর হজ ফরজ।

    আরাফাতের ময়দান মক্কা থেকে ২২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি দৈর্ঘ্যে দুই কিলোমিটার, প্রস্থেও দুই কিলোমিটার। এই ময়দানের তিন দিক পাহাড়বেষ্টিত।

    আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। এই ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশে খুতবা দেওয়া সুন্নত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানকার মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

    আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রুকন। কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মিলন। লাখ লাখ হাজির এ ময়দানে মুসলিমদের একতার ইঙ্গিত বহন করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে এই নামাজ আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে দিনে বা রাতে, তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে। ’ (সুনানে নাসায়ি)

    আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ আরাফাতের দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা দেন। পবিত্র কোরআনে এসেছে, ‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দ্বিন মনোনীত করলাম। ’(সুরা : মায়েদা, আয়াত: ৩)

    আজ মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মানারাতুল হারামাইন (manaratal haramain) ওয়েবসাইটসহ বিভিন্ন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিত হবে।

    এদিকে কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন ভাষায় এ খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। টানা পাঁচ বছরের মতো এবারও বাংলাসহ ২০টির বেশি ভাষায় আরাফাতের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ বছর এর বাংলা অনুবাদ উপস্থাপন করবেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. খলীলুর রহমান।

    হজের অংশ হিসেবে জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ এই পাঁচ দিনে মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজযাত্রীরা হজের কার্যক্রম পালন করবেন। এর মধ্যে আজ শনিবার (০৯ জিলহজ) আরাফাতের ময়দানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত দোয়া-মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে ৯ কিলোমিটার দূরত্বে মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত্রিযাপন করবেন। মুজদালিফা থেকে তিন জামারার জন্য তাঁরা পাথর সংগ্রহ করবেন।

    পরদিন রবিবার (১০ জিলহজ) মিনায় বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবেন। এরপর কোরবানি করে মাথা ন্যাড়া করবেন। তখন ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাঈ (সাতবার দৌড়ানো) করবেন। সেখান থেকে তাঁরা আবার মিনায় ফিরে যাবেন। সেখানে তাঁরা দুই দিন বা তিন দিন (১১ থেকে ১২ বা ১৩ জিলহজ) (বড়, মধ্যম, ছোট) জামারায় সাতটি করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মক্কায় বিদায়ি তাওয়াফ করে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন।

    সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে, এবার হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে গেছেন। প্রতি বছরের মতো এবারও সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশসহ ৮৮টি দেশের এক হাজার ৩২২ জন হজ করছেন। তা ছাড়া এ উদ্যোগের অংশ হিসেবে ইসরায়েলি হামলায় নিহত বা আহত ফিলিস্তিনি পরিবারের আরও এক হাজার জন হজ করছেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ৪ হাজার ২০০ জন ফিলিস্তিনি এবার হজ করছেন। এদিকে দীর্ঘ এক যুগ পর সিরিয়া থেকে সৌদি আরবের হজ ফ্লাইট চালু হয়। এবার দেশটি থেকে ১৭ হাজারের বেশি মুসল্লি হজে অংশ নিচ্ছেন।

    হজের স্থানগুলোর আশপাশে ৩২টি হাসপাতালসহ ভ্রাম্যমাণ ক্লিনিক আছে। এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসকসহ ৩২ হাজারের বেশি চিকিৎসাকর্মী রয়েছেন। তা ছাড়া সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাকর্মীসহ দুই হাজার ৫৪০ জনের বেশি জরুরি সেবা দিচ্ছেন। আল্লাহর মেহমানদের যাতে কষ্ট না হয়, সে জন্য সৌদি কর্তৃপক্ষ হাজিদের জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। হজের সময় তীব্র তাপমাত্রা নিয়ে সতর্ক করে হজযাত্রীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এবারে, তীব্র গরম উপেক্ষা করে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের প্রায় ১৮ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ করতে পবিত্র মক্কা নগরীতে সমবেত হয়েছেন। বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ১২৯ জন।

  • বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুন, ২০২৪: বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে কৃষির ওপর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার পর পরই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।”

    আজ (শনিবার) সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ২০২৪ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

    প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যে উদ্যোগ নিয়েছিলেন তার ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। যখন তিনি এই ঘুনেধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ার পদক্ষেপ নেন এবং বাংলাদেশকে সম্পূর্ণভাবে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন। আমাদের দুর্ভাগ্য সেই সময় জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়।”

    সরকারপ্রধান বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তা নয়, এ দেশের গণতান্ত্রিক ধারাটাকেই নষ্ট করেছিল। আজ ভোটের অধিকারের কথা বলে… আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে ভোটের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। তার সেই হ্যাঁ/ না ভোট দিয়ে যাত্রা শুরু। অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করে তাকে জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এ দেশে শুরু করেছিল। জিয়াউর রহমানের পরে তারই পদ অনুসরণ করেই ক্ষমতা আসে এরশাদ। এ দেশের কৃষক শ্রমিকরা সব সময় অবহেলিতই থেকে যায়।”

    ভোট চুরি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “১৯৯৬ সালে একটা প্রহসনের নির্বাচন হয়। সেই নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। মাত্র ২২ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে। অধিকাংশ সরাসরি নির্বাচনে, কোনো প্রতিপক্ষ ছিল না। জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। বাংলাদেশের জনগণ এই ব্যপারে খুব সচেতন।”