www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৫ জুন, ২০২৪: পোলাও আমাদের একটি প্রিয় খাবার। তবে রন্ধন শিল্পীরা পোলাও তৈরি ক্ষেতে নিয়ে এসেছে ভিন্নতা। আজ দেওয়া হলো ভিন্ন ধরণের মটর পোলাওর রেসিপি। আপনি ইচ্ছা করলে এবার ঈদে ঘরে বসেই তৈরি করতে পারেন এই খাবার।

উপকরণ:
বাসমতি চাল-৫০০ গ্রাম, পেঁয়াজ-১০০ গ্রাম, আদা বাটা-১/২ চা চামচ, রসুন বাটা-১/২ চা চামচ, মটর শুটি-১০০ গ্রাম( খোসা ছাড়ানো), সয়াবিন তেল-৫০ গ্রাম, কাজু বাদাম-৫/৬ টা, কিসমিস-৮/১০, ঘি-১ চা চামচ, কাঁচা মরিচ-৭/৮ টা, গরম মসলা ও তেজপাতা পরিমান মতো।
প্রস্তুত প্রণালী :
প্রথমে বাসমতি চাল পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপরে কাজুবাদাম ও কিসমিস ঘি দিয়ে ভেজে আলাদা করে রাখতে হবে।
এবার কড়াই তে তেল গরম করে গরম মসলা ও তেজপাতা ফোরণ দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামী করে ভেজে নিতে হবে। এরপরে আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে।
আলাদা পাত্রে করে ফুটিয়ে রাখা জলে চাল ছেড়ে দিতে হবে, এরপরে পেঁয়াজ ও ভাজা মসলা দিয়ে দিতে হবে। এরপরে ধুয়ে রাখা মটরশুঁটি গুলো ও দিয়ে দিতে হবে। এরপরে পোলাও হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা কাজুবাদাম ও কিসমিস দিতে হবে। এবার কাঁচা ও ঘি দিয়ে ঢাকনা দিতে হবে।এবার গরম গরম পরিবেশন করুন মটর পোলাও
রেসিপি দিয়েছেন-মিষ্টি সাহা










