Category: লিড নিউজ

  • বিশ্বের মহাসাগর এবং নদীগুলোকে রক্ষার চুক্তিতে প্রধানমন্ত্রীর সাক্ষর

    বিশ্বের মহাসাগর এবং নদীগুলোকে রক্ষার চুক্তিতে প্রধানমন্ত্রীর সাক্ষর

    www.HelloBangla.News – জাতীয় – ২১ সেপ্টেম্বর, ২০২৩: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেণ। সেখানে তিনি অধিক মাছ ধরা এবং অন্যান্য কর্মকাণ্ডের কারণে ভঙ্গুর সামুদ্রিক পরিবেশের ক্ষতির হাত থেকে বিশ্বের মহাসাগর এবং নদীগুলোকে রক্ষায় মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তিতে স্বাক্ষর করেছেন।

    জেনারেল অ্যাসেম্বলি বিল্ডিং এর ট্রিটি ইভেন্ট এলাকার গ্রাউন্ড ফ্লোরে বুধবার এখানে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি’র অধীনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর ব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন এ কথা জানান।

    চুক্তিতে সাধারণ ঐতিহ্য হিসাবে বর্ণিত জেনেটিক সম্পদের ব্যবস্থাপনা ও সংরক্ষণের কথা বলা হয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিজে শ্রেইনেমাচারের সাথে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পাশাপাশি জলবায়ু গতিশীলতার ওপর প্রাতঃরাশ শীর্ষ সম্মেলন এবং ১৮ তম এশিয়া সহযোগিতা সংলাপসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টে অংশ নিয়েছেন।

    মোমেন বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বাকি দেশগুলোর জন্য রোল মডেল হয়ে উঠেছে।”

    তিনি বলেন, ধনী দেশগুলো মূলত কার্বন নির্গমনের জন্য দায়ী । এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অবদান মাত্র ০.৪৭ শতাংশ।

    পররাষ্ট্রমন্ত্রী ধনী দেশগুলোকে প্রতি বছর জলবায়ু তহবিলে ১০০ বিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানান।

    তিনি বলেন, “কিন্তু দুর্ভাগ্যবশত ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন করে না। তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।”

    তিনি বলেন, “প্রতিশ্রুতি মেনে চলার জন্য ধনী দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার আবশ্যক।”

    এ সময়ে অন্যান্যের মধ্যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে সৎ থাকবে: প্রধানমন্ত্রী

    অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে সৎ থাকবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ সেপ্টেম্বর, ২০২৩: আসন্ন সংকট এড়াতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করতে আবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    তিনি বলেন, “আমরা আশা করি বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সংকট এড়াতে তাদের ন্যায্য অংশীদারীত্বের বিষয়ে সৎ থাকবে।”

    প্রধানমন্ত্রী আজ এখানে ইসিওএসওসি চেম্বারে ‘জলবায়ু ন্যায্যতা প্রদান: ত্বরান্বিত উচ্চাকাক্সক্ষা এবং অভিযোজন ও সবার জন্য প্রাথমিক সতর্কবার্তা বাস্তবায়ন’ শীর্ষক জলবায়ু উচ্চাকাক্সক্ষা শীর্ষ সম্মেলনের উচ্চ স্তরের বিষয়ভিত্তিক অধিবেশনে এই মন্তব্য করেন।

    প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা আশা করি আমাদের উন্নয়ন সহযোগীরা জলবায়ু ন্যায্যতা প্রদানের জন্য এই সুযোগগুলোকে কাজে লাগাবে।’

    শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মহাসচিবের দুটি উদ্যোগে সমর্থন দিতে বাংলাদেশ এই অধিবেশনে যোগ দিয়েছে।

    জলবায়ু ন্যায্যতার একজন প্রবক্তা হিসেবে তিনি বলেন, বাংলাদেশ এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কোনো গঠনমূলক পদক্ষেপের প্রতি সমর্থন দিতে প্রস্তুত।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমিকম্প মডেলিং নিয়ে দেশব্যাপী একটি প্রদর্শনী মহড়া করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে।

    তিনি বলেন, তাঁরা আর্থ অবজারভেটরি হিসেবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু টু নিয়ে কাজ করছেন।

    তিনি আরো বলেন, “বাংলাদেশ দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিভুজাকার সহযোগিতার মাধ্যমে অন্যান্য দুর্বল দেশগুলোর সঙ্গে তার দক্ষতা বিনিময় করতে ইচ্ছুক।”

    তিনি আশা প্রকাশ করেন, ‘সবার জন্য প্রাথমিক সতর্কতা’ এমডিবি এবং আইএফআই-কে এই ধরনের প্রচেষ্টায় যোগ দিতে উৎসাহিত করতে সক্ষম হবে।

    প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭০ সালে ভোলা ঘূর্ণিঝড়ের সময় যে লক্ষাধিক লোক মারা গিয়েছিল তার তুলনায় বাংলাদেশে প্রাণহানির সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে।

    তিনি বলেন, আমাদের ৬৫ হাজার উপকূলীয় মানুষের সমন্বয়ে বিশ্বের বৃহত্তম কমিউনিটি স্বেচ্ছাসেবক কর্মসূচি রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ একটি সমন্বিত বহু-বিপত্তি প্রাথমিক সতর্কীকরণ পদ্ধতির সর্বশেষ জাতীয় পরিকল্পনা গ্রহণ করেছে।

    আমরা আবহাওয়ার পূর্বাভাসের নিয়মিত আপডেট দেওয়ার জন্য মোবাইল প্রযুক্তি ব্যবহার করছি বলেও জানান প্রধানমন্ত্রী।

    ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ এ সময় উপস্থিত ছিলেন।

  • একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

    একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২১ সেপ্টেম্বর, ২০২৩: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, জিনাত বরকতউল্লাহর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

    রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    অফর দিকে আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জিনাত বরকতুল্লাহ দেশের একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।

    তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।

    শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

    শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

  • প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ সেপ্টেম্বর, ২০২৩: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের প্রথম ওয়ানডে শুরু হয়েছে আজ । সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

    দীর্ঘদিন পর বাংলাদেশ একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান। ইনজুরির কারনে গত জুলাইয়ের পর দেশের হয়ে কোন ম্যাচ খেলেনি তামিম। চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। ২০২১ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেন সৌম্য। গেল বছরের জুলাইয়ে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন নুরুল।

    বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

    সব মিলিয়ে এ পর্যন্ত  ৩৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে  বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে।

    বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

    নিউজিল্যান্ড একাদশ : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।

    সূত্র: বাসস

  • চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে

    চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ সেপ্টেম্বর, ২০২৩: একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে বলে জানিয়েছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে।

    সেন্ট পিটার্সবার্গে পুতিনের সাথে এক বৈঠকে ওয়াং ই আলাপকালে রুশ নেতাকে আগামী মাসে চীন সফরের আমন্ত্রণ জানালে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেন।ওয়াং বলেন, বিশ্ব দ্রুত বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে।’

    বেইজিং-এর বার্তা সংস্থা সিনহুয়া’র একটি ইংরেজি উচ্চারন অনুসারে ওয়াং বলেছেন, ‘অর্থনৈতিক বিশ্বায়ন বহুমূখী মেরুকরণের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। একতরফা পদক্ষেপগুলো কখনোই টেকসই হয় না এবং আধিপত্যবাদও জনপ্রিয় নয়।

    তিনি আরো বলেন, ‘উভয় পক্ষকেই তাদের বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা জোরদার করতে হবে। তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে এবং ন্যায্যতা ও ন্যায়বিচারের মাধ্যমে আন্তর্জাতিক শৃঙ্খলাকে উন্নীত করার জন্য নতুন প্রচেষ্টা চালাতে হবে।’

    পুতিন জবাবে ওয়াংকে বলেন,‘আমাদের অবস্থান একটি বহুমুখী বিশ্বের উত্থানের সাথে মিলে যায়।’

    চীন ও রাশিয়া একে অপরকে কৌশলগত মিত্র হিসেবে বর্ণনা করে উভয় দেশ প্রায়ই তাদের সীমাহীন অংশীদারিত্ব এবং অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার কথা বলে।

    সূত্র: বাসস

  • অভিনয় ও নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

    অভিনয় ও নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

    www.HelloBangla.News – বিনোদন – ২১ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল লক্ষত্র জিনাত বরকতুল্লাহ মারা গেছেন। তিনি একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য বিষয়ে শিক্ষকতা করেন। নৃত্যশিল্পী হিসেবে একুশে পদক লাভকরেন।

    গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

    জিনাত বরকতউল্লাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।তার দুমেয়ে সন্তান। তার অপর মেয়ে নাম কাজরী বরকতুল্লাহ। ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

    দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার ছিলেন জিনাত বরকতউল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন গুণী এই শিল্পী।

    স্বাধীনতা পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতউল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

    শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

  • জো বাইডেনের ভোজ সভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

    জো বাইডেনের ভোজ সভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ২০ সেপ্টেম্বর, ২০২৩: আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা ও রাজসিক ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোটকথা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ব্যস্ততম দিন পার করেছেন তিনি। দিনের নানা কর্মসূচি শেষে যোগ দেন ভোজসভায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এর আগে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে তিনি এ আহ্বান জানান। এ মডেলে আগ্রহীদের সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী।

    পরে জো বাইডেনের ভোজসভায় অংশগ্রহণ ছাড়াও তিনটি দ্বিপাক্ষিক বৈঠকে করেন বঙ্গবন্ধু কন্যা।

    সপ্তাহব্যাপী জাতিসংঘ সম্মেলনে মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ব্যস্ততম দিন। এদিন সকাল ৯টায় আবাসস্থল হোটেলে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেন শ্রীলঙ্কা, ডেনমার্ক ও তিমুর লেস্টের সরকারপ্রধানের সঙ্গে। বক্তৃতা করেন সম্মেলনের প্ল্যানারি সেশনের দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ স্বীকৃত। এই মডেলে উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈশ্বিক সহায়তা চান শেখ হাসিনা।

    এসময় তৃণমূল স্বাস্থ্যসেবা অর্থের অপচয় রোধ করতে এবং কমিউনিটি ক্লিনিকগুলোর রক্ষাকবচ হিসেবে পাঁচটি ফরমুলা তুলে ধরেন শেখ হাসিনা।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘টেকসই উন্নয়নের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য আন্তর্জাতিক পাবলিক ফাইন্যান্সিং বৃদ্ধি এবং দক্ষতা নিশ্চিতকরণ’ শিরোনামে উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি) বিষয়ে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে একটি উচ্চ পর্যায়ের বিতর্কে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

    একই দিন তিনি মহাসচিবের ক্লাইমেট অ্যামবিশন সামিট; মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক; নারী নেতাদের ইউএনজিএ প্ল্যাটফর্মের বার্ষিক সভা; ক্লাইমেট অ্যামবিশন উচ্চস্তরের জলবায়ু উচ্চস্তরের বিষয়ভিত্তিক সম্মেলনের পাশাপাশি  ন্যাশনাল জুরিসডিকশনের বাইরের এলাকার সামুদ্রিক জীববৈচিত্র্য আইনের ওপর জাতিসংঘের কনভেনশনে যোগ দেবেন।

    প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর দুপুরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

    সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সর্বজনীন স্বাস্থ্য ও অর্থসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন।

  • শেখ হাসিনাকে কমিউনিটি ক্লিনিকের জন্য ব্রাউন ইউনিভার্সিটির সম্মাননা

    শেখ হাসিনাকে কমিউনিটি ক্লিনিকের জন্য ব্রাউন ইউনিভার্সিটির সম্মাননা

    www.HelloBangla.News – জাতীয় – ২০ সেপ্টেম্বর, ২০২৩: ব্রাউন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে । জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল তৈরির জন্য জাতিসংঘ স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

    ব্রাউন ইউনিভার্সিটির স্বাস্থ্য বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুলের মেডিসিন অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ডা. মুকেশ কে জৈন এখানে প্রধানমন্ত্রীর কাছে তার অবস্থানস্থল দি লোটে নিউইয়র্ক হোটেলে প্রশংসাপত্রটি হস্তান্তর করেন।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূরেএলাহি মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্রাউনের ওয়ারেন অ্যালপার্ট মেডিকেল স্কুল কমিউনিটি ক্লিনিক মডেলের উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননা দিয়েছে।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রদত্ত প্রশংসাপত্রে বলা হয়েছে, জাতিসংঘ থেকে ‘শেখ হাসিনা উদ্যোগ’-এর সাম্প্রতিক স্বীকৃতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।

    এতে আরো বলা হয়, “কমিউনিটি-ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটি সফল মডেল: প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, এবং কমিউনিটি সম্পৃক্ততা উন্নয়নের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য পরিধির জন্য একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি।”

    প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময়, ড. জৈন জনস্বাস্থ্য ও গবেষণার ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সম্ভাব্য প্লাটফর্ম হিসেবে বাংলাদেশ-ব্রাউন বায়োমেডিকেল রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনিশিয়েটিভ সম্পর্কে আলোচনা করেন।

    প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেন এবং এর প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

    প্রধানমন্ত্রী বাংলাদেশে চিকিৎসা ও ক্লিনিক্যাল গবেষণার উন্নয়নের ওপর জোর দেন।

    তিনি বলেন, “আমরা সবসময় গবেষণাকে গুরুত্ব দিচ্ছি। এটি চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দারুণ ভূমিকা রাখতে পারে।”

    ব্রাউন ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ভিক্যাল ক্যান্সারের পরীক্ষা করছে।

    ব্রাউন ইউনিভার্সিটি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটি অংশীদারিত্ব গড়ার ইচ্ছা প্রকাশ করেছে। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরের ইচ্ছাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

  • ৪৫২ দিনে পদ্মা সেতু থেকে ১০০০ কোটি টাকার টোল আদায়

    ৪৫২ দিনে পদ্মা সেতু থেকে ১০০০ কোটি টাকার টোল আদায়

    www.HelloBangla.News – অর্থনীতি – ২০ সেপ্টেম্বর, ২০২৩: পদ্মা সেতু উদ্বোধনের পর অতিবাহিত হয়েছে ৪৫২ দিন। এরই মধ্যে ১০০০ কোটি টাকার মাইলফলক অর্জন করেছে স্বপ্নের পদ্মা সেতু। সেতু উদ্বোধনের পরদিন থেকে এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায়ে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

    আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেতুর সাইট অফিসের এই তথ্য পাওয়া গেছে।

    জানা গেছে, উদ্বোধনের পর থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজায় ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এতে এখন পর্যন্ত ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।

    এর আগে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সর্বসাধারণের জন্যে পদ্মা সেতু খুলে দেওয়া হয় ২৬ জুন থেকে। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

    নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ সেপ্টেম্বর, ২০২৩: নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে। যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

    বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আঘাত হানে এই ভূমিকম্পটি। আর ভূমিকম্পটির তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুদূর ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনে এটির কম্পন অনুভব করেন কয়েক হাজার মানুষ।

    নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে।

    ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে।

    নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের উপর হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানতে এবং অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের সাথে টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে।

    এদিকে ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পই আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে ১৮৫ জন মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভয়াবহ ভূমিকম্পের কথা এখনো অনেক মানুষ ভুলতে পারেননি। ফলে যখনই দেশটিতে কোনো ভূমিকম্প সংঘটিত হয় তখনই সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এদিকে প্রাথমিক অবস্থায় বলা হয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। পরবর্তীতে এই তথ্য পরিবর্তন করে বলা হয়, এটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। কিন্তু ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিউনেট কিছুক্ষণ পর জানায়, বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।