Category: লিড নিউজ

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসি বাস চলাচল শুরু

    এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসি বাস চলাচল শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয় গত ২ সেপ্টেম্বর ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করেন। পরদিন সকাল থেকে বিভিন্ন ধরনের যানবাহন এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করলেও বিআরটিসি বাস যাতায়াত শুরু করেনি।

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ীসংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে।

    আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রাথমিকভাবে আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হয়।

    কার্যক্রম চালু করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী। এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

    কার্যক্রম চালু করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। ফার্মগেট প্রান্তের খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা।

    উত্তরার জসীমউদ্‌দীন অ্যাভিনিউ পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থার কারণে বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না। পরে টোল যোগ করে যে ভাড়া হবে, সেই ভাড়া নেওয়া হবে।

    জানা যায়, আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা।

    জসীমউদ্‌দীন অ্যাভিনিউ, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের নিয়ে বিআরটিসির বাস এক্সপ্রেসওয়ে দিয়ে কোথাও না থেমে ফার্মগেটে নামবে। ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর, উত্তরা অভিমুখী যাত্রীদের তুলবে সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বর, খামারবাড়ী কিংবা বিজয় সরণি থেকে; যা গণপরিবহনের নতুন একটি রুট হবে।

    দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। ২ সেপ্টেম্বর থেকে, এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যাতায়াত শুরু হয়।  আজ যুক্তি হলো বিআরটিসি বাস সার্ভিস। যানজটের এই শহরে উড়াল সেতু নগরবাসীর জন্য একটি আশির্বাদ।

  • বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত

    বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: দেশে ডিমের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়। এর ফলে ডিমের বাজারে স্থিতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে ভারত থেকে আপাতত চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের চার প্রতিষ্ঠান এক কোটি করে এ ডিম আমদানি করতে পারবে।

    আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রথম দফায় ভারত থেকে ডিম আমাদানির বিষয়টি নিশ্চিত করেছেন৷

    বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রবিবার দেশের চার প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

    আমদানি করা ডিম লেটার অব ক্রেডিট (এলসি) খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে।

    মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। এজন্য দেশের বাজারে ডিমের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রাথমিক পর্যায়ে সরকার আমদানির পর বাজার স্থিতিশীল আছে কিনা তা পর্যবেক্ষণ করবে এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

    এদিকে গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। তবে সরকারের বেঁধে দেওয়া দামের প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে।

    ওইদিন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা হওয়ায় আমরা এই দাম নির্ধারণ করে দিয়েছি। প্রতি পিস ডিম এখন থেকে ১২ টাকায় বিক্রি করা হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এই দাম নির্ধারণ করা হয়েছে।

  • আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন

    আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: রাশিয়া ও ইউক্রেন আজ সোমবার ( ১৮ সেপ্টেম্বর) থেকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হবে। গত বছরের আগ্রাসনের কারণ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘গণহত্যা’সংক্রান্ত মস্কোর দাবির প্রেক্ষিতে বিচার শুরু হয়েছে।

    জাতিসংঘের শীর্ষ আদালতের রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ার এখতিয়ার আছে কি-না তা নিয়ে হেগের শান্তি প্রাসাদে দুই যুদ্ধরত দেশের প্রতিনিধিরা মুখোমুখি হবেন।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ২০২২ আগ্রাসনের নির্দেশ দেয়ায় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থীরা কিয়েভ শাসকের আক্রোশ ও গণহত্যার শিকারের যুক্তি দেখায়। আগ্রাসনের দু’দিন পর রাশিয়ার অভিযোগ অস্বীকার করে ইউক্রেন আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। ইউক্রেন জোরালোভাবে অস্বীকার করে যুক্তি দেখায় যে, রাশিয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা গণহত্যার বিষয়টি ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনের পুরোপুরি লঙ্গন। ২০২২ সালের মার্চ মাসে আইসিজে ইউক্রেনের পক্ষে থেকে রাশিয়াকে তার সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়। তবে রায়টি ছিল তথাকথিত একটি ‘প্রাথমিক রায়।’ আদালত প্রকৃতপক্ষে বিষয়বস্তু নিয়ে রায় দিতে সক্ষম কি-না সে বিষয়ে সিদ্ধান্ত মুলতুবি রয়ে যায়।

    আইসিজে’র এই বিষয়ে রায় দেয়ার এখতিয়ার নেই কারণ, ইউক্রেনের মামলাটি জাতিসংঘের জেনোসাইড কনভেনশনের আওতার বাইরে, বলে জানিয়েছে রাশিয়া।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মীমাংসার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। রাশিয়ার চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আদেশ দেওয়ায় আদালতের এখতিয়ার আছে কি-না তা নিয়ে তা সিদ্ধান্ত নিতে কয়েক মাস সময় লাগতে পারে।

    আইসিজে রাশিয়া আগ্রাসনের পূর্বে কয়েক বছর ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ নিয়ে গঠিত ইউক্রেনের দায়ের করা একটি পৃথক মামলাও মোকাবেলা করছে ।

    সূত্র: বাসস

  • সিরাজের বোলিং তোপে ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা

    সিরাজের বোলিং তোপে ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের ফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। বিশেষ ভাবে সিরাজের বোলিং তোপে ভারতের প্রথম সাতটি উইকেটের মধ্যে ৬টি পেযেছেন সিরাজ। আর এই কারণে মাত্র ৫০ রানেই আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৯২ বলেই অলআউট হয়ে যায় দলটি। আর ভারত এই রান তুলতে কোন উইকেট না হারিয়ে খেলেছে ৩৭ রান।ক্রিকেটের অতিত ইতিহাস কোন ফাইনালে এত অল্প সময়ে খেলা শেষ হয়নি।    আটবার এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। বৃষ্টির কারনে ৪০ মিনিট পর খেলা শুরু হবার পর আড়াই ঘন্টার মধ্যে শেষ হলো ফাইনাল।

    শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫ দশমিক ২ ওভারে ৫০ রানে অলআউট হয় গতবারের চ্যাম্পিয়ন শ্রীলংকা। ৭ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন সিরাজ। শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৭ ও দুশান হেমন্ত দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৩ রান করেন। জবাবে ৬ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ২০১৮ সালের পর আবারও এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। মাঝে ২০২২ সালের শিরোপা জিতেছিলো শ্রীলংকা। এ ম্যাচে শ্রীলংকা মোট ৯২ ও ভারত ৩৭ বল খেলেছে। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচের দিক দিয়ে এটি তৃতীয়। ১০৪ বলে ম্যাচ শেষ করার বিশ^ রেকর্ড ২০২০ সালে করেছে নেপাল ও যুক্তরাষ্ট্র।

    কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথম ওভারের তৃতীয় বলেই শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরাকে শিকার করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ২ বল খেলে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফিরেন পেরেরা।

    ইনিংসের পরের ওভারে মেডেন নেন সিরাজ। তবে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে বিধ্বংসী রুপ দেখান সিরাজ। ৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

    ওভারে সিরাজের প্রথম ডেলিভারিতে পয়েন্টে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ২ রানে ফিরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তৃতীয় বলে লেগ বিফোর আউট হন সাদিরা সামারাবিক্রমা। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি রানের খাতা খুলতে না পারা সামারাবিক্রমা। পরের ডেলিভারিতে কভারে ইশান কিশানকে ক্যাচ দিয়ে খালি হাতে বিদায় নেন চারিথ আসালঙ্কা।

    পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাট্টিকের সুযোগ তৈরি করেন সিরাজ। কিন্তু বাউন্ডারি মেরে সিরাজকে হ্যাট্টিক বঞ্চিত করেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ২ বলে ৪ রান করা ধনাঞ্জয়া। সিরাজের তোপে ৪ ওভার শেষে ১২ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে শ্রীলংকা। ওয়ানডে ইতিহাসে কোন টুর্নামেন্টের ফাইনালে দ্রুত পাঁচ উইকেট পতনের দ্বিতীয় ঘটনা এটি।

    ইনিংসের ষষ্ঠ  ও নিজের তৃতীয় ওভার বল করতে এসে চতুর্থ বলে শ্রীলংকার অধিনায়ক শানাকাকে আউট সুইংয়ে বোল্ড করেন সিরাজ। শানাকাকে আউট করে  ২৯তম ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পেলেন সিরাজ। এতে ষষ্ঠ ওভারে ১২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে  দ্রুত ৬ উইকেট হারানোর রেকর্ডে যৌথভাবে দ্বিতীয়স্থানে নাম লেখায় লংকানরা।

    ৩ ওভারে ৫ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান  সিরাজ। ২০০২ সালের পর ওয়ানডেতে ভারতের হয়ে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ উইকেট শিকারে এখন শীর্ষে সিরাজ।

    ১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে ৩৪ বলে ২১ রানের জুটি গড়েন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগে। ১২তম ওভারে ষষ্ঠ ওভার করতে এসে মেন্ডিস-ওয়েলালাগের জুটি ভাঙ্গেন সিরাজ। ৩টি চারে ১৭ বলে ৩৪ রান করা মেন্ডিসকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট শিকার করেন  সিরাজ।

    মেন্ডিসের বিদায়ে ৩৩ রানে সপ্তম উইকেট হারায় শ্রীলংকা। এরপর লংকানদের শেষ ৩ উইকেট তুলে নেন পেসার হার্ডিক পান্ডিয়া। শেষ পর্যন্ত ১৫ দশমিক ২ ওভারে ওয়ানডে ফর্মেটে নিজেদের দ্বিতীয় সর্ব নিম্ন  ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তবে ৫০ ওভার ফর্মেটে ভারতের বিপক্ষে এটিই সবচেয়ে কম দলীয় রান লংকানদের। আর ওয়ানডেতে কোন ফাইনালেও এটিই সর্বনিম্ন দলীয় রান।

    ১৩ রানে অপরাজিত থাকেন নয় নম্বরে নামা দুশান হেমন্ত। দলের পক্ষে মেন্ডিস ও হেমন্তই  কেবলমাত্র  দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। শ্রীলংকার পুরো ইনিংসে ৫টি বাউন্ডারি হয়।

    ভারতের সফল বোলার সিরাজ ৭ ওভারে ১ মেডেনে ২১ রানে ৬ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এ ম্যাচেই আন্তর্জাতিক ওয়ানডেতে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সিরাজ। এছাড়া পান্ডিয়া ৩ রানে ৩ ও বুমরাহ ২৩ রানে ১ উইকেট নেন।

    জয়ের জন্য ৫১ রানের সহজ টার্গেটে ইশান কিশানকে নিয়ে ইনিংস শুরু করেন বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা শুভমান গিল। প্রথম দুই ওভারে ১৭ রান তুলেন গিল ও কিশান। পেসার প্রমোদ মদুশানের করা তৃতীয় ওভারে গিলের ৩টি চারে ১৫ রান পায় ভারত। পঞ্চম ওভারে ১টি করে চারে ১১ রান তুলেন গিল ও কিশান। এতে ৫ ওভার শেষে ৪৫ রান তুলে ফেলে ভারত।

    সংক্ষিপ্ত স্কোর :

    শ্রীলংকা : ৫০/১০, ১৫.২ ওভার (মেন্ডিস ১৭, হেমান্থা ১৩*, সিরাজ ৬/২১, পান্ডিয়া ৩/৩)।

    ভারত : ৫১/০, ৬.১ ওভার (গিল ২৭*, কিশান ২৩*)।

    ফল : ভারত ১০ উইকেটে জয়ী।

    ম্যাচ সেরা হয়েছেন, মোহাম্মদ সিরাজ।

  • ওজোন স্তর রক্ষায় কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

    ওজোন স্তর রক্ষায় কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: ওজোন স্তর রক্ষায় ২০২৫ সালের মধ্যে ৬৭ দশমিক ৫ শতাংশ এইচসিএফসি এর ব্যবহার কমাতে কাজ করছে সরকার বলে জানিয়ে্যেছন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন ।

    আজ সেমাবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের পরিবেশ অধিদফতর অডিটোরিয়াম ভবনে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ওজোন স্তর রক্ষায় গৃহীত মন্ট্রিল প্রটোকলের আওতায় এইচসিএফসি এর ব্যবহার কমিয়ে আনা হবে। এইচএফসি এর ফেজ আউটের জন্য এমন সব বিকল্প প্রযুক্তি উৎসাহিত করা হয়েছে যা একইসঙ্গে ওজোন স্তরের রক্ষা ও জলবায়ুবান্ধব হবে।

    সরকার রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং পণ্য উৎপাদকের জন্য ট্যাক্স ও ভ্যাট প্রদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ প্রদান করছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, রূপান্তরিত এসিগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হলে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগ বাড়বে।

    পরিবেশমন্ত্রী বলেন, মন্ট্রিল প্রটোকল অত্যন্ত সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ ২০১২  ও ২০১৭ সালে জাতিসংঘের পরিবেশ সংস্থা কর্তৃক বাংলাদেশ প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এছাড়া ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও আমদানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন এবং জাতিসংঘ পরিবেশ এবং ওজোন সেক্রেটারিয়েট কর্তৃক ২০১৯ সালে পরিবেশ অধিদফতরকে পুরস্কৃত করা হয়েছে।

    অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানিয়েছেন, মানুষের দৈনন্দিন বিভিন্ন কর্মকান্ডের কারণে ওজোনস্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলে মানবস্বাস্থ্যসহ প্রকৃতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা স্ব স্ব ক্ষেত্রে পরিবেশ রক্ষা করার আহবান জানান। নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে না পারলে তাদের জীবন হুমকির মুখে পড়বে। ওজোন স্তর সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন। সম্মানিত অতিথি ছিলেন ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিফেন লিইলার।

    পরে, বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ক, খ ও গ বিভাগে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরষ্কার বিতরণ করেন মন্ত্রী। এছাড়া মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে নারীদের উৎসাহিত করতে একজন সুবিধাবঞ্চিত নারী টেকনিশিয়ানকে রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বিশেষ যন্ত্রপাতি প্রদান করেন।

    সূত্র: বাসস

  • ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

    ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: ব্রাজিলের একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির আমাজন রাজ্যে পর্যটন শহর বার্সেলোসে এ ঘটনা ঘটে। বৈরি আবহাওয়ায় অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

    বিবিসি জানিয়েছে, ছোট প্রপেলার প্লেনটি দুজন ক্রু ও ১২ যাত্রী নিয়ে ভ্রমণ শুরু করেছিল। আমাজনাস রাজ্যের রাজধানী মানাউস ও পর্যটন শহর বার্সেলোসে মাঝামাঝি এলে প্লেনটি বৈরি আবহাওয়ার শিকার হয়। পাইলট এ অবস্থায় আকাশযানটিকে অবতরণের চেষ্টা করছিলেন। এ সময় ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় প্লেনটি। পরক্ষণেই বিধ্বস্ত হয়।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্লেনটিতে থাকা সবাই ব্রাজিলের নাগরিক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

    বার্সেলোস মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ শনাক্তকরণের জন্য মানাউসে নিয়ে যাওয়া হবে।

    আমাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিবিসিকে বলেছেন, প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণেই প্লেনটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিক ধারণা করছেন তারা। কারণ, প্লেনটি বার্সেলোসে নামার সময় রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিধ্বস্ত হয়।

    জনা গেছে, বিধ্বস্ত হওয়া প্লেনটি ছিল একটি ইএমবি-১১০ প্রপেলার। টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ ক্রাফটটি তৈরি করেছে ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার।

    আমাজোনাসের গভর্নর উইলসন লিমা দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে একটি পোস্ট দেন। তিনি লেখেন- আমাদের জরুরি সেবা দেওয়া দলগুলো ঘটনার পরপরই সহায়তা প্রদানের জন্য এগিয়ে যায়। তিনি প্লেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনাও জানান।

  • বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করবে: সাকিব

    বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করবে: সাকিব

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের শেষ খেলায় বাংলাদেশ শক্তিশালি ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে। বিশ্ব বরেণ্য ক্রিকেটাররা বাংলাদেশকে তাই আর ছোট করে দেখছেনা। বরং অনেকে বলেছেন বাংলাদেশ বিশ্বকাপে চমক সৃষ্টি করতে পারে। কেননা ভারতের মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের খেলা। এখানকার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ বেশ পরিচিত।

    বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমান এশিয়া কাপে দিতে পারেনি বলেই মনে করছেন তিনি ।বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করতে পারে।

    ইনজুরি সমস্যা ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপুস্থিতিতে এশিয়া কাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও, শ্রীলংকার কাছে দু’বার (গ্রুপ ও সুপার ফোর) পাকিস্তানের কাছে সুপার ফোরে পরাজিত হয়  বাংলাদেশ।

    তবে সাকিবের মতে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে হট ফেভারিট ভারতকে ৬ রানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমান দিয়েছে বাংলাদেশ।

    দলের সেরা খেলোয়াড়দের পেলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভয়ংকর দল হয়ে উঠবে বলে আত্মবিশ্বাসী সাকিব।

    আগেভাগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় প্রথম সারির পাঁচ খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজিয়েছিলো ভারত। অন্য দিকে ম্যাচে ছয়টি পরিবর্তন আনা বাংলাদেশ একাদশে আধিপত্য ছিল তরুণ ক্রিকেটারদেরই।

    ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দলের অনেক খেলোয়াড়ই ইনজুরিতে এবং কেউ-কেউ আসা-যাওয়ার মধ্যে ছিলো। যেটা আমাদের জন্য সহায়ক ছিলনা। তবে সব কিছু ঠিক থাকলে  বিশ্বকাপে আমরা একটি ভয়ংকর দল হবো বলেই আমি মনে করছি।’

    ব্যাট হাতে ৮৫ বলে ৮০ রান করার পাশাপাশি বোলিংয়ে ১০ ওভারে ৪৩ রানে ১ উইকেট শিকার করে  বাংলাদেশের জয়ে বড় ভূমিকা  পালন করেছেন সাকিব।  ৫৯ রানে ৪ উইকেট পতনের পর মূলত সাকিবের কাউন্টার অ্যাটাকে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিংয়ে  বোলারদের বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছেন সাকিব। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয় ভারত।

    ১৩৩ বলে ১২১ রান করা শুভমান গিলকে শিকার করা অফ স্পিনার মাহেদি হাসানের প্রশংসা করেন সাকিব। অভিষেকে ৩২ রানে ২ উইকেট নেয়া পেসার তানজিম হাসান সাকিবেরও প্রশংসা করেছেন অধিনায়ক।

    ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নেন পেসার তানজিম। দ্বিতীয় বলেই তানজিমের শিকার হয়ে শূণ্য হাতে ফিরতে হয়েছে রোহিতকে।

    এ দিকে, ফাইনালের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে হারতে চাননি বলে জানান বাংলাদেশের কাছে শেষ চার ম্যাচের মধ্যে তিনবার হারের লজ্জা পাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে আমরা ছেলেদের খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। আমরা যেভাবে এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম তার সাথে  কোন আপস করিনি। বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে এমন খেলোয়াড়দেরই নেয়া হয়েছিল।’

  • জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন।

    আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

    যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্ক যাবেন তিনি। স্থানীয় সময় রাত ১১টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সফরকালীন আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে যাবেন।

    বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে পারেন।

    তিনি নিজের বক্তব্যে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে সাফল্য ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করবেন। এছাড়া বিশ্বশান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক সংকট, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়গুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে। এছাড়া প্রতি বছরের মতো এবারও সাধারণ বিতর্ক পর্ব চলাকালীন বেশ কিছু উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, সেখানেও প্রধানমন্ত্রী অংশ নিতে পারেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

    ড. মোমেন জানান, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উচ্চপর্যায়ের সভা, যেমন- জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আরও কিছু সভায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির সম্মুখীন দেশ হিসেবে বাংলাদেশের জন্য এসব সভা বিশেষ গুরুত্বপূর্ণ। এসব সভায় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরবেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরসনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানাবেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সেসব দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায় (মালয়েশিয়া, থাইল্যান্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি)।

    সফর চলাকালীন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক বা আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, জাতিসংঘ মহাসচিবের গণহত্যাবিষয়ক উপদেষ্টা, সদ্য নির্বাচিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

    প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (বিএ-২৯২) রাত ১০টা ৪৫ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন।

    বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

    প্রধানমন্ত্রী ৩ অক্টোবর রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০৮) একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

  • কিছু ব্যক্তি দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী

    কিছু ব্যক্তি দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।

    আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাডার টরন্টোতে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি তেমনি বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’

    অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন মাসুদের পরিচালনায় কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

    এর আগে স্থানীয় ‘মদিনা গ্রিল’ রেস্তোরাঁয় মন্ত্রী তার নিজের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কানাডায় বসবাসরতদের সাথে প্রাতরাশ সভায় যোগ দেন।

    প্রবাসে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে দেশের দূত হিসেবে অভিহিত করে হাছান মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

    প্রবাসীদের কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন।

    আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, কানাডা প্রবাসী মোহাম্মদ আমিন মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, শওগাত আলী সাগর, গিয়াসউদ্দিন আহমেদ, শফি আহমেদ, এ এম এম তোহা, সাজ্জাদ হোসাইন, জহিরুল হক চৌধুরী, কাজী জহিরউদ্দিন, মিনারা বেগম প্রমুখ।

    সূত্র: বাসস

  • ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত

    ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

    রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে, বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, হালকা ধরনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল টাঙ্গাইলে, ঢাকার আগারগাঁওয়ার আবহাওয়া অফিস থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে।

    ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    এর আগে গত ৯ সেপ্টেম্বর ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। আর ১৪ আগস্ট ৫ দশমিক ৫ মাত্রা, ১৬ জুন ৪ দশমিক ৫ মাত্রা ও ৫ মে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এগুলোর মধ্যে দু’টির ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের ভেতরে।