একুশে পদকপ্রাপ্ত জিনাত বরকতুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জিনাত বরকতুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ২১ সেপ্টেম্বর ২০২৩
জিনাত বরকতুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ২১ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২১ সেপ্টেম্বর, ২০২৩: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, জিনাত বরকতউল্লাহর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অফর দিকে আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জিনাত বরকতুল্লাহ দেশের একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।

শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ
পরবর্তী অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে সৎ থাকবে: প্রধানমন্ত্রী