৪৫২ দিনে পদ্মা সেতু থেকে ১০০০ কোটি টাকার টোল আদায়

পদ্মা সেতু থেকে ১০০০ কোটি টাকার টোল আদায় - অর্থনীতি - ২০ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)
পদ্মা সেতু থেকে ১০০০ কোটি টাকার টোল আদায় - অর্থনীতি - ২০ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ২০ সেপ্টেম্বর, ২০২৩: পদ্মা সেতু উদ্বোধনের পর অতিবাহিত হয়েছে ৪৫২ দিন। এরই মধ্যে ১০০০ কোটি টাকার মাইলফলক অর্জন করেছে স্বপ্নের পদ্মা সেতু। সেতু উদ্বোধনের পরদিন থেকে এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায়ে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেতুর সাইট অফিসের এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, উদ্বোধনের পর থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজায় ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এতে এখন পর্যন্ত ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সর্বসাধারণের জন্যে পদ্মা সেতু খুলে দেওয়া হয় ২৬ জুন থেকে। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পূর্ববর্তী নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
পরবর্তী শেখ হাসিনাকে কমিউনিটি ক্লিনিকের জন্য ব্রাউন ইউনিভার্সিটির সম্মাননা