অভিনয় ও নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

জিনাত বরকতুল্লাহ আর নেই - বিনোদন - ২১ সেপ্টেম্বর ২০২৩
জিনাত বরকতুল্লাহ আর নেই - বিনোদন - ২১ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – বিনোদন – ২১ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল লক্ষত্র জিনাত বরকতুল্লাহ মারা গেছেন। তিনি একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য বিষয়ে শিক্ষকতা করেন। নৃত্যশিল্পী হিসেবে একুশে পদক লাভকরেন।

গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

জিনাত বরকতউল্লাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।তার দুমেয়ে সন্তান। তার অপর মেয়ে নাম কাজরী বরকতুল্লাহ। ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার ছিলেন জিনাত বরকতউল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন গুণী এই শিল্পী।

স্বাধীনতা পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতউল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন। প্রায় ৮০টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী জো বাইডেনের ভোজ সভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা
পরবর্তী চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে