Category: লিড নিউজ

  • বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News –  জাতীয় –  ২ অক্টোবর, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    আজ সোমবার ( ২ অক্টোবর) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জনদরদী নেতা আর দল একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।

    প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    সূত্র: বাসস

  • এক মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকার টোল আদায়

    এক মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকার টোল আদায়

    www.HelloBangla.News –  অর্থনীতি – ২ অক্টোবর, ২০২৩ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নগরীর অভ্যন্তরীণ সড়কে গাড়ির চাপ কমাতে অনেকাংশে সহাক হয়েছৈ। এই প্রকল্পটি নগরীতে যানজট কমাতে খুব একটা সাহয়ক হয়নি। কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ।

    দৈনিক সাড়ে ১৩ হাজারের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে। ফলে সরকার ক্ষতি হয়নি।  এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ৮ লাখ ৩৬ হাজার ৫৫৮টি গাড়ি চলেছে । এ সময় টোল আদায় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার টাকা। তবে এর মধ্যে ৯৯ শতাংশই ব্যক্তিগত যান (প্রাইভেট কার), যার সংখ্যা ৮ লাখ ২৮ হাজার ৯৮৭টি। এদিকে এক্সপ্রেসওয়েতে চলাচল করে লাভে আছে বিআরটিসি।

     

    এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে বেসরকারি গণপরিবহনগুলো যানজট এড়াতে পারতো। কিন্তু চলতি পথের যাত্রী সংকট হবে এমন অযুহাত দেখিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে না অন্য কোনো গণপরিবহন।

    তবে গত ১৮ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) বাস চলাচল চালু করে। শুরুর দিনে ৮টি বাস চলাচল করে সংস্থাটি রাজস্ব আয় করে প্রায় ৬৮ হাজার টাকা। তবে দ্বিতীয় দিন দ্বিগুণ হয়ে সংস্থাটি রাজস্ব আয় পায় প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা। এরপর থেকে ক্রমান্বয়ে বিআরটিসি বাড়িয়েছে বাসের সংখ্যা আর আয়ও বেড়েছে সংস্থাটির। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শুধু প্রথমাংশ উদ্বোধন হওয়ায় এখনও চালু হয়নি একাধিক র‍্যাম্প।

    এখনও মহাখালী, বনানী ওঠার দুইটি র‍্যাম্প চালু হয়নি। বনানীর সেতু ভবন থেকে মহাখালীর তেজগাঁও পর্যন্ত যানজট ছিল আগের মতোই তীব্র।

     

    জানা গেছে, এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বনিম্ন সাড়ে ১৩ হাজার যানবাহন চলাচল না করলে সরকারকে দিতে হবে জরিমানা। তবে পুরোপুরি কাওলা থেকে কুতুবখালি পর্যন্ত চালু না হওয়া ও ৮০ হাজারের বেশি গাড়ি না চলায় এখন যে টোল আদায় হচ্ছে তার পুরোটা পাচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোগুলো।

     

    অন্যদিকে দৈনিক সর্বোচ্চ ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে যে রাজস্ব আদায় হবে সেটির ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর সেতু কর্তৃপক্ষ প্রাপ্ত আয় থেকে ১০ শতাংশ দেবে রেলওয়েকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বলেন, পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে গাড়ি চলাচলের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে।

  • সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন চালু হবে: ডিএমপি কমিশনার

    সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন চালু হবে: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News –  জাতীয় – ২ অক্টোবর, ২০২৩ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবীবুর রহমান জানিয়েছেন, থানার সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে ।

    আজ সোমবার (০২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দা প্রেস’ আয়োজন করে ডিএমপি।

    ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পেলে ‘মেসেজ টু কমিশনার’ এর মাধ্যমে যেকেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এছাড়া ডিবিতে গিয়েও সেবা না পেলে একইভাবে এ সুবিধা পাওয়া যাবে।

    তিনি আরও জানান, ট্র্যাডিশনাল ক্রাইম ক্রাইমের ধরন থেকে বর্থমানে ডিএমপির কাছে নতুন ধরনের ক্রাইমের তথ্য আসছে। এর বড় কারণ হচ্ছে প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে।

  • স্বপ্ন নিয়ে সম্পূর্ণার চেইন শপের যাত্রা

    স্বপ্ন নিয়ে সম্পূর্ণার চেইন শপের যাত্রা

    www.HelloBangla.News –  লাইফস্টাইল –  ২ অক্টোবর, ২০২৩ : ঐক্য, আদর্শ ও লক্ষ্য এই ধরণের মন্ত্রে উদবুদ্ধ হয়ে সম্পূর্ণা বাংলাদেশের যাত্রা শুরু বেশ কয়েক বছর আগে। একদল নারীর এই পথ চলায় তাদের মধ্যে কিছু করার ইচ্ছা ছিলো শুরু থেকেই। আর এই নারীরা সবাই কোনা নো কোন কাজে পারদর্শী ছিলেন। কেউ রান্নায়, কেউ হস্তশিল্প তৈরিতে, কেউবা ড্রেস ডিজাইনিং কেউ আবার করেছে ক্যাটারিং সার্ভিসের কাজ। স্বতন্ত্রভাবে কাজ করতে করতে তারা উপলব্ধি করলেন যদি একত্রিত ভাবে কাজ করা যায় তাহলে অবশ্যই একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেখানে সবাই তাদের নিজ নিজ পণ্য এনে বিপণন করে নিজেদের একটা আয়ের পথ তৈরি করতে পারে। শুধু আয়ের জন্য নয় থাকবে সৃষ্টির আনন্দও।

    সম্পূর্ণার চেইন শপের যাত্রা - লাইফস্টাইল - ২ অক্টোবর ২০২৩ (২)_1
    সম্পূর্ণার চেইন শপের যাত্রা – লাইফস্টাইল – ২ অক্টোবর ২০২৩ (২)_1

    প্রতিষ্ঠানটির সহ সাধারণ সম্পাদক জিনিয়া ইসলাম বলেন, ‘সম্পূর্ণা বাংলাদেশ আমাদের কাছে একটি গাছের মত। সবার যত্নে এই গাছেই একদিন ফুল ফুটবে, সৌরভ ছড়াবে, ফল হবে এবং এই ফলটাই  আমাদের জীবনেকে পাল্টে দেবে। তবে গাছটাকে আমাদের যত্ন নিতে হবে নিজে সন্তানের মতো। সবাইকে সব সময় ঐক্যবোদ্ধভাবে কাজ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা। সবার একাগ্রতায় অবশ্যই আমরা একটিন সফল হবো।’

    গতকাল রবিবার ( ১ অক্টোবর) সম্পূর্ণা বাংলাদেশের প্রথম চেইন শপের শুভ উদ্বোধন হয় ধানমন্ডি রাপা প্লাজায়। শপ উদ্বোধন করেন বাংলাদেশের বিশেষজ্ঞ  গাইনোকোলজিস্ট ডা: মালিহা রশিদ ও জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সম্পূর্ণা বাংলাদেশের সভাপতি সুব্রত দে এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক  তাহমিনা আমিন রোজী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহসভাপতি রিমা জুলফিকার, সহ সাধারণ সম্পাদক জিনিয়া ইসলাম সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রুমা।

    আধুনিক ডিজিটাল বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। পুরুষদের পাশাপাশি নারীরাও যদি একত্রে কাজ করে তাহলে আমাদের অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ হবে দেশ। কিছুদিন আগেই বাংলাদেশে উৎভাবন হয়েছে কলা গাছের আঁশ থেকে থান কাপড় ও শাড়ি। আমাদের আছে মসলিন ও জামদানির মত ঐতিহ্যগত কাপড়। জামদানিসহ দেশের প্রায় ১১ টি পণ্য আজ নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। একটি দেশের  আবাহাওয়া ও পরিবেশ মানুষের সৃষ্টিশীলতা বাড়ায়। যা আমাদের আছে। তাই সম্পূর্ণা বাংলাদেশ এগিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। বিশেষ করে রাপা প্লাজার প্রথম চেইন শপের প্রতিটি পণ্যই যেমন আকর্ষনীয় তেমনি মূল্যও থাকবে আপনার হাতের নাগালের মধ্যে। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক ক্রেতার সমাগম হয়। সম্পূর্ণায় আপনাকে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য রয়েছে ভদ্র ও মার্জিত নারী বিক্রয়কর্মী।

  • মেক্সিকোতে গির্জার ছাদ ধসে ৭ জনের মৃত্যু

    মেক্সিকোতে গির্জার ছাদ ধসে ৭ জনের মৃত্যু

    www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২ অক্টোবর, ২০২৩ : একটি গির্জার ছাদ ধসে পড়ায় গতকাল রবিবার মেক্সিকোতে  কমপক্ষে সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

    এক বিবৃতিতে তামউলিপাস রাজ্য সরকারের মুখপাত্র বলেন, মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে এ ছাদ ধসের ঘটনায় সাতজনের মৃত্যুর নিশ্চিত এবং ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

    মুখপাত্র আরও বলেন, রবিবার বিকেলের এ ঘটনায় আরও অনেকে সেখানে আটকা পড়ে আছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

    স্থানীয় গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, সান্তা ক্রুজ প্যারিসের ধ্বংস্তুপের নীচে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। ছাদ ধসে পড়ার সময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেখানে তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছিল।

    সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্থানীয় ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ বলেন, ‘ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে গির্জাটির ছাদ ধসে পড়ায় আমাদের একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘এখন তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে প্রয়োজনীয় কাজ করছে।’

    উদ্ধারকর্মীরা বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • কেমন হলো বিশ্বকাপের ১০ দলের জার্সি?

    কেমন হলো বিশ্বকাপের ১০ দলের জার্সি?

    www.HelloBangla.News –  খেলাধুলা – ২ অক্টোবর, ২০২৩ : বিশ্বকাপের ইতিহাসে শুরুর সময় সাদা জার্সিতে খেলা হতো। ব্যবহার করা হতো লাল বোল। যদিও প্রথম দুই বিশ্বকাপ সাদা জার্সি পরেই বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজি। তারপর থেকে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিশ্বকাপ জয় করতে সক্ষম হয়। ওয়ানডে বিশ্বকাপ এখন অনেক আকর্ষনীয়। ব্যবহার হয় লাল বোল। সাদা জার্সির পরিবর্তে এসেছে রঙ্গিন জার্সি। ব্যবহার হচ্ছে প্রযুক্তির। তাই বিশ্বকাপ এখন অনেক আকর্ষনীয়। প্রথম দুই বিশ্বকাপ বিজয়ী দল এখন বিশ্বকাপে চুড়ান্ত পর্যায়ে খেলতে পারেনা। খেলছে এশিয়ার চারটি দল। প্রচলন হয়েছে বাহারি জার্সির।

    ২০২৩ বিশ্বকাপের বাকি আর তিন দিন। এরইমাঝে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের সব দলের জার্সি। একনজরে দেখে নেওয়া যাক কার জার্সি কেমন হলো।

    বাংলাদেশের জার্সি মানে লাল-সবুজ। তবে সবুজের আধিক্য বরাবরই বেশি। টাইগারদের এবারের জার্সিটাও হয়েছে সবুজ। আছে নকশি কাথা, জামদানি আর রয়েল বেঙ্গল টাইগারের ছাপ। নকশি কাথার ডিজাইনকে প্রাধান্য দিয়ে করা হয়েছে সামনের অংশ। আর ব্যাক পার্টে আছে বাঘের মেরুদ্বন্ডের ছাপ।

    ভারত মানেই নীল। যাদের ডাকাই হয় মেন ইন ব্লু। এবার কিছুটা হালকা নীলে ফিরে গিয়েছে তারা। জার্সির পিছনে রোহিতদের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে কমলা রঙে। জার্সির সামনে দেশের নামও লেখা থাকবে কমলায়। কাঁধে গেরুয়া, সাদা ও সবুজ রঙের স্ট্রিপ থাকবে।

    পাকিস্তান। দ্য মেন ইন গ্রিন। অনেকের মতেই বিশ্বকাপের সবচেয়ে সুন্দর জার্সি এবার পাকিস্তানেরই। বাবর আজমদের জার্সিতে আছে সবুজের বেশকিছু শেড। পরিচিত তারার লোগোকেই সেইসব শেড দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। উন্মোচনের পরপরই বেশ ভালো সাড়া ফেলেছে এই জার্সি।

    সিংহ আর শ্রীলঙ্কা বরাবরই এক সূত্রে গাঁথা। বিশ্বকাপের জার্সিতেও দেখা গেল সেই প্রতিফলন। নীলের উপর হলুদের প্রাধান্য আছে। জার্সির একপাশে সিংহের মুখ নজর কেড়েছে সবার।

    অস্ট্রেলিয়া ধরে রেখেছে নিজেদের ঐতিহ্য। বিশ্বকাপের সফলতম দলটি এবারও হাজির হবে হলুদ রঙের জার্সিতে। সাথে অবশ্য কিছুটা সবুজের ভাব থাকছে তাদের জার্সিতে। হাতায় ও দুই পাশে থাকছে গাঢ় সুবজ রং। দেশের নাম ও বিশ্বকাপের লোগোর পাশাপাশি কলারেও থাকছে সবুজ স্ট্রিপ।

    দক্ষিণ আফ্রিকা হাজির হচ্ছে সবুজ রঙে। আফ্রিকান ঐতিহ্য ধরে রেখে বেশ কিছু রঙের হালকা ছোঁয়া দেখা গিয়েছে তাদের জার্সিতে। হাতের প্রান্তে থাকবে হলুদ স্ট্রিপ। ক্রিকেটারদের নাম ও দেশের নাম লেখা থাকবে হলুদে। বিশ্বকাপের লোগো ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের লোগোও থাকবে হলুদে আঁকা। জার্সিতে নীল, কমলা ও কালোর ছোঁয়া থাকছে।

    ব্ল্যাকক্যাপস নিউজিল্যান্ড। কালো রঙই যাদের বড় পরিচয়। ১৯৯৬ সালের রেট্রো কিটের আদলে করা হয়েছে তাদের এবারের জার্সি। গতবারের ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডই একমাত্র দল হিসেবে হাজির হচ্ছে পুরাতন ডিজাইন নিয়ে।

    জার্সিতে কিছুটা হতাশ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগেরবার দুর্দান্ত ডিজাইনের তুলনায় এবার ইংলিশদের জার্সি কিছুটা মলিন। নীলের একাধিক শেডের জার্সিতে মাঠে নামবেন জস বাটলাররা। তাতে কিছুটা লালের ছোঁয়াও থাকবে।

    আফগানিস্তান হাজির হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রঙচঙে জার্সি নিয়ে। বাহারি ডিজাইনের এই জার্সি বেশ জনপ্রিয়তা পেয়েছে এরইমাঝে।

    নেদারল্যান্ডস তাদের চিরায়ত কমলা জার্সি গায়ে মাঠে নামবে। জার্সির সামনে দেশের নাম লেখা থাকছে সাদায়। পিছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর থাকছে সাদা রঙে। ক্রিকেট বোর্ডের লোগো ও হাতায় থাকছে নীল রঙের ছোঁয়া।

    মোট ১০ টি দেশ বিশ্বকাপে খেলছে। এর মধ্যে এশিয়ার দেশ পাঁচটি। আর সব কটি দক্ষিণ এশিয়ার দেশ। যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে এশিয়ায় তাই মনে করা হচ্ছে কাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান বা বাংলাদেশের মধ্যে যে কোন একটি দেশ পাবে। তবে শক্তির বিচারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড কম যায়না। কে বিশ্বকাপ পাবে তার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত।

  • নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন শেখ হাসিনা

    নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় – ০১ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা তাঁর বাসস্থল হোটেল তাজের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে ।

    হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাজিদুর রহমান ফারুক ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

    এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার উজ জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এমপি, আলহাজ্ব জালাল উদ্দিন, হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, খালেদা কোরেশী ও শাহিন আক্তার প্রমুখ।

    ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন।

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে আজ সকাল ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।

    সূত্র: বাসস

  • এই দৃশ্য দেখা বড় কষ্টের: তথ্যমন্ত্রী

    এই দৃশ্য দেখা বড় কষ্টের: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – বিনোদান – ০১ অক্টোবর, ২০২৩: ১৫ আগস্টের এই দৃশ্য দেখা বড় কষ্টের বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।‘মুজিব: একটি জাতির রূপকার’সিনেমার ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, এটি একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’সেনিমাটি দেশের প্রেক্ষাগৃহে ১৩ অক্টোবর মুক্তি পাবে । আজ রবিবার (০১ অক্টোবর) এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি আরও বলেন, এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধুর চরিত্রের আরিফিন শুভ ও ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অসম্ভব অভিনয় করেছেন। এছাড়া অন্য শিল্পীরাও খুব ভালো অভিনয় করেছেন। আমি আজ অনেক খুশি, চার বছরের পরিক্রমায় সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করতে যাচ্ছি। আসছে ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছি সিনেমাটি। এরপর ভারতে মুক্তি পাবে এবং পরে সমগ্র বিশ্বে মুক্তি পাবে। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।

    বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের এক ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

    ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

    ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

    অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।

     

    উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

    ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েয়র সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার, প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনসহ অনেকে।

    সূত্র: বাসস

  • ‘১৯৭১: বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

    ‘১৯৭১: বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

    www.HelloBangla.News – জাতীয় – ০১ অক্টোবর, ২০২৩: মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে ও এর চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা যাদুঘর ‘১৯৭১: বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে, গতকাল ৩০ সেপ্টেম্বর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি।

    মোট তিনিটি কর্মঅধিবেশনে ভারত বাংলাদেশের প্রায় ২০ জন গবেষক মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বাংলাদেশের নানা দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

    প্রথম অধিবেশন জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়ার পর গণহত্যা জাদুঘরের নতুন ওয়েবসাইট উদ্বোধন, গণহত্যা ও বাংলাদেশের নানা দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপপন করা হয়।

    প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জনাব কে এম খালিদ, এমপি গণহত্যঅ জাদুঘরের বিভিন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৪৭ সালের ৭ জুলাই কলকাতায় বলেছিলেন, ‘এমন তো কথা ছিল না, পাকিস্তান দাবি করার পরও পাঞ্জাবিরা পাঞ্জাবি ভাষা, বেলুচরা বেলুচ ভাষায়, সিন্ধিরা সিন্ধি ভাষা, বাঙালিরা বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। সবাই উর্দুতে কথা বলবে ।একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারবাহিনী দেশের আনাচে-কানাচে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এখন কেউ যদি প্রশ্ন করে আসলে কি ৩০ লক্ষ শহিদ হয়েছে, তাহলে তা শহিদদের প্রতি অবমাননা ।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সজল নাগ। তিনি বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম আধিপত্যশীল জাতীয়তার অভ্যন্তরীন উপনিবেশবাদ, নিপীড়ন ও আধিপত্যবাদের ভেঙ্গে বেরিয়ে আসার উদাহরণ হয়েছিল। পাকিস্তানি রাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিপীড়ক রাষ্ট্রের সামরিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী ভাবাদর্শের বিজয়ের প্রতীক।

    গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক কবি তারিক সুজাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে কথা দিয়ে কথা রাখার সংস্কৃতি ফিরিয়ে এনেছেন। তিনি খুলনায় দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর প্রতিষ্ঠায় একটি বাড়ি উপহার দেন। এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। সেই জাদুঘর উদ্বোধনের অপেক্ষায়। গণহত্যা জাদুঘরের উপাদানের গায়ে লেগে রয়েছে শহিদের রক্তের দাগ।

    সভাপতির বক্তব্যে গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, পাকিস্তানি হানাদাররা বলেছিল, বাঙালি কন্যাদের গর্ভে এমন সন্তান জন্মাবে যারা জন্ম নিয়েই বলবে জয় পাকিস্তান।  একাত্তরের মুক্তিযুদ্ধে পুত্রের সামনে মাকে ধর্ষণ, পিতার সামনে কন্যাকে ধর্ষণ করেছে। যারা বাংলাদেশকে সমর্থন করেছে তাদের চামড়া ছিলে নুন দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে। মায়েরা কিশোরদের পাঠিয়ে দিয়েছেন যুদ্ধে জয়লাভ করার জন্য। অনেকের ৫টি সন্তানই যুদ্ধে শহিদ হয়েছেন। একজন কিশোরকে পাকিস্তানি হানাদার ধরে এনে বলছে পাকিস্তানি জিন্দাবাদ। কিশোরটি বলছে জয় বাংলা। তখনি তাকে গুলি করে হত্যা করেছে।

    সম্মেলনে মোট তিনটি কর্ম অধিবেশনে ভারত ও বাংলাদেশের প্রায় ২০ জন গবেষক মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বাংলাদেশের নানা দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

    ভারতের কৌশিক বন্দ্যোপাধ্যায় আগত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেন।

    মোট তিনটি কর্ম অধিবেশনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রথম কর্ম অধিবেশনে প্রবন্ধ পাঠ করেন সঞ্জয় কে অব দাস, ড. কিংশুক চ্যাটার্জি, ড. সাগর তরঙ্গ মণ্ডল, ড. চৌধুরী শহীদ কাদের। সভাপতিত্ব করেন শাহরিয়ার কবির।

    দ্বিতীয় কর্ম অধিবেশনে প্রবন্ধ পাঠ করেন ড. অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পুনম মুখার্জি, ড. মহিউদ্দিন জাহাঙ্গীর, ড. শম্পা ঘোষ, সুপ্রিতা আচাষী। সভাপতিত্ব করেন হাশেম খান।

    তৃতীয় কর্ম অধিবেশনে প্রবন্ধ পাঠ করেন ড. কৌশিক বন্দ্যোপাধ্যায়, ড. অনি মোহাম্মদ ফায়েক-উজ্জামান, আবদুস সামাদ গায়েন, ড. মো. মাহবুবর রহমান, ড. মো. আহসানুল কবির। সভাপতিত্ব করেন ড. সৈয়দ আনোয়ার হোসেন।

    সমাপনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সমাপনী বক্তব্য  দেন লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অনিন্দিতা ঘোষাল, কিংশুক চ্যাটার্জি ও মুর্শিদা বিনতে রহমান।

    অনুষ্ঠান শেষে ভারতীয় বিখ্যাত পরিচালক কৃষ্ণেন্দু বোসের পরিচালনায় নির্মিত ‘বে অফ ব্লাড’ প্রদর্শিত হয়।

    অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেতে বিপুল সংখ্যক ডেলিগেট অংশ নেয়। আগতরা অনুষ্ঠানটিকে শৃংখলার সঙ্গে উপভোগ করে।আগতরা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এই ধরেণের সম্মেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • জাপান সরকার মাতারবাড়ি প্রকল্পের জন্য আরও ঋণ দেবে

    জাপান সরকার মাতারবাড়ি প্রকল্পের জন্য আরও ঋণ দেবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ০১ অক্টোবর, ২০২৩: জাপান সরকার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্রকল্পে আরও দেড় হাজার মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে । জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের ২য় ব্যাচের আওতাধীন ৭ম পর্যায়ের এই ঋণের জন্য দু’দেশের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়েছে।

    গতকাল শনিবার রাজধানীর আগারগাঁও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে ঋণচুক্তিতে সই করেন। ইআরডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণচুক্তিটির আওতায় জাপান সরকার বাংলাদেশকে ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ১ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেবে। স্বাক্ষরিত ঋণের বাৎসরিক সুদের হার নির্মাণ কাজের জন্য ১.৬০, পরামর্শক সেবার জন্য ০.১০ এবং এককালীন ০.২ শতাংশ।এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

    অব্যাহত বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার মাতারবাড়ি এলাকায় ১২০০ মেগাওয়াট (৬০০ মে. ও. ঢ২ ইউনিট) আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। প্রকল্পের মোট ব্যয় ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা (জিওবি ৬,৪০৬.১৬ কোটি, জাইকা ৪৩,৯২১.০৩ কোটি, সিপিজিসিবিএল সংস্থা নিজস্ব ১,৫২৭.৬৯ কোটি)। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৪ থেকে ডিসেম্বর ২০২৬। আগস্ট ২০২৩ সময় পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি ৭৮.৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৬৫.১৪ শতাংশ।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রকল্পে জাইকা কর্তৃক পর্যায়ক্রমে ঋণ সহায়তা দেয়া হচ্ছে। ইতোপূর্বে ৬টি পর্যায়ে মোট ৪ লাখ ৩৭ হাজার ৭৫৪ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৪৪তম ওডিএ লোন প্যাকেজ (২য় ব্যাচ)-এর আওতায় ৭ম পর্যায়ে ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন জাপানিজ ইয়েন দেয়া হবে।

    দ্বি-পাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সাথে সামাঞ্জস্য বজায় রেখে জাপান সরকারের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নসহ অন্যান্য খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে ৩০.৩৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

    সূত্র: বাসস