নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন শেখ হাসিনা

ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে পৌঁছেছেন শেখ হাসিনা - জাতীয় - ০১ অক্টোবর ২০২৩
ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যে পৌঁছেছেন শেখ হাসিনা - জাতীয় - ০১ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ০১ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা তাঁর বাসস্থল হোটেল তাজের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে ।

হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাজিদুর রহমান ফারুক ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার উজ জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এমপি, আলহাজ্ব জালাল উদ্দিন, হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, খালেদা কোরেশী ও শাহিন আক্তার প্রমুখ।

১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে আজ সকাল ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।

সূত্র: বাসস

পূর্ববর্তী এই দৃশ্য দেখা বড় কষ্টের: তথ্যমন্ত্রী
পরবর্তী কেমন হলো বিশ্বকাপের ১০ দলের জার্সি?