ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৫৫ জন নিহত

ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৫৫ জন নিহত - আন্তর্জাতিক - ২১ অক্টোবর ২০২৩
ইসরাইলের বর্বর হামলায় গাজায় ৫৫ জন নিহত - আন্তর্জাতিক - ২১ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ অক্টোবর, ২০২৩: ইসরাইলি বাহিনীর বর্বর বিমান হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। হামাস সরকার আজ রবিবার এ কথা বলেছে।

ইসরাইল এর আগে ঘোষণা দিয়েছিলো তারা হামলা জোরদার করবে। এর পর পরই সেখানে এ হামলা চালানো হলো। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ব্যাপক হামলার জবাবে সর্বশেষ রাতে চালানো এ হামলার বিষয়ে সরকারি প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলায় ‘৫৫ জনেরও বেশি শহীদ হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, গাজায় অভিযান আরো জোরদার করা হবে ইসরাইলি সামরিক মুখপাত্র এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৩০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল-লেবাননের সীমান্তে নতুন করে  ছড়িয়ে পড়েছে সংঘাত। শনিবার লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষে হামলায় হিজবুল্লাহ ৬ যোদ্ধা এবং এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  শনিবারের সংঘর্ষে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা জানিয়েছে ইসরায়েল।

পূর্ববর্তী বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড