ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩০ জন

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩০ জন - আন্তর্জাতিক - ২১ অক্টোবর ২০২৩
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩০ জন - আন্তর্জাতিক - ২১ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ অক্টোবর, ২০২৩: গাজা উপত্যকায় দক্ষিণ রাফাহ ও উত্তরে জাবালিয়া শহরে বোমাহামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) ভোরে রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। হামলার পর রাফাহ সিটি থেকে ১৪ জন এবং জাবালিয়া থেকে ১৬ জন ফিলিস্তিনির দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকটি লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিতে হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েরের বিমান বাহিনী (আইএএফ)। ইসরায়েল ও হামাসের গত দু’সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং ৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালনো হবে না। অবশ্য শনিবারের হামলায় যারা নিহত হয়েছেন, তারা বেসামরিক না কি হামাসের সঙ্গে সংশ্লিষ্ট— তা স্পষ্ট করেনি গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

পূর্ববর্তী শ্রীলঙ্কাকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস
পরবর্তী প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার মানুষের প্রাণহানি ঘটছে