Author: Hello Bangla News

  • ডাবের মূল্য বৃদ্ধি থামাতে মাঠে ভোক্তা অধিদপ্তর

    ডাবের মূল্য বৃদ্ধি থামাতে মাঠে ভোক্তা অধিদপ্তর

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৮ আগস্ট, ২০২৩ : এখন ডেঙ্গুর সময়। এই সময় ডাবের চাহিদা বেড়েছে। সেই সুযোগে কিছু ডাব ব্যবসায়ী এর মূল্য বাড়িয়ে চলেছে। এই প্রেক্ষিতে বাজারে খুচরা পর্যায়ে ডাবের মূল্য অনেক বেশি। তাই এই মূল্য কারসাজি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। খুচরা পর্যায়ে মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত কঠোর তদারকি অব্যাহত রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে সংস্থাটি।
    গতকাল সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বাসসকে বলেন, ‘ডাব কেনাবেচায় কোন রকম ক্রয়-বিক্রয় রশিদ রাখা হয় না। এ সুযোগে ডাবের আড়তে এবং পাইকারী ও খুচরা প্রতিটি স্তরে মূল্য বৃদ্ধি যেন নিয়মিত বিষয় হয়ে পড়েছে। আমরা ইতোমধ্যে সারাদেশে এর বিরুদ্ধে কাজ শুরু করেছি। এর প্রভাবে ডাবের মূল্য কমতে শুরু করেছে।’
    তিনি বলেন, ডাবের সর্বোচ্চ খুচরা মূল্য ১০০ টাকার মধ্যে না আসা পর্যন্ত বাজার তদারকি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
    তিনি জানান, পাইকারী পর্যায়ে ডাবের সর্বোচ্চ মূল্য প্রকারভেদে ৪০ থেকে ৭০ টাকা। সুতরাং খুচরা পর্যায়ে সবচেয়ে ভালো মানের ডাব ১০০ টাকার বেশি হতে পারে না। কিন্তু বর্তমানে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ডাব বিক্রি হচ্ছে। এই অনৈতিক মূল্য বৃদ্ধির কোন যুক্তিতেই গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন।
    সফিকুজ্জামান বলেন, ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় ডাবের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ডাব ব্যবসায়ীরা অনৈতিকভাবে দাম বৃদ্ধি করছে। অতিরিক্ত দামে ডাব বিক্রির অভিযোগে দেশের কয়েকটি জায়গায় ব্যবসায়ীদের ইতোমধ্যে জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
    এছাড়া ব্যবসায়ীদের সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউচার সংরক্ষণ করতে সতর্ক করা হচ্ছে বলে তিনি জানান।
    আগামীকাল রাজধানীর কারওয়ানবাজার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যৌক্তিক মূল্যে ডাব ক্রয়-বিক্রয় বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছে সংস্থাটি। সেখানে অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। এদিকে, ডাবের মূল্য নিয়ন্ত্রণে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানীমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা প্রদানের জন্য আহবান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।
    সূত্র: বাসস

  • ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’ ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে

    ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’ ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ আগস্ট, ২০২৩ : গ্রীস্মমন্ডলীয় ঝড় ইদালিয়ার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে।ক্যারিবিয়ান অঞ্চলে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়টির প্রভাবে দক্ষিণ পূর্ব মেক্সিকোতে তীব্র বাতাস ও বৃষ্টি দেখা দিয়েছে।
    এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি শক্তিশালী হারিকেনে রূপ নেবে।
    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর দিয়ে বয়ে যাবে, কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না।
    ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডার পশ্চিম উপকূল জুড়ে ইদালিয়া শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে। এর প্রভাবে প্রাণহানিরও আশংকা রয়েছে।
    ক্যারিবীয় অঞ্চলে ঘুরপাক খাওয়া ইদালিয়া গতকাল রবিবার ২১০০ জিমটিতে ৬৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল।
    ইদালিয়ার প্রভাবে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির আশংকা করা হচ্ছে।ইতিমধ্যে সহযোগিতা প্রদানের জন্য আহবান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।
    সূত্র: বাসস

  • এশিয়া কাপের শিরোপা দৌড়ে বাংলাদেশও থাকছে: আকরাম

    এশিয়া কাপের শিরোপা দৌড়ে বাংলাদেশও থাকছে: আকরাম

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ আগস্ট, ২০২৩ : ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেট অঙ্গনের অন্যতম প্রধান একজন ক্রিকেটার। পাকিস্তান বিশ্বকাপ জয়ি দলের সদস্য। বোলিং সুয়িং মাস্টার হিসেবে খ্যাতি আছে এই খেলোয়াড়ের ।বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। তিনি বাংলাদেশ দল সম্বার্কে ইতিবাচক মন্তব্য করেছেন। এর আগের দুই আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবারের আসরে খেলা হবে ওয়ানডে সংস্করণে।যেই সংস্করণে বাংলাদেশ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই এবারের আসরে শিরোপার দৌড়ে সাকিব আল হাসানের দলকেও রাখছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম।
    আর দুই দিন পরেই শুরু হবে এশিয়া কাপ। প্রতিবারই আসর শুরুর সময় অনেকে ভেবে থাকেন ফাইনালে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের ১৫টি আসরে এমনটা কখনোই হয়নি।
    টুর্নামেন্টের স্পনসরদের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার ওয়াসিম বলেন, ‘গতবার আমরা ভবিষ্যদ্বাণী করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপদজনক। যেকেউ নিজেদের দিনে জিততে পারে। ‘
    ‘অন্যরাও আছে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না। ‘
    এশিয়া কাপ খেলতে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ৩১ আগস্ট পাল্লেকেলেতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।এই টুর্নামেন্টে সব দল শক্তিশালী।তাই অনেকের মত আশা করছেন বাংলাদেশ এবার চাম্পিয়ন হতে পারে। আকরামের মতো অনেকে মনে করেন বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনালে খেলবে।

  • ৩০ বছর পর শাহরুখ আর সানির তিক্ততার অবসান

    ৩০ বছর পর শাহরুখ আর সানির তিক্ততার অবসান

    www.HelloBangla.News – বিনোদন – ২৮ আগস্ট, ২০২৩ : ভারতের ফিল্ম জগতের জনপ্রিয় দুই তারকা অভিনেতা সানি দেওল আর শাহরুখ খান। তবে সানি পরিচিতি পেয়েছেন অ্যাকশন ছবির জগতে আর শাহরুখ রোমান্টিক ধারায়।মুম্বাইর ফিল্পম জগদের এই দুই তারকা যশ চোপড়া পরিচালিত এবং ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডর’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন।তারপর তাদের আর একসঙ্গে ছবিতে কাজ কতে দেখা যায়নি। জানা গেছে এই ছবিতে অভিনয়েল সময় দুই তারকা মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। জানা গেছে নবাগত শাহরুখের সামনে সেটে বার বার নাকি হেনস্থা করা হচ্ছিল সানিকে। মেনে নিতে পারেননি ধর্মেন্দ্র-পুত্র, রাগে নিজের জিন্সের প্যান্ট ছিঁড়ে ফেলেছিলেন। সে কথা অবশ্য পরবর্তী সময়ে নিজেই স্বীকার করেন সানি। দুই তারকার মধ্যে কথা বন্ধ ছিল ১৬ বছর।
    তবে সেই ঘটনার পর ৩০ বছর কেটে গিয়েছে। দীর্ঘ কেরিয়ারে দু’জনেরই যাত্রাপথ আলাদা। এই মুহূর্তে শাহরুখের ছবি ‘পাঠান’-এর নজির ছুঁতেই ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে সানির ‘গদর ২’। সানির সাফল্যে শাহরুখ ইতিবাচক মনোভাব পোষন করেছেন।
    ‘ডর’ ছবির সেটের শুধু এই একটা ঘটনা নয়, বলিপাড়ার একাংশের দাবি, এই ছবির মুক্তির পর শাহরুখের রাতারাতি সাফল্য নাকি মেনে নিতে পারেননি সানি। ‘ডর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি এবং খলনায়কের চরিত্রে অভিনয় করেন শাহরুখ। সেই সময় গদে বাঁধা নিয়ম অনুযায়ী সিনেমায় খলনায়কের চেয়ে নায়কের চরিত্রই সিনেমায় বেশি চর্চায় থাকত। কিন্তু এই ছবিতে হয়েছিল একেবারে বিপরীত। খলনায়কের চরিত্রে অভিনয় করেও শাহরুখ যে দর্শকের মন জিতে নিয়েছিলেন, তাতে আপত্তি জানিয়েছিলেন সানি। যদিও তার পর মায়ানগরীতে অনেক কিছুই বদলেছে। সময় শাহরুখের নামের পাশে ভারতের সুপারস্টার তকমা সেঁটে দিয়েছে। ‘পাঠান’- এর সাফল্যের পর তিনি এখন ব্যস্ত ‘জওয়ান’ ছবির প্রচারে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। তার আগে সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে আস্কএসআরকে সেশন করতে দেখা যায় শাহরুখকে। সেখানেই এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন ‘গদর ২’ দেখেছেন আপনি?’ জবাবে শাহরুখ লেখেন, ‘‘হ্যাঁ, দারুণ লেগেছে।’’
    সানির ছবি শাহরুখ দেখে প্রতিক্রিয়া দিলেও তাতে পাল্টা কোনও মন্তব্য করেননি সানি। যদিও ‘গদর ২’ ছবির পরিচালক অনীশ শর্মা তাঁর প্রতিক্রিয়ার জন্য শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন। তাতে বলিপাড়ার অনেকে মনে করছে শাহরুখ ও সানির সেই বিভেদ অনেকটা নরম হয়েছে। এমনও হতে পারে দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে নতুন কোন ছবিতে।
    সূত্র : আনন্দবাজার পত্রিকা

  • ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ আগস্ট, ২০২৩ : ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ সকালে ঢাকায় ফিরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন তিনি।

    এই সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর আজ সকাল ৮টা ৩২ মিনিটে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
    প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ তার সঙ্গে রয়েছেন।
    প্রধানমন্ত্রী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার সফরকালীন বাসস্থান জোহানেসবার্গের হোটেল হিলটন স্যান্ডটনে সাক্ষাৎ করেন।
    ফ্লাইটটি ২৬ আগস্ট (জোহানেসবার্গের সময়) দুপুর ২টায় জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা থেকে ছেড়ে আসে। ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছেন প্রধানমন্ত্রী।
    দক্ষিণ আফ্রিকা আয়োজিত ১৫তম ঐতিহাসিক ব্রিকস শীর্ষ সম্মেলনের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা যোগদান করে। কোভিড-১৯ মহামারীর প্রদুর্ভাব এবং পরবর্তীতে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর এটিই প্রথম সশরীরে উপস্থিতির ব্রিকস শীর্ষ সম্মেলন।

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেন।
    ২৩ আগস্ট, প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

    পরে তিনি আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেন।
    বিকেলে তিনি হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
    সন্ধ্যায়, প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান চেয়ারম্যান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত ‘রাষ্ট্রীয় ভোজ’-এ যোগ দেন।

    ২৪ আগস্ট, তিনি ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ‘ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ – ফ্রেন্ডস অফ ব্রিকস লিডারস ডায়ালগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ)- এর সদস্য হিসাবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন।

    ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার স্যান্ডটন কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ডক্টর সাইমা সুল্লুহু এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

    একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়।

    পররাষ্ট্র মন্ত্রী মোমেন বলেন, বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

    সন্ধ্যায় তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাত করেন।

    ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার বিষটি অবশ্যই ইতিবাচ প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে।
    সূত্র : বাসস

  • সাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটনের আহ্বান সেতুমন্ত্রীর

    সাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটনের আহ্বান সেতুমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ আগস্ট, ২০২৩ : দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমূলে উৎপাটনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    তিনি বলেন, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশের অগ্রগতির পথে, স্বাধীন দেশের বিকাশের ধারায় অন্তরায় রয়ে গেছে। তাই এই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
    ওবায়দুল কাদের আজ রবিবার ( ২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৪৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই দিনে আজকে আমাদের অঙ্গীকার করতে হবে যে, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে তুলে ফেলবো। বাংলাদেশে যারা সত্যিকারে বাঙালি তাদের কাছে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
    ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস শেষ হয়নি, এই আগস্ট মাস বাঙ্গালি জাতির জন্যে ট্র্যাজিডির মাস, এ মাসে বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা, কাজী নজরুল ইসলামকেও হারিয়েছি। নজরুল আগেও প্রাসঙ্গিক ছিলেন এখনও আছেন, তিনি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন।
    এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।

    সূত্র : বাসস

  • ‘পেঁয়াজ নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা’

    ‘পেঁয়াজ নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা’

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ আগস্ট, ২০২৩ : পেঁয়াজ নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। পেঁয়াজ রপ্তানির উপর ভারতের শুল্ক আরোপের অজুহাত দেখিয়ে কোন অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে।
    তিনি বলেন,‘পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় বাজারগুলোর পাশাপাশি দেশব্যাপী ছোট ছোট বাজারেও অভিযান চালনো হচ্ছে “
    তিনি জানান, বর্তমানে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই কেউ কারসাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
    পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে গত কয়েকদিনে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, রাজধানীর কারওয়ানবাজার ও মৌলভীবাজারসহ দেশব্যাপী বিভিন্ন আড়ত ও কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূলত পেঁয়াজের মূল্য তালিকা টানানো হয়েছে কিনা, মূল্য তালিকার সঙ্গে বিক্রির মূল্য ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
    এএইচএম শফিকুজ্জামান বলেন, যেসব আড়তদার আমদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কিনে থাকেন তারা ক্রয় স্লিপ সঙ্গে রাখেন কিনা তা যাছাই করা হচ্ছে। এছাড়া সরবরাহ স্বাভাবিক আছে কিনা তাও মনিটরিং করা হয়।
    সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল রাখার ঘোষণা দেয়। এরফলে দেশের অভ্যন্তরে পেঁয়াজ সরবরাহে যেন কোন ব্যাঘাত সৃষ্টি না হয়, সেজন্য সরকার গত বৃহস্পতিবার আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে এবং এরই মধ্যে প্রায় ৪ লাখ টন দেশে এসে পৌঁছেছে।
    সূত্র : বাসস

  • রোহিঙ্গা সমস্যা সমাধান হওয়া জরুরি: তথ্যমন্ত্রী

    রোহিঙ্গা সমস্যা সমাধান হওয়া জরুরি: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ আগস্ট, ২০২৩ : রোহিঙ্গা উদ্বাস্তু একটি মানবিক সমস্যা এবং এর সমাধান হওয়া জরুরি উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, রোহিঙ্গাদের সমস্ত নাগরিক অধিকার দিয়ে, সম্মান বজায় রেখে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়াই একমাত্র সমাধান। ’ তবে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে মিয়ানমারের ওপরে যে চাপ প্রয়োগ করা প্রয়োজন, সেটি লক্ষ্য করা যাচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে ভারতের সাথেও আমরা আলাপ আলোচনা করেছি। তারাও মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করছে। আশা করছি সমাধান হবে।’
    তথ্যমন্ত্রী গতকাল শনিবার দুপুরে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সিনেট ভবন মিলনায়তনে ‘গণহত্যা ও বিচার : রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ (জেনোসাইড এন্ড জাস্টিস : বাংলাদেশ’স রেসপন্স টু রোহিঙ্গা ক্রাইসিস) সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    ঢাবি’র সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
    হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমরা যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে এর সমাধান চাই না। বিএনপির কাছে হয়তো সমাধানের পথ ভিন্ন, তারা কূটনৈতিক নয়, অন্য সমাধানের কথা চিন্তা করে। কিন্তু আমরা সর্বোতভাবে সবসময় এর সমাধানের জন্য চেষ্টা করে আসছি। ক’দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হয়েছে।’
    রোহিঙ্গা সমস্যার নানা দিক তুলে ধরে হাছান মাহমুদ বলেন, এখন দেশে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পগুলো জঙ্গিবাদ-মৌলবাদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে এবং ধর্মান্ধ ও সন্ত্রাসী গোষ্ঠিদের সেখান থেকে ‘রিক্রুটমেন্টে’র একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এতে করে সেখানকার সামাজিক ও আইন-শৃংখলা পরিস্থিতির যেমন অবনতি হচ্ছে, তেমনি এর সমাধান না হলে তা আমাদের দেশ শুধু নয়, পুরো অঞ্চলের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।
    সেমিনার শেষে সাংবাদিকের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিএনপির সমালোচনার উত্তরে তিনি বলেন, বিএনপি নিজেরাই যখন ক্ষমতায় ছিলো, তারা এ সমস্যা ঠিকভাবে সমাধান করতে পারেনি। ১৯৯১ সালে এবং এর আগে ১৯৭৬-৭৭ সালে যখন রোহিঙ্গারা এসেছিলো সবাইকে তারা ফেরত পাঠাতে পারেনি। হাজার হাজার রোহিঙ্গা রয়েই গিয়েছিলো। বিএনপির অপর সমালোচনা ‘আওয়ামী লীগই বিদেশিদের কাছে যায় এবং এরপরেও ব্রিকসে জায়গা পায়নি’ এর জবাবে মন্ত্রী বলেন, বিএনপিই ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ধরণা দেয়, কিন্তু প্রত্যাখ্যাত হয়ে তাদের সুর পালটে গেছে। আর ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং ব্রিকসের সদস্য হওয়ার জন্য ৪০টিরও বেশি দেশ আবেদন করেছে, সেখান থেকে ৬টি দেশকে নেওয়া হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে নেওয়া হবে।
    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন টাইমসে নিজের নামে নিবন্ধ লিখেছিলেন, যাতে বাংলাদেশ থেকে গার্মেন্টস না কেনার জন্য, বাংলাদেশকে সহায়তা না করার জন্য লেখা হয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজে কংগ্রেসম্যানদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। আবার তারা কয়েকজন কংগ্রেসম্যানের সই জাল করে এখানে বিবৃতি দিয়েছিল, পরে ধরা খেয়েছে।
    সিজিএস পরিচালক অধ্যাপক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। ঢাবি’র আইন বিভাগের অধ্যপক ড. জমিলা এ. চৌধুরী স্বাগত ভাষণ দেন।
    সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিস) প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাও, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, দেশান্তর ও বাস্তুচ্যূতি বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস পরিচালক ড. এম সঞ্জীব হোসেন
    সূত্র : বাসস

  • রান্না – বোয়াল মাছের ভাজাকারি

    রান্না – বোয়াল মাছের ভাজাকারি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ আগস্ট, ২০২৩ : আজ দেওয়া হলো দোহার নবাবগঞ্জ এর একটি ঐতিহ্যবাহি রান্না রেসিপি । নাম বোয়াল মাছের ভাজাকারি।

    উপকরণ :
    বোয়াল মাছ-একটি, এক কেজি-বেগুন সাথে শিম বা বরবটি, এক কাপ-সয়াবিন তেল, দুই টেবিল চামচ-আদা রসুন পেস্ট, আস্ত জিরা ও দুটি তেজপাতা, এক কাপ-পেয়াজ কুচি, দুই টেবিল চামচ-লবণ, দুই টেবিল চামচ-শুকনো মরিচ গুড়া, দুই টেবিল চামচ-হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ-ধনিয়া গুড়া, দুই টেবিল চামচ-ভাজা জিরা গুড়া।

    রান্না - বোয়াল মাছের ভাজাকারি - লাইফস্টাইল - ২৭ আগস্ট ২০২৩ (খ)
    রান্না – বোয়াল মাছের ভাজাকারি – লাইফস্টাইল – ২৭ আগস্ট ২০২৩ (খ)

    প্রণালি:
    প্রথমেই বোয়াল মাছ কেটে কেটে ও পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে। সিম্বা ভটভুটি ও সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে অল্প লবণে রাখতে হবে। কেটে রাখা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে।
    এবার পরিষ্কার একটি পাত্র চুলায় গরম করে তাতে সয়াবিন তেল দিতে হবে তেল গরম হয়ে গেলে দুটি তেজপাতা, আস্ত জিরা, ছেড়ে দিয়ে একটু লাল হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে, একটু লাল হয়ে গেলে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিতে হবে। এবার স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মশলাগুলোর সাথে ভিজে রাখা বোয়াল মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে পরিষ্কার পাত্রে ঢেলে রাখতে হবে।
    আবার সেই একই পাত্রে উঠিয়ে রাখা বোয়াল মাছের মসলা থেকেকিছু মসলা দিয়ে দিতে হবে তারপর সবজিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মজিয়ে নিতে হবে।

    সবজিগুলো ভালোভাবে মজে গেলে ঢেলে রাখা বোয়াল মাছের মসলা দিয়ে একসাথে ভালোভাবে নাড়তে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে ভাজা জিরা গুঁড়োও তাজা ধনেপাতা কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে হয়ে। গেলো বোয়াল মাছের ভাজাকারি । এবার পরিবেশনের পালা।
    রেসিপি দিয়েছেন; ময়না আগ্নেশ গমেজ

  • বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত

    বিমান বিধ্বস্ত হয়ে তিন মার্কিন সেনা নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ আগস্ট, ২০২৩ : অস্ট্রেলিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি উড়োজাহা বিধ্বস্ত হয়ে তিন সেনা নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে এই দুর্ঘনটা ঘটে।
    আজ রবিবার অস্ট্রেলিয়ার তিউই দ্বীপপুঞ্জে উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ মার্কিন মেরিন সেনা। তাদের মধ্যে অন্তত পাঁচ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে।
    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মার্কিন মেরিন সেনাদের বহনকারী উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।
    এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেরিন রোটেশন ফোর্স-ডারউইন বলেছে, অন্য পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রয়্যাল ডারউইন হাসপাতালে নেওয়া হয়েছে।
    এতে বলা হয়েছে, ২৩ মার্কিন মেরিন সেনাকে বহনকারী এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি নিয়মিত অনুশীলনের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
    অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি পুলিশ কমিশনার মাইকেল মারফি বলেছেন, ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের তিউই দ্বীপপুঞ্জের কাছে রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনীর সমন্বয়ে বার্ষিক প্রিডেটর রান মহড়া-২০২৩ চলাকালীন এমভি-২২বি অসপ্রে উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনাকবলিত অসপ্রেতে কোনও অস্ট্রেলীয় সেনা সদস্য ছিলেন না বলে প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন।
    এর আগে, এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সরকার এবং প্রতিরক্ষা হিসেবে আমাদের প্রধান ফোকাস হচ্ছে দ্রুতগতিতে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং এই কঠিন সময়ে সব ধরনের সমর্থন ও সহায়তা নিশ্চিতে করা।
    স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরের প্রায় আড়াই হাজার সৈন্য ওই মহড়ায় অংশ নিয়েছেন।
    দুই মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া গত কয়েক বছরে চীনের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধির মুখে নিজেদের মাঝে সামরিক সহযোগিতা জোরদার করেছে।
    প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়ায় গত মাসে কুইন্সল্যান্ড উপকূলে সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ সমুদ্রে বিধ্বস্ত হয়। দ্বিপাক্ষিক মহড়ার সময় উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় চার অস্ট্রেলীয় সেনা নিহত হন।