আগামীকাল আইভী রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী

আগামীকাল আইভী রহমানের মৃত্যুবার্ষিকী - জাতীয় - ২৩ আগস্ট ২০২৩
আগামীকাল আইভী রহমানের মৃত্যুবার্ষিকী - জাতীয় - ২৩ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৩ আগস্ট, ২০২৩ : ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়মী লীগের সন্ত্রাস বিরোধী সামবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমান।

চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।আগামীকাল তার ১৯ তম মৃত্যুবার্ষিকী ।

আইভী রহমানের ১৯তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আগামীকাল (২৪ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। উপরোক্ত কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

সূত্র: বাসস

পূর্ববর্তী ২১ আগস্টের ঘটনা নিয়ে মিথ্যাচার করছে ফখরুল: তথ্যমন্ত্রী
পরবর্তী ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী