Author: Hello Bangla News

  • কাল থেকে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর

    কাল থেকে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ আগস্ট, ২০২৩ : আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট কাপের ১৬তম আসর। ইতিমধ্যে দলগুলো তাদের নিজেদের প্রস্তুতি শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুলতানে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। এই প্রথমবারের মতো এশিয়া কাপে আয়োজক দু’টি দেশ। টুর্নামেন্টের ৪টি ম্যাচ পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।
    মূলত এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারনে বাধ্য হয়ে যৌথভাবে ইভেন্টটি আয়োজনে করছে দুই দেশ।
    টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ছয় বার শিরোপার স্বাদ নেয় শ্রীলংকা। মাত্র দু’বার ট্রফি ঘরে তুলে পাকিস্তান। বেশ কিছু দিন যাবত ওয়ানডে ফরম্যাটে সেরা দল হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।
    ১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টের প্রত্যেক আসরেই অংশ নেয়া একমাত্র দল শ্রীলংকা। এশিয়া কাপে একবার করে অংশ নেয়নি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ দল।
    এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপ ৫০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সাল থেকে বিশ্বকাপের ফরম্যাট হিসেবে এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয় আয়োজকরা। এজন্য ২০১৬ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে এশিয়া কাপ সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিলো।
    বিশ্বকাপের জন্য দলগুলোকে সেরা প্রস্তুতির মঞ্চ তৈরি করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
    আসন্ন টুর্নামেন্টে কোন একটি দলকে ফেভারিট বলতে রাজি নন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, সবগুলো দলের জন্যই এই টুর্নামেন্টটি বেশ কঠিন হবে। সেইসঙ্গে তিনি এটিও বলেছেন, আসরে হাল্কাভাবে নেয়া যাবে না বাংলাদেশ ও শ্রীলংকাকেও। কারণ ট্রফি জয়ের মতো ক্ষমতা দুই দলেরই রয়েছে।
    এক অনুষ্ঠানে আকরাম সাংবাদিকদের বলেন,‘ গতবার আমাদের ধারনা ছিল টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। তবে শেষ পর্যন্ত শিরোপা জয় করল শ্রীলংকা। তিনটি দলই বিপজ্জনক। যে কোন দলই শিরোপা জয় করতে পারে।’
    বাংলাদেশের প্রাত্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, ফাইনালে উঠলে বংলাদেশ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে। তবে দলে নেই অভিজ্ঞ তামিম আর অসুস্থ হয়ে পড়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন। তার পরেও বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই। দলের সবাই রয়েছে ফর্মে।
    গ্রুপ অনুসারে দলগুলোর ক্রিকেটারদের তালিকা:

    গ্রুপ- ‘এ’
    পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হাক, সাউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।
    রিজার্ভ : তায়েব তাহির।
    ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।
    রিজার্ভ : সঞ্জু স্যামসন।
    নেপাল দল : রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচান, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ধাকাল।
    গ্রুপ- ‘বি’
    বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি, নাইম শেখ, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
    আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, নুর আহমেদ, আব্দুল রহমান, শরফউদ্দিন আশরাফ, সেলিম সাফি ও ইকরাম আলিখিল।
    শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা।
    সূত্র: বাসস

  • কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

    কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : অধুনালুপ্ত ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক লে. কর্নেল (অব.) কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
    আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে কাজী শাহেদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
    রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস

  • কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল সোমবার (২৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
    গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ। তাঁর মেজো ছেলে কাজী আনিস আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
    কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী।
    কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন।
    ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি।
    আজকের বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় যে আধুনিকতার উপস্থিতি, তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘আজকের কাগজ’ পত্রিকার হাত ধরে, যা তৎকালীন মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করেছে।
    সূত্র: বাসস

  • কাজী শাহেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    কাজী শাহেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, ইউল্যাব ও জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ।
    গতকাল সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে এই কর্মবীরের শেষ নিঃশ্বাস ত্যাগ সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সম্প্রচারমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’-এর প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃৎ। দেশে প্রথম অর্গানিক চা বাগান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করে এবং ১৯৭৫ সাল থেকে এ যাবৎ আবাহনী ক্লাব পরিচালনা করে তিনি দেশের শিক্ষা, শিল্প, ক্রীড়ায় যে অবদান রেখেছেন, তা তাকে স্মরণীয় করে রাখবে।
    ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণকারী প্রকৌশলী কাজী শাহেদ আহমেদ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০১৩ সালে ৭৩ বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ এবং এরপর ‘পাশা’, ‘দাঁতে কাটা পেনসিল’, ‘অপেক্ষা’ উপন্যাসত্রয় ও আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ রচনা করেন তিনি। ‘ভৈরব’ ইংরেজিতে অনূদিত হয়েছে।
    সূত্র: বাসস

  • আধুনিক ধারার সংবাদপত্রের পথিকৃৎ কাজী শাহেদের ইন্তেকাল

    আধুনিক ধারার সংবাদপত্রের পথিকৃৎ কাজী শাহেদের ইন্তেকাল

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : বাংলাদেশের আধুনিক ধারার প্রথম সংবাদপত্র ‘আজকের কাগজ’র প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ ইত্তেকাল করেছেন। তাছাড়াও তিনি বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, প্রকাশক, লেখক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান ছিলেন।
    গতকল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
    কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নবেম্বর যশোরে জন্ম গ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর আর্মিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
    কাজী শাহেদ আহমেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং বর্তমান সংসদ সদস্য।
    মেজ ছেলে কাজী আনিস আহমেদ খ্যাতিমান লেখক ও ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র ঢাকা ট্রিবিউন এবং বাংলা ভাষার অনলাইন সংবাদপত্র বাংলা ট্রিবিউন এবং সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটস-এর প্রকাশক। ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।
    বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা। তাঁর অলাভজনক উদ্যোগের মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন। তার স্ত্রী আমিনা আহমেদ একজন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।
    বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
    এক শোক বার্তায় তিনি বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠক এবং বিশিষ্ট মিডিয়া উদ্যোক্তা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে আমি শোকাভিভূত।
    সূত্র: বাসস

  • প্রধানমন্ত্রীর সঙ্গে মায়েরস্ক গ্রুপের প্রধান কর্মকর্তার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে মায়েরস্ক গ্রুপের প্রধান কর্মকর্তার সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : ডেনিশ শিপিং এবং লজিস্টিক জায়ান্ট মায়েরস্ক গ্রুপের প্রস্তাবিত চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মানের বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    এই বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লালদিয়ায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে মায়েরস্ক গ্রুপের প্রস্তাব বিবেচনা করবে।’
    মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স অ্যান্ড্রেস বি কার্লসেন আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।
    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে এবং মায়েরস্ক গ্রুপ এখন লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে আগ্রহ দেখাচ্ছে।’
    শেখ হাসিনা বলেন,বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
    তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর উন্নয়ন করছে এবং শিগগিরই এটি চালু হবে।
    প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত, নেপাল এবং ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে।’
    তিনি আরো বলেন, এসব বন্দরে বিশেষকরে পায়রা বন্দরে অনেক সুযোগ ও সুবিধা থাকবে।
    জাতির উন্নয়ন ও কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মহান নেতা জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।
    বৈঠকে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং এবং লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে।
    রবার্ট মায়েরস্ক উগলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দরে এর প্রতিফলন ঘটবে।
    বৈঠকের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল উপস্থিত ছিলেন।
    সূত্র: বাসস

  • সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন

    সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    আজ এক শোক বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে মতিউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। অধ্যাপক মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন ।
    রাষ্ট্র প্রধান বলেন ‘একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষানুরাগীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস

  • সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অধ্যাপক মতিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন । আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
    তিনি বলেন, শত প্রলোভনের মুখে এবং বারবার কারাবরণ করা সত্ত্বেও সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন।
    তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।
    প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো এবং আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।
    শেখ হাসিনা অধ্যক্ষ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস

  • জাতির পিতার সমাধিতে আনসার মহাপরিচালকের শ্রদ্ধা

    জাতির পিতার সমাধিতে আনসার মহাপরিচালকের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ সোমবার (২৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
    সকাল সাড়ে ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান।
    শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। দেওয়া হয় সশস্ত্র সালাম।
    এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে সুরের মূর্ছনা।
    এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের কাল রাতে ঘাতকের বুলটে শাহাদত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
    প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য।
    এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন।
    এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
    দুপুর ১ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পাটগাতী সরদারপাড়া গ্রামের দুস্থ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বেদেনা বেগমের জন্য নবনির্মিত গৃহের উদ্বোধন করবেন।
    এরপর মহাপরিচালক ২৩ আনসার ব্যাটেলিয়নের সদর দপ্তর গোপালগঞ্জ শহরের বেদগ্রামে যাবেন। সেখানে তাকে ব্যাটেলিয়নের পক্ষ থেকে গার্ড প্রদান করা হবে। এরপর তিনি যোগ দেবেন মতবিনিময় সভায়। সেখানে ২৩ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক শাওন আসাদ ব্যাটেলিয়নের কর্মকান্ড সম্পর্কে ব্রিফ করবেন। বাহিনী প্রধান এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
    মধ্যাহ্নভোজ শেষে বাহিনী প্রধান ২৩ আনসার ব্যাটেলিয়ন সদর দপ্তর পরিদর্শন করবেন। সেখানে তিনি একটি বৃক্ষের চারা রোপণ করবেন।
    গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করবেন।
    সূত্র: বাসস

  • সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ইন্তেকাল

    সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ইন্তেকাল

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ইন্তকাল করেছেন। গতকাল রাবিবার রাত ১১টায় ময়মনসিংহ শহরের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন তিনি অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
    জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান তার ফেসবুক পেজে মতিউর রহমানের মৃত্যুর খবর জানান। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান।
    মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বৃীকৃতিস্বরুপ ২০২২ সালে একুশে পদক পান তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে অকৃত্রিম অবদানের জন্য মতিউর রহমান ‘মুজিব দর্শন বাস্তবায়ন পরিষদ’ কর্তৃক ২০০০ সালে ‘বঙ্গবন্ধু পদক’ পান।
    আজ বাদ আসর নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে।
    বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করা হয়। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের মেয়াদে ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ময়মনসিংহ সদর আসন থেকে ১৯৮৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শহীদ আলমগীর মনসুর মিন্টু কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
    বর্ষীয়ান এ নেতার মৃত্যুর খবরে তার বাসভবনে ছুটে আসেন আওয়ামী লীগ ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
    তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে ভারতের মেঘালয় রাজ্যের ঢালু যুব শিবিরের ইনচার্জ ছিলেন।
    সূত্র: বাসস