কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক - জাতীয় - ২৯ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক - জাতীয় - ২৯ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : অধুনালুপ্ত ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক লে. কর্নেল (অব.) কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে কাজী শাহেদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র: বাসস

পূর্ববর্তী কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী কাল থেকে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর