Author: Hello Bangla News

  • শিল্পকলায় আজ শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী

    শিল্পকলায় আজ শোকাবহ আগস্টের মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী

    www.HelloBangla.News – বিনোদন – ৩১ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ আগস্ট ২০২৩ থেকে মাসব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার ( ৩১ আগস্ট)।
    মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাপনী দিনে একাডেমির বটতলার বাউলকুঞ্জে আজ সন্ধ্যা ৬. ৩০ টায় সাধুমেলা অনুষ্ঠিত হবে। ‘বাউল কন্ঠে বঙ্গবন্ধু’ শিরোনামে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫২তম আসর বসবে।
    অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সাধুমেলায় উপস্থিত থাকবেন পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লালন গবেষক সৈয়দ জাহিদ।
    সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে ওমর আলীর কন্ঠে পরিবেশিত হবে-‘আর কি আমার সাধু দর্শন হবে’; শিফা বাউলের কন্ঠে ‘গুরু সুভাব দাও আমার মনে’; ক্ষ্যাপা মিরাজ বাউল পরিবেশন করবেন ‘মিছে মায়ায় মুছে মন কি করব ‘।
    এরপর ফারুক বাউলের কন্ঠে ‘জাগো হে দামাল জাগো হে বাঙাল দিয়েছে মুজিব ডাক’ এবং বাউল মিনা পাগলি পরিবেশন করবেন ‘কি আঘাত করিয়াছিলো সেদিন শেখ মুজিবের গায়’। বাউল আলমিনা নিতু পরিবেশন করবেন ‘ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবিনা’।
    বাউল ফারজানা ইভা পরিবেশন করবেন ‘তিন পোড়াতে খাঁটি হলে না’; বাউল এম আর মানিক ‘শেখ মুজিবুর শুভ সুখবর তুমি দিলে জয় বাংলার ধনী তুলিয়া’; বাউল আফসানা ইমুর কন্ঠে, ‘কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে’ এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার এর কন্ঠে পরিবেশিত হবে ‘লন্ঠনে রুপের বাতি জ্বলছেরে সদাই’। এছাড়াও জেলা ও বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করবেন।

    বিভিন্ন জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করবেন। জামাল উদ্দিন টুনটুন ফকির (কুষ্টিয়া), নিজাম উদ্দিন লালনি (ফরিদপুর), লতিফ শাহ (চুয়াডাঙ্গা), সমির বাউল (মাগুরা), লাবিক কামাল গৌরব (ঢাকা) এবং অনিমা মুক্তি গোমেজের পরিবেশনা থাকবে।
    এছাড়াও পরিবেশিত হবে দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করবেন আয়নাল হক বাউল, বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ, বাউল লিনা খাতুন, বাউল গরিব মুক্তার, করিম বাউল, পিউ বাউল, শাহীন বাউল, কৃষ্ণ বাউল, বাউল মেহেবুব সুফিয়ান, মিতুল বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, উপমা বাউল, জাহিদ বাউল, বাউল শাহেদ আলী, বাউল মানিক দেওয়ান, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, সজিব বাউল, পলি বাউল, সুবর্ণা বাউল, ফারুক বাউল, তৃপ্তি বাউল, সেলিম বাউল, বাউল রিতা মন্ডল, তানিয়া বাউল, টিটু বাউল, বাউল এবং অনন্যা চৌধুরী প্রমুখ।

  • বঙ্গবন্ধু টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে

    বঙ্গবন্ধু টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ আগস্ট, ২০২৩ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। তাই কর্ণফুলী নদীর তলদেশের এই টানেল দিয়ে যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে।
    প্রকল্প পরিচালক (পিডি) মো. হারুনুর রশীদ চৌধুরী বাসস’র সাথে আলাপকালে বলেন, “এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে টানেলটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।”
    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৪ আগস্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন।
    প্রকল্পের বিবরণ অনুযায়ী, টানেলটি চট্টগ্রাম বন্দরকে সরাসরি আনোয়ারা উপজেলার সাথে সংযুক্ত করা ছাড়াও সরাসরি কক্সবাজারকে চট্টগ্রামের সাথে সংযুক্ত করবে।
    ৩৫ ফুট প্রস্থ এবং ১৬ ফুট উচ্চতা বিশিষ্ট দুটি টিউব ১১ মিটার ব্যবধানে তৈরি করা হয়েছে, যাতে ভারী যানবাহন সহজেই টানেলের মধ্য দিয়ে চলতে পারে।
    টানেলের দৈর্ঘ্য ৩.৪০ কিলোমিটার। যার সঙ্গে ৫.৩৫ কিলোমিটারের এপ্রোচ রোডের পাশাপাশি ৭৪০ মিটারের একটি সেতু রয়েছে, যা মূল শহর, বন্দর এবং নদীর পশ্চিম দিককে এর পূর্ব দিকের সাথে সংযুক্ত করেছে।
    বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন।
    ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে টানেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
    টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে সংযুক্ত করবে এবং দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে আনবে। এই টানেলে যানবাহন ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলতে পারবে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।
    ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেল প্রকল্পটি বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চীনের এক্সিম ব্যাংক দুই শতাংশ হারে সুদে ৫,৯১৩ কোটি টাকা ঋণ দিয়েছে এবং বাকি অংশের অর্থায়ন করছে বাংলাদেশ সরকার।
    সূত্র: বাসস

  • দ্রুত বিচারকার্য সম্পন্ন করে নজির সৃষ্টি করলেন বিচারপতি ইনায়েতুর রহিম

    দ্রুত বিচারকার্য সম্পন্ন করে নজির সৃষ্টি করলেন বিচারপতি ইনায়েতুর রহিম

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ আগস্ট, ২০২৩ : এক দিনে ২৬৬টি মামলা নিষ্পত্তি করেছেন বিচারপতি এম, ইনায়েতুর রহিম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে মাত্র তিন ঘণ্টায় দুই পক্ষের শুনানির মাধ্যমে এই মামলা নিস্পত্তির কাজটি করলেন তিনি। দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এটি একটি নজির।
    গতকাল বুধবার (৩০ আগস্ট) চেম্বার কোর্টের কার্যতালিকায় ২৬৬টি মামলা শুনানির জন্য ছিল। এসব মামলার মধ্যে রয়েছে হাইকোর্টের বিভিন্ন রায় ও আদেশের বিষয়ে সংক্ষুব্ধ পক্ষে আনা মামলা। এর মধ্যে সিভিল, ক্রিমিনাল, রিটসহ বিভিন্ন মামলা ছিল।
    মামলা নিষ্পত্তির এ নজির বিষয়ে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, একজন কর্মঠ বিচারকের একটা প্রকৃত উদাহরণ। অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন নিশ্চয়ই। এটাই প্রত্যাশা থাকবে। তিনি বলেন, ভবিষ্যতের জন্য এটি উদাহরণ হয়ে থাকবে যে, মামলার জট কমাতে এভাবে কাজ করা যায়। চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম একটি অসাধারণ কাজ করেছেন। ফলে মামলার জট হ্রাসের পাশাপাশি বিচারিক কাজে গতিশীলতা বাড়বে।
    সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট সালাউদ্দিন দোলন বলেন, আপিল বিভাগের চেম্বার কোর্টে এক কার্যদিবসে এতো পরিমাণ মামলা নিষ্পত্তি করে বিচারপতি এম, ইনায়েতুর রহিম নজির স্থাপন করেছেন। এ ধরনের নজির বিচার বিভাগের মামলা নিষ্পত্তিতে গতিশীলতা আনবে। এতে বিচার প্রার্থী ও আইনজীবী উভয়ই উপকৃত হয়েছেন। পাশাপাশি মামলা জট কমার সাথে উচ্চ আদালতের ভাবমূর্তিও বৃদ্ধি পাবে।
    বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব মামলার উপর শুনানি নিয়ে আদেশ দেন চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম।
    হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালনকালে একদিনে এক হাজারের অধিক মামলা নিষ্পত্তি করে নজির সৃষ্টি করেছিলেন বিচারপতি এম, ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। ফলে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বেঞ্চে মামলা শুনানি ও নিষ্পত্তিতে গতিশীলতা বৃদ্ধি পায়। আপিল বিভাগে নিয়োগ লাভের পর চেম্বার কোর্ট বিচারপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে মামলা নিষ্পত্তিতে দক্ষতার পরিচয় দিচ্ছেন বিচারপতি এম, ইনায়েতুর রহিম।
    আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা নিষ্পত্তিতে এটি গতিশীলতা আনবে। ফলে মামলা জট পর্যায়ক্রমে কমে আসবে।
    সূত্র: বাসস

  • দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা ভবনে আগুনে ৬৪ জনের মৃত্যু

    দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা ভবনে আগুনে ৬৪ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ আগস্ট, ২০২৩ : দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা একটি ভবনে ভয়াবহ আগুনে ৬৪ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
    দেশটি জোহানেসবার্গ শহর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটি। নগরীর জরুরি পরিষেবা কেন্দ্র এই কথা জানিয়েছে।
    জরুরি ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, এই ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আবার ওই ভবনে থাকা কেউ কেউ ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসে ভুগছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
    ভবনটি থেকে ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সামান্য আঘাত পাওয়া আরো ৪৩ জনকেও উদ্ধার করা হয়ছে বলে জানিয়েছে, মুলাউদজি স্থানীয় সম্প্রচার কেন্দ্র ইএনসিএ।
    ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
    মুলাউদজি বলেন, ‘মৃতদেহগুলোর উদ্ধারের জন্য আমরা প্রতিটি ফ্লোরে তল্লাশি অভিযান চালাচ্ছি। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
    অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
    সূত্র: বাসস

  • চলতি বছর জুলাইয়ে ভ্যাট আদায় বেড়েছে ২২ শতাংশ

    চলতি বছর জুলাইয়ে ভ্যাট আদায় বেড়েছে ২২ শতাংশ

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ আগস্ট, ২০২৩ : গত বছরের তুলনায় জুলাই মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে । চলতি ২০২৩-২৪ অর্থবছরের এই অর্জন একটি ইতিবাচক দিক। আগের অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি আয় এসেছে।
    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে ৭,৬৫৪ কোটি টাকা। গতবছরের জুলাইতে এই আদায় ছিল ৬,২৯৯ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ১,৩৫৫ কোটি টাকা।
    জুলাই মাসের ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে-এলটিইউ ভ্যাট কমিশনারেট। এলটিইউর মোট আদায় ৩,৫৬১ কোটি টাকা। পূর্বের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮৬ শতাংশ। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।
    এছাড়া, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট জুলাই মাসে তুলনামূলক ভাল করেছে। এদের সবার প্রবৃদ্ধি দুই অংকের উপরে।
    জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে সিগারেট খাতে। এদিকে, মিষ্টির দোকানের ভ্যাট আদায় ২৮ শতাংশ বেড়েছে যা উল্লেখ করার মত। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশে হ্রাস করা হয়। তা সত্ত্বেও এই খাতে ভ্যাট আদায় কমেনি বরং বেড়েছে।
    এদিকে, এনবিআরের তিন অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে ১৩.৭০ শতাংশ এবং আয়কর প্রবৃদ্ধি অর্জন করেছে ৯.৬৫ শতাংশ। ভ্যাট, কাস্টমস ও আয়কর মিলে এনবিআরের মোট রাজস্ব আয় বেড়েছে ১৫.৩৮ শতাংশ।
    সূত্র: বাসস

  • নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুসের ইন্তেকাল

    নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুসের ইন্তেকাল

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ আগস্ট, ২০২৩ : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ইন্তেকাল করেছেন।
    তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
    রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
    তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
    আবদুল কুদ্দুস ১৯৯১ সালে নাটোর-৪ আসনে প্রমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট ৭ বার নৌকার মনোনয়ন পান এবং ৫ বার নির্বাচিত হন। আবদুল কুদ্দুস মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
    ১৯৪৬ সালের ৩১ অক্টোবর গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল কুদ্দুস। গ্রামে স্কুলজীবন শেষে তিনি রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে ছাত্রলীগের রানীতির সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৬৮ থেকে ১৯৭২ পর্যন্ত তিনি বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
    ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় আবদুল কুদ্দুস রাজশাহীতে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত রাজশাহী কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৮২ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সাল থেকে তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
    আবদুল কুদ্দুসের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। পরে তাকে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তার মরদেহ গুরুদাসপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। তৃতীয় জানাজা শেষে সেখানেই তার লাশ দাফন করা হবে।
    সূত্র: বাসস

  • এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াই গ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল কুদ্দুস ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা।
    শেখ হাসিনা বলেন, ‘তিনি তার সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন।’
    আব্দুল কুদ্দুস তাঁর সংসদীয় আসন তথা গোটা নাটোর জেলার সাধারণ মানুষের মনে গভীর ভালোবাসার স্থান করে নিয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো এবং প্রধানমন্ত্রী তাঁর একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।
    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
    প্রধানমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস

  • শেখ হাসিনার কাছে তিমুরের প্রধানমন্ত্রী অর্থনৈতিক কল্যাণের বিষয়ে শিখতে চান

    শেখ হাসিনার কাছে তিমুরের প্রধানমন্ত্রী অর্থনৈতিক কল্যাণের বিষয়ে শিখতে চান

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ আগস্ট, ২০২৩ : তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানামা গুসমাও বলেছেন, জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতকরণের বিষয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান।
    সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিমুরের প্রধানমন্ত্রী বলেন, ‘১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া দরকার।’
    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
    বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
    তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তিমুরের মানুষের হৃদয়ে আছে।’
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং তাঁর অঙ্গীকার এবং লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এটা সম্ভব হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতা ও সুযোগের কথা উল্লেখ করলে তিমুরের প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
    রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু সত্যিকারের চ্যালেঞ্জ তুলে ধরেন।
    তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
    সূত্র: বাসস

  • টিসিবি প্রায় ১২২ কোটি টাকার তেল ও মসুর ডাল কিনবে

    টিসিবি প্রায় ১২২ কোটি টাকার তেল ও মসুর ডাল কিনবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩০ আগস্ট, ২০২৩ : বাজার পরিস্থিতি সামাল দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৪০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল ও ছয় হাজার টন মসুর ডাল কিনবে সরকার। এতে মোট খরচ হবে ১২১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা।
    আজ বুধবার (৩০ আগস্ট) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম বৈঠকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য নয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
    ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের পাঁচটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি এবং বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত আটটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা।
    অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৪০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ৬৪ কোটি ৬০ লাখ টাকায় কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
    উল্লেখ্য যে, টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ছয় হাজার টন মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৫৭ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

  • রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে

    রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ আগস্ট, ২০২৩ : রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের পসকভ শহরের অবস্থিত উক্তি বিমানবন্দরটি। এ হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে মস্কো।
    আজ বুধবার দেশটির আঞ্চলিক গভর্নর এ কথা জানান। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। এ হামলায় চারটি ভারি পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
    আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রাম পোস্টে জানান, তাদের শহরের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
    তবে রুশ সংবাদ মাধ্যম তাস’র খবরে বলা হয়েছে, হামলার সময় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
    সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে।
    লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী পসকভ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে আটশ’ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
    চলতি বছরের মে মাসে পসকভ শহরটিতে ড্রোন হামলা চালানো হয়।
    সূত্র: বাসস