রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে

রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা - আন্তর্জাতিক - ৩০ আগস্ট ২০২৩
রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা - আন্তর্জাতিক - ৩০ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ আগস্ট, ২০২৩ : রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের পসকভ শহরের অবস্থিত উক্তি বিমানবন্দরটি। এ হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে মস্কো।
আজ বুধবার দেশটির আঞ্চলিক গভর্নর এ কথা জানান। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। এ হামলায় চারটি ভারি পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রাম পোস্টে জানান, তাদের শহরের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে রুশ সংবাদ মাধ্যম তাস’র খবরে বলা হয়েছে, হামলার সময় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে।
লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী পসকভ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে আটশ’ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
চলতি বছরের মে মাসে পসকভ শহরটিতে ড্রোন হামলা চালানো হয়।
সূত্র: বাসস

পূর্ববর্তী মার্কিন কোম্পানিগুলোর বৃহৎ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
পরবর্তী টিসিবি প্রায় ১২২ কোটি টাকার তেল ও মসুর ডাল কিনবে