Category: খেলাধুলা

  • আইপিএলে এবার যত নতুন নিয়ম

    আইপিএলে এবার যত নতুন নিয়ম

    সাধারণত টসের সময় দুই দলের দুই অধিনায়ক একাদশ জানিয়ে দেন। আন্তর্জাতিক, ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব সময়ই এমন। তবে এবারের আইপিএলে এমন নিয়ম নেই। টসের সময়, অধিনায়করা দুটি ভিন্ন একাদশের তালিকা নিয়ে আসতে পারেন। টসের পর সে তার পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারে। অর্থাৎ আগে বোলিং বা ব্যাটিংয়ের ওপর নির্ভর করে প্রথম একাদশে পরিবর্তনের সুযোগ রয়েছে।

    আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আসন্ন আইপিএলে অনেক কিছু যোগ হচ্ছে। আইপিএল আবার শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে একটি ম্যাচ খেলবে এবং অন্য একটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে খেলবে।

    এর আগে টসের আগেই প্রথম একাদশের তালিকা একে অপরকে দিতেন দুই অধিনায়ক। এবার থেকে টসের পর সেই তালিকা একে অপরকে দেবেন তারা। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’

    এর আগে এমন পরিবর্তন এনেছিল সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুরুতে ১৩ জন ক্রিকেটারের তালিকা জমা দিয়ে পরবর্তীতে তা ১১ জনে নামিয়ে আনা যেত। বাকি দুজন অতিরিক্ত ফিল্ডার হিসেবে থাকতেন। আইপিএলে অবশ্য এমন বাধ্যবাধকতা নেই।

    এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হতো অধিনায়ককে। কিন্তু এবার থেকে সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল।

    আরেকটি নতুন সংযোজন হচ্ছে, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে গণ্য হবে। অর্থাৎ, কোনো বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনো ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।

     

  • ৭৭ রানে জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করল

    ৭৭ রানে জিতে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করল

    আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৭ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।

    টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুটা করেন। তাদের ব্যাটিংয়ে মাত্র ৩.৩ ওভারেই পঞ্চাশ রান পেরোয়, বাংলাদশের ইতিহাসে যা দ্রুততম দলীয় ফিফটি।

    এর আগে ২০২১ সালের ২১ অক্টোবর বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটে ১৮১ রান করে ৮১ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। সেটাই রানের দিক থেকে টি-টোয়েন্টিতে সেরা জয়।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার এ ম্যাচেই মাত্র ১৮ বলে ৫০ তুলে নিয়েছেন লিটন দাস। ৫ চার ও ৩ ছক্কায় তার এই ঝড় ভেঙে দিয়েছে মোহাম্মদ আশরাফুলের ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করার রেকর্ড।

    বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পরে খেলা মাঠে গড়ানোয় ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৩ ওভার করে। টস হেরে প্রথমে ব্যাট করে ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ।

    লিটনের ক্যারিয়ারসেরা ব্যাটিং আর সাকিবের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই হেসেখেলে সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টিবিঘ্নিত আগের ম্যাচে প্রথম টি-টোয়ন্টিতে ২২ রানে আয়ারল্যান্ডকে হারায় বাংলাদেশ।

    লিটন দাসের ফিফটিতে দুই ওপেনারের ঝড়ে ভেঙেছে গত ম্যাচেই গড়া দ্রুততম দলীয় শতকের রেকর্ডও। আগের ম্যাচে ৫৩ বলে ১০০ করা বাংলাদেশ এই ম্যাচে সে মাইলফলক ছুঁয়েছে তার চেয়েও ১০ বল কম খেলে।

    লিটন (৮৩) সেঞ্চুরি এবং রনি (৪৪) ফিফটির আক্ষেপ নিয়ে আউট হলেও সাকিব-হৃদয়ের সময়োপযোগী ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে দুই শ ছাড়ানো স্কোর পায় বাংলাদেশ। বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান স্কোরবোর্ডে জমা করে টাইগাররা।

    ইনিংসের প্রথম বলেই অধিনায়ক পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর শুরু সাকিবের ঘূর্ণিজাদু। ম্যাচে নিজের প্রথম বলে লরকান টাকারকে (৬) শিকার করেন সাকিব।

    নিজের কোটার পরের দুই ওভারে আরও দুটি করে উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পান বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলকের সুবাদে কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আবারও টি-টোয়েন্টির শীর্ষ উইকেট সংগ্রাহক বনে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    মাত্র ৪৩ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে শেষ দিকে ব্যবধান কমে কার্টিস ক্যাম্ফারের ৩০ বলে ৫০ এবং টেক্টর (২২) ও হিউমের (২০*) অবদানে।

  • আজই সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

    আজই সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

    টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পারফরম্যান্স এই ম্যাচেও ধরে রাখতে চায় টাইগাররা।  অন্তত প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে এমনটাই বলা যায়।  এদিকে, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সফরে প্রথম জয়ের পাশাপাশি সিরিজ বাঁচানোয় চোখ আইরিশদের।  বাংলাদেশের ক্রিকেটের দারুণ এই পরিবর্তনে ইংল্যান্ডের বিপক্ষে ছোট ফরম্যাটে সিরিজ জয়ের পর এবার সামনে আছে আয়ারল্যান্ড।

    চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বুধবার দুপুর ২টায়।  ২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি।

    টাইগারদের ক্রিকেটিং মানসিকতা পরিবর্তনের লক্ষ্য নিয়েই দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার প্রথম মিশনে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ।

    আগের ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড। শুরুটা দুর্দান্ত করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদদের তোপে সেই ধারা ধরে রাখতে পারেনি সফরকারীরা। অনায়াসেই জয় পায় টাইগাররা।

    দ্বিতীয় টি-টুয়েন্টির আগে দুই দলই বিশ্রামে কাটিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টিতেও ভালো শুরু করা বাংলাদেশ দল অনেকটা নির্ভার। তবে চাপে আছে আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে অধিনায়ক বদলেও সাফল্য পাচ্ছে না দলটি।

     

  • ৩৫৫ মিলিয়ন ডলার করে পাবে প্রতিটি ক্লাব আগামী দুই বিশ্বকাপে

    ৩৫৫ মিলিয়ন ডলার করে পাবে প্রতিটি ক্লাব আগামী দুই বিশ্বকাপে

    বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ফিফা যে ক্ষতিপূরণ দিতো আগামী ২০২৬ ও ২০৩০’ এই দুই টুর্নামেন্টে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই দুই আসরের জন্য প্রতিটি ক্লাবকে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ও ইউরোপীয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ) নিশ্চিত করেছে।

    আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায়  সেগুলোর একটি সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়।

    এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছিল। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।

    সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।

    এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছিল।

  • এবার বিশ্বকাপজয়ী মেসিকে সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা

    এবার বিশ্বকাপজয়ী মেসিকে সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা

    বিশ্বকাপজয়ী অধিনায়ককে অভিনব সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। দেশটির জাতীয় ফুটবল দলের অনুশীলন যেখানে হয়, তার নাম বদলে মেসির নামে রাখা হয়েছে।

    দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স মেতেছিল বিশ্বকাপ জয়ের আনন্দে। তিন তারকা জার্সি গায়ে জড়িয়ে মনুমেন্টাল স্টেডিয়ামে নিজ দেশের মানুষের সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে আনন্দে গা ভাসিয়েছিল আলবিসেলেস্তেরা। পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের দিন নিজের ফুটবল ক্যারিয়ারের ৮০০তম গোলের দেখা পেয়েছেন লা পুলগা। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে অভিনব সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। দেশটির জাতীয় ফুটবল দলের অনুশীলন যেখানে হয়, তার নাম বদলে মেসির নামে রাখা হয়েছে।

    সাধারণত দেশের মাটিতে আর্জেন্টিনার খেলা হলে বুয়েনস আয়ার্সের কাসা দে এজেইজাতে অনুশীলন করে পুরো দল। সব ফুটবলার সেখানে এসে হাজির হন। সেই মাঠই এবার মেসির নামে পরিচিত হবে।

    এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সভাপতি ক্লাদিয়ো তাপিয়া টুইটারে জানিয়েছেন, বিশ্বের সেরা ফুটবলারকে এভাবেই সম্মান জানাতে চেয়েছিলেন তারা। সঙ্গে একটি ভিডিও পোস্ট করে লিখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে আপনাদের স্বাগতম।’

    আর্জেন্টিনার ফুটবল সংস্থার এমন কান্ডে মেসি বলেছেন, ‘খুব ভাল লাগছে। এই ঘটনাটা আমার কাছে বিশেষ অনুভূতির হয়ে থাকবে। নিজের নামে অনুশীলন কেন্দ্রের নাম! এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না।’

  • মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততো রোনালদোর মতো পরিশ্রমী হলে

    মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততো রোনালদোর মতো পরিশ্রমী হলে

    আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়ে লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা অর্জনের স্বাদ গ্রহণ করেছেন। সম্প্রতি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করে সেই অর্জনের স্বীকৃতিও পেয়ে গেছেন। পুরো ক্যারিয়ার জুড়ে তার বিরুদ্ধে সমালোচকদের যে প্রশ্ন ছিল, ক্লাব ফুটবলের অন্যতম সফল এই তারকা জাতীয় দলে কবে সাফল্য পাবেন, তার জবাবও বিশ্বকাপ শিরোপা অর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছেন।

    প্রশংসার সাগরে ভাসতে থাকা মেসিকে নিয়ে অবশ্য তার বর্তমান ক্লাব পিএসজি এখনও খুশী হতে পারেনি। এবারের মৌসুমটা দারুনভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলর দুই লেগেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। ফলে আরও একবার ইউরোপীয়ান সাফল্য থেকে বঞ্চিত হতে হলো তারকা সমৃদ্ধ পিএসজিকে।

    পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নকআউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এজন্য অবশ্য সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

  • বাংলাদেশের রেকর্ড গড়া সিরিজ জয়

    বাংলাদেশের রেকর্ড গড়া সিরিজ জয়

    গত ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারতো বাংলাদেশ, সেই সম্ভাবনার প্রায় সিংহভাগ কাজই সেরে ফেলেছিলেন ব্যাটাররা। তবে বোলারদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। সেদিন রেকর্ড রান করেও ফলাফল ভাগাভগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। সঙ্গে সিরিজ জয়ের অপেক্ষাটাও খানিকটা বেড়েছিল। বৃষ্টি একটা বাড়তি সুযোগ তৈরী করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি আইরিশরা। এই প্রথম বাংলাদেশের পেসাররা এক ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছে। বাংলাদেশও এই প্রথম ওয়ানডেতে পেয়েছে ১০ উইকেটের জয়।

    এর আগে এক ওয়ানডেতে বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের সবচেয়ে বেশি ৮টি উইকেট নিতে পেরেছে। এমন ঘটনা অবশ্য অনেক আছে। এর আগে ১২ বার ওয়ানডের এক ম্যাচে প্রতিপক্ষের ৮ উইকেট নিতে পেরেছে পেসাররা। আর ৭ উইকেট নিতে পেরেছে ২১ বার।

    সিলেটে আজ আয়ারল্যান্ডের ১০ উইকেটের ৫টি নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট আর ইবাদত হোসেন ২টি। পেসারদের এমন দাপুটে বোলিংয়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

    আইরিশদের অল্প রানে আটকে দেওয়ার পর একটি প্রশ্ন ঘুরছিল দেশের ক্রিকেট মহলে—বাংলাদেশ কি নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের জয়টি পাবে? উইকেটের হিসেবে আজ নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩.১ ওভারে আইরিশদের দেওয়া লক্ষ্য পেরিয়ে গেছে বাংলাদেশ। একটিও উইকেট হারায়নি তারা। ওয়ানডেতে এই প্রথম ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

    এর আগে ওয়ানডেতে উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয় ৯ উইকেটে। এর আগে ৯ উইকেটে ৫টি জয় পেয়েছে বাংলাদেশ। এই পাঁচ জয়ের দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্য ৩টি কেনিয়া, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

     

  • ইংলিশ প্রিমিয়ার লিগে রমজানে ‘ইফতার’ ব্রেক থাকছে

    ইংলিশ প্রিমিয়ার লিগে রমজানে ‘ইফতার’ ব্রেক থাকছে

    স্পোর্টস এক প্রতিবেদনে জানায়, রমজান মাসের জন্য ইতোমধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা ও গাইডলাইন দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়, সন্ধ্যার ম্যাচগুলোতে ইফতারের সময়ে খেলা বন্ধ থাকবে। এ সময় খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা যাতে ইফতার করে নিতে পারেন। ইফতার শেষে আবার শুরু হবে ম্যাচ। পুরো রমজান মাস জুড়েই চলবে এই নিয়ম।

    ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদনে আর বলা হয়, কয়েক দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক অনন্য নজির কেরেছেন চেলসি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতার আয়োজন করবে দ্যা ব্লুজরা। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ আরেক অনন্য নজর কেড়েছেন, রাখছে রমাদান ব্রেক। অর্থাৎ প্রিমিয়ার লিগে খেলা মুসলিম খেলোয়াড়রা ইফতারের সময়ে বিরতি পাবেন।

    তবে সন্ধ্যার ম্যাচগুলো শুরুর আগে ম্যাচ অফিসিয়ালদের জানাতে হবে যে দলের কয়জন খেলোয়াড় রোজা পালন করছেন। যাতে করে তাদের পক্ষে বিরতি দেওয়াটা সহজ হয়। ইফতারের বিরতির দেওয়ার বিষয়টিকে মুসলিম ফুটবলাররা তাদের প্রতি সম্মান দেখানো হিসেবেই বিবেচনা করছেন। ফলে প্রিমিয়ার লিগের এমন সিদ্ধান্তকে ধন্যবাদ দিয়েছে মুসলিম স্পোর্টস অ্যাসোসিয়েশন।

    এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতার আয়োজন করবে দ্যা ব্লুজরা। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম। মূলত লন্ডনের বৃহৎ মুসলিমগোষ্ঠীকে একসঙ্গে করার লক্ষ্যেই এই উদ্যোগ হাতে নিয়েছে চেলসি। এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। রমজান টেন্ট প্রজেক্টের সঙ্গে যৌথভাবে এই উন্মুক্ত ইফতারের ব্যবস্থা করবে চেলসি।

    সেই লক্ষ্যে আগামী ২৬ মার্চ সকলের জন্য নিজেদের স্টেডিয়াম উন্মুক্ত করে দিবে চেলসি। যেখানে সারাদিন রোজা রাখার পর মাঠের পাশের খোলা জায়গায় বসে ইফতার করতে পারবেন যে কেউ। তবে ইফতার করতে আসা অতিথিদের কোনও খরচ করতে হবে না।

    রমজান টেন্ট প্রজেক্টের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিইও ওমর সালহা বলেছেন, ‘গত এক দশক ধরে রমজান টেন্ট প্রজেক্ট তার বার্ষিক রমজান উত্সব ও ফ্ল্যাগশিপ উদ্যোগ উন্মুক্ত ইফতারের মাধ্যমে আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন।’

    তাছাড়াও চেলসি ফাউন্ডেশনের প্রধান সাইমন টেলর বলেছেন, ‘আমি রমজান টেন্ট প্রজেক্টের পাশাপাশি আমাদের উন্মুক্ত ইফতার ঘোষণা করতে পেরে আনন্দিত ও প্রথম প্রিমিয়ার লিগ ক্লাব হিসেবে এটি করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমি ২৬ মার্চ (রবিবার) সবাইকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।’

  • রেকর্ড ব্যবধানে আইরিশদের হারাল বাংলাদেশ

    রেকর্ড ব্যবধানে আইরিশদের হারাল বাংলাদেশ

    সাকিব-হৃদয় ঝলকে ব্যাট হাতে রেকর্ড স্কোর, ৩৩৮/৮। এমন রান পাহাড় টপকাতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের বোলারদের সামনে ছিল তারা অসহায়। সিলেটে শনিবার প্রথম ওয়ানডে ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে তামিম বাহিনী।

    টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ৩০.৫ ওভারে গুটিয়ে যায় ১৫৫ রানে। রানের দিক থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ১৬৯ রানে, জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিলেটের মাটিতেই, ২০২০ সালে। আবার ওয়ানডেতে ৩৩৮ রানের স্কোরও বাংলাদেশের সর্বোচ্চ, আগেরটি ছিল ৩৩৩ রানের।

  • আয়ারল্যান্ডের বিপক্ষে রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

    আয়ারল্যান্ডের বিপক্ষে রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

    আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় সাকিব-হৃদয়মুশফিকুর রহিমের ব্যাটিং তান্ডবে টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৩৩৮ রান। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।

    এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে সর্বোচ্চ ৩২৯ রান করেছিল টাইগাররা।

    শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ২.৩ ওভারে মাত্র ১৫ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল।

    ৯.৩ ওভারে দলীয় ৪৯ রানে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস। লিটন ৩১ বলে দুই চার আর এক ছক্কার সাহায্যে ২৬ রান করে ফেরেন।

    ৪৯ রানে তামিম ও লিটন আউট হওয়ার পর তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৩৪ বলে ২৫ রানে ফেরেন।

    এরপর চতুর্থ উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ১২৫ বলে সাকিব গড়েন ১৩৫ রানের জুটি। এই জুটিতেই ক্যারিয়ারের ২২৮তম ওয়ানডে ম্যাচে ৫৩তম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন সাকিব।

    কিন্তু ব্যক্তিগত ৯৩ রানে দশম ওয়ানডে সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই আউট হন। গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বেশ বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার লরকান টাকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব।

    সাকিব সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন। তার বিদায়ে ৩৭.২ ওভারে ২১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।