বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের ছাড়তে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ফিফা যে ক্ষতিপূরণ দিতো আগামী ২০২৬ ও ২০৩০’ এই দুই টুর্নামেন্টে তা প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই দুই আসরের জন্য প্রতিটি ক্লাবকে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হবে বলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ও ইউরোপীয়ান ক্লাব এসোসিয়েশন (ইসিএ) নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তবে তার জন্য ক্লাবগুলোকে রক্ষা করার দায়িত্ব ক্লাব বেনিফিট প্রোগামের। এই প্রোগ্রামের আওতায় জাতীয় দল থেকে যে ক্ষতিপূরণ পাওয়া যায় সেগুলোর একটি সিংহভাগ শেয়ার ক্লাবের রাজস্বখাতে জমা হয়।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছিল। সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।
সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইসিএ জেনারেল এ্যাসেম্বলিতে নতুন করে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হয়েছে।
এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে এই খাতে প্রতিটি ক্লাবকে ২০৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছিল।










