Category: লিড নিউজ

  • বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা

    বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা।

    আজ শুক্রবার (৭ জুন) সকাল ১০টায় সড়ক পথে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছান তিন দেশের বিচারপতিরা।

    পরে সকাল সোয়া ১০টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগিওসহ তিন দেশের বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    এসময় বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “জাতির পিতার সমাধিতে এসেছি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আমার সঙ্গে রয়েছেন নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি। এ দুই বন্ধু প্রতীম দেশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের অনেক সহযোগিতা ও সমর্থন দিয়েছে। তাদের দেশের বিচার ব্যবস্থার সঙ্গে আমাদের কিছু বৈষম্য থাকলেও অনেক অংশে আমাদের সঙ্গে মিল রয়েছে। সেজন্য তারা একটি করফারেন্সে এসেছেন ঢাকায়”।

    তিনি আরও বলেন, “বৃহস্পতিবার তারা বঙ্গবন্ধু মিউজিয়াম দেখেছেন। তাদের আগ্রহ ছিল এ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আসার। তাদের বঙ্গবন্ধুকে জানার যে আগ্রহ এবং তার প্রতি যে সম্মানবোধ, সেটা আমাদের অভিভূত করেছে। আমরা বন্ধুত্বপূর্ণ এ দেশ দুটিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই”।

    পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

    এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা মো. মঈনুল হক, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতেই জয় বাংলা ম্যারাথনের আয়োজন: মেয়র আতিক

    ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতেই জয় বাংলা ম্যারাথনের আয়োজন: মেয়র আতিক

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ জুন, ২০২৪: ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতেই জয় বাংলা ম্যারাথনের আয়োজন, বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

    তিনি বলেন, “জাতির পিতার ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন সবার মাঝে তার আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মেধাবী ও সুস্থ মানুষ দরকার। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীর চর্চা আবশ্যক”।

    আজ শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাব আয়োজিত জয় বাংলা ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র ম্যারাথনে নিজে অংশ নিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। তিনি ৭ কিলোমিটার দীর্ঘ পুরো হাতিরঝিল এক রাউন্ড দৌড়ান।

    ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।

    এর আগে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ  হাফ ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন হাজার ৫০০ দৌড়বিদ অংশ নিয়েছেন।

    প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

    পুলিশ জানায়, ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় মোতায়েন ছিল।

    এতে ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।

  • গাজার জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত

    গাজার জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ জুন, ২০২৪: গত ৮ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা।প্রতিদিন নিহত হচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা।এবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এর আগে হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে আল জাজিরা।

    আজ শুক্রবার (৭ জুন) প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ইসরায়েল এই হামলার কথা স্বীকার করেছে।

    একটি যুদ্ধবিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র জাতিসংঘের স্কুলটির সবচেয়ে ওপরের তলার দুটি শ্রেণিকক্ষে আঘাত হানে। বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনাস্থলের ধ্বংসযজ্ঞ আর রক্ত আর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

    জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএর স্কুলে ইসরায়েলকে ভয়ংকর হত্যাযজ্ঞ চালানোর জন্য অভিযুক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

    হামলার পর উদ্ধারকারীরা হতাহতদের নিকটস্থ দেইর আল বালাহ শহরের হাসপাতালে নেওয়ার চেষ্টা চালায়। হামাস জানায়, নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে হামলায় নিহতদের মধ্যে ১৪ শিশু ও ৯ নারী রয়েছেন। এ ঘটনায় ৭০ জনের বেশি আহত হয়েছে। তাদের মধ্যে ২৩ শিশু ও ১৮ নারী রয়েছেন।

    এদিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচারালয়ে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে স্পেন। এর আগে চিলি ও মেক্সিকো এই মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দেয়।

    অন্যদিকে গাজায় সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের তুলে ধরা যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে একটি মিলিত বিবৃতি তুলে ধরেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্পেন, থাইল্যান্ডের নেতারা বিবৃতিতে সমর্থন জানিয়েছে।

  • চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন: সিপিডি

    চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন: সিপিডি

    www.HelloBangla.News – অর্থনীতি – ৭ জুন, ২০২৪: চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, “চলমান অর্থনৈতিক উদ্বেগ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নেওয়া হয়নি”।

    আজ শুক্রবার (০৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বাজেট ২০২৪-২৫ সিপিডির পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

    সিপিডির নির্বাহী পরিচালক বলেন, “বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট”।

    সিপিডির পর্যালোচনা তুলে ধরে এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের প্রতি চরম অন্যায়। এটি নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিবেচনায় অগ্রহণযোগ্য।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

  • প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

    প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। তিনি ইংরেজি দৈনিক ডেইলি আওয়ার টাইমের সম্পাদক।

    সচিব পদমর্যাদায় চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

    এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

    উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা গেছেন গত ১০ মার্চ। তারপর থেকেই পদটি শূন্য ছিল। নতুন করে এ পদে নিয়োগ পেলেন নাঈমুল ইসলাম খান।

  • সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের পরাজয়

    সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের পরাজয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ জুন, ২০২৪: বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শক্তিমত্তার পরিচয় দিয়েছিলো।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ জয় পায় যুক্তরাষ্ট্র। এই সিরিজ শেষে ক্রিকেটে নবীন এই দলটির কাছে বাংলাদেশের পরাজয়ের পর সমালোচনার পড়তে হয় দলের খেলোয়াড়দের। এমন কি কোচ, নির্বাচক ও কর্মকর্তারাদেরও বিদ্রুপের সামনে পড়তে হয়। বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলতে ভুলে গেছে। কিন্তু দল হিসেবে যুক্তরাষ্ট্র যে অনেক শক্তিশালী তা পাকিস্তানকে হারানোর পর সবাই বিশ্বস কতে শুরু করেছে। প্রতিটি বিভাগে যুক্তরাষ্ট্র পাকিস্তানের থেকে ভালো খেলে জয় পেয়েছে।সম্ভবত বিশ্বকাপে সবচেয়ে বড় চমক এটাই।

    চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রাতে প্রথম অঘটনটা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। স্বাগতিকদের কাছে হার পাকিস্তানের জন্য অপ্রত্যাশিতই। কারণ শক্তিমত্তায় যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে বাবর আজমের দল।

    রুদ্ধশ্বাস এক লড়াই গড়ালো সুপার ওভারে। তাতে পাকিস্তানকে হারিয়েই দিলো যুক্তরাষ্ট্র। টানা চমক জাগানো পারফরম্যান্সের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিলো যৌথ আয়োজকরা।

    সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের হয়ে বল করেন মোহাম্মদ আমির। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন বাঁহাতি এই পেসার। ওই ওভারে তিনটি ওয়াইড দেন আমির, ওই তিন ডেলিভারিতে আবার বাড়তি ৪ রান নেয় যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ওভারে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তোলে ১৮ রান।

    পাকিস্তানের হয়ে ১৯ তাড়া করতে নামেন ইফতিখার আহমেদ এবং ফখর জামান। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে নেন সৌরভ নেত্রাভাকার। প্রথম বলেই তিনি দেন ডট। পরের বলে বাউন্ডরি হাঁকান ইফতিখার। তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যাটিংয়ে আসেন শাদাব খান।

    চতুর্থ বলে হয় ওয়াইড। পরের বলে লেগ বাই থেকে চার। পঞ্চম বলে শাদাব নেন ২ রান। শেষ বলে ছক্কা হলে ম্যাচ আবার টাই হয়ে যেতো। কিন্তু শাদাব নিতে পারেন মাত্র এক রান। ১ উইকেটে ১৩ রানেই থামে পাকিস্তান।

    এর আগে নির্ধারিত ২০ ওভারের লড়াইয়েও ছিল টানটান উত্তেজনা। পাকিস্তান প্রথমে ব্যাট করে বাবর আজমের ৪৩ বলে ৪৪ আর শাদাব খানের ২৫ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে তুলেছিল ১৫৯ রান।

    যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ১৬০ রানের। শেষ বল পর্যন্ত তারা জিইয়ে রাখে লড়াই। শেষ বলে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৫ রান। হারিস রউফের বলে নিতিশ কুমার হাঁকালেন বাউন্ডারি। ম্যাচ হয়ে গেলো টাই।

    হারিস রউফের শেষ ওভারে ১৫ লাগতো যুক্তরাষ্ট্রের। ডানহাতি এই পেসার একটি চার একটি ছক্কাসহ ওভারে দেন ১৪। তাতেই টাই করে ফেলে যুক্তরাষ্ট্র।

    ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এই ম্যাচে জয় বলতে গেলে নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্রের। ৪২ বলে তাদের যখন দরকার ৫৬ রান, হাতে তখনও ৯ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে দলকে লড়াইয়ে ফেরান পাকিস্তানি বোলাররা।

    যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে ৫০, আন্দ্রিয়াস গুস ২৬ বলে ৩৫ আর অ্যারন জোন্স খেলেন ২৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস।

    স্কটল্যান্ড হারিয়েছে নামিবিয়াকে

    এদিকে বৃহস্পতিবার দিবগত মধ্যরাতের নামিবিয়াকে ৫ উইকেটে (৯ বল রেখে) হারিয়েছে স্কটল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নামিবায়া ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে ৫ উইকেট হারেয় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড।

    আজকের খেলা:

    আজ রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কে কানাডার মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

  • রান্না: সরিষার তেলের বিরিয়ানি

    রান্না: সরিষার তেলের বিরিয়ানি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৭ জুন, ২০২৪: সরিষার তেলকে বলা হয় ভেষজ ঔষধি । এই তেল মানুষের নাক, কান, গলা পরিষ্কার রাখে। তাই আমদের নিয়মিত সরিষার তেল দিয়ে তৈরি খাবার খাওয়া উচিৎ। আজ দেওয়া হলো সরিষার তেলের তৈরি বিরিয়ানির রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

    Culinary artist-Farzana Rahman Sweety
    Culinary artist-Farzana Rahman Sweety

    উপকরণ:

    গরুর মাংস-১কেজি, সরিষার তেল-২কাপ, পেঁয়াজ কুচি-২কাপ, বিরিয়ানি র মসলা-১ প্যাকেট, লবণ-স্বাদ  মতো।আাদাবাটা-২চা চামচ, রসুন বাটা-২চা চামচ, কাঁচা মরিচ-১০/১২টি, আলু-৬ টুকরো।

    চালের জন্য যে উপকরণ লাগবে:

    চাল-১কেজি, পানি চালের ডবল এর থেকে একটি কম, লবণ ১ চামচ, কাঁচা মরিচ-৫/৬ টি

    প্রণালী:

    মাংস গুলো ভালো করে ধুয়ে নিতে হবে।একটি বড় হাড়িতে ২ কাপ সরিষার  তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে মাংস গুলো দিব তারমধ্যে লবন, আদা, রসুন বাটা এবং ১০/১২ টি কাঁচা মরিচ দু টুকরো করে দিব এবং বিরিয়ানি মসলা  দিয়ে  ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস গুলোর মধ্যে ১ কাপ পানি দিয়ে  সিদ্ধ  করে নিতে হবে। এদিকে আলু গুলো দু টুকরো করে ভেজে নিতে হবে। মাংস গুলো সিদ্ধ হয়ে তেল উঠে আসলে  ভালো করে কষিয়ে নিতে হবে।।আগেই  চালগুলো ভালো করে ধুয়ে রাখতে হবে।এখন মাংস গুলো’র মধ্যে চাল গুলো দিয়ে, ১ চামচ লবন দিয়ে  চাল মাংস ভালো করে কসিয়ে নিতে হবে।। এবার চালের ডবল এর একটু কম গরম পানি দিয়ে নেরে চেরে ৬/৭ মিনিট রান্না করবো। পানি যখন শুকিয়ে আসবে তখন ৫/৬ টা কাচা মরিচ, ভাজা আলুর টুকরো গুলো দিয়ে দিয়ে, তারমধ্য  ১ চামচ সরিষা র তেল  ছিটিয়ে দিয়ে,  দমে বসিয়ে দিতে হবে ১০/১২ মিনিট এর জন্য। তার পর বিরিয়ানি গুলো একবার নেড়েচেড়ে উপর নিচ করে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে সরিষার তেলের বিরিয়ানি।

    রেসিপি দিয়েছেন: ফারজানা রহমান সুইটি

  • ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শুক্রবার (০৭ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

    প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

    পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

    প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

  • ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক: সেতুমন্ত্রী

    ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলন শুরু করে ছাত্রসমাজ। ৬৫’তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সেই কারণে ছয় দফার প্রয়োজন বেশি ছিল।

    ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার (৭ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কি না সেটিই হলো বড় কথা। এই ছয় দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ জুন ও ৭ মার্চ এসব দিবসকে নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয়, তারা ৭৫-এর খুনের সঙ্গে জড়িত। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা, ৭ মার্চ এবং ৭ জুন নির্বাসিত হয়ে যায়।

  • সংকটের সময়ে এই বাজেট বাস্তবসম্মত ও গণমুখী: সেতুমন্ত্রী

    সংকটের সময়ে এই বাজেট বাস্তবসম্মত ও গণমুখী: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: সংকটের সময়ে এই বাজেট বাস্তবসম্মত ও গণমুখী, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটের সময়ে বাস্তবসম্মত ও গণমুখী”।

    আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট”৷

    বাজেট প্রণয়নে আইএমএফ-এর কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি৷ শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না”।

    এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাচ্ছেন”৷