ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত - জাতীয় - ১৭ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে, বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, হালকা ধরনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল টাঙ্গাইলে, ঢাকার আগারগাঁওয়ার আবহাওয়া অফিস থেকে ৫৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। আর ১৪ আগস্ট ৫ দশমিক ৫ মাত্রা, ১৬ জুন ৪ দশমিক ৫ মাত্রা ও ৫ মে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এগুলোর মধ্যে দু’টির ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের ভেতরে।