Category: আন্তর্জাতিক

  • যুদ্ধবিরতির আগে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত

    যুদ্ধবিরতির আগে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ নভেম্বর, ২০২৩: যুদ্ধবিরতির আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ হারিয়েছে বলে অভিযোগ করেছে হামাস। আজ শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এমন হামলার ঘটনা ঘটল হতাশাজনক।

    বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

    ইসরায়েলি বাহিনী উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রধান প্রবেশপথ ও জেনারেটরগুলো

    মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছিল। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।

    এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।

    এদিকে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায় যে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে কমপক্ষে ১০ জন নিহত হন।

  • ইসরাইলি হামলায় গাজায় ৫২ জন নিহত

    ইসরাইলি হামলায় গাজায় ৫২ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ নভেম্বর, ২০২৩: যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এই বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ সদস্যের প্রাণ গেছে। বিষয়টি জানিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ।

    আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে এমন একটি যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘটনাটি উদ্বেগের।

    ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বুধবার লন্ডন সফরে গিয়ে বলেছেন, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক পরিবারের ৫২ জন সদস্য নিহত হয়েছেন।

    তিনি বলেন, ‘শুধু আজ সকালেই জাবালিয়ায় কাদুরা পরিবারের ৫২ জন একেবারে শেষ হয়ে গেছেন, মারা গেছেন। দাদার প্রজন্ম থেকে নাতি, পুরোপুরি শেষ করে দিয়েছে।’

    দক্ষিণ গাজা থেকে আল জাজিরার তারেক আবু আজুম জানান, বুধবার ভারী হামলা অব্যাহত ছিল।

    ইসরায়েলি হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তিনি বলেন, ‘এসব এলাকাকে উত্তরাঞ্চল  থেকে পালিয়ে যাওয়ার জন্য ‘নিরাপদ স্থান’ হিসেবে বিবেচনা করা হয়।’

    কিন্তু এসব এলাকাতেও একই মাত্রায় ইসরায়েলি বোমা হামলা হচ্ছে, বলেন তিনি।

    এদিকে ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার বলেছেন, ইসরায়েল-হামাস জিম্মি মুক্তির অধীনে চার দিনের একটি মানবিক যুদ্ধ বিরতি ঘোষণার পর তিনি তার ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তাস জানিয়েছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চার দিনের মানবিক বিরতিতে সমঝোতাকে স্বাগত জাবায় তার দেশ।

  • ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধ বিরতির চুক্তি

    ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধ বিরতির চুক্তি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ নভেম্বর, ২০২৩: গাজায় ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল এবং হামাস চার দিনের মানবিক যুদ্ধ বিরতির একটি চুক্তিতে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

    বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তিতে ইসরায়েলি কারাগারে আটক থাকা ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় বর্তমানে বন্দী ৫০ জন বেসামরিক নারী ও শিশুর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি বাস্তবায়নের পরবর্তী পর্যায়ে বন্দী মুক্তির সংখ্যা বাড়ানো হবে।

    ইসরায়েল সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলে সেখানকার বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৫০ জনের মুক্তি প্রত্যাশা করছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এই ফিলিস্তিনিদের সবাই নারী ও অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী।

    গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটির হাইকমান্ড।

    গত সপ্তাহে কাতার এবং মিসরের মধ্যস্থতার ভিত্তিতে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ড। সে প্রস্তাবে বলা হয়েছিল, যদি ইসরায়েল গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি, কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি, উপত্যকায় ত্রাণপণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ এবং আহত বেসামরিকদের উপত্যকার বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুমতি দেয়। তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেবে হামাস।

    ইসরায়েল প্রথমে এই প্রস্তাব মানতে চায়নি, তবে সেখানকার জনগণ ও জিম্মিদের পরিবারের সদস্যদের চাপে মঙ্গলবার প্রস্তাবে সায় দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

    গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।

    সূত্র: বাসস

  • হামাস নেতা যুদ্ধবিরতি চাইছেন

    হামাস নেতা যুদ্ধবিরতি চাইছেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ নভেম্বর, ২০২৩: প্রায় দেড় মাস ধরে চলা হামাস ও ইসরায়েলের যুদ্ধে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ধংস হয়েছে বহু স্থাপনা ও হাসপাতাল। নিহতদের মধ্যে অধিকাংশন শিশু ও নারী। এই পেক্ষিতে টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে হামাস নেতা ইসমাইল হানিয়াহ আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

    পোস্টে হানিয়াহ বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি।’

    ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলার সময় ৭ অক্টোবরে আটক প্রায় ২৪০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য মধ্যস্থতাকারিরা একটি চুক্তি স্বাক্ষর করার জন্য কাজ করছে।

    হামাসকে ধ্বংস এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় অবিরাম বোমা হামলা এবং স্থল অভিযান শুরু করে।

    গাজার হামাস সরকারের মতে, যুদ্ধে ১৩ হাজার ৩শ’ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

    কাতারের মধ্যস্থতায় জোর আলোচনা চলছে। সেখানে হামাসের একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে এবং ইসমাইল হানিয়াহ সেখানে অবস্থান করছেন।

    কাতারের প্রধানমন্ত্রী গত রবিবার বলেছেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করার একটি চুক্তি এখন ‘সাধারণ কিছু’ ব্যবহারিক বিষয়ের উপর নির্ভর করছে।

    সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন জিম্মিদের মুক্ত করার জন্য আলোচনা এখন একটি চুক্তির কাছাকাছি পেীঁছেছে।

    জিম্মি মুক্তির চুক্তি কাছাকাছি কি-না জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমি তাই বিশ্বাস করি।’

    আলোচনার সাথে সম্পর্কিত দু’টি সূত্র এএফপি’কে জানিয়েছে, একটি অস্থায়ী চুক্তির মধ্যে রয়েছে পাঁচ দিনের যুদ্ধবিরতি, যার মধ্যে রয়েছে স্থলভাগে যুদ্ধবিরতি এবং দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলার সীমাবদ্ধতা।

    বিনিময়ে, হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের কাছে বন্দী ৫০ থেকে ১শ’ বন্দিকে মুক্তি দেওয়া হবে।

    তাদের মধ্যে ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং অন্যান্য জাতীয়তার বন্দীরা থাকবে। তবে কোন সামরিক কর্মী থাকবে না।

    প্রস্তাবিত চুক্তির অধীনে প্রায় ৩শ’ ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। যাদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে।

    হোয়াইট হাউস বলেছে, আলোচনা ‘শেষ নাটকীয় পর্যায়ে’ ছিল, তবে আরও বিস্তারিত জানাতে অস্বীকার করে বলেছে,এটি একটি সফল ফলাফলকে বিপন্ন করতে পারে।

    পৃথকভাবে, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি সোমবার বলেছে, রেড ক্রসের প্রেসিডেন্ট ‘ইসরায়েল ও গাজায় সশস্ত্র সংঘাত সম্পর্কিত মানবিক সমস্যাগুলোকে এগিয়ে নিতে’ হামাসের হানিয়াহর সাথে দেখা করতে কাতারে গিয়েছিলেন।

    এক বিবৃতিতে জেনেভা-ভিত্তিক সংস্থাটি বলেছে, যে এটি ‘সংঘাতে সমস্ত ক্ষতিগ্রস্থদের জরুরী সুরক্ষার জন্য এবং গাজা উপত্যকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির প্রশমনের জন্য আবেদন করা অব্যাহত রেখেছে’।

    এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হাসপাতালে বোমাবর্ষণ করে গাজাবাসীদের মনোবল ভাঙার চেষ্টা করছে ইসরায়েল।

    হামাস ও ইসরায়েল যুদ্ধে ইতোমধ্যেই ১৩ হাজার ৩০০ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যাই সাড়ে ৫ হাজারের বেশি। এছাড়া হামলায় নিহতদের মধ্যে তিন হাজারেরও বেশি নারী রয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।

    অপর এক খবরে জানা গেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ৬৮ জন ইসরায়েলি সেনা।

    সূত্র: বাসস

  • গাজার আল শিফা হাসপাতালের তলায় ১৮০ ফুট সুড়ঙ্গ

    গাজার আল শিফা হাসপাতালের তলায় ১৮০ ফুট সুড়ঙ্গ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ নভেম্বর, ২০২৩: ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দেড় মাস ধরে চলা যুদ্ধে এক সময় ইসরায়েলি সেনাদের প্রধান টার্গেট হয়ে উঠেছিলো গাজার আল শিফা হাসপাতাল। অবশেষে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফার তলায় ১৮০ ফুট (৫৫ মিটার) দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন । সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    এক্সবার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালে পরিচালিত অভিযানের এক পর্যায়ে সেখানে ৫৫ মিটার (১৮০ ফুট) দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতাল কমপ্লেক্সের ৩৮ ফুট  (১০ মিটার) নিচ থেকে শুরু হয়েছে এই সুড়ঙ্গটি।’

    শুরু থেকেই ইসরায়েল দাবি করে আসছিল, গাজা উপত্যকার বেসামরিক বসতি, স্কুল ও হাসপাতালগুলোর তলদেশে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে। তবে হামাস বরাবরই তা অস্বীকার করেছে।

    এক্সবার্তায় আইডিএফের পক্ষ থেকে আরও বলা হয়েছে ‘সুড়ঙ্গটির প্রবেশমুখ বুলেটপ্রুভ দরজাসহ বিভিন্ন সুরক্ষা উপকরণে সজ্জিত। সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বন্দুক ও রকেট ছোড়ার ব্যবস্থাও রয়েছে।’

    ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা বলে যাচ্ছিলাম যে হামাস গাজার সাধারণ বেসামরিক লোকজন এবং হাসপাতালের রোগীদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে; কিন্তু কেউ বিশ্বাস করছিল না। আজ এটি প্রমাণিত হলো।’

    পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনা বাহিনী জানিয়েছে, আল শিফা হাসপাতাল কম্পাউন্ডের একটি শেডে থাকা শ্যাফটের মাধ্যমে সুড়ঙ্গটির শুরু। শ্যাফটি খুলে সুড়ঙ্গে প্রবেশ করে ৩৮ ফুট নামলে বুলেটপ্রুফ দরজাটি চোখে পড়বে। সুড়ঙ্গটির ভেতরে হামাসের একটি কমান্ড সেন্টার, অস্ত্র-গোলাবারুদ ও সামরিক প্রযুক্তিগত সরঞ্জামের মজুত রয়েছে।’

    ‘গাজায় হামাসের যে সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে, তার সঙ্গে এটি যুক্ত। তাই এই সুড়ঙ্গটি দিয়ে হামাসের অন্যান্য ভূগর্ভস্থ কমান্ড সেন্টারেও যাওয়া যায়।’

    গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।

    এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর বিমান ও স্থল অভিযানে ৫ হাজার শিশুসহ ১২ হাজার লোক নিহত হয়েছে।

  • আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি সরকারের বিচার চেয়েছেন এরদোয়ান

    আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি সরকারের বিচার চেয়েছেন এরদোয়ান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ নভেম্বর, ২০২৩: টানা দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১২ হাজার ফিলিস্তিনি। অমানবিক এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।

    এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সরকারের বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন । এমনকি ইসরায়েলি সরকারকে জবাবদিহি করার জন্য ‘প্রচুর প্রমাণ’ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চলমান কর্মকাণ্ডের আবারও সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েল সরকারকে জবাবদিহি করার জন্য ‘প্রচুর প্রমাণ’ রয়েছে।

    জার্মানিতে একদিনের সফর শেষ করে তুরস্কে ফিরে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রশাসনের বিচারের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অপরাধের নিরপেক্ষ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আমাদের ক্ষমতায় থাকা সবকিছুই করব।’

    তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে বলেন, ‘নেতানিয়াহু নিজেই একজন সর্বনাশগ্রস্ত ব্যক্তি। আমরা তার থেকে মুক্তি পেতে চলেছি। আশা করি, ইসরায়েলও তাকে বিদায় করবে এবং এতে করে বিশ্বের সমস্ত ইহুদি তার থেকে মুক্তি পাবে। বর্তমানে, তার নিজের দেশের (ইসরায়েলের) ৬০ থেকে ৭০ শতাংশ নাগরিক নেতানিয়াহুর বিরোধিতা করে।’

    প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক গাজার নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘গাজার বাসিন্দাদের সাহায্য দিতে বাধা দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের খাদ্য ও পানি না দিয়ে অনাহারে রাখছে ইসরায়েল। কিন্তু আমরা হাল ছাড়ব না।’

    তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন, আমরা গাজাকে বাঁচিয়ে রাখব। সমগ্র বিশ্ব, বিশেষ করে ইসলামিক দেশগুলোর উচিত সাহায্য প্রদানের জন্য ঐক্যবদ্ধ হওয়া।’

    এর আগে সংক্ষিপ্ত এক সফরে গত শুক্রবার জার্মানিতে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তবে তুর্কি প্রেসিডেন্টের এবারের জার্মান সফরটি ছিল উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে প্রকাশ্যে এরদোয়ানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

    গত শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করতে আসেন এরদোয়ান ও শলৎজ। সেখানে হামাস-ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গ নিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘ইসরায়েলের প্রতি আমাদের সংহতি নিয়ে কোনো ছাড় হবে না।’

    ওলাফ শলৎজ এমন কথা বলার পর এরদোয়ান মন্তব্য করেন, জার্মানি ইসরায়েলের কাছে দায়বদ্ধ। কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে হলোকাস্ট (গণহত্যা) চালিয়েছে। কিন্তু ইসরায়েলের প্রতি তুরস্কের কোনও দায় নেই। এ কারণে আমরা (তুরস্ক) প্রকাশ্যে যা খুশি তাই বলতে পারি।

  • আল-শিফা হাসপাতালের পরিস্থিতি বিষাদময়

    আল-শিফা হাসপাতালের পরিস্থিতি বিষাদময়

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ নভেম্বর, ২০২৩: প্রায় দেড় মাস ধরে চলা যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষের মৃত্যু অমানবিক পর্যায়ে পৌছেছে। এর মধ্যে গত বুধবার থেকে গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া বলেন, আল-শিফায় পরিস্থিতি বিষাদময়। হাসপাতালটিতে ৬৫০ এর বেশি রোগী, ৫০০ মেডিকেল স্টাফ ও পাঁচ হাজার বাস্তুচ্যুত বাসিন্দা রয়েছেন।

    তিনি আরও জানিয়েছেন, গাজায় ইসরায়েলি সেনাদের অভিযান চালানো আল-শিফা হাসপাতালে অক্সিজেন ও পানি ফুরিয়ে গেছে। সেখানকার রোগীরা তৃষ্ণায় চিৎকার করছেন।

    তিনি বলেন, ইসরায়েলি ট্যাংক হাসপাতালের চারদিক ঘিরে রেখেছে। মাথার ওপর ড্রোন উড়ছে। ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো হাসপাতালে ভেতরে তল্লাশি চালিয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসের বিরুদ্ধে বিচক্ষণতার সঙ্গে পদ্ধতিগত ও পুঙ্খানুপুঙ্খভাবে অভিযান চালানো হচ্ছে।

    হাসপাতালের ভেতরে আটকেপড়া একজন সাংবাদিক বিবিসির রুশদি আবু আলৌফকে ফোনে জানান, ইসরায়েলি সৈন্যদের সব জায়গায় দেখা যাচ্ছে এবং তারা সব দিক থেকে গুলি করছে।

    গত বুধবার থেকে সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং বৃহস্পতিবার তারা সেখানে হামাসের টানেলের একটি সুরঙ্গের সন্ধান পাওয়ার দাবি করে। একই সাথে অস্ত্র বোঝাই একটি গাড়ী পাওয়ার কথাও জানায় তারা।

    হাসপাতালটির পরিচালক জানান ইসরায়েলি সেনারা হাসপাতালটির প্রধান পানির সংযোগ উড়িয়ে দিয়েছে।

    তিনি বলেন, অভিযান চলছে। কেউ এক ভবন থেকে আরেক ভবনে যেতে পারছে না। আমরা আমাদের সহকর্মীদের সাথেও কোন যোগাযোগ করতে পারছি না।

    গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পুরো মেডিকেল কমপ্লেক্সের দক্ষিণ দিকের প্রবেশপথে একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সেনারা।

    ইসরায়েলি বাহিনী গত ৪২ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত ৫ হাজার।

    ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়ে বলেছে, ১২ হাজার নিহত ছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৫৭০ জন মানুষ। এই নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জন।

    শনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র ৬৭৪টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪টি।

  • গাজার বেসামরিক নাগরিকরা অনাহারে ভুগছে

    গাজার বেসামরিক নাগরিকরা অনাহারে ভুগছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ নভেম্বর, ২০২৩: গাজার বেসামরিক নাগরিকরা অনাহারে ভুগছে বলে জানিয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানায়, কারণ, সেখানে একেবারে প্রয়োজনীয় খাদ্য ও পানি পাওয়া যাচ্ছে না। একটি মাত্র রুটিও জুটছেনা অনাহারে থাকা নিরীহ বেসামরিক নাগরিকদের ভাগ্যে।

    রোম ভিত্তিক এ খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এক বিবৃতিতে বলেছেন, শীত দ্রুত ঘনিয়ে আসার সাথে সাথে অনিরাপদ ও জনাকীর্ণ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও খাবারের চরম ঘাটতি দেখা দিয়েছে। ফলে গাজার বেসামরিক নাগরিকদের বেশিরভাগ সময় অনাহারে থাকতে হচ্ছে। খাদ্যের অভাবে ভীষণ কষ্ট পাচ্ছে নবজাতক ও অবুঝ শিশুরা। বাবা-মায়েরাও পারছেন না অবুঝ শিশুদের মুখে কিছু দিতে। এমনি অবস্থা বিরাজ করছে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা এলাকায়।

    গাজায় সপ্তাহ ধরেই প্রয়োজনীয় খাবারের অভাব বৃদ্ধির বিষয়ে সতর্ক করে এই সংস্থা বলেছে, সেখানে এখন একটি রুটিও দুষ্প্রাপ্য হয়ে উঠেছে বা রুটির দেখাই মিলছে না। কেবলমাত্র একটি সীমান্ত ক্রসিং দিয়ে আসা খাদ্য সামগ্রী দিয়ে গাজার মানুষের বর্তমান ক্ষুধার চাহিদা মেটানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

    তারা বলেছে, গাজায় খাদ্য সামগ্রী আনার জন্য দ্বিতীয় নিরাপদ পথ দ্রুত খোলা হবে বলে আশা করা হচ্ছে।

    ডব্লিউএফপি বলেছে, জ্বালানির অভাব খাদ্য সরবরাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার মিশর থেকে আসা ট্রাকগুলো অপর্যাপ্ত জ্বালানির কারণে বেসামরিক লোকদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারেনি।

    গাজায় পাঠানো খাদ্যের চাহিদার তুলনায় পরিমাণ ‘একেবারেই অপর্যাপ্ত’। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, এসব খাদ্য সামগ্রী দিয়ে গাজার জনগণের ন্যুনতম দৈনিক ক্যালোরি চাহিদার মাত্র সাত শতাংশ পূরণ করা সম্ভব।

    অপর দিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে এবার একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়া সেখানকার দুজন চিকিৎসককেও আটক করেছে ইসরায়েলি সেনারা।

  • গাজায় হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না: মার্টিন গ্রিফিথস

    গাজায় হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না: মার্টিন গ্রিফিথস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ নভেম্বর, ২০২৩: টানা প্রায় দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে ১১ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৮ হাজার।

    এই পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস। তিনি বলেছেন, গাজায় চলমান ‘হত্যাযজ্ঞ’ অবশ্যই শেষ হওয়া উচিত।

    একইসঙ্গে ভূখণ্ডটিতে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    এক বিবৃতিতে জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, ‘গাজায় হত্যাযজ্ঞ প্রতিদিনই নতুন ভয়াবহ উচ্চতায় পৌঁছাচ্ছে, হাসপাতালে হামলা হচ্ছে এবং বিশ্ববাসী হতবাক হয়ে তা দেখছে, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুরা মারা যাচ্ছে এবং বেঁচে থাকার সকল মৌলিক উপায় থেকে বঞ্চিত হচ্ছে গাজার সামগ্রিক জনগোষ্ঠী।’

    তিনি বলেন, ‘এই অবস্থা চালিয়ে যেতে দেওয়া যাবে না। যুদ্ধরত পক্ষগুলোকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে হবে, মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে হবে।’

    মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় মৌলিক পরিষেবাগুলো পুনরায় চালু করতে এবং প্রয়োজনীয় বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করার সুযোগ দেওয়ার জন্য সেখানে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রয়োজন।

    তিনি বলেন, ‘এই ধরনের যুদ্ধবিরতি ত্রাণ বিতরণ সহজতর করতে, বন্দিদের মুক্তির সুযোগ দিতে এবং বেসামরিক নাগরিকদের স্বস্তি দিতেও অত্যাবশ্যক।’

    প্রসঙ্গত, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালটি কয়েকদিন ধরে ঘেরাও করে রাখার পর বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এই মেডিকেল কমপ্লেক্সে অভিযান চালায়।

    পরে গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানায়, ‘ইসরায়েলি সৈন্যরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতরে অনেক রোগী, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের পাশাপাশি বেশ কিছু চিকিৎসা ও নার্সিং কর্মীদের ওপরও আক্রমণ করেছে, তাদের পোশাক খুলতে বাধ্য করেছে এবং অপমান করেছে।’

    ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আল-শিফা হাসপাতালের নির্দিষ্ট এলাকায় হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

    হাসপাতালটিতে হামাসের ঘাঁটি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের এই দাবিকে সমর্থন করে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তাদের কাছেও আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের একটি ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার’ থাকার তথ্য রয়েছে।

  • গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

    গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ নভেম্বর, ২০২৩: ট্যাংক ও বুলডোজার নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু পর পরই বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস।

    হাসপাতালটির চারপাশে নির্বিচারে বোমা বর্ষণ করা হচ্ছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ওই এলাকা।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের সদস্যরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে কার্যক্রম পরিচালনা করছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে আসছে।

    ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হাসপাতালে সুনির্দিষ্ট ও বিশেষ এলাকাগুলোয় হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আল-শিফা হাসপাতালের চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, ইসরায়েলি অভিযানের কারণে হাসপাতালটিতে ৬শ’ ৫০ জন রোগী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১শ’ জনের অবস্থা সংকটজনক।

    ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযানকে ‘মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের ওয়াফা সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালটিতে অসহায় রোগীরা আছেন। সেই সঙ্গে আছেন চিকিৎসাকর্মীরা। হাসপাতালে অভিযান চালিয়ে ইসরায়েল মানবতার বিরুদ্ধে চরম অপরাধ করেছে।

    গাজার বৃহত্তম এই হাসপাতাল ও এর আশপাশে রোগী ও চিকিৎসাকর্মীসহ হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাঁদের সবার জীবন এখন ঝুঁকির মুখে।

    আল-শিফায় ইসরায়েলি অভিযানকে ‘একটি প্রকাশ্য চক্রান্ত ও শিশুসুলভ রাজনৈতিক সিদ্ধান্ত” হিসাবে আখ্যা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক।

    তিনি জোর দিয়ে বলেছেন, হাসপাতালটি রোগী, বেসামরিক নাগরিক ও বাস্তুচ্যুতদের আবাসন ও চিকিৎসাকেন্দ্র। কোনো সামরিক ঘাঁটি নয়।

    একটি ভিডিও বার্তায় আল-রিশেক বলেছেন, আল-শিফায় অভিযানকে নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী তাদের বিজয় হিসেবে চিহ্নিত করছে কিন্তু এটি তাদের আপাতত অর্জন। মূলত তারা তাদের পরাজয়ের গভীরতার দিকে নিয়ে যাচ্ছে।