যুদ্ধবিরতির আগে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত - আন্তর্জাতিক - ২৪ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত - আন্তর্জাতিক - ২৪ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ নভেম্বর, ২০২৩: যুদ্ধবিরতির আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ হারিয়েছে বলে অভিযোগ করেছে হামাস। আজ শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এমন হামলার ঘটনা ঘটল হতাশাজনক।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রধান প্রবেশপথ ও জেনারেটরগুলো

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছিল। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।

এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।

এদিকে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায় যে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে কমপক্ষে ১০ জন নিহত হন।

পূর্ববর্তী আজ তিন বিভাগের আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে
পরবর্তী স্থগিত হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা