Category: বিনোদন

  • শিল্পকলার আয়োজনে একই মঞ্চে গাইলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ সৈনিক

    শিল্পকলার আয়োজনে একই মঞ্চে গাইলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ সৈনিক

    www.HelloBangla.News – বিনোদন – ২৭ মার্চ, ২০২৪: গতকাল ছিলো ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। হাজার বছরের সংগ্রামমুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। দিনটি উপলক্ষ্যে শিশু, প্রতিশ্রুতিশীল, বিশিষ্ট ও বরেণ্য শিল্পী ও গুনীজনদের নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেই সময় যেসব গান প্রচারিত হতো, যার মাধ্যমে দেশের আপামর জনগন ও মুক্তিযোদ্ধারা উদ্বুদ্ধ হয়েছিলেন মহান স্বাধীনতা দিবসে জাতীয় নাট্যশালায় সেইগানগুলো নতুন প্রজন্মের সাথে সম্মিলিতভাবে পরিবেশন করলেন কন্ঠ ও শব্দ সৈনিকরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

    Arts Event - Entertainment - 27 March 2024 (2)
    Arts Event – Entertainment – 27 March 2024 (2)

    সাংস্কৃতিক পরিবেশনার আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজাহার খান, এমপি, বিশেষ অতিথি হিসেবে শব্দসৈনিক অধ্যাপক ড. নাসরিন আহমেদ এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।

    প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন- ’তোমরা দেশকে ভালোবাসো, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো এবং বঙ্গবন্ধু সম্পর্কে যদি তোমাদের সামনে কেউ কোনো অবঙ্গা বা কটাক্ষ করে তাহলে তোমরা প্রতিবাদ করবে, কারণ তোমরা হলে আমাদের সামনের প্রজন্ম, তোমরাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।’

    সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন- “আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন শিল্পী এবং বর্তমান প্রজন্মের শিল্পীদের নিয়ে। এর উদ্দেশ্য হলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, বর্তমান শিল্পীরা এবং শিশু শিল্পীরা একই সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গাইবে এবং আমি এটিই বলতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই সময়ের ভাবনা ও চেতনা বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে প্রসারিত হবে, ছড়িয়ে যাবে।”

    মহাপরিচালক আরো বলেন, “আমাদের এ প্রত্যয় ব্যক্ত করতে হবে যে আমাদের দেশটা যেনো আর কোন যড়যন্ত্রের শিকার না হয়, দেশটা যেনো আর ইতিহাস বিকৃতির শিকার না হয়।”

    বিশেষ অতিথির বক্তব্যে শব্দসৈনিক অধ্যাপক ড. নাসরিন আহমেদ বলেন- “আমরা প্রায়শই দেখি, সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলে অনেকেই আমাদের বিজয় দিবস ও স্বাধীনতা দিবস সম্পর্কে অনেক ভুল উত্তর দিয়ে থাকে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমি বলবো, প্রত্যেকেরই দ্বায়িত্ব আমাদের ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেয়া।”

    সাংস্কৃতিক পর্বে অংশ নেন দেশের মুক্তিযুদ্ধে শব্দ ও কন্ঠসৈনিক হিসেবে অবদান রাখা ২০ জন গুনী শিল্পী। কণ্ঠশিল্পী মোঃ কামাল উদ্দিন আহমেদ, মোঃ মনোয়ার হোসেন খান, এম.এ. মান্নান,  মোঃ রফিকুল আলম, তিমির নন্দী, শিবু রায়, মনোরঞ্জন ঘোষাল, মোঃ আবু নওশের, মলয় কুমার গাঙ্গুলী, রথীন্দ্রনাথ রায়, কল্যাণী ঘোষ, রূপা ফরহাদ, মালা খুররম, জয়ন্তী লালা, ছন্দা ভূঁইয়া হাজরা, শীলা ভদ্র, আজহারুল ইসলাম ও শাহীন সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও ইংরেজী সংবাদ পাঠক শব্দসৈনিক অধ্যাপক ড. নাসরিন আহমাদ  এবং কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন খান।

    সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই তাঁদের উত্তরীয় পরিয়ে দেন শিশু শিল্পীরা। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘নোঙর তোল তোল’, ‘স্বাধীন স্বাধীন’ পরিবেশন করেন তারা। সেই সময় বেতারে প্রচারিত এই গানগুলোই মুক্তিযোদ্ধাদের উদ্ধুদ্ধ করেছিলো। সম্মিলিত এ পরিবেশনায় কন্ঠ ও শব্দ সৈনিকদের সাথে যুক্ত হোন একাডেমির শিশু শিল্পীরাও। এরপর মুক্তিযুদ্ধের চরমপত্র পাঠ করেন আল আমিন শেখ। মাঝে ঢাকা সাংস্কৃতিক দল পরিবেশন করে দলীয় সংগীত ‘জয় বাংলা জয় বাংলা বইরা রে’ এবং ‘সাড়ে সাত কোটি বাঙালির’। মো: আবু নওশের এবং মো: মনোয়ার হোসেন খান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের সেই সময়ের জনপ্রিয় ‘জল্লাদের দরবার’নাট্যাংশ। এরপর ‘কারার ঐ লৌহকপাট’ এবং পূর্ব দিগন্তে সূয উঠেছে’পরিবেশন করেন তারা।

    দলীয় সংগীত পরিবেশন করে গ্যান্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’।এরপর চরমপত্র পাঠ করেন শিশুশিল্পীরা। দলীয় নৃত্য পরিবেশন করে সমর্পণকলা কেন্দ্র। ‘জনতার সংগ্রাম চলবে’গানে নৃত্য পরিবেশন করেন তারা।

    সবশেষে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতদল ‘শোন একটি মুজিবের থেকে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডালিয়া আহমেদ।

    এর আগে সকাল ৯.০০টায় জাতীয় স্মৃতিসৌধ সাভারে একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় কবিকন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। এতে কবিতা পাঠ করেন- গোলাম সারোয়ার, আবৃত্তিকার ইকবাল খোরশেদ,মাশকুর-এ -সাত্তার কল্লোল, আহসান উল্লাহ তমাল, মাহমুদা আক্তার, লায়লা আফরোজ,  রেজিনা ওয়ালী লীনা, মিজানুর রহমান সজল এবং কাদের তালুকদার।

    এরপর সকাল ১০.০০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পালিত হলো জাতীয় গণহত্যা দিবস

    বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পালিত হলো জাতীয় গণহত্যা দিবস

    www.HelloBangla.News – বিনোদন – ২৬ মার্চ, ২০২৪: আমাদের শক্তি একটাই, শিল্প নির্মাণ, আমরা এই জাতিকে মুক্তিযুদ্ধ ভুলতে দেবো না, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো।’- লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে  দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালায়।

    National Genocide Day observed in the arts - Entertainment - 26 March 2024 (2)
    National Genocide Day observed in the arts – Entertainment – 26 March 2024 (2)

    শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সংস্কৃতিজনদের নিয়ে বিকাল ৩.৩০ টায় একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে সংলাপ। জাতিসংঘ-কর্তৃক ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে ‘জাতীয় গণহত্যা দিবস’-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির “সংলাপ: গণহত্যার বিশ্ব-রাজনীতি ও বাংলাদেশ গণহত্যা: ভুলে থাকা সাংস্কৃতিক দায়” অনুষ্ঠিতত হয়েছে। সংলাপে অংশ নিয়েছিলেন জাহিদ রেজা নূর, সিনিয়র সাংবাদিক; মাহবুবুল হক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; চঞ্চল আশরাফ, লেখক ও গবেষক; সিরাজ সালেকীন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাতিয়া বানু শুকু নাট্যকার, চলচ্চিত্র প্রযোজক; নূরুল আলম আতিক, লেখক ও চলচ্চিত্রকার; জাফর আহমদ রাশেদ লেখক, গবেষক, সম্পাদক; নজরুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন; নজরুল কবির জ্যেষ্ঠ সাংবাদিক; এন রাশেদ চৌধুরী চলচ্চিত্রকার, চলচ্চিত্র আন্দোলন কর্মী; জ্যোতিকা পাল জ্যোতি অভিনেত্রী; পরিচালক, গবেষণা ও প্রকাশনা বিভাগ, বাশিএ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সেলিম মোজাহার অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ।

    সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক বলেন, ‘আমরা এ ধরনের সংলাপ  নিয়ে আরো বসতে চাই,  আমরা মনে করি আমাদের শিল্পী কবি সাহিত্যিকরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্মৃত হয় নি। শুধু একটি সেমিনার করার জন্য আমরা এই অনুষ্ঠান করিনি। আমাদের শক্তি একটাই, শিল্প নির্মাণ, আমরা এই জাতিকে মুক্তিযুদ্ধ ভুলতে দেবো না, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো।’

    সন্ধ্যা ৭.১৫ মিনিটে উদ্বোধন করা হয়েছে দেশের বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর। জাতীয় চিত্রশালার ১ নং গ্যালারীতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ১৯৭১ সালে রাজধানীতে সংগঠিত গণহত্যার স্থান গুলোর মধ্যে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৩ মার্চ ২০২৪ অনুষ্ঠিত আর্ট ক্যাম্প থেকে সংগৃহীত চিত্রকর্মগুলো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ২৫-৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে থাকবে গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী।

    রাত ৭.৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, আলোচক হিসেবে ছিলেন ড. আবু মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির  মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় সমবেত ও একক সঙ্গীত, কবিতা আবৃত্তি।

  • গণহত্যা, আন্তর্জাতিক স্বীকৃতি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে শিল্পকলার আর্টক্যাম্প

    গণহত্যা, আন্তর্জাতিক স্বীকৃতি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে শিল্পকলার আর্টক্যাম্প

    www.HelloBangla.News – বিনোদন – ২৪ মার্চ, ২০২৪: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের সহায়তায় ১৯৭১ সালে সংঘটিত হয়েছে অসংখ্য গণহত্যা। গণহত্যার জলন্ত সাক্ষী হয়ে সারাদেশে ছড়িয়ে রয়েছে চার সহস্রাধিক বধ্যভূমি। ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশ নানাভাবে দাবী উপস্থাপন করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তারই সমর্থনে এই দিবসটিকে শিল্পের আলোয় সাজিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে বহুবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে। গণহত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

    গতকাল ২৩ মার্চ ২০২৪ দেশের বিশিষ্ট চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ এ রাজধানীর যেসব স্থানে বর্বর গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল ১১.০০ টা থেকে একযোগে রাজধানীর এই ৫ টি স্থানে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন দেশের বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীরা। এতে অংশ নেন বরেণ্য শিল্পী হাশেম খান, শিল্পী বীরেন সোম, শিল্পী মলয় বালা, শিল্পী নিসার হোসেন, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী সামিনা নাফিজ, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী ফরিদা জামান, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন চারুশিল্পী। ছবিগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষন সাপেক্ষে প্রদর্শনীর আয়োজন করা হবে।

    Arts and Crafts ArtCamp - Entertainment - 24 March 2024 (2)_1
    Arts and Crafts ArtCamp – Entertainment – 24 March 2024 (2)_1

    এ বিষয়ে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন, “২৫ শে মার্চ ভয়াল রাতে নিরীহ বাঙালির উপর পাক বাহিনীর অতর্কিত আক্রমণ ও গণহত্যার ভয়বহতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সংস্কৃতির সব ধরনের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরতে হবে। যাতে প্রজন্ম থেকে প্রজন্ম তা উপলব্ধি করতে পারে। আমরা বাঙালি আমরা সাহসী জাতি। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না্। সেই গৌরব আমরা অক্ষুন্ন রাখবো”

    একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই আর্টক্যাম্পে সমন্বয়কারী হিসেবে ছিলেন চারুকলা বিভাগের সৈয়দা মাহবুবা করিম, রেজাউল হাশেম, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান সুজন এবং তৈমুর হান্নান।

     

    ২৫ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে-সংলাপ

    জাতিসংঘ-কর্তৃক ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে ‘জাতীয় গণহত্যা দিবস’-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির “সংলাপ: গণহত্যার বিশ্ব-রাজনীতি ও বাংলাদেশ গণহত্যা: ভুলে থাকা সাংস্কৃতিক দায়” সংলাপে অংশ নেবেন জাহিদ রেজা নূর, সিনিয়র সাংবাদিক; মাহবুবুল হক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; চঞ্চল আশরাফ, লেখক ও গবেষক; সিরাজ সালেকীন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাতিয়া বানু শুকু নাট্যকার, চলচ্চিত্র প্রযোজক; নূরুল আলম আতিক, লেখক ও চলচ্চিত্রকার; জাফর আহমদ রাশেদ লেখক, গবেষক, সম্পাদক; নজরুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন; নজরুল কবির জ্যেষ্ঠ সাংবাদিক; এন রাশেদ চৌধুরী চলচ্চিত্রকার, চলচ্চিত্র আন্দোলন কর্মী; জ্যোতিকা পাল জ্যোতি অভিনেত্রী; পরিচালক, গবেষণা ও প্রকাশনা বিভাগ, বাশিএ। প্রবন্ধ উপস্থাপন করবেন সেলিম মোজাহার অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। সংলাপ সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্থান; সেমিনার কক্ষ(লিফট-৬), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা । সময় বিকাল ৩.৩০ টায়। সংলাপ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

    এছাড়াও ২৫-৩১ মার্চ ২০২৪ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে চারুকলা, পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী।

  • ব্রাক্ষ্মণবাড়িয়ার চম্পা বেগম পেলেন গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা

    ব্রাক্ষ্মণবাড়িয়ার চম্পা বেগম পেলেন গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ মার্চ, ২০২৪: সংস্কৃতির শক্তিশালী মাধ্যমগুলোর মধ্যে অন্যতম আঙ্গিক হলো পুতুলনাট্য। লোক শিক্ষার অন্যতম বাহন এটি; যুগে যুগে যা তাঁর উপস্থাপনা ও প্রয়োগ শৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করে মানুষের আত্নিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণীত করতে বিষয়ভিত্তিক পুতুলনাট্য প্রদর্শনী অত্যন্ত কার্যকরী কৌশল।

    গত ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যা ৭. ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার হলে আলোচনা ও পুতুলনাট্যপ্রদর্নীর আয়োজন করা হয়। ঢাকা পাপেট থিয়েটার এর পরিবেশনায় দুষ্টু ‘রাখাল’ পুতুলনাট্যপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এর আগে পুতুলনাট্যের উপর আলোচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। পুতুলনাট্যের প্রসারে এবং সংস্কৃতির মাধ্যম হিসেবে একে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানামুখী ভুমিকা তুলে ধরেন তিনি।

    বিশ্ব পুতুলনাট্য দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে ব্রাক্ষ্মণবাড়িয়ার ‘ঝুমুর বীণা পুতুলনাচ’ এর সত্ত্বাধিকারী চম্পা বেগমকে। পুতুলনাট্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়। ব্রাক্ষ্মণবাড়িয়ার প্রত্যন্ত এলাকায় শিশু কিশোরদের বয়োসন্ধি:কালীন বিভিন্ন সমস্যা সমাধানে সচেতনতার বার্তা প্রদানসহ পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে নানামুখী বার্তা ছড়িয়ে দিতে ভুমিকা রেখেছে  ‘ঝুমুর বীণা পুতুলনাচ’।

  • গোপালঞ্জে গায়ক খালিদের দাফন সম্পন্ন

    গোপালঞ্জে গায়ক খালিদের দাফন সম্পন্ন

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ মার্চ, ২০২৪: জনপ্রিয় গানের শিল্পী খালিদকে আজ বিকেলে গোপালগঞ্জ শহরের নয়া গোরস্থানে দাফন করা হয়েছে ।

    সোমাবার রাতেই তার নিজ বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এই গায়ককে। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ।

    এর আগে সোমবার রাত ১১টায় রাজধানীর গ্রিন রোড জামে মসজিদে খালিদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় শিল্প, সংস্কৃতিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

    আহ মঙ্গলবার (১৯ মার্চ) যোহর নামাজের পর গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে খালিদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের গেটপাড়ার গোরস্থানে দাফন করা হয় তাকে।

    জানা গেছে, খালিদের স্ত্রী এবং ছেলে যুক্তরাষ্ট্রে। দাফনের আগে তারা দেশে আসতে পারেনি। তবে গোপালগঞ্জে খালিদের বড় ভাই আছেন, তিনিই সব প্রস্তুত করছেন।

    প্রসঙ্গত, সোমবার সন্ধ্যার পর গ্রিন রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হন খালিদ। এরপর দ্রুত গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৭টায় খালিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানানো হয়, হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন তিনি।

    মৃত্যুকালে ‘চাইম’ ব্যান্ডের এই ভোকালের বয়স হয়েছিল ৫৮ বছর। তার গাওয়া গানগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পায় সরলতার প্রতিমা, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে।

  • শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

    শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ মার্চ, ২০২৪: আমাদের সংস্কৃতির বিকাশে যাত্রাশিল্পের অবদান ছোট করে দেখার উপায় নেই। এই বিনোদন মাধ্যমটি ছিলো সবার প্রিয়। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ছিল এর মূল বিষয়। ছিল পৌরাণিক কাহিনী। আধুনিক নগরায়নের ফলে যাত্রাশিল্পের কদর কমতে থাকে। আকাশ সংস্কৃতির বিকাশের সাথে সাথে তা প্রায় স্তিমিত হয়ে যা। প্রাচীন বিনোদনের এই ধারাটিকে আবার সবিজ করতে প্রয়াস চালাচ্ছে শিল্পকলা একাডেমি।

    যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১৮ – ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত ৮ দিনব্যাপী ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু হয়েছে।

    ১৮ মার্চ ২০২৪ বিকাল ৫টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের প্রতিদিন দুপুর ৩টা হতে রাত ৯.১৫মি. পর্যন্ত ৩১টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন করা হয়েছে।

    যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য বিভিন্ন স্বনামধন্য যাত্রাব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

    পালা মূল্যানয়কারী সম্মানীত সদস্যদের মধ্যে রয়েছেন তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, তামান্না হক সিগমা প্রমূখ। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি মূল্যায়ণে উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৪টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৭৮টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

    ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সকল পালা দর্শকদের জন্য উন্মক্ত থাকবে। উৎসবের সময়সূচি একাডেমির ওয়েবসাইট (www.shilpakala.gov.bd) তে পাওয়া যাবে। ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব সমন্বয় করছেন একাডেমির সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।

  • বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শিল্পকলার আয়োজন

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শিল্পকলার আয়োজন

    www.HelloBangla.News – বিনোদন – ১৮ মার্চ, ২০২৪: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর্টক্যাম্প, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

    গতকাল ১৭ মার্চ (রবিবার) সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সকাল ১০টায় জাতীয় চিত্রশালা প্লাজায় শিশুদের অংশগ্রহণে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০০ শিশু চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্টক্যাম্প এর বিষয় ছিলো “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। পরবর্তিতে ছবিগুলো নিয়ে জাতীয় চিত্রশালার প্রদর্শনীর আয়োজন করা হয়।

    Arts organized on Bangabandhu's birth anniversary - Entertainment - 18 March 2024
    Arts organized on Bangabandhu’s birth anniversary – Entertainment – 18 March 2024

    এরপর সকাল ১১টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিধি একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু তৃয়াশা সরকার এবং শিশু বক্তা ছিলেন তমীম আহমেদ বৃন্ত ও জারিন তাসনিম প্রিয়ন্তী। সভাপতিত্ব করেন শিশু তাহফীম যুনাইরাহ্ আনশী। আলোচনা শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন।

    সমবেত সংগীত ‘ধন্য মুজিব ধন্য’ ও ‘শোন একটি মুজিবরের থেকে’ পরিবেশন করেন একাডেমির শিশু সংগীত দল। একাডেমির শিশু নৃত্য দলের শিল্পীরা ‘আমি ধন্য হয়েছি’ ও ‘চলো বাংলাদেশ’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন। একক সংগীত ‘তুমি চেনা পাখি, ঘুম ভেঙ্গে দেখি’ পরিবেশন করেন শিশু শিল্পী রবিউল ইসলামা শান্ত। পিপলস লিটল থিয়েটারের শিশু শিল্পীরা পরিবেশন করেন নাটক ‘বাংলার মুখ’ ও ‘বুলিং’।

    দ্বৈত সংগীত ‘বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলা’ পরিবেশন করেন শিশুশিল্পী সুতপা রহমান শিতি ও মাহির আজমাঈন ইভান। দ্বৈত সংগীত ‘আজ যে শিশু’ পরিবেশন করেন শিশুশিল্পী নাবিদ রহমান তূয্য ও নওশীন তাবানসুম তৃণা। জাদু পরিবেশন করেন মো. আরিফ আজগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাদিয়া রহমান মারিশা ও নাবিদ রহমান তূয্য।

  • মোহাম্মদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ

    মোহাম্মদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ মার্চ, ২০২৪: রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর দুপুর ২টা ১০ মিনিটে তাকে দাফন করা হয়েছে।

    প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মহম্মদ বুধবার (১৩ মার্চ) রাত আটটার দিকে মারা গেছেন। মোহাম্মদপুরের বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানা যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়। তার ভাই শিবলী মহম্মদ বলেন, তানপুরা নিয়ে তার বড় ভাই সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    সাদি মহম্মদের ব্যক্তিগত সহকারী জানান, বেগুনি-মুড়ি দিয়ে ইফতার শেষে নিজ রুমে যান তিনি। বেশ কিছুক্ষণ রেয়াজ করেন তানপুরা নিয়ে। যেটা তিনি প্রায় সময় করে থাকেন। এরপর অনেক সময় চুপচাপ থাকেন। এ সময় পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে সাড়া মিলছিল না। তারা গিয়ে দেখেন দরজা বন্ধ। পরে দরজা ভেঙে সাদিকে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা।

    সোহরাওয়ার্দী হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাগতিক লোহানী বলেছেন, তার গলায় দাগ পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নিজ কক্ষ থেকে ঝুলন্ত থাকা অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত পাই। প্রাথমিক সিদ্ধান্তে আমরা এটাকে আত্মহত্যা হিসেবে মনে করছি।

    তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সাদি মহম্মদের মৃত্যুর পর অনেকে ছুটে আসে মোহাম্মদপুর তার বাসায়।

    ১৯৫৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন সাদি মহম্মদ। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে শহীদ পিতার সন্তান। তার বাবার নাম শহীদ সলিমউল্লাহ। মায়ের নাম জেবুন্নেছা সলিমউল্লাহ।

    ১৯৭৩ সালে মায়ের ইচ্ছায় বুয়েটে ভর্তি হয়েছিলেন সাদি মহম্মদ। তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মন বসাতে পারেননি এই সংগীতশিল্পী। ১৯৭৫ সালে ইঞ্জিনিয়ারিং পড়াকালে গানের টানে স্কলারশিপ নিয়ে শান্তিনিকেতনে সংগীত নিয়ে পড়তে চলে যান সাদি মহম্মদ। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। সেই থেকে গানের জগতে পথচলা শুরু সাদি মহম্মদের।

    রবীন্দ্রসংগীতে সাদি মহম্মদের মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও সমান গুরুত্বপূর্ণ। অসংখ্য রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে। সঙ্গে আধুনিক গানও। এ ছাড়াও তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

    ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মধ্যদিয়ে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন সাদি মহম্মদ। এছাড়া ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

    ১৯৭১ সালে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-১২/১০ বাড়িটি ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূতিকাগার। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সলিমউল্লাহর বাড়িতে নিয়মিত বৈঠকে আসতেন দলের শীর্ষ নেতারা।

    একাত্তরের ২৬ মার্চ অবাঙালি বিহারি ও পাকিস্তানি সেনাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে সলিমউল্লাহর বাড়ি। পুড়িয়ে দেওয়া হয় তাদের পুরো বাড়ি। পাশাপাশি নির্মমভাবে হত্যা করা হয় সাদি মহম্মদের বাবা সলিমউল্লাহকে। পরবর্তীতে তার বাবার নামেই ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়।

    ২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। ২০১৫ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার।

  • আগামী ঈদে নতুন ছবি নিয়ে আসছেন সালমান

    আগামী ঈদে নতুন ছবি নিয়ে আসছেন সালমান

    www.HelloBangla.News – বিনোদন – ১৩ মার্চ, ২০২৪: বলিউডে সালমান খান অভিনয় গুণে একটি নিজস্ব ইমেজ তৈরি করেছেন। আর সালমানের ছবি মানেই হিট। তাই ভক্তরা মুখিয়ে থাকেন তার নতুন ছবির জন্য। রমজান মাসের প্রথম দিনেই সালমান খান তার ভক্তদের সুখবর দিলেন। জানালেন আগামী বছর ঈদে তিনি বলিউডে উপহার দিবেন নতুন একটি ছবি। তবে কাহিনী সম্পর্কে কিছু জানাননি ভাইজান।

    তবে নতুন ছবির ঘোষণা দেওয়ার পাশাপাশি এ বার দক্ষিণী পরিচালকের উপর ভারসা রেখেছেন সালমান খান। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান। ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সমাজমাধ্যমে সুখবর জানিয়ে সালমান জানিয়েছেন, ‘‘খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য।’’ সালমান জানিয়েছেন ছবিটি আগামী বছর ইদে মুক্তি পাবে।

    সলমনের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এখনও পর্যন্ত এটাই বছরের সবথেকে বড় ছবির ঘোষণা। সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সলমনকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদস এই প্রথম সfলমfনকে পরিচালনা করতে চলেছেন। তবে ছবির বিষয় নিয়ে আপাতত কোনও তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে সলমনের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে।

    গত বছর সালমানের তিনটি ছবি মুক্তি পেয়েছিল। বছরের শুরুতেই ‘পাঠান’ ছবিতে তার ক্যামিয়ো দর্শকদের মন জয় করে। কিন্তু তার পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি দর্শকদের নিরাশ করেছিল। বছর শেষে ‘টাইগার ৩’-এর মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান সালমান। এ বার মুরুগাদস ভাইজানকে বড় পর্দায় কী ভাবে হাজির করেন দেখা যাক।

    অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে। সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • ৯৬তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে ওপেনহাইমার

    ৯৬তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে ওপেনহাইমার

    www.HelloBangla.News – বিনোদন – ১১ মার্চ, ২০২৪: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ সোমবার (১১ মার্চ) ভোরে বসে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এতে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

    ৯৬তম অস্কার আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ক্রিস্টোফার নোলান-এর  ‘ওপেনহাইমার’। পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমার জীবনীভিত্তিক আলোচিত এই সিনেমাটি এবার ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। যেখান থেকে ৭টি ক্যাটাগরিতে অস্কার ঘরে তুলেছে সিনেমাটি। আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি।

     

    ৯৬তম অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

     

    সেরা ছবি- ওপেনহাইমার

    সেরা অভিনেতা- কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)

    সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুয়োর থিংস)

    সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

    সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

    সেরা পার্শ্ব অভিনেত্রী- ডেভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

    অ্যাডাপ্টেড চিত্রনাট্য- কর্ড জেফারসন (আমেরিকান ফিকশন)

    মৌলিক চিত্রনাট্য- জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি (অ্যানাটমি অব আ ফল)

    সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

    সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অন জন অ্যান্ড ইয়োকো

    সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

    সেরা ডকুমেন্টরি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

    সেরা ডকুমেন্টরি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

    বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

    বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

    বেস্ট সাউন্ড- দ্য জোন অব ইন্টারেস্ট

    সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুওর থিংস

    সেরা কস্টিউম- পুওর থিংস

    সেরা ভিজ্যুয়াল ইফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

    সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার

    এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল।