পুঁজিবাজারে উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ডিবিএ

www.HelloBangla.News – অর্থনীতি – ১২ আগস্ট, ২০২৪: গত ১৫ বছর পেশাগত দ্বায়িত্ব পালনে আমরা সবাই বাধাগ্রস্থ হয়েছি বলে জানিয়েছেন ডিএসই ব্রোকার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি সাইফুল ইসলাম । তবে বর্তমান পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের

তিনি বলেন, গত ১৫ বছরে বিএসইসি কার্যকরি কোনো পন্য আনতে পারেননি। বরং ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত ১৪ বছরে ডিএসইর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি রোড শোর মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে। আমরা রোড শোর শেত্বপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিএসইসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পূর্ববর্তী আজ শপথ নেওয়া দুই জন উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে
পরবর্তী ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন ৪ প্রসিকিউটর