মিষ্টি ফালুদা

মিষ্টি ফালুদা

উপকরণ :

তরল দুধ-১লিটার, সাবুদানা-১কাপ, চিনি –স্বাদমতো, নুডলস -১/২ কাপ, কাটা ফল – ২কাপ ( আংগুর/আপেল/আনার/কলা), বিভিন্ন বাদাম কুচি-১/৪ কাপ, জেলো-১ প্যাকেট, ভেনিলা আইসক্রীম।

প্রনালি:

দুধ ফুটিয়ে একটু ঘন করে নিন। এরপর এতে চিনি দিয়ে মিশিয়ে নিন। চিনি গলে  গেলে এতে সাবুদানা দিয়ে রান্না করুন। সাবুদানা প্রায় রান্না হয়ে এলে এতে নুডলস দিয়ে সেদ্ধ করে নিন। সবটা রান্না হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন।

জেলো প্যাকেটের নিয়ম অনুযায়ী প্রস্তুত করে নিন। জেলো ছোট কিউব করে কেটে নিন। ফল কিউব করে কেটে চিনি-পানির মিশ্রণে মাখিয়ে ফ্রিজে রেখে দিন, এতে ফল গুলো কালো হয়ে যাবে না।

Sweet Faluda

ফালুদা তৈরির সবচাইতে গুরুত্বপুর্ণ ধাপ হলো সাজানো। সুন্দর কাচের গ্লাস প্রস্তুত করতে হবে ফালুদার জন্য। প্রথমে  কয়েক রকমের ফল  রাখতে হবে গ্লাসে। এরপর ঠান্ডা সাবু এবং নুডলসের মিশ্রণ গ্লাসের তিন ভাগের এক ভাগ পুর্ণ করতে হবে। এরপর এর ওপরে দিতে হবে জেলো। একের বেশি রঙের জেলো থাকলে তা দেখতে সুন্দর লাগবে। এভাবে লেয়ার করে সম্পূর্ণ গ্লাস টি সাজাতে হবে।  সবার ওপরে আইসক্রিম, বাদামের মিশ্রণ এবং অল্প করে জেলো কুচি ও আনার দিয়ে সাজিয়ে পরিবেশন  করতে হবে  ঠান্ডা ঠান্ডা  ফালুদা।

রেসিপি দিয়েছেন: ফাহিমা সুলতানা পারভীন।

পূর্ববর্তী ধূমপান ও মদ্যপান খাদ্যনালিতে ক্যানসারের ঝুঁকি বাড়ায়
পরবর্তী যেসব খাবার মাইক্রোওয়েভে গরম করলে আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়ে