রুই মাছের চপ

রুই মাছের চপ

উপকরণ :

রুই মাছ : ৪ পিচ, আলু : ২ টা মাঝারি, আদা + রসুন  বাটা : ১ চা চামচ, মরিচ গুঁড়া : ১/২ চা চামচ, জিরা গুরা: ১ চা চামচ, কাবাব  মসলা: ১ চা চামচ, কাচা মরিচ : ১ টেবিল চামচ, লেবুর রস: ১টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি: ১ টেবিল চামচ, ডিম : ১ টা।, লবন: ১ চামচ, পিয়াজ ভাজা : ২ টেবিল চামচ, তেল : ভাজার জন্য পরিমাণ মতো। রুই মাছের চপ

প্রনালি:

একটা প্যানে মাছ গুলো সামান্য মরিচ গুঁড়া, হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে । আর একটা  পাতিলে আলু সিদ্ধ করে নিন। মাছ গুলো থেকে কাটা বেছে নিতে হবে।আলু গুলো ভালো করে মথে নিন। তারপরে একে এক সব উপকরণ গুলো মিশিয়ে নিতে হবে। এবার  গোল গোল করে চপের মতো তৈরী করে  নিন। এভাবে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে  ফ্রোজেন করে রাখতে পারি। এখন চপ গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। হয়ে যাবে রুই মাছের চপ। যেসব বাচ্চা রা বা বড় রা কাটার ভয়ে মাছ খায় না তাদের কে এভাব খাওয়ানো যেতে পারে। বাচচা দের টিফিনে ঝটপট দেওয়া যাবে। বাচ্চারা  বুঝতে পারবে না  এটা কিসের  চপ খাচ্ছে।

রেসিপি দিয়েছেন : ফারজানা রহমান সুইটি, সুইট’স কিচেন।

পূর্ববর্তী আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে অবিশ্বাস্য জয় চেন্নাইয়ের
পরবর্তী ৭.৫% প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষে বুধবার থেকে বাজেট অধিবেশন শুরু