কুমড়ার বীজঃ বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য উপকারিতা

কুমড়ার বীজঃ বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য উপকারিতা

বাড়িতে রান্না হওয়া মিষ্টি কুমড়ার ভাজি বা তরকারি অনেকের কাছেই পছন্দের। কিন্তু আপনি জানলে আরও অবাক হবেন মিষ্টি কুমড়ার বীজও যে পুষ্টিতে ভরপুর। এতে আছে প্রচুর পরিমানে প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক, আয়রন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এই পুষ্টিগুন শুধু আপনাকে সুস্থই করে না , অনেক রোগ নিরাময়েও সাহায্য করে।

রক্তের সুগার লেভেল কমায়

কিছু পুরানো গবেষণা অনুসারে কুমড়া, কুমড়ার বীজ বা কুমড়ার রস রক্তে সুগারকে কমাতে সাহায্য করে। যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। একটি সমীক্ষা পরামর্শ দেয় যে প্রতিদিন পর্যাপ্ত ম্যাগনেসিয়াম গ্রহণ করলে টাইপ টু ডায়েবেটিসের ঝুঁকি ১৫ শতাংশ হ্রাস পায়।

হার্টকে ভালো রাখে

কুমড়ার বীজের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিংক এবং আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা আপনার হার্টের জন্য খুব উপকারি। এতে করে আপনার ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়।

ক্যান্সারের ঝুকি হ্রাস

বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে কুমড়ার বীজে উদ্ভিদের এমন যৌগ আছে যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে, তাই যে কোনো ধরনের ক্যান্সারের ঝুঁকিতে থাকা মানুষদের এই স্বাস্থ্যকর বীজ খাওয়া উচিত।

কুমড়ার বীজ খাওয়ার আরও উপকারিতাঃ

  • সঠিক হজম
  • কোষ্ঠ্যকাঠিন্য দূর করে
  • মূত্রাশয়ের রোগ প্রতিরোধ করে
  • মস্তিষ্কের শক্তি
  • পুরুষদের শুক্রানূ বৃদ্ধি
  • ভালো ঘুম

কুমড়ার বীজ কীভাবে খাবেন

মিষ্টি কুমড়ার বীজ নানাভাবে খাওয়া যায়। এটা আপনি কাঁচা বা ভাজা খেতে পারেন। অথবা আপনি এটা সালাদ বা স্মুদিতে যোগ করেও খেতে পারেন।

তথ্যসূত্রঃ হেলথলাইন.কম

পূর্ববর্তী তেল ও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধানে চীন ১১ কিলোমিটার গভীর গর্ত খুঁড়ছে
পরবর্তী দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: শেখ হাসিনা