অফিস-ব্যাংক–প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে নতুন সময়সূচি

অফিস-ব্যাংক–প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে নতুন সময়সূচি

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আলাদা অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রোজার প্রথম দিন থেকে এ সময়সূচি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম তিন দিন ছুটি থাকায় আজ সোমবার থেকে তা কার্যকর হচ্ছে।

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এদিকে গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১৫ পনের রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এই সময়ে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে রমজানের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

পূর্ববর্তী স্বাধীনতা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী এবার বিশ্বকাপজয়ী মেসিকে সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা