১৬ এপ্রিল ২০২৩, সাম্প্রতিক মহান কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের ১৩৪ তম জন্মবার্ষিকী পালিত হলো। সিনেমার ইতিহাসের সবচেয়ে প্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন চার্লি চ্যাপলিন। ১৮৮৯ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। চ্যাপলিন মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ব্রিটিশ মিউজিক হলগুলিতে একজন শিশু অভিনয়শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন মাত্র ৫ বছর বয়সে। ১৯১৩ সালে, তার কেরিয়ার চলাকালীন, তিনি নির্বাক চলচ্চিত্র যুগের সবচেয়ে স্বীকৃত এবং আইকনিক তারকাদের একজন হয়ে ওঠেন। তার মুভিতে স্মরণীয় চরিত্র, ট্র্যাম্পের জন্য ধন্যবাদ।
কিন্তু চ্যাপলিন শুধুমাত্র একজন কৌতুক অভিনেতাই ছিলেন না। তিনি একজন যুগান্তকারী পরিচালক, চিত্রনাট্যকার এবং সুরকার ছিলেন। যিনি হলিউড এবং জনপ্রিয় সংস্কৃতিতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন৷
চার্লি চ্যাপলিন তাঁর অসাধারণ মেধা এবং মনন দিয়ে কাজ করে গেছেন। অভিনয়ের মাধ্যমে হাসিয়েছেন মানুষকে। তাঁর অনবদ্য অভিনয় এবং সৃষ্টিগুলো আজও মানুষকে হাসিয়ে যাচ্ছে, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। তিনি তাঁর জীবনবোধ থেকে অসাধারণ সব উক্তি ও বাণী দিয়ে গেছেন। এসব উক্তি আপনার জীবনের জন্যও মূল্যবান স্বাক্ষর রাখতে সক্ষম। আসুন জেনে নেই চ্যাপলিনের কিছু উল্ল্যেখযোগ্য বাণী-

- এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না।
- মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রনাগুলোর সাথে খেলতে শেখো।
- একটি সৃষ্টিশীল কাজের ভেতরে সত্যটা যত বেশী গভীর হবে, সেটা তত বেশী সময় টিকে থাকবে।
- আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারণ আমি আমি যখন কাঁদি তখন সে হাসে না।
- আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়।
- আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে।
- হাসি হল ঔষধ, যেটা দুঃখ থেকে মুক্তি দেয়।
- ক্লোজ – আপে জীবন হচ্ছে ট্রাজেডি , কিন্তু লং শটে সেটা কমেডি।
- আমরা চিন্তা করি বেশি, কাজ করি কম।
- আমি সবকিছুতেই অসঙ্গতি চেয়েছিলাম: ব্যাগি প্যান্ট, আঁটসাঁট কোট, ছোট মাথার টুপি এবং বড় জুতা… আমি একটি ছোট গোঁফও ব্যবহার করি, যার ফলে আমাকে বয়স্ক দেখাবে কিন্তু আমার অভিব্যক্তিও লুক্কায়িত থাকবে না। আমার এই চরিত্র সম্পর্কে কোন ধারণা ছিল না। কিন্তু যখন আমি পোশাক পরিধান করি, সেই পোশাক ও মেকআপ আমাকে সেই ব্যক্তিত্বকে অনুভব করতে সাহায্য করে। আমি তাকে চিনতে শুরু করি এবং যে সময়ে আমি ক্যামেরার সামনে দাড়াই, ততক্ষণে সেই চরিত্রের জন্ম হয়।
তথ্য সূত্রঃ উইকি ওয়ান্ড, চার্লি চ্যাপলিনের-মাই অটোবায়োগ্রাফী










