www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুলাই, ২০২৪: কোটা বিরোধী আন্দোলন চলাকালে আহত তিনজনের মৃত্যু হয়েছে । গতকাল মঙ্গলবার ২৩ শে জুলাই বিভিন্ন হাসপাতালে মরা গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অজ্ঞাত ২২ বছর বয়সী তরুণ। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শুভ শীল (২৪)। গত শনিবার ২০ জুলাই সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।
এ ছাড়া, গত রবিবার ২১ জুলাই মারা যাওয়া একজনের তথ্য আজ নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার নাম ফারুক (২৪)। সাভারে শনিবারের সংঘর্ষে তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন।
এছাড়া গত ৮ দিনে নিহত অন্তত ১৯৯ এবং আহত কয়েক হাজার। বিভিন্ন হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
নিহতদের মধ্যে ১৬ জুলাই ৬জন, ১৭ জুলাই একজন, ১৮ জুলাই ৪১জন, ১৯ জুলাই ৮৪ জন, ২০ জুলাই ৩৮ জন, ২১ জুলাই ২১ জন, ২২ জুলাই ৫ এবং ২৩ জুলাই তিনজন মারা যান।
