www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ মার্চ, ২০২৪: গতকাল শুক্রবার ১৫ মার্চ বিকাল চারটায় ইজির ৮৬তম শাখার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। এসময় আরো উপস্থিত ছিলেন, ইজি’র ম্যানেজিং ডিরেক্টার, ইসাদ চৌধুরী, ইজির চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ডিরেক্টার, তৌহিদ চৌধুরী ও নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু।
উদ্বোধন উপলক্ষে ২টি পণ্য কিনলে, ১টি নির্দিষ্ট টি-শার্ট ফ্রি এই আফার দেওয়া হয়।
ইজি’র চেয়ারম্যান আসাদ চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টার, ইসাদ চৌধুরী বলেন, নরসিংদী সদরে “ইজি” এখন বড় পরিসরে শুরু করেছি অনেকদিনের লালিত স্বপ্ন ছিলো নিজ হোমটাউন নরসিংদীতে ইজির শোরুম করার আমাদের বাবার ও তাই ইচ্ছে ছিলো আল্লাহ তাআলার মেহেরবানীতে আমাদের ইচ্ছে পূরণ হয়েছে। প্রায় ১০ হাজার স্কয়ার ফিটে মতো একটি শোরুম করেছি। নিজেরা মনের মাধুরী দিয়ে শোরুম টি সাজানো চেষ্টা করেছি।
ইজি’র পরিচালক তৌহিদ চৌধুরী বলেন, ২০০৯ সালে আমরা ইজি ফ্যাশনের যাএা শুরু করেছিলাম প্রায় ১৫ বছর আগে, আল্লাহর অশেষ রহমতে ৮৬ তম শোরুমের যাত্রা শুরু করলাম। সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই । এবার ঈদে পাওয়া যাবে টি শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি । শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।
ঢাকা ছাড়া ও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/easyfashionltd.bd/










