Tag: নরসিংদী

  • নরসিংদীতে অগ্নিকাণ্ডে ৩০ টি কাপড়ের দোকান পুড়ে ছাই

    নরসিংদীতে অগ্নিকাণ্ডে ৩০ টি কাপড়ের দোকান পুড়ে ছাই

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ মার্চ, ২০২৪: নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় শেখেরচর-বাবুরহাট বাজারের জিয়া উদ্দিন মার্কেটে রাত সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসব দোকানের মধ্যে বেশিরভাগ লেপ-তোষক ও পর্দার কাপড়ের দোকান ছিল।

    নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, নরসিংদীর ৬টি ও ঢাকা থেকে ৩টি ইউনিট এসে রাত তিনটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৩০টি মত দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    জানা গেছে, শেখেরচর-বাবুরহাট বাজারে প্রায় সাড়ে ৩ হাজারের মতো দোকান ঘর রয়েছে যেখানে শুধু মাত্র কাপড় বিক্রি করা হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দুপুর পযর্ন্ত হাট চলে। তবে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা রাত পর্যাপ্ত কাপড় নিয়ে বসেছিল বেচাকেনার জন্য। এই অবস্থায় এই অগ্নিকাল বিপুল ক্ষতি হয় ।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসের কর্মকর্তাবৃন্দ।

    উল্লেখ্য মাত্র সাড়ে ৪ মাস আগে বিগত বছরের ৩০ অক্টোবর শেখেরচর-বাবুরহাটে এ যাবৎকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। সে ঘটানায় ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

  • নরসিংদীতে “ইজি” ফ্যাশনের   ৮৬  তম শাখার উদ্বোধন

    নরসিংদীতে “ইজি” ফ্যাশনের ৮৬ তম শাখার উদ্বোধন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ মার্চ, ২০২৪: গতকাল শুক্রবার  ১৫ মার্চ বিকাল  চারটায় ইজির ৮৬তম  শাখার উদ্বোধন করেন  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। এসময় আরো উপস্থিত ছিলেন, ইজি’র ম্যানেজিং ডিরেক্টার,  ইসাদ  চৌধুরী,  ইজির চেয়ারম্যান  আসাদ চৌধুরী ও  ডিরেক্টার, তৌহিদ চৌধুরী ও নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব  আমজাদ হোসেন বাচ্চু।

    উদ্বোধন উপলক্ষে ২টি পণ্য কিনলে, ১টি নির্দিষ্ট টি-শার্ট ফ্রি এই আফার দেওয়া হয়।

    ইজি’র  চেয়ারম্যান  আসাদ চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টার,  ইসাদ  চৌধুরী বলেন,  নরসিংদী সদরে “ইজি” এখন বড় পরিসরে শুরু করেছি অনেকদিনের লালিত স্বপ্ন ছিলো নিজ হোমটাউন নরসিংদীতে ইজির শোরুম করার আমাদের বাবার ও তাই ইচ্ছে ছিলো  আল্লাহ তাআলার  মেহেরবানীতে  আমাদের ইচ্ছে পূরণ হয়েছে।  প্রায় ১০ হাজার স্কয়ার ফিটে মতো একটি  শোরুম  করেছি।  নিজেরা মনের মাধুরী দিয়ে শোরুম টি সাজানো   চেষ্টা করেছি।

    ইজি’র  পরিচালক  তৌহিদ চৌধুরী বলেন,  ২০০৯ সালে আমরা ইজি ফ্যাশনের যাএা  শুরু করেছিলাম  প্রায় ১৫ বছর  আগে,   আল্লাহর অশেষ  রহমতে   ৮৬  তম শোরুমের যাত্রা শুরু করলাম।  সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই । এবার ঈদে পাওয়া যাবে টি শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট  ও পাঞ্জাবি  প্যান্ট ইত্যাদি  ।  শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই আমাদের  মূল লক্ষ্য  ।

    ঢাকা ছাড়া ও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

    ফেইসবুক পেইজ : https://www.facebook.com/easyfashionltd.bd/