ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার আগে মূল্যবান স্বর্ণালংকার ও টাকা-পয়সা আত্মীয়-স্বজনদের বাড়িতে রেখে যেতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে আজ বুধবার। অনেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে রাজধানীতে থাকেন কাজের প্রয়োজনে। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে যান। তবে ঢাকা ছেড়ে বাড়িতে যাওয়ার আগে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বুধবার দুপুর ১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় বাসা ছেড়ে যাওয়ার আগে সবাই যেন তাদের নগদ অর্থ, গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যান অথবা আত্মীয়দের কাছে রেখে যান।
তিনি বলেন, ঈদের ছুটিতে লোকজন গ্রামে চলে গেলে ঢাকা ফাঁকা হয়ে যাবে। এ সময় ফাঁকা বাসায় নগদ টাকা, স্বর্ণালংকার রেখে যান অনেকে, কিন্তু সেটি না করে মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ নিকট আত্নীয়ের বাসায় অথবা সম্ভব হলে সঙ্গে নিয়ে যাওয়া ভালো।
তিনি আরও বলেন, ঈদে বিপুল সংখ্যক মানুষ গ্রামে চলে গেলে রাজধানীর অনেক এলাকায় চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ ব্যাপারে লোকজনকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বাড়ি যাওয়ার পথে অপরিচিত যাত্রী বা সহযাত্রীর দেওয়া খাবার না খাওয়ারও পরামর্শ দেন তিনি।










