পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড

টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড - জাতীয় - ১১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড - জাতীয় - ১১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১১ নভেম্বর, ২০২৩: পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটিতে আগে ব্যাট করাটা ছিলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে রান রেটের ভিত্তিতে সেমি নিশ্চিত করতে পারতো দলটি। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ইংল্যান্ডের ব্যাটিং নেওয়ার মধ্য দিয়ে সেই আশা শেষ হয়ে গেলো পাকিস্তানের। এখন ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেমি ফাইনালে খেলবে।

এখন পর্যন্ত বিশ্বকাপের ৮ ম্যাচের চারটিতে জিতেছে পাকিস্তান। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও ১০ হবে। তবে রানরেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে।

যে কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হতো ২৮৭ রানে। কিন্তু শুরুতে ফিল্ডিংয়ে নামা পাকিস্তানকে এখন রান তাড়ায় অবাস্তব ব্যাটিং করতে হবে।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সর্বশেষ ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন বাবররা। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কিছুটা সম্ভাবনা থাকত পাকিস্তানের। কিন্তু শ্রীলঙ্কাকে মাত্র ১৭১ রানে অলআউট করে ২৩.২ ওভারে লক্ষ্য টপকে যায় কিউইরা। লঙ্কানদের এমন ভরাডুবির পর পাকিস্তানের বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় এখন প্রায় নিশ্চিত।

গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন রয়েছে পাকিস্তানের। হাসান আলির পরিবর্তে দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ইংল্যান্ড। আজ খেলেই অবসর নেবেন ইংলিশ পেসার ডেভিড উইলি।

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

পূর্ববর্তী ইসরায়েলি হামলায় প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশুর মৃত্যু হচ্ছে
পরবর্তী শিল্পকলায় আজ পরিবেশিত হবে কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রযোজনা প্রদর্শনী