ফিরনি
উপকরণ: গরুর দুধ-২লিটার, পোলাও চাল-১০০ গ্রাম, কনডেন্স মিল্ক-১কাপ, এলাচ-২টা, দারচিনি- ২টুকরা, কাজু বাদাম কুচি-৬/৭ টা, পেস্তা বাদাম কুচি-সাজানোর জন্য।

প্রণালি:
একটা প্যানে গরুর দুধ নিয়ে চুলয় ভালো করে গরম নিতে হবে। এবারে পোলার চাল আগে থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে, দুধে বলক আসলে চাল দিয়ে দিবেন। এবারে দারচিনি, এলাচ দিয়ে হাল্কা আচে রান্না করতে হবে। ঘন হয়ে আসার আগেই কনডেন্স মিল্ক দিয়ে ভালো কিরে নাড়তে হবে। এবারে কাজু বাদাম আর গুড়া দুধ সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়ে ফিরনির মধ্যে দিয়ে দিন। ঘন হয়ে আসলে নামিয়ে বাটিতে পরিবেশন করুন। উপর থেকে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিন। তৈরি হয়ে গেল মজার ফিরনি।
রেসিপি দিয়েছেন: নুজহাত দীবা










