Author: Hello Bangla News

  • প্রধানমন্ত্রী রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন

    প্রধানমন্ত্রী রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এতে ব্যয় হবে ২ হাজার কোটি টাকা।

    তিনি আজ বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এক মহাসমাবেশ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই সমাবেশ এক মানবসমুদ্রে পরিণত হয়।

    এসব প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে।

    এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতি পাবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে।

    যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেগুলো হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়, রংপুর জেলার বিট্যাক সেন্টার, রংপুর মেডিকেল কলেজের মহিলা হোস্টেল এবং বিএমডিএ’র আঞ্চলিক অফিস।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেসব প্রকল্প বাস্তবায়ন করবে সেসব হলো শেখ রাসেল মিডিয়া সেন্টার, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিং পুল, রংপুর পালিছড়া স্টেডিয়াম এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স।

    রংপুর সিটি কর্পোরেশনের অধীনের প্রকল্পগুলো হলো- রংপুর সিটি সেন্ট্রাল বাস টার্মিনাল, রংপুর সিটি অ্যাসফল্ট প্ল্যান্ট এবং স্টোর ইয়ার্ড।

    এদিকে কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রকল্পগুলো হলো-নলয়া নদী পুনঃখনন (১৯.১৪ কিলোমিটার), আলাইকুমারী নদী পুনঃখনন (১৯.২৪ কিলোমিটার), নইমুলা বিল পুনঃখনন (১৪.৫৭ একর), চিথলী ফিল পুনঃখনন (১৯.৬৩ একর), ভারারদহ এবং পটুয়াকামরি বিল পুনঃখনন(২৮. ৮৯ একর) ।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলো হলো- পীরগাছা উপজেলা চৌধুরানী জিসি থেকে সাঠিবাড়ী আরএন্ডএইচ পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ, পীরগাছা উপজেলা ভেন্ডাবাড়ী থেকে খালাশপীর জিসি পর্যন্ত রাস্তার সংস্কার কাজ, কাউনিয়া উপজেলার টেপামধুপুর জিসি থেকে পাওতানা জিসি পর্যন্ত সড়কের সংস্কার কাজ, মিঠাপুকুর উপজেলার গোপালগঞ্জ ঘাটে ঘাঘট নদীর উপর ৯৬ মিটার সেতু নির্মাণ, গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট জিসি-কাকিনা আরএন্ডএইচ সড়কের ৪০ মিটার সেতু নির্মাণ এবং পল্লীমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কাউনিয়া উপজেলার আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ।

    স্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতাধীন প্রকল্পগুলো হলো- রংপুর মেডিকেল কলেজ বহুমুখী ভবন, রংপুরের মিঠাপুকুর উপজেলায় হেলেঞ্চা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাথারগঞ্জ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র্র। রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১৪ নং চতরা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট বেগম রোকেয়া আধুনিক হাসপাতাল এবং পীরগঞ্জ উপজেলায় খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

    অন্যান্য প্রকল্পগুলো হলো- পীরগঞ্জ উপজেলায় ২,৫৪০ মিটার নদীর তীর সংরক্ষণ এবং রংপুর কারখানা ও সংস্থার পরিদর্শন অফিস ভবন।

    উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।

    ১০ তলা বিশিষ্ট নভোথিয়েটারটি ৪১৭ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর নির্মিত হবে ।

    রংপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে রংপুর উপশহরে নির্মিত হবে এই নভোথিয়েটার, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি করবে।

    সরকার ইতোমধ্যে ঢাকায় বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ করেছে এবং বরিশাল, রংপুর, রাজশাহী ও খুলনায় আরো চারটি নির্মিত হচ্ছে।

    রাজশাহীতে নভোথিয়েটারের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে এবং আগামী এক-দুই মাসের মধ্যে এটি উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক বিভাগ একটি করে নভোথিয়েটার পাবে।

    সূত্র: বাসস

  • রংপুরে আওয়ামী লীগের  বিভাগীয় মহাসমাবেশ শুরু

    রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: রংপুর জিলা স্কুল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগের মহাসমাবেশ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৩টার দিকে সমাবেশে যোগ দিয়েছেন।

    প্রধানমন্ত্রী বেলা ১ টা ১৩ মিনিটে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি রংপুর বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও রংপুর জিলা স্কুল মাঠে আগামী সাধারণ নির্বাচনের আগে তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’র পক্ষে জনসমর্থন আদায় করতে রংপুরের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম সমাবেশে ভাষণ দেবেন।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় এবং সহযোগী সংগঠনের নেতারা ইতোমধ্যে মহাসমাবেশে বক্তব্য দিতে শুরু করেছেন।

    সকাল থেকেই আ’লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সমাবেশস্থলে জড়ো হতে শুরু করলে মাঠ ও এর আশপাশের ১০ কিলোমিটার এলাকা দুপুর ১টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

    আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রঙিন ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড, ছোট নৌকা, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিলে সমাবেশস্থলে আসতে দেখা যায়।

    তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিশেষ করে ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ আওয়ামী লীগ সরকার, বার বার দরকার, শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন, উন্নয়নের সরকার বার বার দরকার, পদ্মা সেতু সরকার, বার বার দরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত কয়েকশ’ অস্থায়ী গেইট, ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টারে পুরো রংপুর অঞ্চল মুখরিত হয়ে উঠেছে। বিভাগীয় শহরের প্রতিটি গলি ও বাই-লেনও সাজানো হয়েছে।

    ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর পীরগঞ্জ ও তারাগঞ্জ সফরের প্রায় পাঁচ বছর পর জেলায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের মেজাজ বিরাজ করছিল।
    সাজসজ্জা ও আলোকসজ্জায় পুরো রংপুর সেজেছে নতুন রূপে।

    প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের সড়কগুলোও সাজানো হয়েছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার এবং রাস্তার পাশে রঙিন ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।

    ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার ব্যানারে ৩৯০ জন হিজড়াদের একটি মিছিলকে রঙিন পোশাক পরে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায়।

    ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুসরাত (২৫) নামের এক হিজড়া নারী বাসস প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ও তাকে সম্মান জানাতে তিনি সমাবেশে যোগ দিতে এসেছেন কারণ প্রধানমন্ত্রী তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তাদের সমাজের মূল ধারাতে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন।

    তিনি বলেন, আমরা এখন শুধু প্রধানমন্ত্রীর কারণে চেয়ারম্যান ও সদস্য হচ্ছি।

    মাহিগঞ্জ থানার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ৬৩ বছর বয়সী সেলিম মিয়া ৩ হাজারের বেশি নারী-পুরুষের মিছিল নিয়ে সমাবেশে আসেন। তিনি জানান, সমাবেশে যোগ দিতে সকাল ৮টায় এলাকা থেকে বাসে করে যাত্রা শুরু করেন তারা।

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং জেলার পুত্রবধূ তাদের সঙ্গে কথা বলবেন বলে আমরা খুবই খুশি।’
    অনেক পুরুষকে নীল টি-শার্ট এবং নীল ক্যাপ পরতে দেখা যায় যখন মহিলারা রঙিন শাড়ি এবং নীল ক্যাপ পরেন।

    দলের সহকর্মীদের মতো সাদা টি-শার্ট ও হাতে ছোট জাতীয় পতাকা নিয়ে সাদা ক্যাপ পরা ১ নম্বর ওয়ার্ড থেকে আসা ফজলুর রহমান (৭৩) বলেন, রংপুরের সার্বিক উন্নয়নে তার অবদান শোধ করা সম্ভব নয়।

    জামাকাপড় ও লাঠি দিয়ে তৈরি একটি ছোট নৌকা নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড থেকে আসা সাইফুল (৪৫) বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তিনি কারণ, তিনি রংপুরের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছেন ও জেলার ব্যাপক উন্নয়ন করেছেন এবং অঞ্চলটিকে মঙ্গামুক্ত করেছেন। খাদ্য উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।
    আজকের জনসভাকে রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের প্রতি তাদের শক্তি ও জনসমর্থন প্রদর্শন করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তৎপর রয়েছে। আগামী ডিসেম্বরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে।
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং বলেন, তারা রংপুরে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম করবেন এবং অনুষ্ঠানস্থলের আশেপাশে ১০ লাখের বেশি লোকের সমাগম হবে।

    রংপুর জেলা আ’লীগের আহ্বায়ক একেএম সায়াদাত হোসেন বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে সাধারণ মানুষ উৎসাহী হয়ে উঠেছে। কারণ, তার গতিশীল নেতৃত্বে সমগ্র রংপুর প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন দেখেছে।

    নগর আ’লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বাসস’কে জানান, ১০ লাখ লোকের অংশগ্রহণ নিশ্চিত করে আগের সব রেকর্ড ভেঙ্গে মহাসমাবেশকে সফল করতে তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন।
    উভয় নেতা বলেন, রংপুরের অভিভাবকত্ব গ্রহণের পর আ’লীগ সভাপতি প্রতিটি ক্ষেত্রেই অসামান্য উন্নতি করেছেন।

    নতুন হাসপাতাল নির্মাণ এবং শয্যা সংখ্যা বৃদ্ধির সাথে মেডিকেয়ার পরিষেবার উন্নতিসহ অসংখ্য ব্রিজ, কালভার্ট এবং রাস্তা নির্মাণের মতো ব্যাপক অবকাঠামোগত অগ্রগতি জেলাবাসী প্রত্যক্ষ করেছে।

    আওয়ামী লীগ নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছেন, বিপুল ফসল উৎপাদনে সহায়তা করার উদ্যোগ নিয়েছেন, রংপুরকে শিক্ষার কেন্দ্রে পরিণত করেছেন এবং অন্যান্য জেলা ও রাজধানীর সাথে এর যোগাযোগ বৃদ্ধি করেছেন।

    তারা আরও বলেন, প্রধানমন্ত্রী রংপুরকে বিভাগ করেছেন, রংপুর সিটি করপোরেশনও করেছেন।

    ডা. দেলোয়ার বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকারের আমলে ১২০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

    সমাবেশকে সফল করতে আ’লীগ নেতারাও মিটিং, লিফলেট বিতরণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকার বিভিন্ন পয়েন্টে এবং জেলার প্রতিটি রাস্তা-ঘাটে মাইকিং করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালে প্রায় ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

    সূত্র: বাসস

  • আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক : তথ্যমন্ত্রী

    আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক : তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: চট্টগ্রামের জনপ্রিয় ‘একুশে পত্রিকা’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    আজ এক শোক বার্তায় হাছান মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজ খবর রাখতেন। কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।

    মন্ত্রী বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক।

    তিনি বলেন, তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

    উল্লেখ্য, আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদার ইন্তেকাল করেন। আজ বুধবার বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জানাজা, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • এসেনসিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি লোপাটের বিষয়টি অনুসন্ধান শেষে হাইকোর্টকে জানাতে নির্দেশ

    এসেনসিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি লোপাটের বিষয়টি অনুসন্ধান শেষে হাইকোর্টকে জানাতে নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) ২০২০-২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি প্রায় ৪৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির ঘটনা দুদক বিধি অনুসারে অনুসন্ধান করতে পারবে।

    অনুসন্ধান করে তা হাইকোর্টকে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা স্বতঃপ্রণোদিত রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

    আদালতে এসেনসিয়াল ড্রাগসের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট ড. কাজী আকতার হামিদ, মোতাহার হোসেন সাজু ও আবদুন নূর দুলাল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান।

    সিনিয়র এডভোকেট ড. কাজী আকতার হামিদ আদালতের আদেশের বিষয়টি বাসস’কে জানান।

    বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ১২ মার্চ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দিয়েছিলেন। এরপর দুদক অনুসন্ধান শুরু করে।

    গত ১১ মার্চ দৈনিক পত্রিকাটিতে ‘দুর্নীতির আখড়া এসেনশিয়াল ড্রাগস সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট’ শীর্ষক শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এ এক সরকারি অর্থ লুটপাটের স্বর্গরাজ্য। ক্যান্টিন বন্ধ। কিন্তু বিল তোলা হয়েছে ভর্তুকির। কাঁচামালের তুলনায় ওষুধের উৎপাদন কম দেখিয়ে করা হয়েছে তছরুপ। বিধি লঙ্ঘন করে টেন্ডার প্রদান। বিনা বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক ভিত্তিতে নিয়োগ বাণিজ্য এমন কোনো অনিয়ম নেই যা হয়নি এখানে। এটি দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানি লিমিটেডে (ইডিসিএল)। শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটেই আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। গত ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটিতে।

    সূত্র: বাসস

  • এলপিএলে ব্যাট-বল হাতে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন সাকিব

    এলপিএলে ব্যাট-বল হাতে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন সাকিব

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ আগস্ট, ২০২৩: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে আবারও ঝলসে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পর পর দুই ম্যাচেই ব্যাট –বল হাতে সফল বিশ্বসেরা এই অলরাউন্ডার। গতরাতে গল টাইটান্সের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুন্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

    কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব।

    সাকিবকে পেয়ে মারমুখী হয়ে উঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১শ রান পায় গল। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দু’টি ছক্কা মারেন সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার আগে সাকিব ২টি ছক্কায় ২১ বলে ৩০ রান করেন ।
    ২৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট।

    জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব। পাকিস্তানের আসিফ আলিকে ৩ রানে শিকার করেন তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানী আমির জামালকে ৬ রানে বিদায় দেন তিনি।

    শেষ পর্যন্ত ১৭ বল বাকী থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। ব্যাট-বল হাতে সফল হলেও ম্যাচ সেরা হতে পারেনি সাকিব।

    সূত্র: বাসস

  • একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই

    একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: চট্টগ্রামের জনপ্রিয় একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই।

    আজ বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বেশ কিছুদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং একইসাথে তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজ খবর রাখতেন। কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।

    আজ বাদ যোহর চট্রগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • দিনব্যাপী সফরে রংপুরে প্রধানমন্ত্রী

    দিনব্যাপী সফরে রংপুরে প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট ২০২৩: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ বিকেলে রংপুরে পৌঁছেছেন।

    বেলা ১ টা ১৩ মিনিটে হেলিকপ্টারে চড়ে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছার পর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি রংপুর বিভাগীয় সরকারি তিনি বিকেল ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আর এই সমাবেশের ব্যাপারে আওয়ামী লীগ নেতারা আশা করছেন রংপুরে এটি হবে বৃহত্তম সমাবেশ এবং সর্বস্তরের ১০ লাখ মানুষ সমাবেশে যোগ দেবেন।

    ঢাকা ও রাজশাহীর কর্মীরা নৌকা আদলে একটি বড় মঞ্চ তৈরি করেছেন। এই মঞ্চে একসঙ্গে ৩শ’ নেতাকর্মী বসতে পারবেন।

    রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রায় ১২ বছর পর এই মঞ্চ থেকে বিশাল জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর পীরগঞ্জ ও তারাগঞ্জ সফরের প্রায় পাঁচ বছর পর রংপুর জেলায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

    প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাজসজ্জা ও আলোকসজ্জায় পুরো রংপুর সেজেছে নতুন রূপে। শহরের বিভিন্ন সড়ক সাজানো হয়েছে।

    জাতির পিতা, তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার এবং রঙিন ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে অধিকাংশ উঁচু ভবন, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন দেওয়াল। এছাড়া বিভিন্ন সড়কে তোরণ ও স্বাগত গেট তৈরি করা হয়েছে।

    আজকের জনসভাকে রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে এবং আগামী ডিসেম্বরের শেষের দিকে বা নতুন বছরের শুরুতে দিকে অনুষ্ঠিতব্য পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের শক্তি ও জনসমর্থন দেখাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তৎপর রয়েছে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, অনুষ্ঠানস্থল পরিদর্শন করে বলেন, তারা রংপুরে বৃহত্তম জনসমাগম করবেন। তিনি আরো বলেন, এই সমাবেশে ১০ লাখেরও বেশি লোকের সমাগম হবে।
    রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সায়াদাত হোসেন বকুল বলেন, দলের সভাপতির গতিশীল নেতৃত্বে পুরো রংপুর একটি উন্নত জেলায় পরিণত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে সাধারণ মানুষ উৎসাহী হয়ে উঠেছেন।

    নগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বাসস’কে বলেন, সমাবেশে ১০ লাখ লোকের অংশগ্রহণ নিশ্চিত করে আগের সব রেকর্ড ভাঙ্গার মধ্যদিয়ে এই ‘মহাসমাবেশকে সফল’ করতে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।

    উভয় নেতা বলেন, রংপুরের অভিভাবকত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সভাপতি প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। এসবের মধ্যে রয়েছে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন। আর এসব অবকাঠামোগত উন্নয়নের মধ্যে রয়েছে অসংখ্য ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, মেডিকেয়ার সার্ভিসসহ নতুন হাসপাতাল নির্মাণ এবং হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং প্রতিটি বাড়িতে বিদ্যুৎ প্রদান।

    তারা আরও বলেন, প্রধানমন্ত্রী রংপুর বিভাগ করেছেন এবং রংপুরকে সিটি কর্পোরেশন ও করেছেন।
    ডা. দেলোয়ার বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকারের আমলে এক হাজার দুইশ’ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

    মহাসমাবেশ সফল করতে ঘনবসতিপূর্ণ এলাকার বিভিন্ন পয়েন্টে এবং রংপুরের প্রতিটি রাস্তা-ঘাটে মাইকিং করা হয় এবং আওয়ামী লীগ নেতারাও বৈঠক ও লিফলেট বিতরণ করেন।

    দুপুর ১২টার মধ্যে অনুষ্ঠানস্থল লোকে লোকারণ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতারা।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফরকালে প্রায় ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অন্যান্য পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

    সূত্র: বাসস

  • উত্তরবঙ্গকে ঘিরে শেখ হাসিনা তাঁর স্বপ্নের গল্প শোনাবেন : সেতুমন্ত্রী

    উত্তরবঙ্গকে ঘিরে শেখ হাসিনা তাঁর স্বপ্নের গল্প শোনাবেন : সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ আগস্ট ২০২৩: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর স্বপ্নের গল্প শোনাবেন।

    আজ মঙ্গলবার দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রুপ নিবে। এই জনসমুদ্র মহাসমুদ্রে রুপ নিবে এবং রংপুরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল।

    সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে যত প্রোপাগান্ডা হোক, বিষোদগার করুক, আন্দোলনের নামে যতই বিশৃঙ্খলা করুক ষড়যন্ত্র করুক শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী করি না। আমাদের শক্তি এই দেশের জনগণ।

    তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। অত্যাচারী সেই অর্থ পাচারকারী সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদী অপশক্তি এদের হাতে আমাদের মাতৃভূমিকে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ।

    এর আগে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

    সূত্র: বাসস

  • নানান কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্টের প্রথম দিন অতিবাহিত

    নানান কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্টের প্রথম দিন অতিবাহিত

    www.HelloBangla.News – জাতীয় – ১ আগস্ট ২০২৩: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোর মিছিল, রক্তদান, আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে শোকাবহ আগস্টের প্রথম দিন।

    ১৯৭৫ সালের এ মাসের পনের তারিখে বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

    আগস্ট মাসের শুরুর প্রথম প্রহরেই সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল বের করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একই কর্মসূচি পালন করে বাংলাদেশ মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।

    বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটির সামনে সংগঠন তিনটির নেতা-কর্মীরা প্রজ্বলিত মোমবাতি হাতে জড়ো হন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

    আলোর মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

    ছাত্রলীগের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

    শোকবহ আগস্টের প্রথম দিনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষক লীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে। মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগ আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী ও ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

    এদিকে শোকের মাসের প্রথম দিন মঙ্গলবার যুবলীগের পক্ষ থেকে মাসব্যাপী কোরআন খতম শুরু হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুঃস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

    শোকাবহ আগস্ট পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মাসবাপী কর্মসূচি পালন করবে।

    সূত্র: বাসস

  • চীনে ঝড়-বৃষ্টিতে প্রাণহানি

    চীনে ঝড়-বৃষ্টিতে প্রাণহানি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ আগস্ট ২০২৩: চীনে ঝড়-বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি হয়েছে; আজ ভোর ৬টা পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৭ জন! চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে যে, গত ২৯ জুলাই থেকে টাইফুন ডকসুরির প্রভাবে দেশটির রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতের আজ চতুর্থ দিন!

    নদীগুলো সর্বস্তরের বিপদসীমা অতিক্রম করায়, বেইজিং গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা সংরক্ষণ জলাধার ব্যবহার করতে বাধ্য হয়েছে। সোমবার রাত পর্যন্ত, ১০০টিরও বেশি পাহাড়ী রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ১ লাখ ২৭ হাজারেরও বেশী মানুষকে!

    আজ মঙ্গলবার সকাল ছয়টায় বেইজিংয়ে ২৫৭.৯ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    সূত্র: বাসস