Author: Hello Bangla News

  • রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ২৬১ মিলিয়ন ডলার দিবে এডিবি

    রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ২৬১ মিলিয়ন ডলার দিবে এডিবি

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩ আগস্ট, ২০২৩ : রামপুরা থেকে রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত বাংলাদেশ সরকারের চার লেন, সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে ২৬১ মিলিয়ন ডলার বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ।

    আজ এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা বলা হয়েছে।

    প্রকল্পটি যানজট নিরসন করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে উন্নত যোগাযোগ স্থাপন করবে।

    বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে সর্বাধিক ১৯৩ মিলিয়ন ডলার ঋণের মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে।

    দাতারা অবশিষ্ট ৬৮ মিলিয়ন ইক্যুইটি বিনিয়োগ হিসোবে প্রদান করেছে। আজ এডিবি একথা জানিয়েছে।
    এডিবি প্রকল্পের কাঠামো, আলোচনা, দরপত্রে সহায়তা করেছে এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধা প্রদানে সহায়তা করেছে।

    এডিবি’র মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপি অফিসের প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, ‘আমরা এই এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের প্রস্তুত, বাজারজাতকরণ এবং আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারি কর্তৃপক্ষের সাথে কাজ করেছি।’

    তিনি বলেন, ‘এটি ঢাকা ও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেট এবং বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর সুবিধা প্রদান করবে।’

    কাওয়াওয়াকি বলেছেন, রামপুরা-আমুলিয়া-ডেমরা পিপিপি প্রকল্পটি মার্কিন ডলার এবং রুপির বিনিময় হারের সাথে আংশিক রাজস্ব যুক্ত একটি প্রাপ্যতা প্রদানের ব্যবস্থার অধীনে বিতরণ করা হয়েছিল। যেখানে ঢাকা বাইপাস রোড পিপিপির প্রথম সড়ক লেনদেনের জন্য ন্যূনতম রাজস্ব গ্যারান্টি হিসেবে ৩৭০ মিলিয়ন নির্ধারন করা হয়েছিল।

    তিনি বলেন, ‘এডিবি তাই অবকাঠামো খাতে ভবিষ্যতে বেসরকারি খাতের বিনিয়োগের জন্য বাংলাদেশে উভয় ধরনের পেমেন্ট মেকানিজমের পথ প্রশস্ত করতে সাহায্য করেছে।’

    চুক্তিটি বিনিয়োগের জন্য একটি সম্পদ শ্রেণী হিসেবে রাস্তা পিপিপি বিকাশে এডিবি কর্তৃক গৃহীত একটি প্রোগ্রাম্যাটিক পদ্ধতির অংশ। বাংলাদেশে লেনদেন উপদেষ্টা হিসেবে এডিবি’র সাথে পিপিপি লেনদেনের এটি দ্বিতীয় সফল আর্থিক সমাপ্তি।

    এডিবি বর্তমানে জয়দেবপুর-ময়মনসিংহ এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিষয়ে সরকারকে পরামর্শ দিচ্ছে, যা ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে সংযোগ উন্নত করবে।

    রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ের নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ করা হবে ২৫ বছরের মধ্যে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে।

    সূত্র: বাসস

  • মঙ্গা যাতে আর ফিরে না আসে সেজন্য সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী

    মঙ্গা যাতে আর ফিরে না আসে সেজন্য সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ আগস্ট, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল, ২ আগস্ট (বুধবার) উত্তরাঞ্চলে পুনরায় যাতে আর মঙ্গা বা দুর্ভিক্ষ ফিরে না আসে তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

    রংপুর জিলা স্কুল মাঠে দলের বিভাগীয় মহাসমাবেশে যোগদান শেষে হেলিকপ্টার যোগে ঢাকা রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষেন আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন।

    ২ আগস্ট বিকেলে রংপুর সার্কিট হাউজে বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধাসমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে আর যাতে মঙ্গা ফিরে না আসে সে জন্য কাজ করুন।’

    জনগণ যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে জন্য তিনি সরকারি কর্মকর্তাদের উদ্ভাবনী ধারনা তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

    প্রধানমন্ত্রী বলেন, এক সময় রংপুর অঞ্চলকে মঙ্গা পিড়ীত এলাকা হিসেবে বিবেচনা করা হতো।

    তিনি বলেন, ‘তবে গত সাড়ে ১৪ বছরে সরকারের প্রচেষ্টায় রংপুর অঞ্চলে আর কখনো মঙ্গা দেখা যায়নি। পুনরায় মঙ্গা ফিরে না আসার ব্যবস্থা আমরা করতে পেরেছি।

    প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমের জন্য সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

    তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে নীতি, পরিকল্পনা, অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় সব কিছু দিতে পারি। তবে, তৃণমূলে থেকে আপনাদেরকেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। সুতরাং, সব কিছু আপনাদেরই হাতে।’দেয়া হয়।

    সূত্র: বাসস

  • পাকিস্তানে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি সঞ্জু

    পাকিস্তানে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি সঞ্জু

    www.HelloBangla.News – বিনোদন – ৩ আগস্ট, ২০২৩ : বলিউডে অনেক বিখ্যাত ছবি হয়েছে যা ভারত পাকিস্তান দুই দেশেই ব্যবসা করতে সক্ষম হয়েছে। সাধারণত যে সব অভিনেতার ছবি ভারতে হিট হয় ঠিক তাদের ছবি পাকিস্তানেও ব্যবসা করে । এই দিক দিয়ে শাহরুখ খান, সালমান খান, আমির খান বা অক্ষয় কুমারের ছবি দুই দেশেই হিট হওয়ার কথা। কিন্তু এই সব সফল বলি অভিনেতার ছবি পাকিস্তানের বক্স অফিসে হিট হতে পারেননি । বরং সেখানকার বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করে শীর্ষস্থান অধিকার করেছে অন্য বলি তারকার ছবি। তিনি হচ্ছেন রণবীর কপূর। এই অভিনেতার ‘সঞ্জু’ ছবিটি ভারতে ব্যবসা সফল হয়িছিলো।

    এখানে কয়েটি ছবির নমুনা তুলে ধরা হেয়েছে বিশেষ ভাবে যে ছবিগুলো ভারত ও পাকিস্তান দুই দেশেই সফল ব্যবসা করেছে। কিন্তু সঞ্জু ভারতে তেমন সফল না হলেও পাকিস্তানে বক্স অফিসে হিট হয়েছিলো।

    ২০১৩ সালে বিজয়কৃষ্ণ আচার্যের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ধুম ৩’। আমির খান এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। আমিরের পাশাপাশি তারকাখচিত এই ছবিতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং জ্যাকি শ্রফের মতো বলি তারকাদের। ১০০ কোটি টাকা বাজেটের ‘ধুম ৩’ ছবিটি মুক্তির পর প্রায় ৫৫৭ কোটি টাকার ব্যবসা করে। পাকিস্তানেও এই ছবি মুক্তি পেয়েছিল। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিস থেকে ২৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবিটি।

    পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমিরের আরও একটি ছবি। রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিটি ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আমিরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, সৌরভ শুক্লের মতো বলি তারকারা। ১২২ কোটি টাকার বাজেটে তৈরি ‘পিকে’ ছবিটি প্রায় ৭৭০ কোটি টাকার ব্যবসা করে। পাকিস্তানেও মুক্তি পেয়েছিল এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘পিকে’ পাকিস্তানের বক্স অফিস থেকে ২২ কোটি টাকা উপার্জন করে।

    ‘পিকে’ মুক্তি পাওয়ার এক বছর পর ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান খান, কারিনা কপূর খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। ৯০ কোটি টাকা বাজেটে তৈরি কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে ১০ গুণ বেশি আয় করে। পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিস থেকে ছবিটি ২৩ কোটি টাকা আয় করে।
    ২০১৫ সালে রোহিত শেট্টির পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে’ ছবিটি। নব্বইয়ের দশকের বড় পর্দার হিট জুটি শাহরুখ-কাজলকে বহু বছর পর একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। শাহরুখ এবং কাজল ছাড়াও ‘দিলওয়ালে’ ছবিতে জুটি বেঁধেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় জনি লিভার এবং বরুণ শর্মার মতো কৌতুকাভিনেতাদের। ১৩৫ কোটি টাকার বাজেটে তৈরি ‘দিলওয়ালে’ ছবিটি ৩৭৬ কোটি টাকার ব্যবসা করে। পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে’ ছবিটি। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিস থেকে ২০ কোটি টাকার ব্যবসা করে শাহরুখের ছবি।

    শাহরুখ, আমির, সলমনের ছবি পাকিস্তানে মুক্তি পেলেও তাঁদের সকলকে ছাপিয়ে গিয়ে পাকিস্তানের বক্স অফিসের শীর্ষস্থান অধিকার করে নিয়েছেন বলিপাড়ার অন্য এক অভিনেতা। আর তিনি হচ্ছে রণবীর কাপূর অভিনিত ছবি সঞ্জু ছবিটি। ২০১৮ সালে বলি অভিনেতা সঞ্জয় দত্তের জীবনকাহিনির উপর ভিত্তি করে তৈরি করা হয় ‘সঞ্জু’ ছবিটি। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজকুমার হিরানি। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর কপূরকে। রণবীরের পাশাপাশি ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল, মনীষা কৈরালা, সোনম কপূর, অনুষ্কা শর্মা, পরেশ রাওয়ালের মতো তারকারা।

    ৯৬ কোটি টাকা বাজেটে তৈরি ‘সঞ্জু’ ছবিটি বক্স অফিস থেকে আনুমানিক ৫৮৭ কোটি টাকার ব্যবসা করে।
    পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল ‘সঞ্জু’। বলিউডের যে সমস্ত ছবি পাকিস্তানে মুক্তি পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করে নজির গড়েছে ‘সঞ্জু’। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিসে ৩৭ কোটি ৬০ লক্ষ টাকার ব্যবসা করে রণবীরের এই ছবি।
    তবে এর অর্থ এই নয় যে রণবীর ভারতে আমির, শাহরুখ, শালমান খানের থেকে পাকিস্তানে খুব জনপ্রিয়। কখন কোন ছবি কাকে ভালো লেগে যাবে সেটা নির্ভর করে কাহিনী ও অন্যান্য প্রাসঙ্গীক বিষয়ের উপর। আর সেই কারণেই ছবিটি পাকিস্তানে হিট হতে পেরেছিলো।

    সূত্র: বাসস

  • পণ্য রপ্তানি বাণিজ্য থেকে জুলাইয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে

    পণ্য রপ্তানি বাণিজ্য থেকে জুলাইয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩ আগস্ট, ২০২৩ : পণ্য রপ্তানি বাণিজ্যে নতুন অর্থবছরের (২০২৩-২৪) প্রথম মাস, জুলাইয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

    আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির পাশাপাশি লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে জুলাইয়ের রপ্তানি আয়।

    রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আজ বুধবার ইপিবি এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।

    ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৫৯ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। এর আগের বছরের (২০২২-২৩) জুলাইয়ে রপ্তানির পরিমাণ ছিল ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলার। সেই হিসেবে নতুন অর্থবছরের প্রথম মাসে রপ্তানি প্রবৃদ্ধি ১৫ দশমিক ২৬ শতাংশ।

    গত জুলাইয়ে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪৪৮ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে লক্ষ্যমাত্রার তুলনায় ১১ কোটি ১৯ লাখ ডলার সমমূল্যের পণ্য বেশি রপ্তানি হয়েছে। যা শতকরা হিসেবে ২ দশমিক ৫০ শতাংশ বেশি।

    বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাসসকে বলেন, ‘বছরের শুরুতে এরকম একটা খবর আমাদের জন্য খুবই ইতিবাচক। বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে এ ধরনের প্রবৃদ্ধি অর্জন আমাদেরকে কাজ করার প্রতি উৎসাহ যোগাবে।’

    তিনি মনে করেন রপ্তানি আয় বাড়ার মূল কারণ ইউনিট প্রতি পোশাকের মূল্য বেড়েছে। ক্রয় আদেশ কম হওয়ায় রপ্তানি পণ্যের পরিমাণ কমে গেছে, কিন্তু উচ্চ মূল্যের কারণে রপ্তানি আায় বেড়েছে।

    ফারুক হাসান বলেন, আমরা এখন উচ্চ মূল্যের পোশাক তৈরি করছি। পণ্যের মধ্যে অনেক বৈচিত্র্য আনা হয়েছে। এছাড়া কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব-আমিরাতসহ নতুন নতুন বাজারে আমাদের রপ্তানি বাড়ছে। যা সামগ্রিকভাবে রপ্তানি আয় সম্প্রসারণে ভুমিকা রাখছে।

    বৈশ্বিক পর্যায়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পোশাক রপ্তানির পরিসংখ্যাণ ১ আগস্ট, প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডব্লিউটিও’র হিসেবে ২০২২ সালে বিশ্ববাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার অনেক বেড়েছে। যা সত্যিকার অর্থে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর।

    তিনি বলেন, ২০২১ সালের তুলনায় গতবছর ১১ বিলিয়ন ডলারের বেশি পোশাক রপ্তানি হয়েছে। ২০২১ সালে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার ছিল ৬ দশমিক ৩৭ শতাংশ। ২০২২ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৭ শতাংশ।

    তবে পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে ভ্যাট ও শুল্ক সংক্রান্ত সেবা আরও সহজ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।

    জুলাইয়ের রপ্তানি তথ্য থেকে দেখা যাচ্ছে, মাসটিতে নিট ও ওভেন মিলিয়ে ৩৯৫ কোটি ৩৭ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪৩ শতাংশ বেশি। গত বছরের জুলাইয়ে ৩৩৬ কোটি ৬৯ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল।

    আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি হয়েছে ২২৬ কোটি ৬৪ লাখ ডলারের। প্রবৃদ্ধি ২২ দশমিক ২৪ শতাংশ। ওভেন পণ্য রপ্তানি দাঁড়িযেছে ১৬৮ কোটি ৭২ লাখ ডলারের; প্রবৃদ্ধি ১১ দশমিক ৫৪ শতাংশ।

    জুলাই মাসে কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে ৭ কোটি ২৫ লাখ ডলারের; প্রবৃদ্ধি ১৪ দশমিক ৫৩ শতাংশ। প্লাস্টিক পণ্য রপ্তানি ১ কোটি ৩৭ লাখ ডলারের; প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬৪ শতাংশ। ৪ কোটি ডলারের জুতা রপ্তানি হয়েছে;প্রবৃদ্ধি ১৪ দশমিক ৪১ শতাংশ।

    সূত্র: বাসস

  • আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ : সেতুমন্ত্রী

    আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ : সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ আগস্ট, ২০২৩ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাপে সরকার কোন চাপ অনুভব করছে না।

    তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ও নির্বাচন কমিশন বিলুপ্তি নিয়ে কোন কথা বলেননি। তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন, যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কোন কথা হয়নি।

    সাক্ষাৎকালে আওয়ামী লীগের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

    এদিকে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। সেখানে কোন সংঘাত হবে না। সরকার, মিডিয়া, সুশীল সমাজ, অন্যান্য রাজনৈতিক দল সকলে তাদের ভূমিকা রাখতে পারবে।

    বিএনপির প্রতি যুক্তরাষ্ট্র বেশি সখ্যতা দেখাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র কোন নির্দিষ্ট দলকে সমর্থন করে না। কারও পক্ষে কাজ করছে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আমরা ভাবছি না।

    সূত্র: বাসস

  • আজ আদালতে হাজির হতে পারেন ট্রাম্প

    আজ আদালতে হাজির হতে পারেন ট্রাম্প

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ আগস্ট, ২০২৩ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনকে উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। সেই পেক্ষিতে আজ বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হবেন বলে আশা করা হচ্ছে। এমন সময় তার বিরুদ্ধে আনীত মামলার রায় দেয়া হলো যখন তিনি ২০২৪ সালের হোয়াইট হাউসে যাওয়ার পথ বন্ধ হয়ে একটি অন্ধকার অধ্যায় নেমে আসবে। কেননা, ইতোমধ্যে তিনি রিপাবলিকান মনোনীত প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন।

    ৭৭ বছর বয়সী ট্রাম্প ম্যাজিস্ট্রেট বিচারক মক্সিলা উপাধ্যায়ের সামনে বিকেল ৪টায় (২০০০ এগঞ) শুরু হওয়া শুনানিতে দোষী না হওয়ার আবেদন করবেন বলে আশা করা হচ্ছে।

    ট্রাম্প এবং ছয়জন অজ্ঞাত পরিচয়সহ ষড়যন্ত্রকারীরা ২০২০ সালের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিলেন। এতে ট্রাম্পের তৃতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পথকে রুদ্ধ করে দিয়েছে।

    বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পৃষ্ঠার অভিযোগ উন্মোচন করেছেন যাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আমেরিকান ভোটারদের তার মিথ্যা দাবি দিয়ে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেন।

    ট্রাম্পের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, ‘চক্রান্তের উদ্দেশ্য ছিল নির্বাচন জালিয়াতির জ্ঞাতসারে মিথ্যা দাবি ব্যবহার করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ ফলাফলকে উল্টে দেওয়া।’

    হেগের প্রাক্তন যুদ্ধাপরাধের প্রসিকিউটর স্মিথ, ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে তার ক্ষতির পর ট্রাম্পের পদক্ষেপকে সরাসরি ক্যাপিটলে আক্রমণের সাথে যুক্ত করেছেন। যাকে তিনি ‘আমেরিকান গণতন্ত্রের আসনে অভূতপূর্ব আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

    স্মিথ বলেছিলেন ‘এটি মিথ্যা দ্বারা ইন্ধন দেওয়া হয়েছিল।’ ‘যুক্তরাষ্ট্রের সরকারের একটি বেডরক ফাংশনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আসামীর দ্বারা মিথ্যাচার, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সংগ্রহ, গণনা এবং প্রমাণ করার প্রক্রিয়া।’
    ট্রাম্প ইতোমধ্যেই আগামী বছরের মে মাসে ফ্লোরিডায় বিচারের জন্য যাওয়ার কথা রয়েছে। তিনি ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেটে শীর্ষ গোপন সরকারি নথি নিয়েছিলেন এবং সেগুলো ফেরত দিতে অস্বীকার করেছিলেন।

    দু’বার অভিশংসিত প্রাক্তন প্রেসিডেন্ট ও নিউইয়র্কে একজন পর্ন তারকাকে নির্বাচনের আগের দিন চুপচাপ থাকার জন্য নগদ অর্থ দেন। ফলে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি ।

    সূত্র: বাসস

  • ১৫টি রাশিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের

    ১৫টি রাশিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ আগস্ট, ২০২৩ : কিয়েভে গতরাতে হামলা চলাকালে প্রায় ১৫টি রাশিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে রাজধানীতে এটি ছিল দ্বিতীয় দফার ড্রোন হামলার ঘটনা।

    বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভের আকাশে প্রায় ১৫টি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করেছে, বলে জানিয়েছেন, কিয়েভ নগরীর সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো। তবে কারা ড্রোন হামলা চালায় তিনি তা উল্লেখ করেননি।

    তিনি বলেন, প্রাথমিক তথ্যে ক্ষতির বা হতাহতের কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

    পপকো আরও বলেন, হামলাকারীরা শাহেদ ড্রোনের ব্যারেজ ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা সময় ধরে এসব ড্রোন হামলা চালানো হয়।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই রাশিয়া বারবার ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে।

    কিছুদিন আগে বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার জন্য পরামর্শ দিয়েছিল কিয়েভের সামরিক প্রশাসন ।

    সূত্র: বাসস

  • যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ আগস্ট, ২০২৩: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়ছে । তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার প্রচেষ্টা চালিযেছিলেন তিনি। এর ফলে সাবেক এই প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ফিরে যাওয়ার জন্য প্রচারণা চালানো এখনও পর্যন্ত সবচেয়ে গুরুতর আইনি হুমকি।

    ৭৭ বছর বয়সী ট্রাম্পের জন্য এটি মার্চ থেকে তৃতীয় ফৌজদারি অভিযোগ এবং তার বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র এবং একটি বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আগামী বছরের মে মাসে ফ্লোরিডায় বিচারের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। তাঁর বিরুদ্ধে সরকারি গোপন তথ্যগুলাকে ভুলভাবে পরিচালনা করার অভিযোগে রয়েছে।

    নতুন অভিযোগগুলো তিক্ত এবং বিভক্ত প্রেসিডেন্ট প্রচারাভিযানের শীর্ষে থাকা ট্রাম্পকে আরও আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের আনা অভিযোগে ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং একটি সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। ২০২১-এর ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনে বিজয়কে চ্যালেঞ্জ করার জন্য তার বিরুদ্ধে অভিয়োগ আনা হয়েছে।

    ৭৭ বছর বয়সী মি. ট্রাম্পকে ওয়াশিংটনের একটি গ্র্যান্ড জুরি কর্তৃক প্রদত্ত ৪৫ পৃষ্ঠার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কারণ, তিনি ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার মিথ্যা দাবি করে আমেরিকান ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন।

    ট্রাম্পের বিরুদ্ধে আনীত অভিয়োগে বলা হয়েছে ‘নির্বাচনের দিনের কিছুক্ষণ পরে ৩ নভেম্বর, ২০২০ আসামী তার অপরাধমূলক ষড়যন্ত্র শুরু করেছিলেন।’ ‘ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল নির্বাচনে জালিয়াতির মাধ্যমে মিথ্যা দাবি করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ ফলাফলকে উল্টে দেওয়া।’

    হেগের একজন প্রাক্তন যুদ্ধাপরাধের প্রসিকিউটর স্মিথ সাংবাদিকদের বলেছেন, ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের দিয়ে ক্যাপিটলে হামলা ছিল ‘আমেরিকান গণতন্ত্রের আসনে একটি নজিরবিহীন আক্রমণ।’ ‘মিথ্যা অভিযোগ এনে ট্রাম্প হামলায় ইন্ধন দিয়েছিলেন।’

    যুক্তরাষ্ট্রের সরকারের একটি বেডরক ফাংশনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আসামীর দ্বারা মিথ্যাচার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সংগ্রহ, গণনা এবং প্রমাণ করার দেশটির প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা।

    ডোনাল্ড ট্রাম্প প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট। যিনি দুবার অভিশংসনের মুখে পড়লেন।

    সূত্র: বাসস

  • গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি : স্পিকার

    গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি : স্পিকার

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি।

    আজ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড’র যৌথ আয়োজনে ‘অ্যাডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন ইলেকশনস’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) আইন, ২০২৩’ শীর্ষক খসড়া বিলের উপর বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম। সভায় ইউএসএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন পরিচালক সুঞ্জাই রেনল্ডস কুপার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বক্তব্য দেন।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ও বাঙালির অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধানে সংরক্ষিত নারী আসন রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীর ক্ষমতায়নের রোল মডেল।

    স্পিকার বলেন, কোন গণতন্ত্রই নারীর অংশগ্রহণ ব্যতীত কার্যকর হতে পারে না। যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সে দেশের গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, নির্বাচনে জয় লাভ করতে রাজনৈতিক দলগুলো পুরুষ বা নারী প্রার্থী নয় বরং নির্দিষ্ট একটি আসনের জন্য যোগ্য প্রার্থীকেই বাছাই করে। তাই, মনোনয়ন প্রত্যাশীদের অব্যাহতভাবে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।

    স্পিকার বলেন, একজন নারী তার চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়ে যেমনটি বলতে পারে তা অন্যের পক্ষে বলা সম্ভব নয়। তাই নারীকে শুধুমাত্র নির্বাচিত হলেই হবে না, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে যেন অন্যের মুখাপেক্ষী না হয়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে, সেই সহায়ক পরিবেশও তৈরি করতে হবে নারীকেই।
    খসড়া বিল প্রস্তুতের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সেবায় আত্মনিয়োগ করে কাজ করলে নারী প্রতিনিধি রূপে তার কাজের স্বীকৃতি পাবে। এসময় তিনি নারীদের এগিয়ে নেওয়ার জন্য মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান।

    ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশের মেয়েরা বন্ধুর পথ পাড়ি দিয়ে রাজনৈতিক ক্ষমতায়ন লাভের জন্য কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

    সভায় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, হাবিবা রহমান খান, মনিরা সুলতানা, রওশন আরা মান্নান, কাজী কানিজ সুলতানা, আদিবা আনজুম মিতা, অ্যারমা দত্ত, শামীমা আক্তার খানম, শেরিফা কাদের এবং আফরোজা হক মতামত প্রদান করে বক্তব্য দেন।

    ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৩: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে আবারও জনগণকে সেবা করার সুযোগ দিতে তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেন, “নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।” প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে এখানে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য রাখছিলেন, যা জনসমুদ্রে পরিণত হওয়ায় অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকাগুলো নেতাকর্মীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে । রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মহা সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রী গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে বলেন, “এই বদলে যাওয়া বাংলাদেশ আরো উন্নত হবে। উন্নয়নশীল দেশ, এর পরে উন্নত দেশ। ডেল্টা প্লান করে দিয়েছি। সবক্ষেত্রে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকের তরুণ প্রজন্মই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আরো উন্নত করবে।” তিনি বলেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সেটাই আমি আপনাদের কাছে চাই। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে হাত তুলে প্রতিশ্রুতি দেয়ার অনুরোধ করলে, সকলে সমস্বরে দুই হাত তুলে প্রতিশ্রুতি দেন।

    শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ও ভাইদের হারানোর পর থেকে তিনি বাংলাদেশের জনগণকেই তার আপনজন বিবেচনা করেছেন এবং প্রয়োজনে দেশবাসীর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বাবা-মা-ভাই সব হারিয়েছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, এটাই তো আমার সংসার, এরাই আমার আপনজন। আপনাদের মাঝেই আমি খুঁজে পাই- আমার বাবা-মা’র স্নেহ, ভাই ও বোনের স্নেহ। কাজেই আপনাদের জন্য বাবার মত যদি প্রয়োজন হয়- এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মত জীবন দিতেও আমি প্রস্তুত। সেই কথাটাও আমি আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই।”

    প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সমাবেশে, তিনি ২ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে ২৭টি নবনির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অন্য পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরআগে তিনি বেলা সোয়া ১টায় হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছান। সেখান থেকে তাকে রংপুর সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি রংপুর বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

    সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম সায়াদত হোসেন বকুল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ড. দেলোয়ার হোসেন। মঞ্চে আওয়ামী লীগের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস