চীনে ঝড়-বৃষ্টিতে প্রাণহানি

চীনে-ঝড়-বৃষ্টিতে-১১-জনের-প্রাণহানি-আন্তর্জাতিক-১-আগস্ট-২০২৩.jpg
চীনে-ঝড়-বৃষ্টিতে-১১-জনের-প্রাণহানি-আন্তর্জাতিক-১-আগস্ট-২০২৩.jpg

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ আগস্ট ২০২৩: চীনে ঝড়-বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি হয়েছে; আজ ভোর ৬টা পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৭ জন! চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে যে, গত ২৯ জুলাই থেকে টাইফুন ডকসুরির প্রভাবে দেশটির রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতের আজ চতুর্থ দিন!

নদীগুলো সর্বস্তরের বিপদসীমা অতিক্রম করায়, বেইজিং গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা সংরক্ষণ জলাধার ব্যবহার করতে বাধ্য হয়েছে। সোমবার রাত পর্যন্ত, ১০০টিরও বেশি পাহাড়ী রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ১ লাখ ২৭ হাজারেরও বেশী মানুষকে!

আজ মঙ্গলবার সকাল ছয়টায় বেইজিংয়ে ২৫৭.৯ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী শিল্পকলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পরবর্তী নানান কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ আগস্টের প্রথম দিন অতিবাহিত