পাকিস্তানে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি সঞ্জু

পাকিস্তানে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি সঞ্জু - বিনোদন - ৩ আগস্ট ২০২৩
পাকিস্তানে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবি সঞ্জু - বিনোদন - ৩ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – বিনোদন – ৩ আগস্ট, ২০২৩ : বলিউডে অনেক বিখ্যাত ছবি হয়েছে যা ভারত পাকিস্তান দুই দেশেই ব্যবসা করতে সক্ষম হয়েছে। সাধারণত যে সব অভিনেতার ছবি ভারতে হিট হয় ঠিক তাদের ছবি পাকিস্তানেও ব্যবসা করে । এই দিক দিয়ে শাহরুখ খান, সালমান খান, আমির খান বা অক্ষয় কুমারের ছবি দুই দেশেই হিট হওয়ার কথা। কিন্তু এই সব সফল বলি অভিনেতার ছবি পাকিস্তানের বক্স অফিসে হিট হতে পারেননি । বরং সেখানকার বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করে শীর্ষস্থান অধিকার করেছে অন্য বলি তারকার ছবি। তিনি হচ্ছেন রণবীর কপূর। এই অভিনেতার ‘সঞ্জু’ ছবিটি ভারতে ব্যবসা সফল হয়িছিলো।

এখানে কয়েটি ছবির নমুনা তুলে ধরা হেয়েছে বিশেষ ভাবে যে ছবিগুলো ভারত ও পাকিস্তান দুই দেশেই সফল ব্যবসা করেছে। কিন্তু সঞ্জু ভারতে তেমন সফল না হলেও পাকিস্তানে বক্স অফিসে হিট হয়েছিলো।

২০১৩ সালে বিজয়কৃষ্ণ আচার্যের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ধুম ৩’। আমির খান এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। আমিরের পাশাপাশি তারকাখচিত এই ছবিতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং জ্যাকি শ্রফের মতো বলি তারকাদের। ১০০ কোটি টাকা বাজেটের ‘ধুম ৩’ ছবিটি মুক্তির পর প্রায় ৫৫৭ কোটি টাকার ব্যবসা করে। পাকিস্তানেও এই ছবি মুক্তি পেয়েছিল। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিস থেকে ২৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবিটি।

পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আমিরের আরও একটি ছবি। রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিটি ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আমিরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা, সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, সৌরভ শুক্লের মতো বলি তারকারা। ১২২ কোটি টাকার বাজেটে তৈরি ‘পিকে’ ছবিটি প্রায় ৭৭০ কোটি টাকার ব্যবসা করে। পাকিস্তানেও মুক্তি পেয়েছিল এই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘পিকে’ পাকিস্তানের বক্স অফিস থেকে ২২ কোটি টাকা উপার্জন করে।

‘পিকে’ মুক্তি পাওয়ার এক বছর পর ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান খান, কারিনা কপূর খান এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। ৯০ কোটি টাকা বাজেটে তৈরি কবীর খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তির পর বক্স অফিস থেকে ১০ গুণ বেশি আয় করে। পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিস থেকে ছবিটি ২৩ কোটি টাকা আয় করে।
২০১৫ সালে রোহিত শেট্টির পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে’ ছবিটি। নব্বইয়ের দশকের বড় পর্দার হিট জুটি শাহরুখ-কাজলকে বহু বছর পর একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। শাহরুখ এবং কাজল ছাড়াও ‘দিলওয়ালে’ ছবিতে জুটি বেঁধেছিলেন বরুণ ধওয়ান এবং কৃতি শ্যানন। পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় জনি লিভার এবং বরুণ শর্মার মতো কৌতুকাভিনেতাদের। ১৩৫ কোটি টাকার বাজেটে তৈরি ‘দিলওয়ালে’ ছবিটি ৩৭৬ কোটি টাকার ব্যবসা করে। পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে’ ছবিটি। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিস থেকে ২০ কোটি টাকার ব্যবসা করে শাহরুখের ছবি।

শাহরুখ, আমির, সলমনের ছবি পাকিস্তানে মুক্তি পেলেও তাঁদের সকলকে ছাপিয়ে গিয়ে পাকিস্তানের বক্স অফিসের শীর্ষস্থান অধিকার করে নিয়েছেন বলিপাড়ার অন্য এক অভিনেতা। আর তিনি হচ্ছে রণবীর কাপূর অভিনিত ছবি সঞ্জু ছবিটি। ২০১৮ সালে বলি অভিনেতা সঞ্জয় দত্তের জীবনকাহিনির উপর ভিত্তি করে তৈরি করা হয় ‘সঞ্জু’ ছবিটি। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজকুমার হিরানি। ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর কপূরকে। রণবীরের পাশাপাশি ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল, মনীষা কৈরালা, সোনম কপূর, অনুষ্কা শর্মা, পরেশ রাওয়ালের মতো তারকারা।

৯৬ কোটি টাকা বাজেটে তৈরি ‘সঞ্জু’ ছবিটি বক্স অফিস থেকে আনুমানিক ৫৮৭ কোটি টাকার ব্যবসা করে।
পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল ‘সঞ্জু’। বলিউডের যে সমস্ত ছবি পাকিস্তানে মুক্তি পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করে নজির গড়েছে ‘সঞ্জু’। মুক্তির পর পাকিস্তানের বক্স অফিসে ৩৭ কোটি ৬০ লক্ষ টাকার ব্যবসা করে রণবীরের এই ছবি।
তবে এর অর্থ এই নয় যে রণবীর ভারতে আমির, শাহরুখ, শালমান খানের থেকে পাকিস্তানে খুব জনপ্রিয়। কখন কোন ছবি কাকে ভালো লেগে যাবে সেটা নির্ভর করে কাহিনী ও অন্যান্য প্রাসঙ্গীক বিষয়ের উপর। আর সেই কারণেই ছবিটি পাকিস্তানে হিট হতে পেরেছিলো।

সূত্র: বাসস

পূর্ববর্তী পণ্য রপ্তানি বাণিজ্য থেকে জুলাইয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে
পরবর্তী মঙ্গা যাতে আর ফিরে না আসে সেজন্য সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টা চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী