Author: Hello Bangla News

  • নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়ন করবে র‌্যাব

    নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়ন করবে র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়নে স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‌্যাব।

    আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

    নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে কমান্ডার মঈন বলেন, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাবো। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‍্যাব।

    কমান্ডার মঈন আরও বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সম্প্রতি নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী, অস্ত্র উদ্ধার বেগবান হয়েছে। ১০টির বেশি বিদেশি অস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গাড়ি জব্দ করার কথাও জানান তিনি।

  • রিকশাচিত্র শিল্পীদের সংবর্ধনা দিয়েছে বাংলা একাডেমি

    রিকশাচিত্র শিল্পীদের সংবর্ধনা দিয়েছে বাংলা একাডেমি

    www.HelloBangla.News – বিনোদন – ২৬ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে রিকশাচিত্র। এই চিত্রগুলি এতটাই জীবন ঘনিষ্ঠ ও প্রাণবন্ত যেটা সবার মন ছুয়ে যায়। বিজয়ের মাস ডিসেম্বরে এই রিকশাচিত্রকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়েছে।  এই উপলক্ষে রিকশাচিত্র শিল্পীদের সংবর্ধনা দিয়েছে বাংলা একাডেমি।

    আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগ এ সংবর্ধনা দেয়।

    এতে দেশের বিভিন্ন জেলার ১১১ জন রিকশা চিত্রকরকে সার্টিফিকেট ও সম্মানসূক চাদর দেওয়া হয়।

    চলতি মাসের ৬ ডিসেম্বর (বুধবার) ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো)।

    অনুষ্ঠানে রিকশাচিত্র শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, “এনিমেল পেইন্ট দিয়ে সাধারণত চিত্র আঁকা হয় না। আমাদের রিকশাচিত্র শিল্পীরা এই অসাধ্য ও ব্যতিক্রমী কাজটি করে যাচ্ছেন। আমি অনুরোধ করব, তারা যাতে এটি বজায় রাখেন।”

    তিনি আরও বলেন, “পুরো ক্যাটালগটি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছি; দেখি, উনি রিকশাপেইন্টার ও তাদের ইতিহাসসহ সবই জানেন। করোনার সময় প্রায় ৭০ জন চিত্রকরকে প্রণোদনা দিয়েছিলেন তিনি।”

    স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বলেন, “যারা রিকশা শিল্পের সঙ্গে যুক্ত তারা কোনো আর্ট স্কুলে পড়াশোনা করেননি। হয়তো বাবার সঙ্গে করতে করতে ছেলে শিখেছেন। এভাবে একটি বংশ তৈরি হয়েছে। তারাই দেশের রিকশাগুলোয় চিত্র আঁকেন।”

    বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, “রিকশাচিত্র একটি অন্যরকম দিক। এই স্বীকৃতি একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। শিল্পের এই শিল্পের মাধ্যমে আমরা সব শিল্পকে নতুন করে দেখব বলে আশা করেন তিনি।”

    সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, বাংলা একাডেমির অতিরিক্ত সচিব ড. মো. হাসান কবীরসহ প্রমুখ।

  • আজ আওয়ামী লীগের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

    আজ আওয়ামী লীগের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

    এই সময় সেতুমন্ত্রী বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে, হত্যা করেছে, এই ব্যবস্থাকে আমরা চাই না। এই ব্যবস্থাকে আমরা বাতিল করিনি। বাতিল করেছে বিচার বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার এখন মরে গেছে, এটাকে জীবিত করার প্রয়োজন নেই। সারা দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।”

    তিনি আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে, তারা এদেশের গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে, এটাই স্বাভাবিক। ”

    ওবায়দুল কাদের বলেন, “বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ। গাজায় যে যুদ্ধ চলছে, ইসরায়েলের যে হামলা চলছে, সুদান আবারও বিভক্ত হওয়ার পথে। এই অবস্থায় আমরা সংকটে আছি। দোষটা বড় বড় দেশের, আর শাস্তি পাচ্ছি আমরা।”

    তিনি বলেন, “বাজারে পণ্যের যে ঊর্ধ্বগতি, তা নিয়ে মানুষ দুঃখ-কষ্টে আছে। ক্ষমতাসীন দল হিসেবে আমরা দায় এড়াতে পারি না। পণ্যের দাম অনেক বেড়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। এসব সংকট আজ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।”

    ওবায়দুল কাদের বলেন, “কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করতে তাহলে আমরা বলব, আমাদের সংবিধান আছে। সংবিধান আমাদের নির্বাচন দিয়েই রক্ষা করতে হবে। এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে। বিশ্ব সংকটের যে বাস্তবতা, পাশাপাশি আমাদের অপজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি, পন্ড করতে চায়, বানচাল করতে চায়। তারা ৩০০ এর মতো বাসে আগুন দিয়েছে। পুলিশ হত্যা, আনসার সদস্য হত্যা করেছে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তার পোলিং এজেন্টদের আজ ১০টা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সেশনে প্রশিক্ষণ দেবে। এই কার্যক্রম পরিচালনা করবে আওয়ামী লীগের পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি। সারা দেশ থেকে দলীয় প্রার্থীর মনোনীত পোলিং এজেন্টদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নৌকা প্রতীকের প্রতিটি আসন থেকেই পাঁচজন পোলিং এজেন্ট প্রশিক্ষণের জন্য চাওয়া হয়েছিল।

  • একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন শুরু ২৮ ডিসেম্বর থেকে

    একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদন শুরু ২৮ ডিসেম্বর থেকে

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ ডিসেম্বর, ২০২৩: বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা শুরু হবে ১ ফেব্রুয়ারি ( ২০২৪ ) থেকে। উক্ত বইমেলার স্টল বরাদ্দের আবেদন পাওয়া যাবে ২৮ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ৮ই জানুয়ারি ।

    অমর একুশে বইমেলা ২০২৪ পরিচালনা কমিটির সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলা ২০২৪-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টলের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র অনলাইনে www.ba21bookfair.com-এই ওয়েবসাইটে পূরণ করা যাবে।

    আরো উল্লেখ করা হয়, পুরোনো (২০২৩ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী তারা আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের ১ম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানির সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা প্রদানের রসিদ/প্রত্যয়নপত্র এবং অগ্নি- সাইক্লোন বিমার প্রমাণক আপলোড করবেন।

    ভাড়া বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্টলের ভাড়া ব্যাংকে জমা দিয়ে জমার রসিদ আপলোড করতে হবে এবং ০১ (এক) কপি বিক্রয় বিপণন উপবিভাগে জমা দিতে হবে। স্টলের আকার বৃদ্ধির আবেদন অমর একুশে বইমেলা ২০২৪-এ বিবেচনা করা হবে না।

    নতুন আবেদনকারীর বিষয়ে বলা হয়, নতুন আবেদনকারীদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের ১ম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানির সাম্প্রতিক প্রমাণক এবং আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা প্রদানের রসিদ/প্রত্যয়নপত্র অক্টোবর ২০২৩-এর মধ্যে সর্বমোট ১০০টি অথবা বিগত এক বৎসরের মধ্যে কমপক্ষে ২৫টি মানসম্মত এবং সম্পূর্ণ নতুন প্রকাশকদের ক্ষেত্রে বিগত তিন বৎসরে ৩০টি মানসম্মত বই একাডেমিতে জমা দিতে হবে।

    বইয়ের মান ও অন্যান্য কাগজ/দলিল যাচাই শেষে স্টল বরাদ্দের ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে অপারগ প্রতিষ্ঠানসমূহ একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে।

    আবেদনের সময়সীমা সম্পর্কে বলা হয়, অনলাইনে বা সরাসরি আবেদনপত্র, বই (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য কাগজ/দলিল ২৮শে ডিসেম্বর ২০২৩ থেকে ০৮ই জানুয়ারি ২০২৪ (৭ই জানুয়ারি ব্যতীত ছুটির দিনসহ)-এর মধ্যে জমা দেওয়া যাবে। এরপর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

    টাকা জমা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের স্টল ভাড়া উপর্যুক্ত সময়ের মধ্যে জমা হবে না সেসব প্রতিষ্ঠানের নাম লটারির তালিকা-বহির্ভূত থাকবে। ভাড়া ও অন্যান্য খাত বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য। ব্যাংকে টাকা জমা রসিদের ফটোকপি সদস্য- সচিবের দপ্তরে জমা দিতে হবে।

    বইমেলার নীতিমালার বিষয়ে বলা হয়, অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে র হবে। এই নীতিমালা ও নিয়মাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

  • গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা নেতানিয়াহুর

    গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা নেতানিয়াহুর

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ ডিসেম্বর, ২০২৩: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন । তিনি বলেছেন, “এটা দীর্ঘ যুদ্ধ হবে এবং আমরা লড়াই শেষের কাছাকাছি অবস্থানে নেই।”

    আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগামী দিনগুলোতে হামাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তার দলের সদস্যদের বলেছেন, তিনি সোমবার সকালে গাজা পরিদর্শন করেছেন এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান ‘শেষ হওয়ার কাছাকাছি নেই’।

    নেতানিয়াহু এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন কয়েকদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলকে গাজায় তাদের হামলার তীব্রতা কমানোর কথা বলেছিলেন। তবে নেতানিয়াহু হামাসকে ধ্বংস করে বন্দিদের ইসরায়েলে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

    তিনি তার লিকুদ পার্টির এক সভায় বলেন, “গাজা সফরে গিয়ে তিনি যে সৈন্যদের সাথে দেখা করেছিলেন, তারা ইসরায়েলকে ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর ভাষায়, ‘আমরা থামছি না। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং আমরা আগামী দিনে লড়াই আরও জোরদার করতে যাচ্ছি। এটি দীর্ঘ যুদ্ধ হতে চলেছে যা এখনও শেষ হওয়ার কাছাকাছি নেই।”

    এদিকে সোমবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় গাজায় আটক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবিতে তাদের স্বজনদের হেনস্তার শিকার হন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “আমরা সামরিক চাপ দেওয়া ছাড়া সকল বন্দিকে মুক্ত করতে সক্ষম হব না … আমরা যুদ্ধ বন্ধ করব না।”

    তবে বন্দিদের পরিবারগুলো গ্যালারি থেকে “এখন! এখন!” বলে চিৎকার করতে থাকেন।

    ইসরায়েলি ও আরব মিডিয়া বলছে, মিসর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। কাতারের মাধ্যমে সমঝোতা হওয়া পূর্ববর্তী একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে গাজা থেকে কয়েক ডজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।

    এখন পর্যন্ত, ইসরায়েল এবং হামাস উভয়ই যুদ্ধবিরতির ক্রমবর্ধমান আহ্বানের বিরোধিতা করেছে। মূলত স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনও চুক্তিতে রাজি নয় হামাস।

    ইসরায়েলের হামলায় গাজায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

    অপর এক খবরে বার্তাসংস্থা আনাদোলু জনিয়েছে, এরপরও ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান ও ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি।

  • ব্রাজিল জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করার হুমকি ফিফার

    ব্রাজিল জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ করার হুমকি ফিফার

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ ডিসেম্বর, ২০২৩: রিও দি জেনেরিওর আদালত কিছুদিন আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারশন (সিবিএফ)-এর প্রেসিডেন্ট পদ থেকে এদনালদো রদ্রিগেসকে অপসারণ করার নির্দেশ দেন । কিন্তু ফিফা জানিয়েছে এটা  অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ।

    এ কারণে ব্রাজিল জাতীয় দল ও ক্লাবগুলোকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। চিঠির একটি কপি ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’-এর হাতে এসেছে।

    গত ৭ ডিসেম্বর ব্রাজিলের স্টেট কোর্ট অফ জাস্টিস গত বছর অনুষ্ঠিত সিবিএফ নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেস এবং তার দ্বারা নিয়োগপ্রান্ত সকলকে বরখাস্ত করেন। তার স্থলে সিবিএফ-এর অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট অব স্পোর্টর্সের বিচারপতি হোসে পারদিসকে দায়িত্ব দেওয়া হয়।

    আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী ৩০ দিনের মধ্যে সিবিএফের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন সময় ও নীতিমালা ঘোষণা করার কথা পারদিসের। তবে এত তাড়াহুড়ো করে নির্বাচন করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে ফিফা। ঐতিহাসিকভাবেই ফিফা সদস্য অ্যাসোসিয়েশনগুলোতে সরকার এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ায়। ফিফা যদি ব্রাজিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে, এমনকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপে খেলাও অনিশ্চয়তার মুখে পড়বে।

    ফিফার চিঠিতে স্বাক্ষর রয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বডি কনমেবলের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনসেরাত হিমেনেজ গার্সিয়ারও। সেই চিঠিতে বলা হয়েছে, আগামী ৮ জানুয়ারি পুরো বিষয়টি নিয়ে তারা একটি যৌথ কমিশন গঠন করবে। সেই কমিশনের কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কিংবা এধরনের কোনো সিদ্ধান্তের মাধ্যমে সিবিএফ-কে প্রভাবিত করা যাবে না।

    চিঠিতে ফিফা আরও জানিয়েছে, যদি সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো থাকবে না। এর মধ্যে নিষিদ্ধ করার মতো ব্যাপারও থাকতে পারে। এমনকি ব্রাজিলের সদস্যপদও কেড়ে নিতে পারে ফিফা।

    ২০২১ সালে সিবিএফ-এর অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পান রদ্রিগেস। তিনিই ব্রাজিলের প্রথম কৃষ্ণাঙ্গ ফুটবল প্রধান। এরপর ২০২২ সালে তিনি নির্বাচনের মাধ্যমে সিবিএফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান ২০২৬ সাল মেয়াদ পর্যন্ত।

    ২০২২ সালে পাবলিক প্রসিকিউটরের অফিসের সঙ্গে সিবিএফ-এর নির্বাচন সংক্রান্ত একটি চুক্তির কারণে পদ হারান ওই সময়ের একজন ভাইস-প্রেসিডেন্ট। তবে এরপর সিবিএফ প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন তিনি। সেই অভিযোগের পেক্ষিতেই রুল জারি করেন আদালত। তবে রদ্রিগেস চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

    শুনানির পর আদালতের সিদ্ধান্ত হলো, পাবলিক প্রসিকিউটরের অফিস এবং সিবিএফের মধ্যকার চুক্তিটি বেআইনি। ফলে পদ হারান রদ্রিগেস। কিন্তু তাকে সরানোয় এবার ব্রাজিলের ফুটবল পড়ে গেল বিপদের মুখে। সম্প্রতি বাইরের হস্তক্ষেপের অভিযোগে ভারত, পাকিস্তান, রাশিয়া ও শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে ফিফা।

  • ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

    ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ডিসেম্বর, ২০২৩: ‘বড়দিন’ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি একটি অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    আজ সোমবার (২৫ ডিসেম্বর)  বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, তাঁর পরিবারের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সুখী-সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

    তিনি বলেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে।’

    ‘বড়দিন’ উপলক্ষে তিনি দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যীশুখ্রিস্ট ছিলেন সত্যান্বেষী এবং আলোর দিশারী।

    সাহাবুদ্দিন বলেন, ‘মহামতি যীশুখ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন এবং  স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে কাজ করেছেন।’

    রাষ্ট্রপতি মনে করেন, ‘যীশুর এই শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

    ‘মন্দের বিনিময়ে কারোর মন্দ করো না। সকল মানুষের দৃষ্টিতে যা উত্তম, ভেবে-চিন্তে তাই করো’, যীশুর এই অমর উক্তি উল্লেখ করে তিনি বলেন, যীশুখৃস্ট মানুষকে ভালোবাসা, সেবা, ক্ষমা, ত্যাগ, সংযম ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দিয়েছেন।

    বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিস্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে রাষ্ট্রপতি আশা করেন।

    ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফরাস ডি’ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

    এ উপলক্ষে রাষ্ট্রপতি দরবার হলে একটি কেক কাটেন এবং অতিথিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।

  • ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ডিসেম্বর, ২০২৩: ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব প্রত্যেক নাগরিক ও জনপ্রতিনিধিরও। ’

    আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কাউন্সিলরদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি উল্লেখ করেন।

    কাউন্সিলরদের কাছ থেকে কোনো ঝুঁকি কিংবা নাশকতার কোনো তথ্য পেয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।’

    তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় দুটি সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ড রয়েছে। সেখানে ১৭২ জন কাউন্সিলর রয়েছেন। আজকে কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার কোন এলাকায় সমস্যা আছে, তা আমাদের অবহিত করেছেন তারা। কয়েকটি রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে, সেগুলো প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবেন।’

    ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত ও ভোটদানে বাধা প্রদান যাতে কেউ না করতে পারে, সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছেন এবং আগামী দিনে সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর।’

    ঢাকা মহানগরীতে যেসব ফুটপাত ও রাস্তা দখলে রয়েছে সেগুলো দখল মুক্ত করতে পুলিশ ও কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ তাদেরকে তুলে দিতে পারে কিন্তু পুনর্বাসনের বিষয়টিও এর সঙ্গে জড়িত। সুতরাং বিকল্প কোনো ভেন্যুতে দেখেশুনে করতে পারে সে লক্ষ্যে আলাপ-আলোচনা হয়েছে। প্রতি ওয়ার্ডে থানার ওসি, ডেপুটি কমিশনার ও কাউন্সিলরদের সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তীতে এর সমাধান করা হবে।’

  • সিপিডির তথ্য মতে লোপাট হওয়া টাকার সন্ধান দিতে বলেছেন সেতুমন্ত্রী

    সিপিডির তথ্য মতে লোপাট হওয়া টাকার সন্ধান দিতে বলেছেন সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ডিসেম্বর, ২০২৩: সিপিডির তথ্য মতে লোপাট হওয়া টাকার সন্ধান দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ।

    গত শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রেস বিফিংএ সিপিডির পক্ষ থেকে জানান হয়, অনিয়মের মাধ্যমে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, সিপিডি যেহেতু অনিয়মের অভিযোগ এনেছে, তাদেরই বলতে হবে সেই টাকাগুলো কোথায় আছে। তারা যদি বিস্তারিত তথ্য দেয়, আমরা সেই টাকা দেশে ফিরিয়ে আনবো।

    ওবায়দুল কাদের আরও বলেন, ‘সিপিডির এই রিপোর্ট সম্পর্কে আমি বিস্তারিত জানি না। এ রিপোর্ট কে দিয়েছে? দেবপ্রিয়ই দিক বা মুস্তাফিজই দিক, আমার বক্তব্য হচ্ছে এই টাকাগুলো কোথায় গেছে? আপনারা টাকার সন্ধান দেন, আমরা টাকাগুলো ফিরিয়ে আনতে চাই।’

    নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা নির্বাচন হলে সেখানে সংঘাত একটি স্বাভাবিক বিষয়। তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো সংঘাতের শঙ্কা দেখছি না। এসব বিশৃঙ্খলা-সংঘাতের বিষয়ে আমাদের সভানেত্রী ‘জিরো টলারেন্স।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্রের নামে যদি কেউ সংঘাত তৈরি করে, বিশৃঙ্খলা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা দলীয়ভাবে চাইবো। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখানে কে দলীয় প্রার্থী আর কে স্বতন্ত্র প্রার্থী সেটা আলাদাভাবে দেখার সুযোগ নেই।’

    ভোট কেন্দ্র দখল করে সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সংখ্যালঘু হামলার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। আমরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডে শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। তারা আমাদের নাগরিক, আমাদের ভোটার। এমনকি তারা আমাদের মুক্তিযুদ্ধেও বড় ভূমিকা আছে। আমরা তাদের ভিন্ন কোনো চোখে দেখি না। ’

  • বড়দিনের উৎসবেও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল

    বড়দিনের উৎসবেও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ ডিসেম্বর, ২০২৩: যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করে থাকে খ্রিস্টান ধর্মের মানুষেরা। যিশুখ্রিস্ট মূলত শান্তির বার্তা প্রচার করে থাকেন। অথচ এই বড়দিনের উৎসবের দিনটিতেও ইসরায়েল গণহত্যা চালিয়েছে গাজায়। বিষয়টি অবশ্যই বেদনাদায়ক ও ইসরায়েলের হিংস্রতার প্রকাশ।

    স্থানীয় সময় গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।

    গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেছেন, গাজার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

    হামাসের এক মুখপাত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ওই অঞ্চলে অসংখ্য পরিবার বাস করতো।

    জাান গেছে, কয়েক ডজন আহত ব্যক্তিকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে- কিছু শিশুর মুখ রক্তে রঞ্জিত। তাদের শরীরের বিভিন্ন অংশ ব্যাগে স্তূপীকৃত করে নেওয়া হচ্ছে।

    জাতিসংঘের থেকে যখন গাজারয় মানবিক সাহয়তার কথা বলা হচ্ছে তখন এই ধরণের আক্রমনে বিশ্ববাসি হতবাক। আর এই হামলা করা হচ্ছে বড়দিনের  উৎসবকে সামনে রেখে।