বড়দিনের উৎসবেও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল

বড়দিনের উৎসবেও গাজায় গণহত্যা - আন্তর্জাতিক - ২৫ ডিসেম্বর ২০২৩
বড়দিনের উৎসবেও গাজায় গণহত্যা - আন্তর্জাতিক - ২৫ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ ডিসেম্বর, ২০২৩: যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব পালন করে থাকে খ্রিস্টান ধর্মের মানুষেরা। যিশুখ্রিস্ট মূলত শান্তির বার্তা প্রচার করে থাকেন। অথচ এই বড়দিনের উৎসবের দিনটিতেও ইসরায়েল গণহত্যা চালিয়েছে গাজায়। বিষয়টি অবশ্যই বেদনাদায়ক ও ইসরায়েলের হিংস্রতার প্রকাশ।

স্থানীয় সময় গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেছেন, গাজার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

হামাসের এক মুখপাত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ওই অঞ্চলে অসংখ্য পরিবার বাস করতো।

জাান গেছে, কয়েক ডজন আহত ব্যক্তিকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে- কিছু শিশুর মুখ রক্তে রঞ্জিত। তাদের শরীরের বিভিন্ন অংশ ব্যাগে স্তূপীকৃত করে নেওয়া হচ্ছে।

জাতিসংঘের থেকে যখন গাজারয় মানবিক সাহয়তার কথা বলা হচ্ছে তখন এই ধরণের আক্রমনে বিশ্ববাসি হতবাক। আর এই হামলা করা হচ্ছে বড়দিনের  উৎসবকে সামনে রেখে।

পূর্ববর্তী খাজা ইস্যুতে আইসিসিকে ভণ্ড হিসেবে উল্লেখ করেছেন হোল্ডিং
পরবর্তী সিপিডির তথ্য মতে লোপাট হওয়া টাকার সন্ধান দিতে বলেছেন সেতুমন্ত্রী