Author: Hello Bangla News

  • চীনের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    চীনের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ জানুয়ারি, ২০২৪: চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী মিস. সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

    আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে অতীতের চেয়ে চীন আরও বেশি সহযোগিতা করতে পারে।”

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

    সান হাইয়ান প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে তার দেশের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের অভিনন্দন জানান।

    তিনি বলেন, “দেশবাসীর ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এবং বাংলাদেশি জনগণের প্রতি ভালোবাসা ও মমতার কারণে শি জিংপিং প্রধানমন্ত্রীর পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন।”

    সান হাইয়ান আরো বলেন, “শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে শি নিশ্চিত ছিলেন, কারণ দেশ ও জনগণের প্রতি তাঁর দেশপ্রেম এবং তিনি জনগণের ভাগ্য পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।”

    চীনের ভাইস মিনিস্টার চীন সরকার ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

    এছাড়া সান হাইয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

    তিনি আশা করেন, “সায়মা ওয়াজেদ বিশ্বব্যাপী অটিজম নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করবে।”

    সান সাইয়ান আশা প্রকাশ করেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তরিত করার কাজ দ্রুত গতিতে চলবে।

     

     

     

    এ প্রেক্ষিতে চীনের উপমন্ত্রী ১৯৯১ সাল থেকে তার একাধিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।

    তিনি বলেন, “এ সময় আমি বাংলাদেশের অভূতপূর্ব ও অবিশ্বাস্য উন্নয়ন এবং দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি।”

    জবাবে, প্রধানমন্ত্রী বলেন, “ব্যাপক উন্নয়ন হয়েছে কারণ, তিনি সফলভাবে দেশবাসীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছেন যে ‘আমরা করতে পারি।”

    প্রধানমন্ত্রী দীর্ঘ সময়ের জন্য সরকারের ধারাবাহিকতাকেও কৃতিত্ব দিয়ে বলেছেন সরকারের ধারাবাহিকতা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেছে।

    শেখ হাসিনা সান হাইয়ানকে বাংলাদেশের “প্রকৃত পরিবর্তন’ দেখতে গ্রামীণ এলাকা ঘুরে দেখার পরামর্শ দেন।”

    চীনের ভাইস মিনিস্টার চীন এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

    বৈঠকেকালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে এবং দেশবাসীকে উন্নত জীবন দিয়ে তাদের ভাগ্য পরিবর্তনের এখনই সময়।”

    এ জন্যে তিনি চীনের সহযোগিতা চেয়েছেন।

    চীনের ভাইস মিনিস্টার ক্রমবর্ধমান কর্মসূচিগুলো আরো বাড়ানোর মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন এ সময়ে উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • ভোলায় গ্যাস ক্ষেত্র পরিদর্শন করলেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

    ভোলায় গ্যাস ক্ষেত্র পরিদর্শন করলেন খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৫ জানুয়ারি, ২০২৪: আজ ভোলায় গ্যাস ক্ষেত্র পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেছেন, ভোলার গ্যাসকে সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। একইসঙ্গে দেশের  বিদ্যুৎ ও ইন্ড্রাস্ট্রি খাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে।

    এ জন্য ভোলায় আরও গ্যাসের অনুসন্ধান চালানো হবে এবং  ভবিষ্যতে আরও ৯টি কূপসহ মোট ১৮ টি কূপ খনন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, “ভোলাতে সার কারখানা করার জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। ভোলার ৩০০ মিলিয়ন কিউবিক ফুট (এমএমসিএফ)  গ্যাস পাইপ লাইন করে বরিশাল ও পটুয়াখালীতে নেওয়া হবে “

    তবে তার আগে ভোলার শিল্পখাতে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা দেন তিনি।

    তিনি বলেন, “ভোলা পৌর এলাকায় আবাসিক ও গৃহস্থালি কাজেও মিটারের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য কাজ চলমান রয়েছে।”

    প্রতিমন্ত্রী পরে বোরহানউদ্দিনে ২২০ ও  ২২৫ কম্বাইন্ড সাইকেল  বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। পরের তিনি ভোলা সদরের সুন্দরবন গ্যাস কোম্পানি লি. ডিআরএস পরিদর্শন ও সিএনজি পরিদর্শন করেন। একই সঙ্গে তার ভোলা নর্থ-১, ইলিশা-১ কূপ এবং প্রস্তাবিত ভোলা প্রসেস প্লান্ট এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তার।

    এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও  জ্বালানি সচিব নুরুল আমিন, বাপেক্র ব্যবস্থাপক (ভূ-তাত্ত্বিক বিভাগ)  সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত।

  • রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

    রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ জানুয়ারি, ২০২৪: রাশিয়ার সঙ্গে ব্যবসা জোরদার করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, “বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। সময়ের ব্যবধানে এ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। উভয় দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রাশিয়া সরকারের প্রতি আহ্বান জানাই।”

    আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি বাংলাদেশ সরকারের নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    বৈঠকে এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বর্তমানে রাশিয়ার মুদ্রা রুবলের সঙ্গে বাংলাদেশের মুদ্রা টাকা সরাসরি বিনিময় করা যায় না। এক্ষেত্রে ইউরো বা ডলারের মাধ্যমে অর্থাৎ তৃতীয় মুদ্রার (বিনিময় প্রত্যাশী দুই মুদ্রার বাইরে অন্য কোনো মুদ্রা) মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হয়। এতে একদিকে খরচ যেমন বেশি হচ্ছে, সময়ও লাগছে বেশি। এরই পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে লেনদেন কম খরচে, দ্রুত ও সহজ করতে সরাসরি বিনিময় হার চালু করতে চায় বাংলাদেশ।

    রাশিয়া বাংলাদেশ থেকে আমদানির চেয়ে রপ্তানি বেশি করে উল্লেখ করে এই ব্যবধান কমানোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য রাশিয়াতে আমদানির আহ্বান জানান প্রতিমন্ত্রী। এসময় ৎরাশিয়ার রাষ্ট্রদূত ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিকস এবং খাদ্যপণ্য তাদের দেশে আমদানির প্রত্যয় ব্যক্ত করেন।

    উভয় দেশের মধ্যে কৌশলগত বাণিজ্যিক দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে রাশিয়াতে বাংলাদেশি পণ্যের বিশেষ করে হস্তশিল্পের প্রদর্শনীর আয়োজন করার আহ্বান জানালে রাষ্ট্রদূত মস্কোতে প্রদর্শনী আয়োজনে সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

    আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ ও রাশিয়ার আমদানি-রপ্তানিতে সরাসরি মুদ্রা বিনিময় ব্যবস্থা চালুকরণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান।

  • ‘শরীফ ও শরীফা’র গল্প সপ্তম শ্রেণির বই থেকে বাদ দিতে আইনি নোটিশ

    ‘শরীফ ও শরীফা’র গল্প সপ্তম শ্রেণির বই থেকে বাদ দিতে আইনি নোটিশ

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ জানুয়ারি, ২০২৪: ‘শরীফ ও শরীফা’র গল্প সপ্তম শ্রেণির বই থেকে বাদ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।

    নোটিশে বলা হয়, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে। কিন্তু সে মনে করে যে, সে এক জন মেয়ে। তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে, শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র মানসিকভাবে মনে করে সে একজন মেয়ে।

    আইনি নোটিশে বলা হয়েছে, এই গল্পের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডারের প্রতি আকৃষ্ট করা হয়েছে। সুকৌশলে কোমলমতি শিক্ষার্থীদের মনে ট্রান্সজেন্ডারদের প্রতি প্রেরণা সৃষ্টি করা হচ্ছে। ট্রান্সজেন্ডার ও হিজড়া এক নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। হিজড়ারা জন্মগতভাবেই কিছুটা বিকৃত অঙ্গ নিয়ে জন্মায়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু ট্রান্সজেন্ডারদের শারীরিক কোনো ত্রুটি থাকে না, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। উদাহরণস্বরূপ একজন ট্রান্সজেন্ডার পুরুষ মনে করে সে একজন নারী। অপরদিকে একজন একজন নারী ট্রান্সজেন্ডার মনে করে সে একজন পুরুষ।

    এই ট্রান্সজেন্ডাররা বিকৃত যৌনাচারে লিপ্ত হয়। বাংলাদেশের আইন অনুযায়ী এই ট্রান্সজেন্ডারদের বিকৃত যৌনাচার সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির (Penal Code) এর ৩৭৭ অনুযায়ী পুরুষ-পুরুষ, নারী-নারী তথা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাসের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছরের কারাদণ্ড এবং অর্থ দণ্ড। এক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি থাকলেও এই ধারায় শাস্তিযোগ্য হবে। এক্ষেত্রে বিএলসি ১৯(এইচ ডি)১৭১ এর প্যারাগ্রাফ ৮ তে হাইকোর্ট বলেছেন দণ্ডবিধির ৩৭৭ ধারায় অপরাধের ক্ষেত্রে উভয়ের সম্মতি থাকলেও ছাড় পাবে না ।

    আইনি নোটিশে বলা হয়, সপ্তম শ্রেণির পাঠ্য পুস্তকে এই বিকৃত যৌন রুচির ও মানসিক বিকারগ্রস্ত ট্রান্সজেন্ডারদের প্রতি কোমলমতি শিক্ষার্থীদের আকৃষ্ট করা হচ্ছে। পাশাপাশি এই মানসিক বিকারগ্রস্ত ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ সুকৌশলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে দেশে প্রচার করার চেষ্টা চালানো হচ্ছে। এতে করে দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে।

    বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২-ক অনুযায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হলো ইসলাম। অপরদিকে সংবিধানের মৌলিক অধিকার অনুচ্ছেদ ৪১(১) অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম অবলম্বন ও পালন করার অধিকার রয়েছে। এক্ষেত্রে দেশের পাঠ্য পুস্তকে ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হচ্ছে। ইসলাম ধর্ম অনুযায়ী বিকৃত যৌনাচার, সমমৈথুন (Same Sex) কঠোরভাবে নিষিদ্ধ। তাই মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাতের মাধ্যমে দণ্ডবিধির ২৯৫-এ ধারা লঙ্ঘিত হয়েছে যা একটি শাস্তিযোগ্য অপরাধ।

    নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফা ও শরীফার গল্প বাদ দেওয়া সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও বইয়ের দোকান থেকে এই বই প্রত্যাহার করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের সংশোধিত বই সরবরাহ করতে হবে। অন্যথায় এই বিষয়ে ব্যবস্থা নিতে  হাইকোর্টে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দায়ের করা হবে বলে জানান আইনজীবী।

  • ইংলিশ লিগ কাপে রেকর্ড ১৪ বারের মতো ফাইনালে লিভারপুল

    ইংলিশ লিগ কাপে রেকর্ড ১৪ বারের মতো ফাইনালে লিভারপুল

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ জানুয়ারি, ২০২৪: লিভারপুল তাদের ফুটবলের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবার ফুলহ্যামের সঙ্গে ড্র করেও ইংলিশ লিগ কাপের রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে জনপ্রিয় এই দলটি। মূলত তারা প্রথম লেগে জয় পাওয়ায়, আগে থেকেই এগিয়ে ছিল। ফাইনালে ওঠার জন্য ড্র–ই যথেষ্ট হতো লিভারপুলের । তবে তাদের কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিল ফুলহ্যাম, যদিও শেষ পর্যন্ত তাদের ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া হয়নি। ফলে ১-১ গোলের ড্র নিয়ে ইয়ুর্গেন ক্লপের দল ফাইনালে পা রাখে, যেখানে তাদের অপেক্ষায় আছে চেলসি।

    গতকাল ক্রাভন কটেজে রুইস দিয়াজের গোলে ১১ মিনিটে লিড নিয়েছিল সফরকারীরা। এই গোলের পর জার্গেন ক্লপের দল সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু বেশ কিছু সুযোগ তারা নষ্ট করে। উল্টো ৭৬ মিনিটে ইসা ডিওপের গোলে ফুলহ্যাম ম্যাচে সমতা ফেরায়। ম্যাচের শেষভাগে ফুলহ্যাম বেশ চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত অবশ্য আর পেরে উঠেনি।

    ক্লপ বলেছেন, ‘আমরা প্রত্যাশনুযায়ী খেলতে পারিনি। আজকের রাতটা ছিল ফাইনাল ওঠার লড়াই। আমি মনে করি ছেলেরা দারুনভাবে চেষ্টা করেছে। আমি সন্তুষ্ট। ড্রেসিং রুমে পুরো দলের চেহারা দেখে আমি দারুন খুশী। এটা সত্যিই দারুন এক অনুভূতি। আরো একবার ফাইনালে আমাদের প্রতিপক্ষ চেলসি। আমরা জানি আমাদের কাছে প্রত্যাশা কি।’

    লিভারপুল রেকর্ড নয়বারের মত লিগ কাপে শিরোপা জিতেছে। সেমিফাইনালে চেলসি মিডলসব্রোকে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে। ২০১৫ সালে সর্বশেষ শিরোপা জয়ী চেলসি পাঁচবার লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।

    আফ্রিকান নেশন্স কাপে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়া মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ আগামী কয়েক সপ্তাহের জন্য লিভারপুল দল থেকে ছিটকে গেছেন। কিন্তু সালাহর অনুপস্থিতি সত্তেও রোববার বোর্নমাউথকে পরাজিত করে প্রিমিয়ার লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান নিশ্চিত করেছে। রেডসরা এবারের মৌসুমে এখনো এফএ কাপ ও ইউরোপা লিগে টিকে রয়েছে। যে কারনে তাদের সামনে সুযোগ রয়েছে কোয়াড্রাপল জয়ের।

    ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে হার্ভে এলিয়টের ফ্রি-কিক থেকে দিয়াজের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। আন্দ্রেস পেরেইরার কর্ণার থেকে জুয়া পালহিনসা মাত্র ১০ হজ দুর থেকে ফুলহ্যামের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন। ১১ মিনিটে অবশ্য আর কোন ভুল করেননি দিয়াজ। কলম্বিয়ান এই স্ট্রাইকারের লো ড্রাইভ ফুলহ্যাম গোলরক্ষক বার্নার্ড লিনো ধরতে পারেননি। প্রথমার্ধের মাঝামাঝিতে দিয়াজ আরো একটি গোল দিলেও ডারউইন নুনেজের অফসাইড পজিশনের কারনে তা বাতিল হয়ে যায়। রাউল জিমিনেজের শক্তিশালী শট কাওমিহিন কেলেহার রক্ষা করেন। বিশ্রামে থাকা এ্যালিসন বেকারের স্থানে খেলতে নামা কেলেহার এরপর ২৫ গজ দুর থেকে উইলিয়ানের শট রুখে দেন। নুনেজের কার্লিং শট দারুন দক্ষতায় রুখে দেন লেনো। যদিও ৭৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। বদলী বেঞ্চ থেকে উঠে আসা হ্যারি উইলসনের এ্যাসিস্টে ডিওপের ফ্লিকে কেলেহার পরাস্ত হন।

    আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে চেলসির মোকাবেলা করার ম্যাচটি হবে রেডসের ১৪তম লিগ কাপের ফাইনাল। ২০২২ সালের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।

  • এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন

    এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ জন

    www.HelloBangla.News – বিনোদন – ২৫ জানুয়ারি, ২০২৪: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পাচ্ছেন।

    বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ পাচ্ছেন— কবিতায়  শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/মক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ।

  • জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে “ক্রীতদাসের হাসি”

    জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে “ক্রীতদাসের হাসি”

    www.HelloBangla.News – বিনোদন – ২৫ জানুয়ারি, ২০২৪: রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় আগামী ২৬ ও ২৭শে জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হবে শওকত ওসমান রচিত কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘ক্রীতদাসের হাসি’। নাটকটির নি‍র্দেশনায় রয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    ক্রীতদাসের হাসি উপন্যাসের প্রেক্ষাপট জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন ও বর্বর স্বৈরশাসন। আইয়ুব খানের অপশাসনের যে গল্পটি খলিফা হারুন অর রশিদের চরিত্রের মাধ্যমে চিত্রায়ণ করা হয়েছে, তা যেন আজও ভাস্বর। আইয়ুবি অপশাসনের ইতিহাস উঠে এসেছে নাটকের ভাঁজে ভাঁজে।

    নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা‍র্থীরা। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মহসিনা আক্তার। আলোক পরিকল্পনা ও অভিনয় তত্ত্বাবধানে আছেন ধীমান চন্দ্র ব‍‍র্মণ, সহকারী নি‍র্দেশক আব্দুর রাজ্জাক।

    টিকিটের জন্য যোগাযোগ করুন,  মোবাইল নাম্বর : ০১৮১৯৮৯৫৮৬২, ০১৭১৭২৪০০৭৪

    এদিকে আজ ২৫ জানুয়ারি বিকেল ৩টায়; সংস্কৃতি, সাহিত্য ও বিনোদন বিভাগের সংবাদক‍‍র্মী এবং সংবাদ সংশ্লিষ্ট আলোকচিত্রী ও ভিডিওচিত্রীদের জন্য “ক্রীতদাসের হাসি” নাটকের একটি বিশেষ প্রদ‍‍র্শনীর আয়োজন করা হয়েছে।

  • সোনার খনি ধসে মালিতে ৭০ জনের মৃত্যু

    সোনার খনি ধসে মালিতে ৭০ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ জানুয়ারি, ২০২৪: মালিতে খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে।  গতকাল বুধবার (২৪ জানুয়ারি) দেশটিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও তা প্রকাশ্যে এসেছে এ সপ্তাহে।

    আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

    সবশেষ গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে একটি সোনার খনি ধসে কয়েক ডজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

    খনির কর্মকর্তা ওমর সিদিবে জানান, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২০০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অনুসন্ধান শেষ হয়েছে। মোট ৭৩টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় কাউন্সিলরও একই সংখ্যক প্রাণহানির কথা জানিয়েছেন।

    মালির খনি মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।

  • প্রকল্প বাস্তবায়নে মানুষের লাভের কথা ভাবতে হবে: প্রধানমন্ত্রী

    প্রকল্প বাস্তবায়নে মানুষের লাভের কথা ভাবতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জানুয়ারি, ২০২৪: প্রকল্প বাস্তবায়নে মানুষের লাভের কথা ভাবতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে অযথা দেরি করা যাবে না। নতুন প্রকল্প গ্রহণের সময় বিবেচনা করতে হবে, তা থেকে মানুষ লাভবান হবে কি না। কতোটা লাভবান হবে। অর্থনীতিতে কী যুক্ত হবে।

    আজ বুধবার (২৪ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    বৈঠকে কমিশনের বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভাইস চেয়ারপারসন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। এর আগে ২০১৫ সালের ২১ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

    বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেজন্য মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই মাস পর রিভিউ করবে। বৈদেশিক ঋণ বা অনুদানের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সঠিকভাবে টাকা ছাড় হচ্ছে কি না, এসব বিষয় দেখভাল করবে এ কমিটি।

    বৈঠকে প্রধানমন্ত্রী কিছু অনুশাসন দিয়ে বলেছেন, মূল্যস্ফীতি কমাতে বিশেষ নজর দিতে হবে। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের অর্থাৎ প্রকল্প পরিচালকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। জাতীয় নির্বাচনের কারণে যে সময় ব্যয় হয়েছে তা মেটাতে আরও বেশি কাজ করতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’। এজন্য সর্বক্ষেত্রে ডিজিটাল সিস্টেম আরও কার্যকরভাবে চালু করতে হবে। বৈদেশিক ঋণ বা অনুদান যেন দ্রুত ছাড় পাওয়া যায় সেদিকে নজর দিতে হবে। বিদেশি বিনিয়োগের দিকে অধিকতর নজর দিতে হবে।”

    সরকারপ্রধান বলেন, “দেশের ভেতরে সাপ্লাই চেইন ঠিক রাখতে হবে। জমি অনাবাদি রাখা যাবে না। উৎপাদন বাড়াতে হবে। গবেষণা বাড়াতে হবে। পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। প্রকল্প পরিচালক প্যানেল করে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া যায়। এ বিষয়ে একটি গাইড লাইন করা যায়। এর নাম ‘বিশেষজ্ঞ প্যানেল’ হতে পারে।”

    শেখ হাসিনা বলেন, “নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে খুব বেশি আউট সোর্সিংয়ের ওপর নির্ভর করা যাবে না। পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি, ডিজিটাল ডিভাইস ইত্যাদিতে নজর দিতে হবে। পানি ও নৌ-পরিবহন খাতে নজর দিতে হবে।

    বৈঠকে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, “এটা প্রথম সভা। এটা অনেকের জন্য নতুন সভা। ৯ বছর আগে সবশেষ এ সভা হয়েছিল। প্রথম সভায় এজেন্ডা দেওয়ার আগে প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন। শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন ও নির্বাচন নিয়ে কথা হয়েছে। পরিকল্পনা কমিশনকে উন্নয়নের মেরুদণ্ড বলা হয়। উন্নয়ন ধরে রাখতে হবে। এগুলো তথ্য পর্যায়ে আছে। প্রধানমন্ত্রী আমাদের কিছু বিষয়ে বার্তা দিয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করবো।”

    প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “দেশের জন্য প্রয়োজন এমন পরিকল্পনা গ্রহণ করে প্রকল্প নিতে হবে। অহেতুক নতুন প্রকল্প নেওয়া যাবে না। সাধারণ মানুষ কতটুকু লাভবান হবে সেটা দেখতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।”

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসি’র প্রেসিডেন্টের অভিনন্দন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসি’র প্রেসিডেন্টের অভিনন্দন

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জানুয়ারি, ২০২৪: ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ।

    শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি লিখেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আপনি পুন-নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।”

    ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘ মেয়াদী অংশীদার উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাংলাদেশের সাথে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য সকল অভিন্ন স্বার্থের বিষয়ে একসঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    মিশেল বলেন, “আমাদের সহযোগিতাকে বিস্তৃত এবং আধুনিকীকরণের উদ্দেশে একটি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগির শুরু হবে।”

    তিনি আরো বলেছেন, “এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি শক্ত কাঠামো তৈরি করবে।”

    তিনি আরও বলেছেন, “বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘ মেয়াদী অংশীদারিত্বের কাঠামোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের অংশীদারিত্বকে সমুন্নত রাখতে এবং অগ্রসর করতে এই সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাবে।”

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে তিনি চিঠিটি শেষ করেছেন এই বলে, “প্রিয় প্রধানমন্ত্রী দয়া করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।”

    সূত্র: বাসস