Author: Hello Bangla News

  • আমরা বছরে ২০ লাখ যুবকের কর্মসংস্থান করবো: সেতুমন্ত্রী

    আমরা বছরে ২০ লাখ যুবকের কর্মসংস্থান করবো: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: আমরা বছরে ২০ লাখ যুবকের কর্মসংস্থান করবো, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সমসাময়িক বিষয় নিয়ে আমরা চ্যালেঞ্জের মুখে আছি। পাঁচ বছরের জন্য আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেটা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। আমরা কোটি যুবককে পাঁচ বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, বছরে ২০ লাখ করে।”

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

    তিনি বলেন, “আমাদের যে চ্যালেঞ্জ তা হলো আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা। আমাদের ডলার সংকট আছে, রিজার্ভ সংকট আছে, জ্বালানি সংকট আছে। এ সংকটগুলোকে নিয়ন্ত্রণ করা। এগুলোকে মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।”

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “গত সোমবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রণালয়গুলোকে কর্মপরিকল্পনা হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় তাদের প্ল্যান-প্রোগ্রাম করছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা কাজে বসে গেছি।”

    তিনি আর বলেন, “আমাদের উন্নয়ন দরকার ইনভেস্ট দরকার, টাকা দরকার। আমরা জাপানের কাছে চাইতে পারি, চীনের কাছেও। যাকে আমার উন্নয়নের জন্য প্রয়োজন তারা যদি দেয় তাহলে আমাদের সমস্যা কোথায়।”

    ড. ইউনুস প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “যারা ক্ষতিগ্রস্ত, যারা বঞ্চিত তারাই মামলা করেছে। গরিবের টাকা আত্মসাৎ করেছে আর বিচার হবে না। এটা তো হয় না।”

  • রওশন এরশাদ জাপা থেকে অব্যাহতি দিলেন জি এম কাদের ও চুন্নুকে

    রওশন এরশাদ জাপা থেকে অব্যাহতি দিলেন জি এম কাদের ও চুন্নুকে

    www.HelloBangla.News – রাজনীতি – ২৮ জানুয়ারি, ২০২৪: ক্ষমতাবলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই সঙ্গে রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে পার্টির মহাসচিব হিসেবে ঘোষণা করেন।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় গুলশানে রওশন এরশাদের বাসায় এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

    রওশন এরশাদ বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান হওয়ায় আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করছি। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।”

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

    এ ছাড়া সাবেক প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, জিয়াউল হক মৃধা, ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল হক, খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী, জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক, এরশাদপুত্র ও দলের যুগ্ম মহাসচিব সাদ এরশাদও সভায় উপস্থিত ছিলেন।

  • ৯টি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বরাদ্দ বন্ধ করেছে

    ৯টি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য বরাদ্দ বন্ধ করেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ জানুয়ারি, ২০২৪: গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এতে গাজায় প্রায় ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। ধ্বংস হয় অনেক হাসপাতাল, বসত বাড়ি ও ধর্মীয় উপাসনালয়। বিশ্বব্যাপী এই যুদ্ধ নিয়ে তোলপাড় শুরু হয়।

    সম্প্রতি ইসরায়েল অভিযোগ করেছে সেই হামলার সঙ্গে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি(ইউএনআরডব্লিউএ)-এর কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন।

    ইসরায়েলের অভিযোগের পর কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউএনআরডব্লিউএ। তবে এতে সন্তুষ্ঠ না হয়ে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনির পদত্যাগ দাবি করছে দেশটি। সেই সঙ্গে গাজায় জাতিসংঘের এই সংস্থার মানবিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

    ইসরায়েলের এই দাবির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৯টি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের এই সংস্থার নামে বরাদ্দকৃত তহবিল স্থগিত করেছে।

    তহবিল স্থগিত করা অন্য দেশ গুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং জার্মানি।

    এদিকে ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, কোনো বিলম্ব না করে অভিযোগের সম্পূর্ণ তদন্ত করা হচ্ছে। মানবিক সহায়তা প্রদানে এজেন্সির ক্ষমতা রক্ষা করার জন্য আমি অবিলম্বে এই কর্মীদের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

    ৯ দেশের তহবিল স্থগিত করা প্রসঙ্গে লাজারিনি বলেন, গাজাবাসীদের এই অতিরিক্ত শাস্তি প্রাপ্য ছিল না। এটা আমাদের সবাইকে আহত করেছে।

    ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় পরিচালনাকারী জাতিসংঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।

  • অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়

    অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ জানুয়ারি, ২০২৪: অবিশ্বাস্য মনে হলেও ঘটেছে তাই। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দল হিসেবে এক সময় দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বিগত এক যুগ ধরে দলটি মাথা তুলে দাড়াতে পারেনি। দলে ছিলোনা কোন শৃঙ্খলা। কিন্তু সেই সাদামাঠা দলটি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট হারার পর আজ দ্বিতীয় টেস্টে ৮ রানে জয় তুলে নিয়েছে। আর এই জয়ে  প্রধান নায়ক তরুণ ফাস্ট বেলার সামার জোসেফ। অ্যাডিলেডে এই বোলারের অভিষেক হয়েছিলো। অবশ্য সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেছিলেন তিনি অস্ট্রেলিয়ায় টেস্ট জিতবেন। কথাটা কেউ সেভাবে আমলে নেয়নি, কিন্তু বাস্তবে তিনি তাই করে দেখালেন । বর্তমান বিশ্বে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দাপট সবার জানা। ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট জয়ের আনন্দে মাতোয়ারা হলো ওয়েস্ট ইন্ডিজ।

    ব্রিসবেন টেস্টে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সামার জোসেফের ৬৮ রানে ৭ উইকেটের ওপর ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ রানের ব্যবধানে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটের মধ্যে চারজনেকই বোল্ড করেছেন জোসেফ।

    গ্যাবার গ্যালারিতে যে ক’জন দর্শক উপস্থিত ছিলেন, সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন ক্যারিবীয় তরুণ পেসার সামার জোসেফকে। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন পুরোপুরি আনকোরা এবং তরুণ একটি দল বিশ্বের নাম্বার ওয়ান, টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে এভাবে হারিয়ে দিতে পারবে, তা অকল্পনীয়, অবিশ্বাস্য।

    যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে দিলো! তা শুধু এক তরুণ পেসারের সৌজন্যে। ক্রিকেট ইতিহাসে নামটা লিখে রাখার জন্যই হয়তো আবির্ভাব হয়েছে তার। দীর্ঘদিন ক্রিকেটপ্রেমীদের মনে রাখতে হবে এই নামটা- সামার জোসেফ।

    ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একা স্টিভেন স্মিথই শুধু একপ্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন। ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি, ৯১ রানে।

    অন্যপ্রান্তে একের পর এক স্বাগতিকদের উইকেট তুলে নিয়েছে ক্যারিবীয়রা। ১১.৫ ওভার বল করে ৭ উইকেট নেন জোসেফ। ২টি নিলেন অ্যালজারি জোসেফ এবং ১টি নিলেন কেমার রোচ।

    ম্যান অফ দ্যা ম্যাচ ও সিরিজ হয়েছেন সামার জোসেফ।

  • রান্না: চিকেন মাশরুম পালং পাটিসাপটা

    রান্না: চিকেন মাশরুম পালং পাটিসাপটা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৮ জানুয়ারি, ২০২৪: শীত মানেই পিঠার মৌসুম। রন্ধন শিল্পীরা এখন তৈরি করছে নানা স্বাদের মজাদার পিঠা। এখানে এই ধরনের একটি পিঠার রেসিপি দেওয়া হলো।

     

    উপকরণ:

    চিকেন কিমা, মাশরুম কুচি, পিয়াজ বেরেসতা, কাঁচামরিচ কুচি, লবন, সরিষার তৈল, ম্যাগি মসলা, টমেটো সস, ধনিয়াপাতা কুচি, পালংশাক, ময়দা, চালের গুরি।

    রেসিপি দিয়েছেন- নাসরীন নওরোজ স্বপ্না (২)
    রেসিপি দিয়েছেন- নাসরীন নওরোজ স্বপ্না (২)

    প্রণালীঃ

    প্রথমে চিকেন কিমা আদারশুন বাটা হাফ চা চামচ, লবন সাদ মতো ও ম্যাগি মসলা দিয়ে অল্প তৈলে মাশরুম কুচিসহ ভেজে নিতে হবে। এরপর একটা বাটিতে ভেজে রাখা চিকেন ও মাশরুম, পিয়াজ বেরেসতা, কাঁচামরিচ ও ধনিয়াপাতা কুচি, ম্যাগি মসলা, সরিষার তৈল সমন্য, সাদ মতো লবন দিয়ে মেখে নিতে হবে,অন্যদিকে এক কাপ চাউলের গুড়া হাফ কাপ ময়দা, লবন সামান্য, সামান্য চিনি, একটা ডিম, পালংশাকের পিউরি(পালংশাক ধুয়ে অল্প পানি দিয়ে ব্লান করে নিতে হবে) সাথে পানি দিয়ে পাটিসাপটার বেটার করে নিয়ে ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে সামান্য বেটার দিয়ে হয়ে এলে বাটির সামান্য পুর দিয়ে, পাটিসাপটা তৈরি করে নিতে হবে। হয়ে যাবে অন্যরকম সাদের ঝাল পাটিসাপটা।

     

    রেসিপি দিয়েছেন: নাসরীন নওরোজ স্বপ্না

  • সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন ।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে তাদের সঙ্গে বসবেন তিনি।

    আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

    গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

    আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

  • অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব: সেতুমন্ত্রী

    অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে। সামনে পবিত্র রমজান মাস, অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপি’র কথায় কান দেবেন না।”

    ওবায়দুল কাদের আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিদেশিদের ভয় দেখান? ৪১.৮ শতাংশ ভোটারের ভোটে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। যেখানে ২৮টি দল অংশ নিয়েছে।”

    তিনি বলেন, “সরকারকে যারা বিদেশিদের ভয় দেখায়, তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ রয়েছে। চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি। দেশের মানুষের বিপুল ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।”

    ওবায়দুল কাদের বলেন, “১৫ বছর গেল, সামনে আরও ৫ বছর। লন্ডনের তারেক রহমানে আর কারো আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।”

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া। আপনারা সবাই ৩০ জানুয়ারি সকাল থেকে মাঠে থাকবেন।”

    তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।”

    ওবায়দুল কাদের বলেন, “এদের আমরা আর বাড়তে দিতে পারি না, এদের রুখতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।”

    তিনি বলেন, “নির্বাচনের খেলা শেষ, এখন খেলা রাজনীতির। দুর্নীতির বিরুদ্ধে,  সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও খেলা হবে। খেলা হবে হরতাল ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে। ৩০ তারিখ আবার কালো পতাকা মিছিল। সে দিন আপনারা লাল-সবুজের পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন।”

    আব্দুর রাজ্জাক বলেন, “কালো পতাকা কাকে দেখাবে? বিএনপির উচিত ছিল, নেতারা যারা ব্যর্থ কর্মসূচি দিয়েছে, তাদের কালো পতাকা দেখিয়ে তৃণমূল নেতাদের নেতৃত্বে নিয়ে আসা। এখন বিএনপিকে আগামী পাঁচ বছর নীরব দর্শকের ভূমিকা পালন করতে হবে।”

    তিনি বলেন, “নির্বাচনকে বানচাল করার জন্য এমন কোনো হীন কাজ নেই, যা তারা (বিএনপি) করেনি। বিদেশি ষড়যন্ত্রসহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করেছি। আজকে আমাদের আনন্দের দিন, পঞ্চমবারের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আবার সরকার এসেছে। এতে দক্ষিণ আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

    কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচনে না এসে, নির্বাচন বন্ধ করার চেষ্টা করে, মানুষ পুড়িয়ে মেরে যে অপরাধ করেছে- সে অপরাধের বোধ তাদের হবে। তারা হয় তাদের ভুল স্বীকার করে রাজনীতি থেকে বিদায় নেবে, না হয় জনগণের কাছে ভুল স্বীকার করে আবার রাজনীতিতে আসবে।”

    আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়? জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। তাদের আন্দোলনে বিদেশিরা সাড়া দেয়নি। দেশের জনগণ তাদের কালো পতাকা দেখিয়েছে।”

    মাহবুব-উল আলম হানিফ বলেন, “নির্বাচন কোনো দল বয়কট করলে কিছু যায় আসে না। নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয় তাদের ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ বানচাল করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।”

    সূত্র: বাসস

  • শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান

    শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: হাঙ্গেরি ও কিরগিজস্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় ক্ষমতা গ্রহণ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ।

    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন, তা প্রশংসনীয়।

    অরবান বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে।

    তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতাকে আরও গভীর করতে ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে।

    হাঙ্গেরির প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় অত্যন্ত দায়িত্বশীল এ কর্তব্য পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন।

    কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ তার বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন যে, সরকার প্রধান শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের ক্ষেত্রে বহুমুখী কিরগিজ-বাংলাদেশ সহযোগিতার উন্নয়নে অবদান রাখবে।

    তিনি আশ্বাস দিয়েছেন যে, তারা কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

    কিরগিজস্তানের প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় কাজে সাফল্য কামনা করেন।

    সূত্র: বাসস

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মনে করি, রোহিঙ্গাদের সেখানে ফিরে যাওয়াই একমাত্র সমাধান। তারাও আমাদের সঙ্গে এ ব্যাপারে একমত। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে। আমরা মনে করি, রোহিঙ্গাদের ফেরাতে তাদের প্রচেষ্টা ও চাপ অব্যাহত থাকবে।”

    আজ শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। এর আগে ব্রিটিশ পার্লামেন্টের পাঁচ সদস্যের এক‌টি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ জানান, মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে সেখানে আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলের নৃশংস গণহত্যা বন্ধের রায়কে আমরা স্বাগত জানাই। এই মামলা দক্ষিণ আফ্রিকাকে আমরা আগেই সমর্থন দিয়েছি।

    আজ পাঁচদি‌নের সফ‌রে বাংলা‌দেশে এসেছে ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধিদল। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মা, নিল কোয়েল ও অ্যান্ড্রু ওয়েস্টার্ন।

    এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও কানেক্টের সিইও ড.ইভেলিনা বানিয়ালিভা।

    সফরের প্রথম দিন শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য বৈঠক করে প্রতিনিধিদল।

  • শেখ হাসিনার নেতৃত্বে প্রান্তিকদের উন্নয়ন হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বে প্রান্তিকদের উন্নয়ন হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: শেখ হাসিনার নেতৃত্বে প্রান্তিকদের উন্নয়ন সম্ভব হয়েছে, বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, “বলেন, সমাজের প্রান্তিকদের প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। যা অন্যকোনো সরকার করতে পারেনি।”

    আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমাদের এসব প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে হবে এবং সব সংকট ও সমস্যা দূর করতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যে শিশুরা রয়েছে, তারাও যেন অন্য শিশুদের মতো সমান সুযোগ পেয়ে যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে সুযোগ্য নাগরিক হওয়ার সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সে কাজ করার চেষ্টা করছে।”

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।